Home আঞ্চলিক খুলনায় স্ত্রীসহ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

খুলনায় স্ত্রীসহ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

134

স্টাফ রিপোর্টার।।

খুলনার কেন্দ্রীয় খাদ্য গুদামের সাবেক সহকারী ব্যবস্থাপক শেখ মনিরুল ইসলাম এবং তাঁর স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র। মামলায় মনিরুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্র জানায়, মনিরুল হাসান বর্তমানে বাগেরহাট সদরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত। ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু হয়। স্বামীর অবৈধ আয় থেকে স্ত্রী শারমিন সম্পদ অর্জন করায় দু’জনের বিরুদ্ধেই মামলা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সম্পদ বিবরণী অনুসন্ধানকালে শারমিন আক্তারের বিরুদ্ধে মোট ১ কোটি ১৮ লাখ ৬৮ হাজার টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। সম্পদের বিপরীতে তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৬৬ লাখ ৮৪ হাজার টাকা। অন্যান্য ব্যয় ও জামানত বাদ দিয়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ ৪৪ লাখ ১১ হাজার টাকা।