বসন্ত জড়ানো ভালোবাসার ফেব্রুয়ারীতে করোনার লোকসান কাটিয়ে ওঠার ব্যস্ততা
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
দেশে বিশ^ ভালোবাসা, বসন্তবরণ হবে একই দিনে। আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ ফুল নির্ভর অনেকগুলো দিবস দেশে পালন হবে অত্যন্ত কাছাকাছি দিনে। এ সময়ে সারাদেশের ফুলের চাহিদা মেটাতে অতীতের মত এ বছরও দেশের দক্ষিণাঞ্চালের ফুলচাষীদের ব্যস্ততা এখন বিরামহীন। তাদের মধ্যে ঝিনাইদহ কালীগঞ্জের ফুল রাখবে চোখে পড়ার মত ভূমিকা। এ বছর দাম ভালো তাই করোনাকালীন লোকসান কাটিয়ে উঠতে পারবেন এমন আশা ফুল উৎপাদনকারী ও এ অঞ্চলের ব্যবসায়ীদের।
গত ১১ ফেব্রুয়ারী সরেজমিনে ফুলের রাজ্যে গেলে দেখা যায়, বাজার ধরতে তারা কাজের ব্যস্ততায়। তবে এ বছর বাজার ভালো তাই সকলেরই হাসিমুখ। অপর পাশে গেলে দেখো মেলে- কেউ ফুল তুলছেন, কেউ মালা গাঁথছেন, কেউ ঝোঁপা তৈরী করছেন আবার কেউ কেউ বিশেষ কাটুনে ভরে পরিবহনের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছেন।![]()
একাধিক ফুলচাষী বলেন, সারাবছর তাদের ক্ষেতের ফুল বিক্রি করলেও ফেব্রুয়ারী মাস ঘিরে আগে থেকেই তাদের আলাদা প্রস্ততি থাকে। এ মাসের ১৪ তারিখ পালিত হয় বিশ^ ভালোবাসা দিবস। বসন্ত বরনও একই দিনে। আবার ২১ তারিখে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবস তিনটি পালনে চারপাশে থাকবে ফুলের ছড়াছড়ি। তাই ফুলের চাহিদা ও দাম বেশি থাকে। মুঠোফোনে জানাগেছে, গত ১২ ফেব্রুয়ারী রাতে ঢাকার শাহাবাগ পাইকারী ফুল বাজারে প্রতিপিচ গোলাপ সর্বোচ্চ ৩৫ টাকায়, গাঁদা ৩৫০ টাকা ঝোপা,জারবেরা প্রতিটি ১৪ থেকে ১৫ টাকায়, রজনীগন্ধ্যা ১৮ টাকা, চন্দ্রমল্লিকা ৪ টাকায় বিক্রি করেছেন। যা অন্য বছরের তুলনায় বেশি।
কামালহাট গ্রামের ফুলচাষী আনিসুর রহমান জানান, এ সৌখিন চাষে লাভ আছে ঠিকই। কিন্ত বিগত করোনা চলাকালীন পর পর দুই বছর বিক্রির অভাবে কৃষকেরা জমি চষে দিতে বাধ্য হয়েছিলেন। এতে প্রত্যেক কৃষককে লাখ লাখ টাকার লোকসান গুণতে হয়েছে। এ বছর ফুলের দাম ভালো। ফলে কৃষকেরা আশা করছেন এ মৌসুমে বিগত করোনার যাবতীয় লোকসানের কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন।
কালীগঞ্জ উপজেলার বড় ফুলচাষী বালিয়াডাঙ্গা গ্রামের শাহাদত হোসেন জানান, এ বছর কয় বন্ধু মিলে মোট ২২ বিঘা জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করেছেন। তারা ঢাকার শাহাবাগ, আগারগাঁও, চট্রগ্রামের চেরাগী পাহাড় বাজার, ফেনি, দিনাজপুর, রংপুর, কুমিল্লা, নওগাসহ দেশের বড় বড় শহরের পাইকারী ফুলের বাজারে এ উৎসবগুলোর বাজার ধরতে উৎপাদিত ফুল বড় বড় গাড়ি ভরে পাঠাচ্ছেন। এভাবে চলবে ২০ ফেব্রুয়ারী রাত পর্যন্ত। এ ফুল কিনতে মুখিয়ে থাকবেন সারাদেশের তরুন তরুনীসহ বিভিন্ন বয়সী মানুষ। তিনি আরও বলেন, গত ২ দিনে যারা ফুল বিক্রি করেছেন গোলাপের দাম পেয়েছেন অন্য যে কোন বছরের তুলনায় অনেক বেশি। দিবস তিনটির মধ্যে পহেলা ফাল্গুন ও বিশ^ ভালোবাসা দিবসে বেশি বিক্রি হবে গোলাপ, রজনীগন্ধ্যা, সন্ধ্যা মালতি, কালার স্ট্রিক ও জারবেরা ফুল। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাহিদা ও বিক্রির বাজারে খানিকটা আধিপত্য বিস্তার করবে এ অঞ্চলের গাঁদা ফুলে।
উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ফুলচাষী শামিম হোসেন ও মহিদুল ইসলাম বলেন, করোনাকালীন সময়ে সারাদেশের ফুলচাষীদের অবস্থা নাজুক হয়ে পড়ে। এ সময়ে অনেকে দায়দেনার স¤ু§খীন হয়েছেন। এ বছর ফেব্রুয়ারীর ৩ দিবসের উৎসব ঘিরে ফুলের দাম কয়েকগুন বেশি। ফলে তাদের আশা অতীতের ক্ষতি পোশাতে পারবেন
ফুলচাষী ও ব্যবসায়ীদের একটি সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির কেন্দ্রিয় কমিটির একাধিক নেতা জানান,দেশের দক্ষিণাঞ্চালের ফুলেই সারাদেশের বাজার দখল করে আছে। ফুল উৎপাদনের দিক দিয়ে সারাদেশের মধ্যে ঢাকার সাভার ও যশোরের গদখালির পরেই ঝিনাইদহের কালীগঞ্জের অবস্থান। তবে গাঁদা ফুল উৎপাদনে সারাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে কালীগঞ্জ। প্রায় ৩ যুগের ব্যবসার অভিজ্ঞতায় ফুলের এ বছরের দাম অতীতের ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার মত। ‘
কালীগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা মাহাবুবুর রহমান রনি জানান, এ উপজেলার মাটি ফুল উৎপাদনে সহায়ক। বর্তমানে এ এলাকায় দেশী বিদেশী জাতের ভিন্ন ভিন্ন রঙের লিলিয়াম, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধ্যা, গোলাপ, চন্দ্র মল্লিকা, ভুট্রাফুল, গাঁদাসহ বর্তমানে এ উপজেলায় প্রায় ৭৫ হেক্টোর জমিতে ফুলচাষ করা হয়েছে। যা সারাদেশের ফুলের চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখছে। লাভজনক তাই দিনদিন বৃদ্ধি পাচ্ছে ফুলচাষ। তিনি বলেন ফুল একটি সৌখিন চাষ হলেও অর্থের দিক দিয়ে লাভজনক এটা নিঃসন্দেহে বলা যায়।










































