Home জাতীয় গুলিবিদ্ধ নারীসহ বাংলাদেশে পাঁচ রোহিঙ্গার অনুপ্রবেশ

গুলিবিদ্ধ নারীসহ বাংলাদেশে পাঁচ রোহিঙ্গার অনুপ্রবেশ

43

খুলনাঞ্চল রিপোর্ট
মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে গুলিবিদ্ধ রোহিঙ্গা নারীসহ ৫ জন অনুপ্রবেশ করেছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় একটি মাছ ধরার ছোট ডিঙি নৌকায় নাফ নদী পার হয়ে তারা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছান।

এ বিষয়ে শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, বিকালে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে পৌঁছেন। শুনেছি, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন।

টেকনাফ থানার পরিদর্শক ওসমান গণি বলেন, মিয়ানমারের ওপার থেকে ছোট ডিঙি নৌকায় করে নাফ নদী পার হয়ে ৫ জন রোহিঙ্গা শাহপরীর দ্বীপ জেটিঘাটে চলে এসেছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ নারীও রয়েছেন শুনেছি। তবে এ বিষয়ে টেকনাফ বর্ডার গার্ড-বিজিবির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।