নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর।।
ফরিদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এক ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা মোটরসাইকেলের চালক ও আরোহী।
শুক্রবার সকাল আটটার দিকে জেলা নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ এ ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতের নাম রবিউল ইসলাম (২৪)। তিনি ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম সেখের ছেলে।
কেরানীগঞ্জে হত্যা ও চুরির ঘটনায় গ্রেপ্তার ১০কেরানীগঞ্জে হত্যা ও চুরির ঘটনায় গ্রেপ্তার ১০
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক রবিউল নিহত হন। আহত হন আরোহী একলাছ উদ্দিন শেখ। দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ এনেছে।











































