Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

72
ঝিনাইদহ সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

দাকোপে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতিক মেলার উদ্বোধন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতিক মেলা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত কুমার সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মানস রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাগর সেন। মেলার ৩২ স্টলের মাধ্যমে বিভিন্ন দেশীয় পিঠাসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হয়।

নগর আ’লীগের বর্ধিত সভা আজ কার্যনির্বাহী কমিটির সভা কাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ রবিবার এবং কার্যনির্বাহী কমিটির সভা সোমবার। সভা দুটি বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় খুলনা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ নির্বাচিত দলীয় কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শুধুমাত্র মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। সভা দুটিতে অবস্থানানুযায়ী সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

নগর আ’লীগ উপদেষ্টা মনির মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা শেখ মনিরুল ইসলাম মনি (৮৪) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে …… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে নাতি নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে শনিবার বাদ জোহর হাজী ফয়েজ উদ্দিন স্কুলে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে রায়ের মহল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক আহমেদ, শেখ আবিদ উল্লাহ, কাজী এনায়েত আলী আলো, মো. শাহজাহান জোমাদ্দার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে শেখ মনিরুল ইসলাম মনির মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

খুলনায় সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা নগরীর গোয়ালখালী দৃষ্টি ও বাক-শ্রবণ-প্রতিবন্ধী বিদ্যালয়ে ২ মার্চ শনিবার বিকাল ৪ টায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে বাকপ্রতিবন্ধী শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে সকলকে এগিয়ে আসতে হবে। বাক প্রতিবন্ধী বলে কেউ অবহেলা করবেন না। কারণ এই প্রতিবন্ধীদের মধ্যেই সুস্থ মানুষের থেকেও অধিক প্রতিভা লুকিয়ে আছে। বিশেষ অতিথি দৈনিক খুলনা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ শাহ আলম তার বক্তব্যে বলেন, সরকারের ভাবমূর্তি রক্ষায় সকলের ভুলত্রুটি ধরিয়ে দিতে পত্রিকায় একটি শিক্ষানীয় ভূমিকা রাখে। তাই খুলনায় সময়ের আলো পত্রিকা এরই ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৃষ্টি ও বাক-শ্রবণ-প্রতিবন্ধী বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক আবিদ হাসান, তানিশা আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অভি, উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা ব্যুরো চিফ শুভ্র শচীন, দৈনিক খুলনা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক নূর হাসান জনি, বিজয় টিভির খুলনা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, দৈনিক বাংলার খবরের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক তথ্য পত্রিকার প্রতিনিধি মো. রবি ও রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সময়ের আলোর খুলনা ব্যুরো চিফ শেখ শান্ত ইসলাম।

বেগম রিজিয়া শহীদের সুস্থ্যতা কামনায় নগর যুবলীগের দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি ও প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল হকের সহধর্মিনী ও খুলনা মহানগর যুবলীগ এর সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা বেগম রিজিয়া শহীদ অসুস্থ্য। তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনাকরে শনিবার বাগ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, মো: আবুল হোসেন, শেখ মোহাম্মদ আলী, মোস্তফা শিকদার, কবির পাঠান, মহিদুল ইসলাম মিলন, কে এম শাহীন হাসান, রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুল্লাহ আল মামুন মিলন, সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ, মশিউর রহমান লিটন, সুলতান মাহামুদ পিন্টু, সবুজ হাজরা, নূর হাসান জনি, শাহারিয়ার বাবু, আসিফ ইকবাল টনি, অভিজিৎ পাল, মিজানুর রহমান হাসান, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, রকিবুল ইসলাম, হাসান শেখ, ইকবাল হোসেন, নূর এ হেলাল, জামিল আহমদে সোহাগ, মহানগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, পাপ্পু সরকার, রফিকুল ইসলাম রফিক, হিরন হাওলাদার, মেহেদী হাসান স্বপন, বায়োজিদ সিনহা, যুবলীগ নেতা রাসেল সৈকত, বিপ্লব ধর তত্বী, আনোয়ার হোসেন বিল্লা, ইমতিয়াজ শুভ, এ্যাড: মেহেদী হাসান, মিজানুর রহমান রাজা, শাহারিয়ার বাবু, আশিকুর রহমাম দীপ, রমিজ রাজা, এস এম সাঈদুজ্জামান সাঈদ, চয়ন পোদ্দার, অপু শেখ, একরামুল শেখ, সাদ আহমেদ খান, সুমন হোসেন, সজল ঘোষ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মুফতি রফিকুল ইসলাম। এ সময় আজমেরী জামে মসজিদ ও মাদ্রাসার এতিম শিশুরাও দোয়ায় অংশগ্রহন করেন। দোয়ায় বেগম রিজিয়া শহীদেও সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর তালার নিকট প্রার্থনা করা হয়।

 

সাতক্ষীরায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজকে জরিমানা
খবর বিজ্ঞপ্তি
শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা টাস্কফোর্স কমিটির পরিচালনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এর নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ পলাশ আহমেদ।
নগরীর সাতক্ষীরা সদর থানার আওতাধীন নিউ মার্কেট এলাকায় লাবনী সিনেমা হলের সামনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময়, জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের একজন প্রতিনিধিকে, যুবকদের সিগারেটের প্রতি আকৃষ্ট করতে তামাক কোম্পানি থেকে প্রাপ্ত ট্যাব ব্যবহার করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন ও বিনামূল্যে সিগারেট বিতরণ করতে দেখা যায়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও সংশোধনী ২০১৩ এর ধারা-৫: অনুসারে, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ। বিষয়টি আমলে নিয়ে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রসিকিউটারের উপস্থিতিতে, অবৈধ বিজ্ঞাপণ প্রচারণার দায়ে জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজের একজন প্রতিনিধি, আল আমিন (৩০)-কে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়, এবং একটি ট্যাব, স্যাম্পল সিগারেট, লাইটার, সিগারেট বক্স ও জরিপের লিস্ট জব্দ করা হয়। একই আইনে, ইয়াছিন স্টোরের মালিক, মোঃ ইয়াছিন মোল্ল্যা (২৫)-কে পাঁচশত টাকা জরিমানা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন; জেলা সিভিল সার্জন অফিসের সেনিটারী ইন্সপেক্টর, রতিন্দ্রনাথ; তামাক বিরোধী সংগঠন এইড ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক ও বাংলাদেশ পুলিশ এর একটি চৌকস দল। তামাক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

পাইকগাছায় পৃথক পৃথক অভিযানে জেল-জরিমানা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় পৃথক পৃথক অভিযানে একজন কে জেল ও দুই জন কে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে ওই সকল অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। উপজেলার ভিলেজ পাইকগাছায় জনৈক একটি মেয়ে কে নানাভাবে উত্যক্ত করার অপরাধে শুক্রবার রাতে সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের স.ম. আব্দুর বারী ছেলে আবু রায়হান বাদশা (৩০) কে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে, শুক্রবার গভীর রাতে সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় চাঁদখালী ইট ভাটা ব্যবসায়ী মো. মহিউদ্দীন খান এর ছেলে মো. শাহাজাদা আলম খান কে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা এবং দন্ডবিধির ১৮৬০ এর ২৯১ ধারায় চাঁদখালীর ভেকু ড্রাইভার মনিরুল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এসময়ে পেশকার দিপংকর প্রসাদ মল্লিক, আনসার আজাদ ও সাইফুল সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

দামুড়হুদায় জাতীয় ভোটার দিবস পালিত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত জাতীয় ভোটার দিবসের আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

 

খুলনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দেশ ও জাতির এই ক্রান্তিকালে সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত ও অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে গণবিরোধী ও আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। দেশে বর্তমান ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ফলে এই অবৈধ সরকার দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। দেশে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপরে চাপিয়ে দিয়ে নিজেরা ফায়দা লুটে নিচ্ছে। ক্ষমতাসীন সরকারের নানা ব্যর্থতা ও অন্যায়ের কারণে দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, ঠিক সেই সময়ে হঠাৎ আবারো বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করে মানুষের উপরে নতুন করে আবারো বোঝা চাপিয়ে দিচ্ছে। জনগণ বিদ্যুতের দাম বৃদ্ধির এই হঠকারী সিদ্ধান্ত মানে না। দেশের মানুষের স্বার্থে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন। অন্যথায় এই দাবিতে এবার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে আপনাদের বিদায় ঘণ্টা বাজানো হবে। ১ মার্চ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (২ মার্চ) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও মহানগরী সভাপতি মো. তৌহিদুর রহমান, জামায়াতে ইসলামীর খুলনা সদর থানা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, শ্রমিক নেতা মো. আতাউল্লাহ মোহাম্মদ, জামায়াত নেতা হায়দার আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, রেন্টাল, কুইক রেন্টাল এখনো বন্ধ করা হয়নি। বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল করা হয়নি। অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকার বোঝা জনগণের কাঁধেই চাপানো হচ্ছে। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি আমরা। সাধারণ মানুষের আয় বাড়েনি, অথচ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কশাঘাতে জনজীবন অতিষ্ঠ। এরপর বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বাড়াবে। তারাও দাম বাড়িয়ে জনগণের কাঁধে ওই উৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধির বোঝা চাপাবে। তিনি বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ সকল কারাবন্দীদের মুক্তির দাবি জানান। তিনি বলেন, ইতিহাস সাক্ষী জুলম-নির্যাতন ও দলন-পীড়ন চালিয়ে অতীতে কোনো আদর্শবাদী শক্তিকে নির্মূল করা যায়নি; আর কখনো যাবেও না ইনশাআল্লাহ।

 

 

 

ঝিনাইদহ সীমান্তে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২ মার্চ) দুপুরে সীমান্ত পিলার ৫১ থেকে বাংলাদেশ সীমানার ২৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে মাটিলা বিওপি’র সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩৫ লাখ টাকা।
মহেশপুর -৫৮ বিজিবি’র পরিচালক (অধিনায়ক) এইচ এম সালাহউদ্দিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

সালাহউদ্দিন চৌধুরী জানান, চোরাকারবারীরা সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় স্বর্ণের চালানটি ওপারে (ভারতে) নেওয়ার চেষ্টা করছিলেন। আগে থেকেই খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা একটি প্যাকেট ফেলে দৌঁড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫টি (প্রতিটি ১ কেজি ওজনের) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার অনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা। উদ্ধার করা স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

সরিষা বিক্রি করতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেলো কৃষকের
যশোর অফিস
যশোরের অভয়নগরে সরিষা বিক্রি করতে যাওয়ার সময় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার রহমান বিশ্বাস (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (২ মার্চ) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফকিরবাগান মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান বিশ্বাস উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের দিঘীরপাড় এলাকার মৃত দেলোয়ার রহমান বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফকিরবাগান মোড়ে বালুভর্তি ট্রাক (চট্রগ্রাম মেট্রো শ-১১-২০৪৫) একটি সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশ।
নিহতের ছেলে জাহিদুল ইসলাম জানান, তার বাবা ছিলেন একজন কৃষক। সরিষা বিক্রি করতে দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে সাইকেল চালিয়ে নওয়াপাড়া বাজারের উদ্দেশ্য যাত্রা করেন তিনি। দুপুর ১টার দিকে মোবাইলে জানতে পারেন তার বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, ‘ফকিরবাগান মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ কর্মকর্তা পরিচয়ে একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক ভিডিও ধারণ, অতঃপর…
স্টাফ রিপোর্টার
কখনো পুলিশ, কখনো এনএসআই আবার কখনো বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে অর্ধশতাধিক তরুণীর সঙ্গে গড়েছেন প্রেমের সম্পর্ক। এরপর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ও ছবি ধারণ করে হাতিয়ে নিতেন স্বর্ণলঙ্কারসহ বিপুল অর্থ। খুলনায় এমন এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে খুলনা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলাম।

অতিরিক্ত কমিশনার জানান, ৬ মাস আগে বিপ্লব বড়ালের সঙ্গে খুলনার এক তরুণীর ফেসবুকে পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিপ্লব তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নগরীর বিভিন্ন স্থানে দেখা করে। সে নিজেকে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর কর্মকর্তা পরিচয় দেয় এবং এনএসআই এর কার্ড প্রদর্শন করে বর্তমানে খুলনায় কর্মরত আছে বলে জানায়।

বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত প্রয়োজনে তার কাছে আর্থিক সাহায্য চায় বিপ্লব। তার প্ররোচনায় গত ২০ অক্টোবর দুপুরে ওই তরুণী নগরীর হেলাতলা স্বর্ণপট্টি এলাকায় তার সঙ্গে দেখা করে তাকে নগদ ১ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার দেয়। পরে বিয়ের কথা বললে অস্বীকৃতি জানায় এবং হুমকি দেয়। এ অবস্থায় ওই তরুণী বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে জানতে পারে যে, বিপ্লব এনএসআই এর কোনো কর্মকর্তা নয়, সে একজন প্রতারক। এরপর ভুক্তভোগী তরুণী বাদি হয়ে সম্প্রতি খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, বিপ্লব এনএসআই এর ভুয়া কার্ড দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেয়ার কথা বলে সু-কৌশলে অর্থ আত্মসাৎ করেছে। বিপ্লব জয়ন্ত ফকির নামে একজনের কাছ থেকে নগদ ৭ লাখ ৪১ হাজার টাকা ও দেবাশীষ রায়ের কাছ থেকে ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে।
বিপ্লব বড়াল নিজেকে এনএসআই, ডিজিএফআই, পুলিশ কর্মকর্তা অথবা বিসিএস কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাদের সঙ্গে অনৈতিক কাজ করে অনৈতিক ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে। ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপনসহ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ অর্থ আত্মসাৎ করাই তার মূল পেশা। বিপ্লব অবিবাহিত, তার রাজনৈতিক কোনো পরিচয় নেই। তার বাবা দিনমজুর এবং তার পরিবার একটি কুঁড়েঘরে বসবাস করে। তার বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। তার বড় ভাই মনা বড়াল পেশাদার ডাকাত এবং তার নামে কাঁঠালিয়া থানাসহ বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার বিপ্লব বড়াল ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ছোনাওঠা গ্রামের দিরেন বড়ালের ছেলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মো. আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল প্রমুখ।

বঙ্গবন্ধ সৈনিকলীগ সোনাডাঙ্গা মডেল থানা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর অন্তর্গত সোনাডাঙ্গা মডেল থানার উদ্যেগে গতকাল ১লা মার্চ শুক্রবার রাত ৮টায় সোনাডাঙ্গা ষ্টার কমিউনিটি সেন্টারে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তফা কবির। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর আহবায়ক মোঃ মোস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক এম আসাদুজ্জামান মুন্না, বিশেষ অতিথি ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক মোঃ মহিদুল ইসলাম নান্নু। আরো বক্তব্য রাখেন সংগঠনের সোনাডাঙ্গা থানার মোঃ রফিকুল ইসলাম রাফি, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, মোসাফির কবি মোঃ শহিদুল ইসলাম, মোঃ আনফাল চৌধুরী, মোঃ মাসুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, সরদার সাঈদি হাসান বাবু, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ জামাল হোসেন, মোঃ রফিক, মোসাঃ অরিন আলম, মোঃ ইকবাল হোসেনসহ সংগঠনের সোনাডাঙ্গা থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে মোঃ গোলাম মোস্তফা কবিরকে আহবায়ক, মোঃ রফিকুল ইসলাম রাফিকে সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ আনফাল চৌধুরী, মোঃ সেকেন্দার আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোসাফির কবি মোঃ শহিদুল ইসলামদের যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

বাগেরহাটে অগ্রনী ব্যাংক পিএলসি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি।
অগ্রনী ব্যাংক পিএলসি. ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের বাগেরহাট অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ সম্পন্ন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী বাগেরহাট খান জাহান আলী ডিগ্রী কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা। এদিন সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট কালেক্টরেটের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক ড. ফখরুল। অগ্রনি ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চল শাখার সহকারী মহাব্যবস্থাপক বিপুল মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা অঞ্চল সার্কেলের উপ-মহাব্যবস্থাপক হেদায়েত হোসেন শেখ ও খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফউদ্দিন রাখী। অগ্রনী ব্যাংক পিএলসি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাংক কর্মকতা- কর্মচারী, মাঠ সহকারী তাদের সন্তান ও অতিথিদের সমন্বয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্ট অনুযায়ী প্রতিযোগিতায় দাবা, লুডু, তাস, ক্যারাম, দৌড়, লাফ, লৌহ গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ১০ ওভারের ক্রিকেট, হাটা প্রতিযোগিতা ও যেমনখুশি তেমন সাজাসহ অন্যান্য ইভেন্ট পরিচালিত হয়। দিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতারন করা হয়।

বটিয়াঘাটায় মহানাম যজ্ঞানুষ্ঠান
বটিয়াঘাটা প্রতিনিধি
আজ রবিবার সন্ধ্যায় অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হচ্ছে বটিয়াঘাটা উপজেলার গুপ্তমারী, দাউনিয়াফাঁদ এলাকায় ১৬ প্রহরব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান। সোমবার ব্রহ্ম মূহুর্তে নামামৃত পরিবেশন করবেন গৌরাঙ্গ সুন্দর সম্প্রদায়, ঠাকুর গোপাল সম্প্রদায়, নব রাজলক্ষ্মী সম্প্রদায়, শ্রী রাই সম্প্রদায় ,স্বর্গ সুধা সম্প্রদায় ও অদ্বৈত সম্প্রদায়। অপরদিকে আগামীকাল সোমবার সন্ধ্যায় অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হবে বটিয়াঘাটার বলাবুনিয়া এলাকায় অষ্ট প্রহরব্যাপি মহা নাম সংকীর্তন। মঙ্গলবার ব্রহ্ম মূহুর্তে সংকীর্তন করবেন বিশ্বনাথ সম্প্রদায়, দীপ্তি সম্প্রদায়, বেদবানী সম্প্রদায়, কানাই বলাই সম্প্রদায় ও ব্রজ বিলাস সম্প্রদায়। সকলকে নামামৃত আস্বাদনে পদধূলি কামনা করেছেন আয়োজক কমিটিবৃন্দ।

দাকোপে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতিক মেলার উদ্বোধন
দাকোপ প্রতিনিধি
দাকোপে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতিক মেলা-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত কুমার সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মানস রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাগর সেন। মেলার ৩২ স্টলের মাধ্যমে বিভিন্ন দেশীয় পিঠাসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হয়।

দাকোপে জাতীয় ভোটার দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার ( ২মার্চ ) দাকোপে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী,দাকোপ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক মন্ডলী, সাংবাদিক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

দখিনা’র পদক প্রদান ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার সকাল ১১.০০ টায় সিটি রিসোর্টে দখিনা পদক প্রদান-২০২৩ ও পারিবারিক মিলন মেলা-২০২৪ দখিনা’র সভাপতি আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টুর সভাপতিত্বে এবং দখিনার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য (১৯৭৩) ও বার বার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দখিনা’র প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী এ্যাডভোকেট, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রাক্তন শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম, দখিনার সহ-সভাপতি যথাক্রমে ড. মোঃ হারুনর রশিদ, আলহাজ্ব খুরশিদ আলম কাগজি, আলহাজ¦ গাজী অহিদুজ্জামান খোকন, আলহাজ্ব এস এম আকবর হোসেন, কবি মিসেস শাহিনা বাবর, সমাজসেবী মৃত্রিকা জামান, দৈনিক প্রথম আলো খুলনার ব্যুরো প্রধান শেখ আল এহসান, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি খুলনা শাখার ব্যবস্থাপক মোঃ রোকনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি, এম, ইউনুস আলী ও প্রকৌশলী বেনজীর আহমেদ জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জাহিদ হাবিব, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক খোকন, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম খান কালু, নির্বাহী সদস্য যথাক্রমে রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার, জি এম মইন উদ্দিন, অধ্যাপক জুবায়ের হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রকি, মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ জুয়েল, ডাঃ শামসুল রহমান, মোঃ বাসিত, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ রবিউল ইসলাম তনু, সিরাজুল ইসলাম টুটুল, নাজমুল ইসলাম নির্ঝর, মোঃ কামরুল ইসলাম, খুবি মেডিকেল অফিসার ডাঃ জেবুন্নেছা জেবু প্রমুখ। অনুষ্ঠানে ০৫ টি ক্যাটাগরিতে দখিনা জন পদের ০৫জন গুণি ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সমাজে বিশেষ অবদান রাখায় দখিনা পদক ২০২৩ প্রদান করা হয়। দখিনা পদক-২০২৩ প্রাপ্তরা হলেন সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মাননীয় সংসদ সদস্য, খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) মোঃ রশীদুজ্জামান, মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ মুজিবর রহমান কাগজি, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ মোঃ তোরাব আলী, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আযম খান সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ(অবঃ) প্রফেসর অশোক কুমার ঘোষ, মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় গদাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ শেখ মাহাতাব উদ্দীন (মনি মিয়া) ও মানবিক সেবামূলক সংগঠন মানবিক সহায়তা খুলনা কে দখিনা পদক-২০২৩ প্রদান করা হয়।

খুলনা জেএসডি’র পতাকা উত্তোলন দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
২রা মার্চ জেএসডি, খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় বীর আ স ম আব্দুর রব ঘোষিত দ্বিতীয় মুক্তিযুদ্ধ তরান্বিত করার লক্ষে সমাবেশ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান সরকারের শাসনামলে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, রাষ্ট্র পুনরুদ্ধার ও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দাবি করেছে জেএসডি। দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার, মানবাধিকার, ন্যায় বিচার, অংশীদারিত্বের গণতন্ত্র, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ, গ্যাসের মূল্য বৃদ্ধি ও সীমান্তের সমস্যা দ্রুত সমাধানের দাবিও করা হয়েছে।
বেলা ১২ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সমানে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে পতাকা মিছিল পূর্ব সমাবেশ কর্মসূচীতে বক্তারা এ দাবি করেন।
বক্তারা স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব কর্তৃক দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক তরান্বিত করার লক্ষে ড্যামি সংসদ বাতিল, নতুন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবি তুলেছে। জেলা জেএসডি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হাকিম। বক্তৃতা করেন নাগরিক আন্দোলনের সংগঠক অধ্যাপক আহসান হাবিব, জেলা জেএসডির সাধারণ সম্পাদক স. ম রেজাউল করিম, নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা মোজাম্মেল হক খান, জেএসডি নেতা মনিরুল ইসলাম, ডা. এলপি গাইন, আবু বক্কর সিদ্দিক, বেল্লাল হোসেন, রাইসুল ইসলাম রাফি, আবু মুসা, ছাত্রনেতা মাহিম হোসেন ও তাসিব প্রমূখ।

হরিঢালীতে মাদরাসা রিজিয়া আল ইসলামিয়া এর উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, কপিলমুনি(খুলনা)ঃ
কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালীতে মাদরাসা রিজিয়া আল ইসলামিয়া এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেন। মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুল্লাহ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জি এম লুফৎর রহমান। বক্তব্য রাখেন জামিয়া রিজিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জি এম রহমত আলী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূর ই. আলম, আ. খ. ম মাসুম বিল্লাহ, ড. মোঃ মোস্তফা ইকবাল, কাজী শামসুদ্দিন মানিক প্রমূখ। পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মাঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মুস্তাফিজুর রহমান পারভেজ।

খুলনা নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশে বক্তারা
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন ও
প্রকল্প ব্যয় বৃদ্ধি নয়, সেবা খাতকে গুরুত্ব দিতে হবে
খবর বিজ্ঞপ্তি
বিদ্যুৎ, গ্যাস, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন ২ মার্চ শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার। ধারণা বক্তব্য উপস্থাপন করেন সাবেক ছাত্রনেতা, সিপিবি নেতা এস এম চন্দন। সংগঠনের অন্যতম সদস্য, নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা’র কো-অর্ডিনেটর অ্যাড. মোমিনুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, জনউদ্যোগ খুলনার সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাংবাদিক মহেন্দ্র নাথ সেন, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, জাতীয় পার্টি নেতা শাহ্ মোঃ লায়েক উল্লাহ, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটাঃ সরদার মোঃ আবু তাহের, নজরুল গবেষক, কবি সৈয়দ আলী হাকিম, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, খোদেজা ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, সাইদুর রহমার পিণ্টু, সিপিবি সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, সুন্দরবন-নদী সংরক্ষণ ও দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার, ফ্যাশন ডিজাইনার ও অভিনয় শিল্পী সুমা বড়াল, সিপিবি নেতা জাহানারা আক্তারী, যুব ইউনিয়ন নেতা শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, অ্যাড. আ ফ ম মুক্তারুজ্জামান মুক্তা, মোঃ বেলাল হোসেন, রোবার স্কাউট মোঃ আলী হোসেন অন্তর প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকল্প ব্যয় বৃদ্ধি না করে সেবা খাতকে অধিকতর গুরুত্ব দিতে হবে। অবৈধ সিন্ডিকেট, বে-আইনী মজুতদারদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ নির্বাহী বিভাগের সর্বোচ্চ শক্তি নিয়োগ না করলে আকাশচুম্বী, নাগালবিহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ করা অসম্ভব। বক্তারা ব্যবসায়ীদের প্রতি সরকারের নতজানু নীতির সমালোচনা করে বলেন, কতিপয় অসৎ মুনাফালোভী লুটেরা শ্রেণির ব্যবসায়ীদের অতিশয় লোভের কারণে সাধারণ জনগণের চরম নাভিশ্বাস। অন্যদিকে সরকারে সুনাম ক্ষুণ্ন হচ্ছে। ক্ষমতাসীনদের মধ্যে কারো কারো প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ও ছত্রছায়ায় অসাধুচক্র অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য অসহনীয়ভাবে বৃদ্ধি করছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এ তুঘলকী কাণ্ড দেখা বা নিয়ন্ত্রণ করার কেউ নেই। সাধারণ মানুষের বাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, চিকিৎসা, ওষুধ খরচ, ছেলেমেয়েদের শিক্ষার ব্যয়ভার, যানবাহনের ভাড়া বেড়েছে, প্রতিটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অথচ আয় বাড়েনি। নির্দিষ্ট ও স্বল্প আয়ের মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। সরকার উচ্চবিত্ত, ঘুষখোর, দুর্নীতি পরায়ণ, লুটেরাদের সাথে মিলিয়ে বলে থাকে, মানুষের আয় ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা নিতান্তই পরিহাস। সরকারকে এহেন ধারণা বা বক্তৃতা-বিবৃতি থেকে বেরিয়ে এসে এ সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অসৎ ব্যবসায়ীদের হাত থেকে সরকারকে রাহুমুক্ত করতে হবে। কর্মসূচির শুরুতে ১ মার্চ রাজধানীর বেলী রোডের অগ্নি ট্রাজেডিতে গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে চরম অনিয়মের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বক্তারা নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের আরোগ্য কামনা করেন।

সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের ৯৪তম জন্মবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এ্যাডভোকেট এস.এম. আমজাদ হোসেনের আজ ৯৪তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষ্যে আজ রবিবার আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসায়, নগরীর মতি মসজিদ, আলিয়া মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৯২৯ সালের এই দিনে তিনি খুলনার রূপসা থানার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম শহিদ এস এম ইসমাইল হোসেন, মাতা মরহুমা মেহেরুন নেছা। বক্তিগত জীবনে তিনি চার ছেলে ও চার মেয়ে সন্তানের জনক ছিলেন।
উল্লেখ্য ১৯৫৭ সালে আমজাদ হোসেন জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার নির্বাচিত হন। ১৯৬২ সালে প্রদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। আইনজীবী ছাড়াও তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক ছিলেন। মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাংবাদিক মামুনের শ^শুরের মৃত্যুতে শোক, দাফন সম্পন্ন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
দৈনিক গণ জাগরণ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাইফুল আযম খান মামুনের শ^শুর আলহাজ¦ আবুল কাশেম মোড়ল মৃত্যু বরণ করেছেন।
শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে আলহাজ¦ আবুল কাশেম মোড়ল (৯০) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহী …রাজিউন)। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে ১৪ দিন সামেকে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নৈকাটি ফুটবল মাঠে আছরবাদ তার নামায়ে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্তজা, শহিদুল ইসলাম পিন্টুসহ এলাকার শত শত মানুষ নামাযে জানাজায় অংশগ্রহণ করেন।