Home খেলাধুলা বিএল কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিএল কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

73

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ সাধনের জন্য খেলাধুলার বিকল্প নাই। তাই লেখাপড়ার পাশাপাশি শিার্থীদের খেলাধুলার চর্চা করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। আজকের ছাত্র সমাজকে এ কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসা দরকার। সিটি মেয়র বলেন বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় শিা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্র সমাজসহ দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

সিটি মেয়র আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টায় নগরীর দৌলতপুরস্থ সরকারি ব্রজলাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

কলেজের অধ্য প্রফেসর শরীফ আতিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএল কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি মোঃ রাকিব মোড়ল ও সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি। অনুষ্ঠানে কলেজ এর শিক-শিকিা, শিার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বেলা ১১ টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর মহিলা আলিয়া ফাজিল মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সদর থানার শিা অফিসার মোঃ আব্দুল মমিন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মফিদুল ইসলাম টুটুল ও কেসিসির সংরতি আসনের সাবেক কাউন্সিলর হালিমা ইসলাম। স্বাগত বক্তৃতা করেন মাদ্রাসার অধ্য আবু ছালেহ আহাম্মদ। অনুষ্ঠানে শিক-শিার্থীসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।