Home আঞ্চলিক পাইকগাছায় এজাহারভুক্ত আসামীদের বাদ দিয়ে নিরাপরাধ ব্যক্তির নামে চার্জশীট : প্রতিবাদ

পাইকগাছায় এজাহারভুক্ত আসামীদের বাদ দিয়ে নিরাপরাধ ব্যক্তির নামে চার্জশীট : প্রতিবাদ

15


পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় আলেয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামীদের নাম বাদ দিয়ে নিরাপরাধ ব্যক্তিকে আসামী করে চার্জশীট গঠন করে চালান দেয়া আসামীর জামিন লাভ। জামিন গ্রাপ্তকে সংবর্ধনা ও চার্জশীটে নাম দেয়ায় এলাকাবাসী প্রতিবাদ সভা করেছে।


পাইকগাছার কলমিবুনিয়া গুচ্ছ গ্রামে বিধবা আলেয়া বেগম গত ২০ ফেব্রুয়ারি গভীর রাতে খুন হয়। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে স্থানীয় আরশাদ বিশ্বাসসহ ৪ জনের নামে হত্যা মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারে ঊল্লেখিত আসামীদের নাম বাদ দিয়ে নিহতের ভাগ্নে আহসানুর রহমানের নামে চার্জশীট প্রদান করেছেন। এসময় আহসানুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। গত বুধবার আদালত থেকে জামিন পেলে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী তাকে গণসংবর্ধনা দেয় ও এর বিরুদ্ধে প্রতিবাদ সভা করে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মোঃ লুৎফর রহমান, ছাত্রলীগনেতা এ্যাড. ফরহাদুজ্জামান তুষার, শিমুল গাজী ও আব্দুল হামিদ।

বক্তারা বলেন, খুনির ঘটনায় প্রকৃত আসামীদের বাদ দিয়ে মামলাটি ভিন্নখাতে নিতে মামলায় উল্লেখিত সাক্ষীদের নামে চার্জশীট প্রদান করা হয়েছে। পুলিশের দেয়া চার্জশীটের বিরুদ্ধে আদালতে নারাজী পিটিশন দাখিল করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, অহেতুক কারোর নামে চার্জশীট প্রদান করা হয়নি। আসামীদের দেয়া আদালতের ১৬৪ ধারা জবানবন্দি ও তদন্তকালে প্রাথমিক সাক্ষ্য প্রমাণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চার্জশীট প্রদান করা হয়েছে।

পাইকগাছায় দেনাদার কর্তৃক পাওনাদারকে পিটিয়ে আহত


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় দেনাদার কর্তৃক পাওনাদারকে ডেকে নিয়ে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ভিলেজ পাইকগাছায়। জানা যায়, সোমবার সন্ধ্যায় ভিলেজ পাইকগাছার করিম বক্স মোড়লের ছেলে ইকরামুল মোড়ল পাওনাদার রাশেদকে মোবাইলে তার দোকানে ডেকে নিয়ে আসে। এ সময় তার কাছে জানতে চাই তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে কিনা।
এর জবাব দেয়ার আগেই তার দোকানের জানালার হাঁক দিয়ে তাকে কান বরাবর বাড়ী মেরে আহত করে।

তাৎক্ষণিকভাবে তাকে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাশেদ জানায়, ২০১৬ সালে বিদেশে পাঠানোর নামে ইকরামুল মোড়ল সাড়ে ৩ লাখ টাকার চুক্তিতে রাশেদের কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার নেয়। বিদেশে পাঠাতে না পারায় ১ লাখ টাকা কিস্তিতে ফেরত দেয়।


বাকী ১০ হাজার টাকা প্রদানে তালবাহানা করতে থাকায় সে থানায় অভিযোগ করার প্রস্তুতি নেয়। এ সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যায় তাকে মোবাইলে ডেকে নিয়ে মারপিট করে আহত করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।