ভেড়ামারা প্রেসক্লাবে কম্পিউটার উপহার প্রদান করলেন আলহাজ্ব কামারুল আরেফিন এম পি
রেজাউর রহমান তনু, ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে কুষ্টিয়া- ২ (ভেড়ামারা- মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন মঙ্গলবার বিকাল ৫ টায় এমপি মহোদয় ভেড়ামারা প্রেসক্লাবে এসে পৌঁছালে তাকে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ স্বাগত জানান।এ সময় তিনি ভেড়ামারা প্রেসক্লাবকে দুটি কম্পিউটার প্রদান করেন। এ সময় ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, হেলাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম,অর্থ বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, আইন ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক রোহানুজ্জামান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহন আলী, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ভেড়ামারা করেসপন্ডেন্ট মোঃ রেজাউর রহমান তনু, সাংবাদিক মোঃ লিটনুজ্জামান লিটন সহ ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় ভূয়া ডিগ্রিধারী পশু চিকিৎসকের মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে পল্লী চিকিৎসক দাবীদার পল্লীপ্রাণি চিকিৎসক শামীম হোসেনকে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে মোবাইলের কোর্টের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার( ভূমি)সজল কুমার বাংলাদেশ ভেটেনারী কাউন্সিল আইস ২০১৯ এর ৩৮ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা ভেটেনারী সার্জন ডা:নাজমুল হাসান শাওন,কার্পাসডাঙ্গা লাইভস্টক সার্ভিস প্রোভাইটার বিল্লাল হোসেন,রফিকুল ইসলাম।
জেলা পরিষদ সদস্য উপনির্বাচনে শূন্য পদে কেশবপুরে মনোরপনপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনে সাত জন প্রার্থী সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা তাদের মনোনয়পত্র জমা দেন। এদিন মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। এর মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম।
সদস্য পদে মনোনয়পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- টিপু সুলতান, আলতাফ হোসেন, আব্বাস আলী, এস এম মহব্বত হোসেন, রেহেনা খাতুন, জাকির হোসেন ও নাজমুল হুসাইন।
আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৯ মার্চ সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। বর্তমানে আজিজুল ইসলাম এ আসন থেকে সংসদ সদস্য পদে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করছেন।
কপিলমুনিতে বৃহস্পতিবার অধিবাসের মধ্য দিয়ে ১৬ প্রহরব্যাপী মহানামযঞ্জানুষ্ঠান
হেদায়েত আলী টুক, কপিলমুনি থেকে
কপিল মুনির আশ্রম সংলগ্ন দক্ষিণ খুলনার ইতিহাস প্রসিদ্ধ পাইকগাছা উপজেলার কপোতাক্ষ বিধৌত নদীর কুল ঘেঁসে অবস্থিত কপিলেশ্বরী কালী মন্দির। এই পূর্ণভূমিতে ১৬ প্রহরব্যাপী মহানামযঞ্জানুষ্ঠান বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আয়োজনকে ঘিরে নিমন্ত্রণ পত্র বিতারণ, সাজ, প্যান্ডেল ও ডেকারেশনের কাজ শেষ হয়েছে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ ও মহানামযঞ্জের শুভ গন্ধাধিবাস। অধিবাসস্থলে শ্রীমদ্ভাগবত আলোচনা করবেন, সাতক্ষীরা জেলার বুধহাটা উপজেলার শ্রী বিল্বমঙ্গল দেবনাথ। শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারি) ১৬ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টায় মহানাম কীর্ত্তনের সমাপনী ও কুঞ্জভঙ্গ, দুপুর ২ টায় মহাপ্রভুর ভোগারাধনা ও বিকাল ৩ টায় প্রসাদ বিতরণ। রাত ৮ টায় ভাগবত পুরাণের কাহিনী অবলম্বনে ধর্মীয় পৌরাণিক পালা “কৃষ্ণ ভক্ত সুদামা”। পালাটি পরিচালনা করবেন, যশোর কপোতাক্ষ নাট্য সংস্থার অধ্যাপক তিমির বরণ সরকার। উক্ত মহানামযঞ্জে পৌরহিত্য করবেন, ভাটপাড়া শ্রীশ্রী জগন্নাথ আশ্রমের সেবাইত শ্রী বলাই কৃষ্ণ গোস্বামী। উক্ত যঞ্জানুষ্ঠানে মহানাম সূধা পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য কীর্তন দল গণেশ পাগল সম্প্রদায়-মাদারীপুর, গৌরঙ্গ সম্প্রদায়-খুলনা, দেবকী নন্দন সম্প্রদায়-মানিকগঞ্জ, নবদ্বীপ সম্প্রদায়-খুলনা, ব্রজের গোপাল সম্প্রদায় ও আদি নিতাই গৌর সম্প্রদায়-সাতক্ষীরা। উক্ত আয়োজন ঘিরে ক্ষণিকের এই মিলন যঞ্জের সুর উচ্ছ্বাসিত হয়ে সমাগত ভক্ত প্রবর বৈষ্ণব মন্ডলীর চরণধূলিতে ধন্য হোক যঞ্জভূমির শ্রী অঙ্গন। স্বার্থক ও সুন্দর হোক বহু আকাঙ্খিত তারকব্রহ্ম মহানাম যঞ্জানুষ্ঠান এমনটি আশা করেছেন আজব কমিটির নেতৃবৃন্দ। কপিলেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণ ঘিরে অনুষ্ঠিত ১৬ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ চলাকালীন সময়ে হরিনাম পিয়াসী ভক্তবৃন্দের জন্য অন্ন ভোগের সুব্যবস্থা রয়েছে। রয়েছে মহাপ্রভুর ভোগ মালসা।
কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান গত ১৩ ফেব্রুয়ারী সকাল ১০ঃ ৩০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, খুলনা সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদুল কবীর সাইনিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর। স্বাগত বক্তৃতা করেন কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার। কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আঃ কাদেরের সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক খান মারুফুল হক,আনোয়ার হোসেন,কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন খান সেলিম, প্রভাষক অমলেন্দু বিশ্বাস, সনজিত মজুমদার, মহিতকান্তি ঢালী, মিজানুর রহমান, সনচিতা গাইন, মেজবাহ উদ্দিন, ফাল্গুনী মুখার্জি,
বাশির আহম্মেদ লালু, সহকারী প্রধান শিক্ষক রতন দেবনাথ, সহকারী শিক্ষক আসাদুজ্জামান সরদার, সেকেন্দার আলী, মাওলানা ইমদাদুল হক, বিকাশ চন্দ্র মালি, ললিতা হালদার,ভারতী দাস, হেমালতা বিশ্বাস, গীতা বিশ্বাস, কুদরত আলী, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজল প্রমূখ।
ডুমুরিয়ায় আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখলের চেষ্টা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের পাঁয়তারা করছে প্রভাবশালী প্রতিপক্ষ। ঘটনাটি উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদহা এলাকায়।
আদালতে দায়েরকৃত মামলার বিবরণী সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারদহা গ্রামের মৃত সামছুর রহমান খানের ছেলে রায়হান খান প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে আঙ্গারদহা মৌজায় বন্দোবস্ত দলিল মূলে ১একর ১৮ শতাংশ জমিতে ধান,মাছ, সবজি চাষাবাদ করে ভোগদখল করে আসছে। সম্প্রতি ওই জমিতে ¯’ানীয় প্রভাবশালী প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর,লিটু সহ তাদের দলবল নিয়ে দখলের চেষ্টা চালায়। এতে রায়হান খান বাঁধা দিলে প্রতিপক্ষ তাকে জীবননাশ সহ বিভিন্ন ভয়ভীতির হুমকি দেয় বলে তিনি জানান। উপায়ন্ত না পেয়ে রায়হান খান বাদি হয়ে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ওই জমিতে ¯ি’তিব¯’া বজায় রাখার জন্য ডুমুরিয়া থানাকে নির্দেশ দেন। তারপরও থেমে নেই প্রতিপক্ষ, তারা দফায় দফায় দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন। উল্লেখ্য, ওই জমিতে সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী-২০০/০৬ নং মামলায় ¯’ায়ী নিষেধাজ্ঞারও আদেশ রয়েছে।
পাইকগাছায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৮ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় আনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ওই দিনই রাত সাড়ে ৮ টার দিকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৮ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করে মোচলেকায় নিয়ে ছেড়ে দেয়া হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, লস্কর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের সুভাষ সরদারের ছেলে বিধান সরদার(২৮)সোলাদনা ইউনিয়নের পাটনিখালী গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে ইউনুস আলী বিশ্বাস (২৭), চাঁদখালি ইউনিয়নের গজালিয়া গ্রামের রফিকুল গাজীর ছেলে মাকসুদুর রহমান (২০), হাফিজুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (২১), ওয়াহিদুজ্জামানের ছেলে আব্দুল আল মামুন(২৯) লস্কর ইউনিয়নের আমতলা গ্রামের নূর সরদারের ছেলে রহিম সরদার(২২), গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি গ্রামের গফুর গাজীর ছেলে আব্দুর রহিম(২৩) গফুর গাজীর ছেলে সোহাগ হোসেন (২০)। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।
খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত
তথ্য বিবরণী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেতার প্রদর্শনী, এ্যাপসের উদ্বোধন, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’।
এ উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের উদ্যোগে সকালে বেতারের সম্মেলনকক্ষে ’স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশ বেতার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ বেতার দেশের একটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গণমাধ্যম। বেতারের বিশাল একটি ইতিহাস রয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতার বলিষ্ঠ ভূমিকা রেখেছে। পরিবার পরিকল্পানাসহ বিভিন্ন সফল কার্যক্রমের ক্ষেত্রে বেতার অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন, বেতারের সেবার মান আরো বৃদ্ধি করতে হবে। বেতারের সম্প্রচার আমাদের টিকিয়ে রাখতে হবে। যুগের সাথে তালমিলিয়ে বেতারকে সামনে এগুতে হবে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বার্তা, সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বেতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সরোজ কুমার নাথ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নাহার আক্তার। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. কে এম আজহারুল হাসান। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা খুলনার ব্যুরো প্রধান এসএম জাহিদ হোসেন। মুক্ত অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, কুয়েটের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক মোঃ ফারুক হোসেন প্রমুখ। সেমিনারে খুলনা বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর সহ বেতারের কর্মকর্তা, শিল্পী-কলাকুশলীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি দর্শক শ্রোতাদের অংশগ্রহণে কুইজ ও লেখক শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।
এর আগে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে খুলনা বেতার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ফেব্রুয়ারি মাসের সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, পিতামাতা ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখার বিষয়ে যত্নশীল হওয়া উচিত। সন্তানরা কোথায় যায়, কাদের সাথে মেশে এ বিষয়টি নিয়মিত নজরদারি করা প্রয়োজন। অভিভাবকদের অজান্তেই শিশু-কিশোররা অনেক সময় কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে পড়ে। চুরির ঘটনা তদন্ত করতে গেলে দেখা যায়, চুরির পেছনে অনেক সময় মাদক ও জুয়ায় অর্থের যোগানের বিষয়টি জড়িত থাকে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রুবাইয়াত সানজিদ হোসেন সভায় জানান, নগরীর ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এছাড়া মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান এবং তরুন-কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক মোটিভেশনাল কার্যক্রম অব্যাহত আছে। নগরীতে যানজট নিয়ন্ত্রণে অবৈধ ইজিবাইক ও ইঞ্জিন চালিত রিক্সা বন্ধে পুলিশের গৃহীত উদ্যোগের ফলে নগরীর যানজট পরিস্থিতির বহুলাংশের উন্নতি হয়েছে। চুরি বন্ধে স্থাপনা সমূহে সিসি ক্যামেরা স্থাপন বিশেষ ভূমিকা পালন করতে পারে।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন সভায় জানান, অনেক সময় বিভিন্ন অসুখের জন্য সাধারণ মানুষ ওষুধের দোকান থেকে এন্টিবায়োটিকের মতো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কিনে নিজে নিজেই সেবন করেন। আবার অনেক সময় ওষুধের দোকনদাররাও ডাক্তার না হয়ে রোগীদের নানা ওষুধ দিয়ে চিকিৎসা করেন। এগুলো বন্ধে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। দেশের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুপূর্ণ ভূমিকা পালন করছে।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা মহানগর বিএনপির লিফলেটকালে নেতৃবৃন্দ
ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে
খবর বিজ্ঞপ্তি।।
দেশের জনগণ ৭ জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে অবৈধ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের পতন ঘটানো হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন চালিয়ে বিএনপি’র শীর্ষ নেতাসহ হাজার হাজার নেতাকর্মীকে বন্দী করেছেন সরকার। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা নেমে পড়েছে বেপরোয়া নারী ও শিশু নির্যাতনে। গণমাধ্যমের মতে, ৭৬ শতাংশ শিশুই যৌন নির্যাতনের শিকার। বিরোধীদের নির্বিচারে গ্রেফতার, ব্যাপকভাবে নির্যাতন ও অত্যাচারের পাশাপাশি আধিপত্য বজায় রাখতে চলছে গণধর্ষণ এবং বেছে বেছে খুন। ফলে সমাজের ওপর নেমে এসেছে এক ভয়াল আতঙ্ক, উদ্বেগ ও বিপদের ছায়া। আজকের পরিস্থিতে বিশ্ববাসী বুঝতে পেরেছে এদেশে কোনো সভ্য লোক বাস করার মতো পরিস্থিতি নেই। আওয়ামী লীগ আমাদের একটা অসভ্য জাতির দিকে ঠেলে দিচ্ছে। বিএনপির মতো একটি সফল গণতান্ত্রিক দলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে শেখ হাসিনা সরকার ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্রের চিহ্নিত অংশ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে’ লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, মো. শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির, শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, আফসার উদ্দিন, নাসির খান, আলমগীর হোসেন, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান, সাইদ হাসান লাভলু, ইসতিয়াক আহমেদ ইস্তি, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আব্দুল ওহাব, আসাদুজ্জামান আসাদ, মোস্তফা কামাল, শেখ আব্দুল আলিম, মোঃ খবির উদ্দিন. কামরুজ্জামান রুনু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আসলাম হোসেন, ইসলাম বিশ^াস, জাকির ইকবাল বাপ্পী, নুর আলম নুরু, ডা.হালিম মোড়ল, আরিফুল ইসলাম বিপ্লব, তরিকুল ইসলাম বাকার,মনিরুজ্জামান মনি, ইয়াজুল ইসলাম এপোলো, শফিকুল ইসলাম শাহীন, মঈদুল হক টুকু, সওগাদুল ইসলাম সগীর, মুন্তাসির আল মামুন, মফিজুল, ইসলাম খলিফা. হুমায়ুন কবির চৈাধুরী,আনিস. বায়জিদ হোসেন, সোহেল শেখ,সাইফুল ইসলাম বকসী, শরিফুল ইসলাম বাদল, সেলিম হোসেন, টুটুল, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, এড. হালিমা আক্তার খানম, নিঘাত সীমা, সালমা বেগম, পারভীন বেগম, কাজরী বেগম, পুতুল, এড. হেনা, মঞ্জুয়ারা বেগম, লাবনী, শারমিন আক্তার প্রমূখ। দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে হেলাতলা, ক্লে রোড, বড়বাজার, ডাকবাংলোসহ সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
সুন্দরবনের খাল থেকে মৃত বাঘ উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবন পূর্ব বনবিভাগের (বাগেরহাট) শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার খাল থেকে প্রাপ্তবয়স্ক একটি পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছেন বন বিভাগ। সোমবার দিবাগত মধ্যরাতে মৃত এ বাঘটি খালে ভাসতে দেখেন বনপ্রহরীরা। পরে বাঘ সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়ন তদন্ত করতে কচিখালী এলাকায় প্রাণীসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বনবিভাগ।
খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, কি কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ এই রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তার সঠিক কারণ জানতে ময়না তদন্তের প্রয়োজন। এজন্য মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জ থেকে দুইজন বিশেষজ্ঞ প্রাণীসম্পদ চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালী ফরেস্ট অফিসে পাঠানো হয়েছে। মরদেহের ময়না তদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হবে। এছাড়া বাঘটির মরদেহ কচিখালীতেই মাটি চাপা দিয়ে রাখা হবে বলেও জানান তিনি
হাদিস পার্কে খুলনা বসন্ত উৎসব আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ৩০টি সংগঠনের আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি)। আব্বাসউদ্দীন একাডেমীর আয়োজনে মহানগরীর ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্কে খুলনা বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪ টায় সকল সংগঠনের সমবেত পরিবেশনা “ওরে গৃহবাসী খোল দ্বার খোল” গানের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হবে।
আব্বাসউদ্দীন একাডেমী সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাচ্চু বলেন, লোকসংস্কৃতি চর্চায় আব্বাসউদ্দীন একাডেমী অন্যতম সংগঠন হিসেবে সারা বাংলাদেশে পরিচিত একটি নাম। ইতিমধ্যে সংগঠনটি দেশ-বিদেশে তার কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে, সে ধারাবাহিকতায় এ বছর থেকে আব্বাসউদ্দীন একাডেমী আয়োজন করেছে বাংলার অন্যতম আনন্দ অনুষঙ্গ বসন্ত উৎসব। যা খুলনার সবচেয়ে বড় বসন্ত উৎসব। এ অনুষ্ঠানকে অধিক প্রানবন্ত করে তোলার লক্ষ্যে খুলনার বিশিষ্ট কবি-শিল্পী-সাহিত্যিক -সাংস্কৃতিক ও সাংবাদিক ব্যক্তিত্বদের সমন্বয়ে একটি উদযাপন পর্ষদগঠন করা হয়েছে।
তিনি জানান, বসন্ত উৎসবে অংশগ্রহন করবে স্বপ্ন সারথী, বিজয় ৭১, জে এস সংগীত একাডেমি, ধ্রুপদী সাংস্কৃতিক একাডেমি, আবৃত্তি ইশকুল, দেশ বাংলা একাডেমি, আনন্দলোক, শিশু একাডেমি, সপ্তসুর মিউজিক ক্লাব, উৎসব একাডেমি, নান্দিক একাডেমি, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, বিশ্ব ভরা প্রাণ,ছায়া বৃক্ষ, কৃষ্টিধারা একাডেমি, জ্ঞান বিকাশ সংগীত একাডেমি, সাহিত্য সংসদ একাডেমি, আরোহী বাউল একাডেমি, স্বরবিতান, আদি নৃত্যাঙ্গণ, মিত্র একাডেমি, নৃত্যবিহার, ব্যাতিক্রম একাডেমি, আব্বাসউদ্দীন একাডেমিসহ ৩০টি সংগঠন।
কুয়েট কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ নির্মানাধীণ কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় মন্দিরের সার্বিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। বিশ^বিদ্যালয়ের পুজা উদ্্যাপন পরিষদের সভাপতি ড. প্রতীক চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. তারাপদ ভৌমিক, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক ও পুজা উদ্্যাপন পরিষদের কোষাধ্যক্ষ সৌমিত্র কুমার সরকার, বিইসিএম বিভাগের প্রভাষক শুভদীপ দত্ত, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সভাপতি রুদ্রনীল সিংহ, সাধারণ সম্পাদক এ কে এম নিবিড় রেজা, বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী প্রবীর ভৌমিক, সাবেক শিক্ষার্থী হৃদয় পাল, সহকারী কম্পট্রোলার রনজিৎ রায়, পুজা উদ্্যাপন পরিষদের সহ-সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সনাতন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি বাপ্পী সুর প্রমূখ। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ০২ আগস্ট বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের বর্তমান সদস্য ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর কুয়েট কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ছেলে-পুত্রবধূর ঝগড়া মেটাতে গিয়ে অসুস্থ গৃহবধূর মৃত্যু
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার মহেশপাড়া গ্রামে ছেলে এবং পুত্রবধূর ঝগড়া মেটাতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়া মা রাইমা খাতুন (৬২) মারা গেছেন। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে মঙ্গলবার সকালে তিনি মারা যান।
রাইমা খাতুন ওই গ্রামের মো. আব্দুলের (৮০) স্ত্রী। শুক্রবার বিকালে ছেলে মোসলেম আলী এবং পুত্রবধূ মাহফুজা খাতুনের ঝগড়া মেটাতে গিয়ে মা রাইমা খাতুন (৬২) মাথা ঘুরে পড়ে যান। অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর বাড়িতে ফিরে মঙ্গলবার সকালে মারা যান।
অনেকে এ মৃত্যুকে ছেলে এবং বৌমার নির্যাতনের শিকার হিসেবে দাবি করছেন। নিহতের স্বামী এবং পুলিশ বলছেন, বার্ধক্যজনিত কারণে তিনি (রাইমা খাতুন) অসুস্থ হয়ে মারা গেছেন।
এলাকাবাসী জানান, গত শুক্রবার বিকালে ঝিকরগাছা উপজেলার ছেলে ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। তাদের ঝগড়া মেটাতে গিয়ে মোসলেম আলীর মা রাইমা খাতুন (৬২) মাথা ঘুরে পড়ে যান। দ্রুত রাইমা খাতুনকে যশোর নোভা মেডিকেল ক্লিনিক এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার পর বাড়ি নিয়ে আসেন। মঙ্গলবার সকালে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
ইউপি সদস্য এবং মহেশপাড়া গ্রামের আলাউদ্দিন জানান- বয়সজনিত কারণেই তিনি মারা গিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, বয়সজনিত অসুস্থতার কারণে রাইমা খাতুন মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাগুরায় শহিদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে শহিদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের শহিদ মিনারটি ভেঙে ফেলেছে তারা। সোমবার দিবাগত রাতে কে বা কারা শহিদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলে।
কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সরকার বলেন, ভাষা শহিদদের স্মরণে কলেজের প্রাচীরের দক্ষিণ পাশে শহিদ মিনার নির্মাণ করা ছিল। পরে এ মিনারটি রেখে সামনে বড় পরিসরে আরেকটি শহিদ মিনার নির্মাণ করা হয়। প্রতি বছর ভাষা দিবসে কলেজের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে ভেঙে ফেলা শহিদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সোমবার বেলা ৩টার দিকে কলেজ বন্ধ করে শিক্ষক ও কর্মচারীরা চলে যান। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নৈশপ্রহরী রউফ মৃধা মোবাইল ফোনে জানান- শহীদ মিনারটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
স্থানীয় চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন জানান, শহিদ মিনার ভেঙে ফেলে রাখার কথা জানতে পেরেই ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খুবই দুঃখজনক। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের গ্রেফতার করা হবে।
সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে দুদকের প্রতিবেদন হাইকোর্টে
ঢাকা অফিস
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে ক্রমধারা (চেইন অব টাইটেল), বাড়ির মানচিত্রসহ যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দুদকের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান এসব নথি দাখিল করেছেন। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য সময় আবেদন করবেন দুদক।
হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন দাখিল করা হয়েছিল গত ৮ ফেব্রুয়ারি। প্রতিবেদনটি মঙ্গলবার এফিডেফিট আকারে জমা দিতে বলেছেন হাইকোর্ট। ওইদিন বাড়ি সংক্রান্ত যাবতীয় নথিও চেয়েছেন আদালত। তবে আদালত তদন্ত প্রতিবেদনের সঙ্গে সঙ্গে বাড়ি সংক্রান্ত যাবতীয় নথি দাখিল করতে বলেন। আদালত সেদিন বলেছিলেন, এই বাড়ির চেইন অব টাইটেল আমাদের দেখাতে হবে।
এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, সালাম মুর্শেদীর বাড়িকে কেন্দ্র করে জাল জালিয়াতির ঘটনা ঘটেছে। এটা দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে। এ বাড়ি নিয়ে মামলা হয়েছে, তদন্তে জানা যাবে কার কতটুকু দায় আছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি। সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম. সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
ব্যারিস্টার সুমন ও আইনজীবী এম. সাঈদ আহমেদ রাজা বলেন, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুদকের অনুসন্ধান প্রতিবেদন হাইকোর্টে এসেছে। তদন্ত প্রতিবেদনের নথিভুক্ত এফআইআরে সংসদ সদস্য সালাম মুর্শেদীর নাম নেই। দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিটির টিম লিডার, অতিরিক্ত পুলিশ সুপার ও দুদকের উপ-পরিচালক মো. ইয়াছির আরাফাত এবং তদন্ত কমিটির সদস্য জেসমিন আক্তারের সই করা প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। তবে এদিন প্রতিবেদনের বিষয়ে শুনানি হয়নি। তদন্ত প্রতিবেদনের সঙ্গে বাড়ি সংক্রান্ত যাবতীয় নথি চেয়েছেন আদালত।
মৃত্যুর আগে হত্যাকারীদের নাম বলে গেছেন যুবলীগ নেতা, দাবি বাবার
যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় যুবলীগ নেতা মুরাদ হোসেন (৩০) হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও মামলা হয়নি। মৃত্যুর আগে হত্যাকাণ্ডে জড়িতদের নাম বলে যান মুরাদ—এমন দাবি নিহতের বাবা সাহাবুল ইসলামের।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৬টা পর্যন্ত থানায় কোনও এজাহার দায়ের করা হয়নি। হত্যায় জড়িত কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের বাড়ির কাছে দুর্বৃত্তরা মুরাদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুরাদ হোসেন উপজেলার নওয়াপাড়া গ্রামের সাহাবুল ইসলামের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত মুরাদ হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ, মাদক, অপহরণ, নাশকতা এবং মারামারির ৯টি মামলা রয়েছে।
নিহত মুরাদ হোসেনের বাবা সাহাবুল ইসলাম বলেন, ‘ছেলে মুরাদ হোসেনের সঙ্গে অতীতে রাজনীতি নিয়ে এলাকার শাহিন ফারাজী এবং ৪ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুস সালামের গ্যাঞ্জাম-ফ্যাসাদ ছিল। আমার ছেলেকে যারা মেরেছে, মারা যাওয়ার আগে সে তাদের নাম বলে গেছে।’
তিনি বলেন, ‘বিগত দিনে শাহিন ফারাজী এবং আব্দুস সালাম এলাকার কয়েক জনকে মারধর করে। শাহিন ফারাজী দীর্ঘদিন বাইরে ছিল। আব্দুস সালাম ৪ নম্বর ওয়ার্ড কমিশনার নির্বাচিত হওয়ার পর শাহিনকে এলাকায় ফিরিয়ে নিয়ে আসে। ওরা মানুষজনকে মারধর এবং চাঁদাবাজি করে। সবার সাথে কথা বলে মামলা করতে দেরি হচ্ছে। তবে আজই মামলা করবো।’
অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, ‘মুরাদ হোসেনের সঙ্গে এলাকার একটি পক্ষের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মুরাদ হোসেন স্পট ডেড হননি। হাসপাতালে নেওয়ার সময় তার সঙ্গে যারা ছিলেন তাদের কাছে অভিযুক্তদের নাম বলে গেছেন। আমরা ইতোমধ্যে তাদের কয়েক জনকে শনাক্ত করেছি। তাদের আটকে অভিযান চলছে।’
তিনি বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে মামলা রেকর্ড করা হবে।’
লোকসানের বৃত্তে কেরু অ্যান্ড কোম্পানি
নিজস্ব প্রতিনিধি
এবারও অন্তত ৬৬ কোটি টাকা লোকসানের শঙ্কায় কেরু চিনিকল। চলতি মৌসুমে ৪ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। তবে পাওয়া গেছে মাত্র আড়াই হাজার টন। যার পেছনে আখের সংকটকে দুষছে কারখানা কর্তৃপক্ষ।
দেশের ঐতিহ্যবাহী চিনিকলগুলোর মধ্যে অন্যতম কেরু অ্যান্ড কোম্পানি। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এ কারখানা একটা সময়ে অর্থনীতিতে বড় ভূমিকা রাখতো। তবে আখ সংকট, যন্ত্রপাতির অপর্যাপ্ততা আর ব্যবস্থাপনার ঘাটতির কারণে প্রতিবছরই গুণছে মোটা অংকের লোকসান। সবশেষ ৬ অর্থবছরে যার পরিমাণ ছিল ৪০০ কোটি টাকা।
এক চাষি বলেন, ১ পন আখের দাম ২২০ টাকা। আর ১ পন ভুট্টার দর ১৪০০ টাকা। এ কারণে আমরা অন্যান্য ফসল চাষ করছি। আরেক চাষি বলেন, আখ চাষ করে শুধু লোকসান গুণতে হচ্ছে। এখন যদি ভালো বীজ পাওয়া যায়, তাহলে সেটা আবার চাষ করা যেতে পারে। এক্ষেত্রে উৎপাদন বাম্পার হতে হবে। কেরু এরকম বীজ দিতে পারলে কাজ হবে।
চলতি মৌসুমেও লোকসান ছাড়াতে পারে ৬৬ কোটি টাকা। কারণ ৫০ দিনে ৬৫ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্য ঠিক করে কর্তৃপক্ষ। কিন্তু এর আগেই মাত্র ৫৬ হাজার টন মাড়াইয়ের পরই বন্ধ হয়ে যায় আখ সংকটে। আর সবমিলিয়ে চিনি পাওয়া যায় মাত্র ২ হাজার ৬০০ টন। অথচ লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার টনের ওপরে।
কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, মাড়াইয়ের সক্ষমতা অনুযায়ী আমরা আখ পাচ্ছি না। ফলে লোকসান গুণতে হচ্ছে। তবে ধীরে ধীরে আমরা সেটা কমানোর চেষ্টা করবো।
কেরু কর্তৃপক্ষের হিসাবে এলাকায় আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। তবে তারা আগ্রহী হচ্ছেন না। অন্যদিকে, প্রয়োজনীয় যত্ন ও ভালো মানের বীজ ব্যবহার না করায় উৎপাদিত আখ থেকে মিলছে না প্রত্যাশিত হারে চিনি। ফলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হচ্ছে চিনিকলের জন্য।
কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ইউসুফ আলী বলেন, এটা সমাধান করার চেষ্টা করছি আমরা। কোথায় কোথায় সমস্যা আছে, তা শনাক্ত করার প্রচেষ্টা চালাচ্ছি। আগে যেন চাষিরা আখ না কাটে সেই ব্যবস্থা নিচ্ছি। অবশ্য কেরুর ডিস্টিলারি ইউনিট থেকে মুনাফা করছে প্রতিষ্ঠানটি।
২৪ ও ২৭ নং ওয়ার্ডে বিএনপির লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি।।
ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে নগরীর ২৪ ও ২৭নং ওয়ার্ডে লিফলেট করেছে বিএনপি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, মিশকাত আলী, মাহবুব উল্লাহ শামিম, ঢালী মো: সালাউদিব, সাইদুল ইসলাম, মাসুদ খান, জামির হোসেন দিপু, মাসুদুল হক হারুন, গোলকি সাঈদ, আবুল কালাম, হাবিব পরাগ আকিব, সৈকত বিল্লাল বাপ্পা, শেখ মনিরুজ্জামান মনি, মোঃ আব্দুস সালাম, আসাদুজ্জামান লিটন, মোঃ আবু, শহিদুল ইসলাম দেলোয়ার হোসেন, আবুল হোসেন গাজী সবুজ মোহাম্মদ দুলাল হোসেন, এনামুল হোসেন, হুমায়ুন কবির, মিনা মানিক, আলমগীর, রমজান খলিফা, সবুজ কবির হোসেন, রজব আলী, জিয়া প্রমূখ।
বসন্তের আগমনে নবোদ্যমে জেগে উঠুক বাঙালির প্রাণ
কয়রা(খুলনা)প্রতিনিধি
আহা, আজি এ বসন্তে/ কত ফুল ফোটে, কত বাঁশি বাজে/কত পাখি গায়। বছর ঘুরে আবার এলো সেই ফুল ফোটার দিন। মঙ্গলবার। পহেলা ফাল্গুন। ফাল্গুনের হাত ধরেই ঋতু রাজ বসন্তের আগমন। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। তাই কবি সুভাস মুখোপাধ্যায়ের কথায় ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত।
পহেলা ফাল্গুন ও ১৪ই ফেব্রুয়ারি বিশ^ ভালবাসা দিবস যেন একই সূত্রে গাথা। এ দুটি উপলক্ষ যেন একে অপরের পরিপূরক হিসেবে তরুন তরুণীসহ সব বয়সির কাছে অন্য রকম আমেজে দোলা দেয়। আর মাত্র ৬ দিন পর আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। শহীদ দিবস, বসন্ত আর ভালোবাসা এই বিশেষ দিবস গুলোতে ফুলের কদরও বেশি হওয়ায় ফুল চাষী আর ব্যাবসায়ীদের মুখে ফুটেছে হাসির ঝিলিক।
বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুনদের হৃদয় লেগেছে দোলা।শীতকালে ঝরে পড়া পাতার ফাকা জায়গা পুরণ করতে গাছে গাছে আবার নতুন পাতা গজায়। গাছগুলো সবুজ পাতায় ছেকে যায়।ফুলে ফুলে ভরে যায় গাছগাছালি। মনের আনন্দে পাখিরা গান গাইতে শুরু করে।লাল ফুল, নীল ফুল, হলুদ ফুল, গোলাপি, বেগুনি, সাদা, আকাশি ফুল হাজার রঙের ফুল ফোটে বসন্তে। বসন্ত শুধু পলাশ-শিমুলেই উচ্ছাসের রং ছড়ায় না, আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষাআনেআলনে শহীদদের রক্ত রঙিন পুষ্পিত রক্তের স্মৃতির উপরও রং ছড়ায়।এলাকার রাস্তার পাশে শিমুল গাছের দিকে তাকালে দুর থেকে মনে হয় যেন আগুন লেগেছে শাখায় শাখায়। হাওয়ায় শিমুলে লাল যেন আরও বেশি নজর কাড়ে। তবে গ্রামে অন্যান্য ফুল থাকলেও শিমুলের দেখা পাওয়া খুব একটা সহজ নয়। কয়রার দেউলিয়া বাজারে দেখা মেলে বেশ কয়েকটি শিমুল গাছের। পলাশ শুধুই বসন্তকে মনে করিয়ে দেয় না, বায়ান্নর ভাষা আন্দোলনের সেই অমর ঘটনাকেও মনে করিয়ে দেয়। শিমুল –পলাশের লাল যেন ডাকছে সূর্য সন্তানদের, আসছে একুশ। বৃদ্ধরা বলে, সে আমলে গ্রামে প্রায়ই সব জায়গাই দেখা যেত কিন্তু আধুনিকতার চাপে এসব এলাকাতে কমে গেছে শিমুল সংখ্যা। গ্রামে একের পর এক কাটা পড়ে হারিয়ে গেছে।
শেিতর শেষ ও বসন্ত শুরুর মাঝামাঝি সময়ই প্রকৃতি নিজেকে পাল্টে নেওয়ার প্রস্তুতি নেয়।এসময় থেকেকই গাছে ফুলের মুকুল দেখা দেয়। ধুসর কুয়াসা সরে গিয়ে বাগান জুড়ে খেলা কওে সোনারোদ। আর রিতুরাজের রাজসভায় আগমন শিমুল বসন্তের ফুল। তবে প্রকৃতিতে এর আগমন ঘটে শীতের শেষ থেকেই। টকটকে লাল রঙের এ ফুলটি শুধু মানুষকেই নয়, আকৃষ্ট কওে পাখিদেরর।
বসন্ত তারুন্যের হৃদয়কে আলোড়িত করে। তরুন তরুনিদের কাছে প্রেম, ভালবাসায় মায়ার বন্ধনে মিলিত হওয়ার দিন হিসেবে বসন্তের প্রথম দিনটি বিশেষ হয়ে আছে।ফাল্গুনের প্রথম দিনে তরুণীরা খোঁপায় গাঁধা ফুল দিয়ে বাসন্তী রঙের পোশাকে সেজেগুজে ঘুরে বেড়ায় বিভিন্ন বাজার,পার্ক ও নদীর তীরে তরুন তরুণীদের ঢল নামে। রঙে, রুপে , গানে, হৈ হুল্লুড়ে দিনটি কেবলই তারুণ্যের।
ফুল ব্যবসায়ী শ্যাম সুন্দর মন্ডল জানায়, আজ বিশ^ ভালবাসা দিবস ও পহেলা ফাগুনে লাল গোলাপ, রজনী গন্ধা স্টিকার বেশি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য ফুলের কদরও রয়েছে।স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা তাদেও ভালবাসার মানুষের হাতে আজকের দিনে ফুল তুলে দিতে ভীড় করছেন ফুলের দোকানসহ রাস্তার মোড়ে মোড়ে ফুরের ফেরিওয়ালাদেও কাছে। ছোট্র শিশুরাও শখ কওে ফুল কিনে দিচ্ছেন মা-বাবা সহ প্রিয়জনদেও হাতে। তিনি আরও বলেন, আমি এবার ৩০ হাজার টাকার গোলাপ, ২০ হাজার টাকার রজনীগন্ধাসহ আরও ২০ হাজার টাকার জারবেজ ও গ্লাডিলাক্স ফুল কিনেছেন। গতকাল থেকে বিশ^ ভালবাসা দিবস উপলক্ষে ফুল বিক্রি শুরু হয়েছে। দাম শুনলে বলেন, গোলাপ ৬৫ টাকা, রজনী গন্ধা ৩০ টাকা, জারবেজ ৫০ টাকা ও গ্লাডিলাক্স ২০ টাকা করে বিক্রি করছেন।
কয়রায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো এই সেমিনারের আয়োজন করে। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ- জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক প্রবীর দত্ত। সেমিনারে আলোচক ছিলেন খুলনা কারিগরী প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) কলেজের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম ও খুলনা মহিলা কারিগরী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ একেএম মনিরুল ইসলাম। এতে আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার হরষিত রায়, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ,প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক উৎপল কুমার সানা, এস এম খায়রুল আলম, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ইউপি সদস্য মোঃ আবু হাসান, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ রায়, মানব কল্যান ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ,ধীরেশ মাহাতো,বলয় কৃষ্ণ মুন্ডা প্রমুখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক,যুবক,যুবতী সদস্য,পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
সিটি মেয়র শারীরিক চেক-আপের লক্ষ্যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শারীরিক চেক-আপের লক্ষ্যে মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। চেক-আপ শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শনিবার তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। ঢাকা ত্যাগকালে সিটি মেয়র নগরবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন। সিটি মেয়রের অনুপস্থিতিতে মেয়র প্যানেলের সদস্য ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহম্মেদ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
পোল্টি ফিস ফিড শিল্প মালিক সমিতির সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসীর মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনায় পূর্নাঙ্গ টিভি কেন্দ্র বাস্তবায়নের দাবিতে আগামি ১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে গণঅবস্থান কর্মসুচি সফলের লক্ষে পোল্টি ফিস ফিড শিল্প মালিক সমিতির
সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় সমিতির কার্যালয়ে
পোল্টি ফিস ফিড মহাসচিব এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বার বার ঘোষনা দেয়ার পর ও খুলনায় পূর্নাঙ্গ টিভি কেন্দ্র বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। পূর্নাঙ্গ টিভি বাস্তবায়নের দাবিতে আগামি শনিবার সকাল ১০টায় নগরীর পিকচ্যার প্যালেস মোড়ে বৃহত্তর আমরা খুলনাবাসীর গণঅবস্থান কর্মসুচি সফলে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মো. নাসির উদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, মেজবা উদ্দিন আহমেদ মঞ্জু, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. ইকবাল হোসেন তোকা, মো. এনামুল হক কিসলু, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন, পোল্টি ফিস ফিড শিল্প মালিক সমিতির শাহ জাফর মাহমুদ মেহতা, মো. আইনুল হক, মো. সোহেল রানা প্রমুখ।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা এর দুই দিনব্যাপী ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ এর উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সদস্য সচিব ক্যাপ্টেন এম শফিকুল আলম (এন) পিসিজিএম, বিএন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর সমীর কুমার কুন্ডু ও বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, খান জাহান আলী থানা শিক্ষা অফিসার মোছাঃ রুমানাই ইয়াসমিন সহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক মেধাবিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই প্রত্যেক শিক্ষার্থীর মেধা বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের ছেলে-মেয়েরা ক্রীড়ার মাধ্যমে দেশের সুনাম অর্জন করেছে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় অনুপ্রাণিত করতে হবে। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। খেলায় জয় ও পরাজয় মেনে নিয়েই শিক্ষার্থীদের সামনে এগুতে হবে।বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৪২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব
খুলনা মহানগরীতে চার্চ মিশনের রেকর্ডীয় সম্পত্তি অবৈধ দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর নতুন বাজার চর এলাকায় খ্রীষ্টান চর কলোনি এবং চার্চ মিশনারীর রেকর্ডীয় সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
১১ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টার দিকে একই এলাকার মৃত মোঃ আব্দুল খালেক শেখের পুত্র মিঠুন শেখ ও তোফাজ্জেল হাওলাদারের পুত্র মোঃ মহিদুল হাওলাদার নিজস্ব বাহিনী নিয়ে জোরপূর্বক এ অবৈধ দখল কার্যক্রম চালায় বলে জানান ভুক্তভোগীরা।
এ ব্যাপারে খ্রিষ্টান সম্প্রদায়ের ৫০/৬০ টি পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে দখলকারীরা তাদের অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি দেয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এ সময় তারা চার্চ সংঘের স্বত্ব দখলীয় সম্পত্তিতে অবৈধ দখলদার বাহিনীদের উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান।এ বিষয়ে খুলনা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি এবং বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের ল্যান্ড কনভেনর মিথিলেশ বৈরাগী খুলনা সদর থানা পুলিশকে একটি লিখিত পত্র প্রেরণ করেন।
এদিকে অবহিত পত্র সূত্রে জানা যায়, টুটপাড়া মৌজার সাবেক ৮ নম্বর খতিয়ানের লিখিত সম্পত্তি এস এ ও বিআরএস এর ৮৬ নম্বর খতিয়ানের সম্পত্তি ব্যাপ্টিষ্ট মিশনারীর নামে রেকর্ড করা হয়। মিশনের অনুমতি সাপেক্ষে উক্ত পরিবারগুলি দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর ধরে এখানে বসবাস করে আসছে। এ বিষয়ে অভিযুক্ত মিঠুন শেখের মুঠোফোনে এঘটনা সম্পর্কে জানতে চাইলে অবৈধ দখলের বিষয়টি মিথ্যা এবং বানোয়াট বলে উল্লেখ করেন তিনি।
সাতক্ষীরায় প্রধান শিক্ষক এমাদুল হক কর্তৃক ফলন্ত নারকেল গাছ কর্তন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল হক কর্তৃক ২টি ফলন্ত নারকেল গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৭ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভবনের পূর্ব পাশ থেকে প্রধান শিক্ষক মোঃ এমাদুল হক ২টি ফলন্ত নারকেল গাছ কর্তন করেন। সরকারি পরিপত্র অনুযায়ী, বিদ্যালয়ের গাছ কর্তন করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে কমিটি গঠন পূর্বক যথাযথ নিয়ম অনুসরণ করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে গাছ কর্তনের কথা থাকলেও এসব নিয়মকে তোয়াক্কা না করে অদৃশ্য খুঁটির জোরে বিদ্যালয়ের ফলন্ত দুটি নারিকেল গাছ কর্তন করেন প্রধান শিক্ষক এমাদুল হক। এ গাছ কর্তন করায় বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাত করা সহ বিভিন্ন অনিয়ম থাকলেও আমরা ভয়ে কিছু বলতে পারিনা। এমনকি বিদ্যালয়ের গেটের পাশে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুটি ফলন্ত নারিকেল গাছ শুক্রবার সকালে হঠাৎ কর্তন করে । আমরা দেখলেও কোন প্রতিবাদ করার সাহস পাইনি।
সরেজমিনে দেখা যায়, গাছ কর্তন করে ভবন নির্মাণের কলম করার জন্য কয়েকটি গর্ত করা হয়েছে। এগর্তের মধ্যে কর্তনকৃত গাছের গোড়ার কিছু অংশ এখনও অবশিষ্ট দৃশ্যমান। বিদ্যালয়ের সম্প্রসারণ কাজের জন্য যদি গাছ কর্তন করাই লাগে তবে কেনো এই লুকোচুরি? কেনো এই নিয়ম ভাঙার খেলা? এটাতো ব্যক্তি স্বার্থের কোনো বিষয় নয়। এমন ক্ষেত্রে যথাযথ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে তাদের দোষ কি ? প্রশ্ন অভিভাবক মহলের ? নিশ্চয় সদুত্তর দিতে পারবেন না।
এঘটনায় ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল হক এর সাথে মুঠোফোনে বিদ্যালয় এর দুটি ফলন্ত নারকেল গাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বাইরে আছি। আমি একটু পরে কথা বলছি। বলে আলাপকলটি রেখে দেন।
এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, “বিষয়টি আপনি বললেন, আমি জানলাম। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।” এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া’র সাথে মুঠোফোনে আলাপকালে ২টি ফলন্ত নারকেল গাছ কর্তনের বিষয়ে আপনার অনুমতি নিছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমার কাছে কোনো অনুমতি নেয়নি, আমি জানিনা। তবে কেউ যদি অভিযোগ করে তবে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
দাকোপে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
দাকোপ প্রতিনিধি
দাকোপে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকাসহ কৃষি দপ্তরের উপ-সহকরী বৃন্দ প্রমুখ। স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় কৃষি প্লান্ট প্রদর্শনিতে ১০ জন কৃষক ও উপজেলার শ্রেষ্ঠ ৩ জন কৃষককে পুরুষ্কৃত করা হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রীনা আকতার।











































