Home আঞ্চলিক রূপসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রূপসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

10

 

রূপসা প্রতিনিধি||

রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বাধাল গ্রামের মো. হিরু মোড়লের ছেলে নাঈম মোড়ল (২৬) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। ইন্না-লিল্লাহি——— রাজিউন গতকাল রবিবার ৩ মার্চ সকাল ১১টায় খুলনার জিরোপয়েন্ট এলাকায় পায়েলিং এর কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে আশপাশের লোক জন দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতল মর্গে রয়েছে বলে জানা যায়। উক্ত গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃত ব্যক্তি যুবমহিলা লীগের নেত্রী হিরা বেগম এর ভাইপো।