স্টাফ রিপোর্টার, কপিলমুনি
খুলনার পাইকগাছা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে পাইকগাছা সাংবাদিক জোট নেতৃবৃন্দের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাঁর কার্যালয়ে এ মতবিমিয় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান, যুগ্ম আহবায়ক এস এম আঃ রহমান, সদস্য সচিব পলাশ কর্মকার, সদস্য এইচ এম এ হাশেম, জি এম আসলাম হোসেন, জি এম এমদাদ, জি এম মোস্তাক আহম্মেদ, মহানন্দ অধিকারী মিন্টু, আব্দুস সবুর আল-আমীন, দ্বীপ অধিকারী প্রমূখ। মত বিনিময় শেষে নির্বাহী কর্মকর্তাকে জোট নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছো জানান।











































