খবর বিজ্ঞপ্তি
আযমখান সরকারি কমার্স কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সকাল ৯.০০টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। শান্তির প্রতীক কবুতর মুক্তকরণ ও বেলুন উত্তোলনের মাধ্যমে বর্ণাঢ্য এ ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. গাজী মনিবুর রহমান,শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম ও আয়োজক কমিটির আহ্বায়ক মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, আয়োজক কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো: নজিরউদ্দীন, আল মিজানুর রহমান, সৈয়দ বুলবুল আলী, প্রভাষক তন্ময় খান, সুব্রত বিশ^াস ও ক্রীড়া শিক্ষক মো: আনিছুর রহমান। এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলারও প্রয়োজন রয়েছে, খেলাধুলা মনকে সতেজ করে, প্রফুল্ল রাখে, প্রতিবছর কলেজের পক্ষ থেকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এখানে অংশগ্রহণ করে তোমরা বিশে^র বুকে দেশের জন্য যাতে গৌরব বয়ে আনতে পারো সেই লক্ষ্যেই তোমাদের কাজ করে যেতে হবে।
উল্লেখ্য ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের প্রায় ২শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। আগামী ১০ মার্চ, রবিবার সকাল ৯.৩০ মিনিটে কলেজের মোস্তাফিজুর রহমান মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিবেন।











































