স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ৫০০ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন তিনি। শুক্রবার ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে আউট করে নিজের ৯৮তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন এই অফস্পিনার।
অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেট পেলেন অশ্বিন। রাজকোট টেস্টের আগে ৯৭টি টেস্টে তার উইকেট সংখ্যা ছিল ৪৯৯। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল ১টি উইকেট।
ইংল্যান্ডের প্রথম উইকেট তুলে নিয়ে কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন অশ্বিন। তার বলে ক্রলির দেওয়া ক্যাচ রজত পাতিদার তালুবন্দী করতেই নতুন মাইলফলকে পৌঁছে যান এ অফস্পিনার।
অশ্বিন দেশের মাটিতে ৫৮তম টেস্ট খেলে পেলেন ৩৪৭টি উইকেট। ২৬বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। ছ’বার ম্যাচে ১০টি বা তার বেশি উইকেট গিয়েছে অশ্বিনের ঝুলিতে।
ভারতের দ্বিতীয় হলেও বিশ্বের নবম বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। তার আগে এই কৃতিত্ব গড়েছেন মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), জেমস অ্যান্ডারসন (৬৯৬), স্টুয়ার্ট ব্রড (৬০৪), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), কোর্টনি ওয়ালশ (৫১৯) এবং নাথান লায়ন (৫১৭)।
রাজকোটে কুম্বলের আরও একটি রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন। সেজন্য এই টেস্টে তাকে ৫টি উইকেট নিতে হবে। দেশের মাঠে ৬৩টি টেস্ট খেলে ৩৫০টি উইকেট নিয়েছিলেন কুম্বলে। তার এই রেকর্ড ভাঙতে অশ্বিনের প্রয়োজন আরও ৪টি উইকেট।











































