Home আঞ্চলিক দেশীয় বন্দুক-গোলাসহ অস্ত্র ব্যবসায়ী আটক

দেশীয় বন্দুক-গোলাসহ অস্ত্র ব্যবসায়ী আটক

51

রুপসা প্রতিনিধি
খুলনার রূপসায় ১টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গোলা ও ১টি মোটরসাইকেলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা চৌরাস্তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এক মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করা হয় এবং উক্ত মোটরসাইকেল আরোহী কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালানোর চেষ্টা করে। অতঃপর কোস্টগার্ডের আভিযানিক দল মোটরসাইকেলকে ধাওয়া করে উক্ত ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও মোটরসাইকেল তল্লাশি করে ১টি দেশীয় বন্দুক ও ৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়া উক্ত ব্যক্তির নিকট হতে ১টি মোবাইল, ৭টি সিমকার্ড, নগদ ২ হাজার ২৬৫ টাকা এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি মো. আরিফুল ইসলাম পিয়াস (৩৪) খুলনা জেলার রূপসা থানাধীন পিঠাবো গ্রামের বাসিন্দা।

তিনি আরো বলেন, জব্দকৃত অস্ত্র, তাজা গোলা ও আটককৃত অস্ত্র ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম পিয়াসকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্থান্তর করা হয়েছে।