Home আঞ্চলিক মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খুলনা বিএনপি কর্মসুচি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খুলনা বিএনপি কর্মসুচি

62

।। খবর বিজ্ঞপ্তি।।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে খুলনা বিএনপি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় কেডি ঘোষ রোডস্থ দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে দলীয় নেতাকর্মীরা। ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং একুশের প্রথম প্রহরে (১২.০১ মিনিটে) শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে নেতাকর্মীরা।

২১ ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে ভাষা শহিদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল। খুলনা মহানগর ও জেলা বিএনপির কর্মসুচি সফল করে মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।