ঢাকা অফিস।।
লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে কুমিল্লায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে কুমিল্লার শাসনগাছা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। এদেরে মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম অর্নব (৩০)। তিনি অর্নব শাসনগাছা মধ্যপাড়ার আজহার উদ্দিনের ছেলে ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাসনগাছা লেগুনাস্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম ও শাসনগাছা মোল্লা বাড়ির রাব্বি আলাউদ্দিনের পক্ষের মধ্য সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে অর্ণব ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ হন নাজমুল, অনিক ও নিশু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় কয়েক বাসিন্দা জানান, শাসনগাছায় আন্তঃজেলা বাস স্টেশন, একাধিক সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্টেশন ও লেগুনার অবৈধ স্টেশন রয়েছে। এসব থেকে প্রতিদিন লক্ষাধিক টাকার চাঁদাবাজি হয়। এসব নিয়ে দুই পক্ষে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
ওসি মো. ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় রাব্বির বাবা খলিল মিয়াকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে নাজমুল ও অনিকের অবস্থা আশঙ্কা বলে জানা গেছে। দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।











































