Home খেলাধুলা রংপুর রাইডার্সের যোগ দিলেন ইমরান তাহির

রংপুর রাইডার্সের যোগ দিলেন ইমরান তাহির

41

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল রংপুর রাইডার্সে যোগ দিলেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকান তারকা লেগ স্পিনার আজ শনিবার সকালে বাংলাদেশে এসেছেন।

এর আগে রংপুর দলে টম মুরস, জিমি নিশাম যোগ দিয়েছিলেন। বিপিএলের মাঝপতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য চলে গেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। আফগানিস্তান-শ্রীলংকার ক্রিকেটারদেরও সিরিজ চলছে। তাই নতুন তারকাদের দলে ভেড়াচ্ছে রংপুর।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় তারকা তাহির টি-টোয়েন্টিতে ৩৯১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৪৮৭ উইকেট। ওভারপ্রতি ৬.৯৫ গড়ে রান দিয়েছেন ইমরান।

ইমরান তাহির বিপিএলে এর আগেও খেলেছেন। দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছেন তিনি। এবার তিনি খেলতে আসছেন বিপিএলের একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলতে।

এর আগে এবারের আসরে বাবর আজম, নিকোলাস পুরান, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের মতো তারকা বিদেশিদের দলে ভিড়িয়েছে রংপুর। তাদের কেউ খেলে গেছেন, কেউ এখনও অপেক্ষায় আসার।