Home আন্তর্জাতিক ভারতে স্প্যানিশ পর্যটককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

ভারতে স্প্যানিশ পর্যটককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

51

অনলাইন ডেস্ক
ভারতের ঝাড়খণ্ডে ব্রাজিলীয় বংশোদ্ভূত স্পেনের এক নারী পর্যটককে দলবেঁধে ধর্ষণ এবং তার সঙ্গীকে মারধরের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন জনের খোঁজ চলছে। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী ওই নারী ও তার সঙ্গী মোটরসাইকেলে করে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন। উত্তরাখণ্ডের দুমকি জেলায় রাতে তারা হামলার স্বীকার হন। ওই দুই পর্যটক কয়েক মাস আগে ভারতে প্রবেশ করেন। তার আগে তারা এশিয়া মহাদেশের বেশ কয়েকটি অংশে ভ্রমণ করেছেন।

ভিডিওতে ওই নারী বলেন, ‘সাত ব্যক্তি আমাকে ধর্ষণ করেছে। তারা আমাদের মারধর করেছে এবং জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। যদিও তারা আমাদের কাছ থেকে খুব বেশি জিনিসপত্র নেয়নি। কারণ, তাদের আসল লক্ষ্য ছিল আমাকে ধর্ষণ করা।’

ওই নারী ভিডিওতে স্প্যানিশ ভাষায় কথা বলেন এবং বলেন, হামলাকারীরা তাদের মারধরের পাশাপাশি হত্যার হুমকিও দিয়েছে।

ঘটনার বর্ণনায় দুমকা পুলিশ সুপার প্রিতাম্বর সিং খেরওয়ার সাংবাদিকদের বলেন, ওই পর্যটক জুটি সড়কে টহল পুলিশের একটি গাড়ি থামিয়ে সাহায্য চায় এবং পুলিশ চিকিৎসার জন্য তাদের স্থানীয় একটি হেল্থ সেন্টারে নিয়ে যায়। পর্যটক জুটি ইংরেজি ও স্প্যানিশ মিলিয়ে কথা বলছিল। তাই টহল পুলিশ শুরুতে তাদের কথা বুঝতে পারেনি। কিন্তু যেহেতু তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল তাই তাদের হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে চিকিৎসকদের কাছে তারা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করে।

এ বিষয়ে ভারতে ব্রাজিলের দূতাবাসের পক্ষ থেকে বিবিসিকে বলে হয়, ওই নারী ও তার সঙ্গী ‘গুরুতর অপরাধকাণ্ডের শিকার হয়েছেন’।