।। খবর বিজ্ঞপ্তি।।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক নির্বাহী সদস্য, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমি’র সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদের মাতা সুফিয়া বেগম (৯৫) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন পুত্র, নাতি-নাতনী, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সিনিয়র সাংবাদিক হারুন-অর-রশীদের মায়ের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনার নেতৃবৃন্দ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেতার কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, সদস্য সোহরাব হোসেন প্রমূখ।











































