Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

63
মাটির তৈজসপত্রসহ নানা ধরনের খেলনা ও বিভিন্ন পণ্য বিক্রি করে সারা বছরে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকেরা। বিক্রির জন্য মাটির ব্যাংক তৈরি করছেন ফরিদপুরের ভাজনডাঙ্গা পালপাড়া এলাকার নির্মল পাল-সংগৃহীত

৩০ জানুয়ারি নগরীর ৫থানায় কালো পতাকা মিছিল করবে বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
অবৈধ ‘ডামি’ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি বিকাল ৩টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগরীর পাঁচ থানায় কালো পতাকা মিছিল করবে মহানগর বিএনপি।
রবিবার (২৮ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া সেল জানান ৩০ জানুয়ারি মহানগর বিএনপি ৫ জন যুগ্ম আহবায়কের নেতৃত্বে ৫ থানায় কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। রবিবার ৫ জন যুগ্ম আহবায়ককে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন খুলনা সদর থানা বেগম রেহেনা ঈসা, সোনাডাংগা থানায় এ্যাড. নুরুল হাসান রুবা, খালিশপুর থানায় আবুল কালাম জিয়া, দৌলতপুর থানায় স,ম আ. রহমান ও খানজাহান আলী থানায় কাজী মাহামুদ আলী।
এদিকে ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিল সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

স্বর্গীয় শ্রী কালিদাস ঠিকাদার এর ২৭ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জলমা সরকারি চকরাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাৎ ও আমরন প্রধান শিক্ষক স্বর্গীয় শ্রী কালিদাস ঠিকাদার এর ২৭ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান পালিত হয। রবিবার সকাল ১০ ঘটিকার সময় চকরাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৫৭ সালে সর্গীয় কালিদাস ঠিকাদার এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেনএবং তিনি অএ বিদ্যালয়ের আমরন প্রধান শিক্ষক ছিলেন। মুত্যু বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ত করেন , বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তৃপ্তি রানী বিশ্বাস, বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক বাবু নিকুঞ্জ বিহারি গোলদার। বীর মুক্তিযোদ্ধা বিকাশ কুসুম মন্ডল। বীর মুক্তিযোদ্ধা নিরঞন কুমার রায়। অধ্যক্ষ বাবু অমিতেষ দাস।নারায়ণ চন্দ্র বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস। বিনয় কৃষ্ণ সরকার। বিজন চন্দ্র মল্লিক সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক, বাবু মৃদুল মন্ডল। সকাল দশটায় পুষ্পার্য্য অর্পন।সকাল সারে দশটায় শোক রেলি,এগারোটায় সৃতি চারন এবং দুপুর দুইটায় প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সভাপতি রতন ও সাধারণ সম্পাদক আজিজুর দাকোপ রিপোর্টার্স ক্লাবের নির্বাচন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি:
খুলনার দাকোপ রিপোর্টার্স ক্লাব পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রতন কুমার মণ্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) দাকোপ রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি দেবাশীষ বাইন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কাজী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক গাজী রবিউল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ মো. রহমত আলী, দপ্তর সম্পাদক রুদ্রাশীষ বুলবুল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ও নির্বাহী সদস্য তবিয়াজ সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। নির্বাচন চলাকালীন সময়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী নির্বাচন কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

কাল ৩০ জানুয়ারি মঙ্গলবার খুলনা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল
খবর বিজ্ঞপ্তি
কাল ৩০ জানুয়ারি ’২৪ খুলনা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল। শান্তি সমাবেশ সফল করতে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ জানুয়ারি ’২৪ খ্রি. মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে শান্তি সমাবেশ এবং সমাবেশ শেষে শান্তি মিছিল অনুষ্ঠিত হবে। শান্তি সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে মিছিল সহকারে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

৩১ জানুয়ারি বুধবার লাবু’র মৃত্যুবার্ষিকী
খবর বিজ্ঞপ্তি
কাল ৩১ জানুয়ারি ’২৪ বুধবার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবু’র শাহাদাৎ বার্ষিকী। শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা আওয়ামী লীগ। বুধবার সকাল ৯টায় শেখপাড়া বিদ্যুৎ স্কুল সংলগ্ন অকুস্থলে শ্রদ্ধা নিবেদন, ১৯নং ওয়ার্ড ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে ১০টায় বসুপাড়া কবরস্থানে লাবুর কবর জিয়ারত, মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

পাইকগাছায় জমি নিয়ে বিরোধ বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আহত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি রোববার সকাল ৭ টায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের সিলেমান পুর গ্রামে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদ করেছে।

আহত মোকাম আলী বিশ্বাস(৪২) জানান, আমরা চার ভাই পিতার জমি সমান আংশে ভাগ করে বসবাস করছি। কিন্তু বড় ভাই আমার অংশের জমি বেশি নিয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয় নিরসনের জন্য কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যানের নিকট দ্বায়িত্ব দেন। চেয়ারম্যান ও ইউপি সদস্য আমিন দিয়ে সিমানা নির্ধারণ করে দেন। কিন্তু আমার বড় ভাই সেটি না মেনে জমি ঘেরা বেড়া দিতে যায়। এ সময় বাঁধা দিলে বড়ভাই আই আমাকে লাঠি দিয়ে আঘাঘাত করে। এ সময় আমার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়েছে। অন্যন্য ভাইয়েরা আমাকে আহত অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলা দিলে মামলা নেয়া হবে।

সাংবাদিক আহমদ মুসা রঞ্জুর মায়ের ইন্তেকালে, খুলনা বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো ইনচার্জ, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য আহমদ মুসা রঞ্জুর আম্মার ইন্তেকালে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
গত ২৬ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলা সদরের ৬নং কয়রা গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সহকারী সম্পাদক ও খুলনা ক্রাইম রিপোর্টার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জুর মাতা মোমেনা বেগম (৭৫)।।

শীর্তাতদের মাঝে বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটা উপজেলা স্বে”ছাসেবক লীগের উদ্যোগে অস্ব”ছল, দুঃ¯’ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সুরখালী ইউনিয়নের রথখোলা রাইচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন স্বে”ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা স্বে”ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। বটিয়াঘাটা উপজেলা স্বে”ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন খুলনা জেলা স্বে”ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, মোঃ আব্দুল মান্নান শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বে”ছাসেবক লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রুবেল, চিন্ময় রায়, চঞ্চল কুমার রায়, সুজল সেন, কাজী মাহবুব, ¯’ানীয় আওয়ামী লীগ নেতা রমেশ রায়, সেলিম শেখ, মোতাসিন বিল্লাহ বাবু, স্বে”ছাসেবক লীগ নেতা শশাংক রায়, দিপক রায়, পিয়াল মিস্ত্রী, সৈকত রায়, আতিক হাসান, রুহুল আমিন, জীকো, নয়ন, ইমন, নজরুল, হামীম, সৌরভ, বনাই, শুভ, উত্তম মন্ডল, বিদ্যুৎ, মলাই, জ্ব্যোতি প্রমুখ।#

খুলনা মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারকে মাত্র চার শতাংশ মানুষ ভোট দিয়েছে। তাদের প্রত্যাখান করেছে দেশের ৯৬ শতাংশ মানুষ। তাই এই সংসদ ও সরকার কোনোভাবেই জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। তিনি বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। সরকারি দলের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের বাজার মূল্য পরিস্থিতি সকল শ্রেণির মানুষের নাগালের বাইরে চলে গেছে। সারাদেশে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট এখন তীব্র আকার ধারণ করেছে। জনগণের ম্যান্ডেটহীন সরকার জনতার ওপর পুলিশ লেলিয়ে চলমান আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র করছে। কিন্তু নির্যাতন করে, গুলি চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বরং জনতার রুদ্ররোষে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে। স্বৈরাচার পতনের আগামী দিনের রাজপথের আন্দোলনকে আরও জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ‘প্রহসনের ডামি’ নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার (২৮ জানুয়ারি) সকালে নগরীতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, জামায়াত নেতা আব্দুল গফুর, হাফিজুর রহমান, নীরু, মুজাহিদ, হায়দার আলী, কুদরত আলী, খান জাহান আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আ’লীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা দেশের যে কোন সংকটে জীবনবাজি রেখে মানুষের জন্য কাজ করে: এম ডি এ বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। সরকার ইতিমধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, তাপ ও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশব্যাপী মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। দেশের অর্থনীতিকে আরো গতিশীল করতে দেশে শতাধিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার দীর্ঘ পরিকল্পনা নিয়েছে। দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় আইটি পার্ক স্থাপনের কাজ চলমান রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র বিস্ময়। বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অদম্য স্পৃহা ও অনুপ্রেরণার কারণেই মাত্র এক যুগের মধ্যে বাংলাদেশ ডিজিটাল ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা পেয়েছে। তিনি আরো বলেন, খুলনার উন্নয়নে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল মানুষের কল্যাণে নিরালস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশের যে কোন সংকটে জীবনবাজি রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশের মানুষের আস্থা রয়েছে বলেই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে পরপর চারবার প্রধানমন্ত্রী করেছে। আর দেশের মানুষের এ সিদ্ধান্ত আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে।
রবিবার দুপুর ৪টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে তিনশো অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন। এসময়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, মোঃ মিজানুর রহমান জিয়া, ইসরাফুল জামান খান শাকিল, রাজীব হোসাইন, বিজয় কুমার দে মিঠু, তাজমুল হক তাজু, আসিফ ইকবাল সবুজ, ইখতিয়ার উদ্দিন মোল্লা, রফিকুর রহমান মারুফ, হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, জিলহজ্জ হাওলাদার, মোজাহার হোসেন, মোসাঃ সুরভী আক্তার, খান আজিম হিজল, সাব্বির আহমেদ, রবিউল ইসলাম প্রিন্স, হামিদা বেগম, আলী আজগর আকন, আকরাম হোসেন, জায়েনুর ইসলাম বাবু, গোলাম মাওলা টিংকু, জাহিদুল ইসলাম জাহিদ, কবির হোসেন, জান্নাতুল ফেরদৌস রুপম, নাসির শেখ, মারুফ হোসেন, শামীম হাওলাদার, হাসান মোল্লা, নূর আলম সজিব, ইব্রাহিম হোসেন আরজু, আফরোজ আহসান, এস.এম দিদার, রওশন আনির্জী অন্ত, আরিফুল ইসলাম রাসেল, সুমনা আক্তার, মারুফ চৌধুরী রিমন, রাশেদুজ্জামান রুবেল, নাসির মৃধা, নুরুন নাহার খাতুন মুন্নী, আল-আমিন, রাজিব হোসেন নীল, মাহফুজুল আলম সুমন, সাজাহান শিকদার, শেখ আনিস, মোঃ রাজু, তুষার সরকার, মোঃ মেহেদি, আকরাম হোসেন, রাজিব মোল্লা, সৈয়দ জাহিদুজ্জামান, নাবিরুল ইসলাম নয়ন, রুবেল তালুকদার, ইজাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ##

 

মাগুরা-২ আসনের এমপি ড. শ্রী বীরেন শিকদার কেশালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা

নওয়াব আলী মাগুরাঃ
মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার ৫ম বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান ২৮ জানুয়ারি বিকাল ৪টায় শালিখা উপজেলা মিলোনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসন সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান শিকদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন,উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড.রামমোহন দে মন্ডল,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ,ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর বিশ্বাস,গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাক আহম্মদ,সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর,চেয়ারম্যান মোঃ আরোজ আলী বিশ্বাস,সাংবাদিক জিআরএম তারিক,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী প্রমুখ।

এ সময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে খুলনা সিভিল সার্জন অফিসের স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।
প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক স্বাস্থ্য বলেন, সরকার দেশকে ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ মুক্ত করতে কাজ করে যাচ্ছে। এই রোগ চিকিৎসাযোগ্য, সমাজে প্রচার-প্রচারণার মধ্যমে সকলের মাঝে পৌঁছে দিতে হবে। সরকারি এবং বেসরকারিভাবে সকল হাসপাতালে কুষ্ঠরোগীর বিনামূল্যে চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। কুষ্ঠ রোগীর প্রতি কোন বৈষম্য রাখা যাবে না। কুষ্ঠরোগী শনাক্ত করে চিকিৎসা দিতে হবে। কুষ্ঠ হলে নিয়মিত ঔষধ সেবন করলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কুষ্ঠরোগীকে সকলের সহযোগিতা করতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করলে কুষ্ঠরোগ নির্মূল করা সম্ভব।

খুলনার সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্ঠ বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল আজাদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পিনোনে’র প্রজেক্ট অ্যান্ড মেডিকেল ডিরেক্টর ডাঃ রবের্তা, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ কাজী আবু রাশেদ, ডিভেশনাল টিভি বিশেষজ্ঞ ডাঃ শাহ মেহেদী বিন জোহুর, সিএসএস আভা সেন্টারের পরিচালক সাজ্জাদুর রহমান পান্তসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। খুলনা সিভিল সার্জন অফিস ও জিও-এনজিও নেটওয়ার্ক কমিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, কুষ্ঠরোগের প্রাথমিক লক্ষণ চামড়ায় হালকা বাদামি বা ফ্যাকাশে অথবা লালচে অবশ দাগ, দানা বা গুটি কিংবা চামড়া মোটা হয়ে যাওয়া। বিশে^ গত বছর ১৭ লাখ মানুষ কুষ্ঠরোগী সনাক্ত হয়েছে।

এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা সিভিল সার্জন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্স, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করেন।

চিতলমারীতে সমবায়ীদের মাঝে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান ও শীতবস্ত্র বিতরণ
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে মৎস্য ও কৃষি বান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমতি লিঃ’ পক্ষ থেকে অর্ধশতাধিক শীতার্ত সমবায়ী সদস্য ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ ও কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারী) দুপুর ১২ টায় স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি সুধাংশু শেখর সদাই এর ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় বারের বিনামূল্যে সমিতির সদস্য ও স্থানীয় দুঃস্থ-অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করেণ। একই সাথে সংগঠনের সদস্যদের মাঝে উন্নত প্রযুক্তিতে মৎস্য চাষ ও সবজি উৎপাদন সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল, ইউপি সদস্য রিনা বিশ্বাস, সহকারী শিক্ষক রমেশ বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। কৃষি ও মৎস্য বিষয়ক পরামর্শ শেষে অতিথিরা সংগঠনের সদস্য ও অসাহায় ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন।

মোংলায় শিক্ষার্থীদের পিঠা উৎসব, পসরা বসে ৫০প্রকারের পিঠার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজ মাঠে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও বঙ্গবন্ধু মহিলা সরকারি কলেজের এস, এম হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
পরে পিঠা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুন নাহার রকমারী পিঠার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় স্টলের শিক্ষার্থীরা বিভিন্ন পিঠার পরিচিতি তুলে ধরেন অতিথিদের সামনে। পরে শিক্ষার্থীরা অতিথিদেরকে পিঠার আপ্যায়নও করেন। স্টলের বিভিন্ন ধরণের পিঠা-পায়েস বিক্রিও হয় ভিন্ন ভিন্ন দামে। শিক্ষার্থীদের ১০টি স্টলে প্রায় ৫০প্রকারের পিঠা ও পায়েস পসরা বসে। এরমধ্যে পান, কুলি, পাটিসাপটা, চুই, সেয়াই, ইলিশ, কাছিপোড়া ও গোলাপের মত নানান পিঠা এবং পায়েস রয়েছে।
শীতের এ পিঠা উৎসবে কলেজ কতৃপক্ষ, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন এলাকার পিঠা প্রেমীদের আগমনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ আসন) সাংসদ হাবিবুন নাহার বলেন, শিক্ষার্থীরা তাদের পড়াশুনার পাশাপাশি এমন সব মজাদার পিঠা তৈরি করে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। এতে তারা নিজেদের পড়াশুনার খরচ মিটানোসহ পরিবারকেও আর্থিকভাবে সহায়তা প্রদাণে ভূমিকা রাখতে পারবে। এছাড়া পিঠাসহ হাতের নানান কাজ করে কর্মদক্ষতা অর্জনসহ নিজ নিজ গুনে স্বাবলম্বি হয়ে উঠতে শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন তিনি।

 

 

 

 

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো জ্ঞানের আলো পাঠাগার
নিজস্ব প্রতিনিধি
ছয় সদস্যের পরিবার নিয়ে দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিজলবাড়ি গ্রামের প্রতিবন্ধী সুধির বাড়ৈ।

অসহায় এই পরিবারটির পাশে দাঁড়িয়েছে কোটালীপাড়ার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। তারা ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই পরিবারটিকে মুদি মালামালসহ একটি চায়ের দোকান স্থাপন করে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

রোববার সকালে উপজেলার কলাবাড়ি ইউপির হিজলবাড়ি গ্রামে নির্মিত দোকান ঘরটি উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন।

এ সময় কলাবাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস, প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, সুজিত মৃধা, সুমন বালা, জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল, সভাপতি সুশান্ত মন্ডল, সহসভাপতি সুশান্ত বর্ণিক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, ইউপি সদস্য মনোজ বৈদ্যসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউপির হিজলবাড়ি গ্রামের সুনীল চন্দ্র বাড়ৈর ছেলে সুধীর বাড়ৈ একজন শারীরিক প্রতিবন্ধী। ঠিকমতো উপার্জন করতে না পারায় বৃদ্ধা মা, স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে সুধীর অসহায় জীবনযাপন করছিলেন। পাশাপশি দুই সন্তানের লেখাপড়ার খরচ মেটাতে সুধীরের পরিবারকে স্বাবলম্বী করতে এগিয়ে আসে জ্ঞানের আলো পাঠাগার।

সুধীর বাড়ৈ বলেন, চিকিৎসার জন্য অনেক আগেই বন্ধক রেখেছি পৈত্রিকসূত্রে পাওয়া জমি। এনজিও থেকে ঋণ নিয়েও চিকিৎসা করিয়েছি। এনজিওর কিস্তির টাকা, পরিবারের ভরণপোষণের খরচ, ২ সন্তানের লেখাপড়ার খরচ যোগাতে দিশেহারা হয়ে পড়ি। শারীরিক কারণে ঠিকমতো কাজও করতে পারি না। বউকে নিয়ে অন্যের জমিতে দিনমজুরের কাজ করি। জ্ঞানের আলো পাঠাগারের দেওয়া এই চায়ের দোকানটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এটা আমার বেঁচে থাকার জন্য একটি অবলম্বন।

জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, সুধীর বাড়ৈর পরিবারটি চরম অসহায়ত্বের মাঝে জীবনযাপন করছিল। বিষয়টি জেনে আমরা উদ্যোগ নেই পরিবারটির জন্য কিছু একটা করার। ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে একটি মুদি ও চায়ের দোকান দেওয়ার উদ্যোগ নেই। জ্ঞানের আলো পাঠাগারের ফেসবুক আইডি থেকে সহায়তা চাওয়া হয় এই পরিবারটিকে একটি দোকানঘর করে দেওয়ার জন্য। বিভিন্ন মানবিক ব্যক্তি এগিয়ে আসেন। সহায়তার হাত বাড়িয়ে দেয় আন্তর্জাতিক সংস্থা এসএফআইও। সংগ্রহ হয় ৪০ হাজার টাকা। সেই টাকা দিয়ে সুধীর বাড়ৈর পরিবারকে স্বাবলম্বী করার জন্য দোকানঘর নির্মাণ করে মালামাল তুলে দেওয়া হয়। তবে এই দোকানের ওপর নির্ভর করে ৬ সদস্যের পরিবারকে চলতে হলে আরো কিছু মালামাল প্রয়োজন।

কলাবাড়ি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন হালদার বলেন, সুধীর বাড়ৈর পরিবারটি সত্যিই খুব অভাব-অনাটনের মধ্যে দিয়ে দিনযাপন করছিল। সরকারিভাবে সুধীর বাড়ৈকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়েছে। যা সামান্য আয় করে তা দিয়ে পুরো পরিবারের খরচ মিটতো না। জ্ঞানের আলো পাঠাগারের এই উদ্যোগের ফলে আশাকরি সুধীর বাড়ৈ তার পরিবার নিয়ে ৩ বেলা খেয়ে পরে বাঁচতে পারবে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন বলেন, জ্ঞানের আলো পাঠাগার শিক্ষামূলক নানা কর্মকাণ্ডসহ সব সময় অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে সুধীর বাড়ৈর পরিবারকে স্বাবলম্বীকরণে দোকানঘর নির্মাণ করে দিয়ে জ্ঞানের আলো পাঠাগার মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে উপজেলা প্রশাসনও তাদের সঙ্গে থাকবে।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী নিহত, হাসপাতালে স্বামী
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মরিয়ম বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী আলামিন।
নিহত মরিয়ম বেগম কারিগরি শিক্ষা অধিদফতরের অফিস সহায়ক। আহত আলামিন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার ম্যানেজার। তাদের বাড়ি তালা উপজেলার মনোহরপুর গ্রামে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উপজেলার বীনের প্রথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি মুহিদুল ইসলাম।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা যাচ্ছিলেন আলামিন ও তার স্ত্রী মরিয়ম বেগম। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে দু’জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে মরিয়মের মৃত্যু হয়।

ওসি মুহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তার আগে নিহতের মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনরা। আহত আলামিন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্বস্তি ফেরেনি খুলনার বাজারে
স্টাফ রিপোর্টার
দাম বৃদ্ধি রোধে অভিযান, দাম বেধে দেয়া এমনকি আমদানি করার ঘোষণাতেও স্বস্তি মিলছে না খুলনার বাজারে। উল্টো খুলনার বাজারে আলু, পেঁয়াজসহ দাম বেড়েছে বেশকিছু খাদ্য পণ্যের।

শনিবার (২৭ জানুয়ারি) খুলনার মিস্ত্রি পাড়া বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, গল্লামারী বাজার ও নিরালা বাজার ঘুরে দেখা যায় শীতের সবজির ভরা মৌসুমেও আলু, পেঁয়াজ, ফুলকপি, বাধাকপি, টমেটো, লাউসহ প্রায় সব সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। অন্যান্য বছরে এসময়ে সবজির দাম তলানীতে থাকলেও বর্তমানে এখনও তা বাড়তির দিকে। সেই সঙ্গে ফার্মের মুরগী আর ডিমের দামও রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা, বর্তমানে ১০০ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। পেঁয়াজের মতো আলুর দামও বেড়েছে চলতি সপ্তাহে। গত সপ্তাহে ৪৫ টাকা কেজি দরে আলু পাওয়া গেলেও চলতি সপ্তাহে ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো আলু।
টুট পাড়া জোড়াকল বাজারের আলু ব্যবসায়ী জীবন হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ৪২-৪৩ টাকা ধরে আলু কিনে ৪৫ থেকে ৫০ টাকার নিচে বিক্রি করলে কোনো লাভ থাকে না। এক বস্তা আলু কিনলে তাতে দুই-আড়াই কেজি থাকে মাটি। এরপর ছোট আলু কাটা আলু নষ্ট আলু তো রয়েছেই। সব মিলিয়ে এক বস্তা আলুতে চার পাঁচ কেজি এমনিতেই চলে যায়। পেঁয়াজের ক্ষেত্রেও একই অবস্থা।

জীবন হাওলাদার আরও বলেন, বস্তার মধ্যে বড় পেঁয়াজের সঙ্গে ছোট পেঁয়াজ যেমন ভাবে মিশিয়ে দেওয়া হয় যে, বাইরে থেকে কিছুই বোঝা যায় না। বস্তা খুলে খুচরা ধরে বিক্রি করতে গেলে তখনই বোঝা যায় যে বস্তার মধ্যে কি ছিল!

ওই বাজারের সবজি বিক্রেতা রানা জানান, পাইকারি বাজারে সবজি কিনতে গেলে সবসময় বেকায়দায় পড়তে হয়। এক সপ্তাহের মধ্যে কয়েক দফা ওঠানামা করে সবজির দাম।

তিনি আরও জানান, গত সপ্তাহে ফুলকপির দাম ছিল ৪০ টাকা, বর্তমানে দাম বেড়ে ৫০ টাকায় দাঁড়িয়েছে, একইভাবে বাঁধাকপি, বিট কপি, মুলা, গাজর, পেঁয়াজের কালির দাম কেজিতে ৩-৪ টাকা বেড়েছে। আর বর্তমানে বাজারে বেগুনের দাম এত বেড়েছে যে ব্যবসায়ীরা খুব বেশি বেগুন কিনে আনতে পারছেন না। তিনি বলেন গত সপ্তাহে যে বেগুন ৫০ টাকায় বিক্রি হয়েছে চলতে সপ্তাহে সেই বেগুন ৬০ টাকা বিক্রি করতে হচ্ছে।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের ডিম বিক্রেতা আবুল কালাম জানান, শনিবার বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৪ টাকায়। অথচ গত সপ্তাহে দাম ছিলো ৪২ টাকা। মাঝে মাঝে মনে হয় ডিম বিক্রি করা বন্ধ করে দেই। কিন্তু দোকান চালাতে গেলে তা করা হয়ে ওঠে না। কাস্টমার ডিম কিনতে এসে নানা কথা শুনিয়ে যায়।

খুলনার সবজি বাজারে দর ওঠানামা করলেও মাছের বাজারে দর পতন বা ওঠার কোনো লক্ষণ নেই। মাছ বিক্রেতারা ক্রেতার কাছ থেকে যে যেভাবে পারছেন সেভাবে দাম আদায় করছেন।
শনিবার বাজারে কার্প জাতীয় মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত দরে। এছাড়া টেংরা মাছ ৩৫০ টাকা থেকে ৬০০ টাকা, পার্শে মাছ ৪০০ থেকে ৮০০ টাকা, ভেটকি মাছ ৪৫০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা থেকে ১৮০ টাকা, পাঙ্গাস মাছ ১৫০ থেকে ২০০ টাকা কেজিপ্রতি বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ২০০ টাকা থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারের দর পতনের কোনো খবর না থাকলেও ফার্মের মুরগির দাম কিছুটা কমেছে। শীতের তীব্রতা বৃদ্ধির কারণে পারবেন মুরগিতে কেজিপ্রতি ১০ টাকা কমেছে বলে জানিয়েছেন মিস্ত্রিপাড়া বাজারের মুরগি বিক্রেতা রইসুল ইসলাম।
তিনি বলেন, শীতের কারণে মুরগির দাম একটু কমেছে, গত সপ্তাহে যে মুরগি ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, চলতে সপ্তাহে তা ১৯০ টাকায় নেমে এসেছে। শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকলে ফার্মের মুরগির দাম আরও কমে যাবে।

চুয়াডাঙ্গায় ক্লিনিকের আয়াকে গলা কেটে হত্যা, স্বামী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে একটি বেসরকারি ক্লিনিকে হাফিজা খাতুন নামের (৩০) এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের হাসপাতাল সড়কের মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

হাফিজা খাতুন উপজেলার সন্তোষপুর গ্রামের হালসানা পাড়ার শমসের আলীর মেয়ে। তিনি একই উপজেলার বালিহুদা গ্রামের টাইলস মিস্ত্রী কবির হোসেনের স্ত্রী। তিনি ওই ক্লিনিকে আয়ার কাজ করতেন।

এদিকে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের আড়াই ঘণ্টার মধ্যে কবির হোসেনকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ক্লিনিকের স্বত্বাধিকারী জাকির আহম্মেদ শামীম জানান, বিশেষ কাজে ১০দিন ধরে ঢাকায় অবস্থান করছি। রাত সাড়ে ৯টার পর ক্লিনিকের নার্স বিউটি খাতুন আমাকে ফোন করে জানায়, রিসিপসনের সামনে হঠাৎ গোঙানির শব্দ শুনতে পায়। দ্রুত সেখানে গিয়ে হাফিজা খাতুনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করি। এ সময় অন্যরা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার মৃত্যু হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাগবির হাসান জানান, হাসপাতালে আনার আগেই হাফিজা খাতুনের মৃত্যু হয়েছে। তার গলায় ও হাতে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন পাওয়া গেছে।

হাফিজা খাতুনের বাবা শমসের আলী জানান, আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, জীবননগরের একটি ক্লিনিক থেকে হাফিজা খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

নির্যাতিত তরুণীকে উদ্ধার ও ধর্ষকের দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে রাষ্ট্রকে জনগনের সম্ভ্রম সুরক্ষার দাবি খুলনা বিএনপির
খবর বিজ্ঞপ্তি
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গাজী এজাজ আহমেদ কর্তৃক ধর্ষিত তরুণী ও তার মাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সামনে থেকে অপহরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। রবিবার বিকেলে হাসপাতাল প্রশাসন ও পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে ফিল্মিস্টাইলে অপহরণের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমের অনলাইনভার্সনে ও টেলিভিশনে দেখে বিষ্মিত ও গভীর উদ্বিগ্ন খুলনা তথা দেশবাসী। অপহরণকারীদের অতর্কিত হামলায় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহকালে আহত যমুনা টেলিভিশনের খুলনার স্টাফ রিপোর্টার প্রবীর বিশ্বাস ও এসএ টিভি’র ক্যামেরাপারসনের সুস্থ্যতা কামনা করেছেন বিএনপি নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে অবিলম্বে নির্যাতিত তরুণীকে উদ্ধার, ধর্ষকের দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করে রাষ্ট্রকে জনগনের সম্ভ্রম সুরক্ষার দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার তরুণীকে খুমেক হাসপাতালের ওসিসি’র সামনে থেকে অপহরণে ডুমুরিয়া আ’লীগের কয়েকজন নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বররা অংশ নেন। ঘটনাস্থল থেকে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছে। এতে সহজেই প্রতীয়মান হয় যে, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতেই হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। ধর্ষণের শিকার নির্যাতিত নারীর নিরাপত্তা দিতে এ ব্যর্থতা শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের নয় সমগ্র রাষ্ট্রের। সরকার পুলিশ প্রশাসনকে দিয়ে শুধু বিএনপি তথা বিরোধী দল-মতের নেতাকর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে হয়রানির কাজে ব্যবহার করছে। ভোটাধিকার হরণ করে প্রহসনের ডামি নির্বাচনে নগ্নভাবে প্রশাসনকে ব্যবহার করে জনগনের সাংবিধানিক অধিকার নষ্ট করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জবাবদিহিতা না থাকায় সারাদেশের ন্যায় খুলনাতেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে অন্যায়-অপকর্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। জনপ্রতিনিধি হিসেবে ন্যাক্কারজনক ঘৃণ্য দৃষ্টান্তস্থাপনকারী ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকে অবিলম্বে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সাথে অপহরণের ঘটনাস্থল থেকে আটক রুদাঘরা ইউপি চেয়ারম্যান ধর্ষকের চাচাতো ভাই গাজী তৌহিদুজ্জামানকে রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নির্যাতিত অপহৃতাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ আরও বলেছেন, আওয়ামী লীগের হাতে শুধু নারী, রাষ্ট্র, রাষ্ট্রের সম্পদ নয়; প্রিয় মাতৃভূমি বাংলাদেশও অনিরাপদ। সর্বক্ষেত্রে লুটপাট করে দেশকে দেওলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে ফ্যাসিষ্ট সরকার। জনগনের ভোটাধিকারহরণ করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। অবিলম্বে নির্যাতিত তরুণীকে উদ্ধার, ধর্ষকের দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করে রাষ্ট্রকে জনগনের সম্ভ্রম সুরক্ষার দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।।

সালাম মূর্শেদী এমপির অর্থায়নে রূপসা উপজেলা শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র নিজস্ব অর্থায়নে রূপসা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টায় রূপসার বাগমারাস্থ সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভার্চ্যুয়ালে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপসা-তেরখাদা-দিঘলিয়াবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। বাকিটা জীবন তিনি তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের পাশে থাকতে চান।’
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ। উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য হায়দার আলী খানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ কবির শেখ, নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল, নোমান সৈকত, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হাওলাদার, শ্রমিক লীগ নেতা এসএম সোহেল হোসেন লিটন, মোঃ ইসহাক শেখ, মোঃ লিটু বিশ্বাস, আবুল হাসান হাওলাদার, মোঃ জিরু শেখ, জসিম উদ্দিন, মোঃ মাসুদ, গোলাম রসুল, মোঃ কবির শেখ, ইউছুফ শেখ, নারী নেত্রী চম্পা বেগম, ফজিলা বেগম, সালমা বেগম, সিমা খাতুন, সোনা বেগম, মুক্তা খাতুন, হাসি বেগম, রেখা বেগম, রাশিদা বেগম, রুনা বেগম, খুশি খাতুন, জোসনা, আনজিরা বেগম, সেতারা বেগম, পারভীন বেগম, রহিমা বেগম প্রমুখ। #

পলিমালচিং পদ্ধতিতে চাষ করে সফল কৃষক মলয় মন্ডল: এবার পাইকগাছার লবণাক্ত এলাকায় হাইব্রিড মরিচের বাম্পার ফলন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
এবার পাইকগাছার লবণাক্ত এলাকায় হাইব্রিড মরিচের বাম্পার ফলন হয়েছে। পলিমালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে সফল হয়েছেন কৃষক মলয় মন্ডল। প্রথম পর্যায়ে মরিচ চাষ করে লাভবান হওয়ায় দ্বিতীয় পর্যায়ে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় একবিঘা জমিতে মরিচ সুপার চাষ করেছেন কৃষক মলয়। মলয় মন্ডল (২৯) উপজেলার সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামের কালিপদ মন্ডলের ছেলে। স্নাতক পাস করে চাকুরির পিছনে সময় অপচয় না করে কৃষি কাজে মনোনিবেশ করেন মলয়। বাজারে মরিচের অধিক মূল্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেন মরিচ চাষ করবে। সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালে ঘোষখালী নদীর ধারে ১২ কাঠা জমিতে মরিচের চাষ করেন। এতে তার ব্যয় হয় ৯৭ হাজার টাকা এবং বিক্রয় হয় ৪ লাখ ৮০ হাজার টাকা। অধিক লাভ দেখে মলয় সিদ্ধান্ত নেয় মরিচ চাষ বৃদ্ধি করার। সে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পলিমালচিং পদ্ধতিতে ২০২৩ সালের ২৬ নভেম্বর এক বিঘা জমিতে মরিচ সুপার হাইব্রিড জাতের মরিচের চারা রোপন করে। এ চারা সে নিজেই ট্রেতে উৎপাদন করে। সাধারণ চাষের চেয়ে পলিমালচিং পদ্ধতি অধিক লাভ জনক। এ পদ্ধতিতে চাষ করলে উৎপাদন খরচ অনেক কম হয়। অতিরিক্ত সেচ লাগে না, আগাছা জন্মাতে পারে না, লবণাক্ততা কম থাকে, রোগ বালাই ও পোকা মাকড়ের আক্রমণ কম হয়, শ্রমিক খরচ কম লাগে, বেকারত্ব দূর হয়, ফলন বেশি হয় এবং একটি মালচিং ৩ বছর ব্যবহার করা যায়। এ সব সুবিধার কথা চিন্তা করে মলয় পলিমালচিং পদ্ধতিতে মরিচের চাষ করেছে। বর্তমানে তার ক্ষেত জুড়ে প্রতিটি গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরেছে। ইতোমধ্যে সে মরিচ ওঠানো এবং বিক্রয় করা শুরু করেছে। এ হাইব্রিড জাতের ফলন শুরু হওয়ার পর থেকে ৬ থেকে ৭ মাস ভালো ফলন দেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পরামর্শ প্রদান সহ সার্বিক সহযোগিতা করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহাগ হোসেন, আনোয়ার হোসেন ও আকরাম হোসেন। প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে বাম্পার উৎপাদন হবে বলে আশা করছেন কৃষক মলয় মন্ডল। ১ বিঘা জমিতে এ পর্যন্ত ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ৬ লাখ টাকার অধিক বিক্রয় হবে বলে আশা করছেন মলয় মন্ডল। কৃষক মলয়কে অনুসরণ করে এলাকার অনেকেই পলিমালচিং পদ্ধতির মরিচ চাষে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। কৃষি বিভাগের এ কর্মকর্তা বলেন, দেশের সবকিছুই এখন আধুনিক এবং স্মার্ট হচ্ছে। এলাকার শিক্ষিত বেকার যুবকরা মলয় মন্ডলের মতো স্মার্ট কৃষি চাষাবাদে এগিয়ে আসলে দেশের বেকারত্ব অনেকাংশে কমে আসবে। পাশাপাশি কৃষি উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে। কৃষি চাষাবাদ কিংবা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিকে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে কৃষি বিভাগের উর্দ্ধতন এ কর্মকর্তা জানান। উল্লেখ্য, চলতি মৌসুমেই লবণপানির চিংড়ি ঘেরে সরিষার আবাদ করে সফল হয়েছেন মালথ গ্রামের কৃষক মো: হারুন। লবণাক্ত এলাকায় এ ধরণের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর তাগিদ দিয়েছেন উপজেলা প্রশাসন সহ স্থানীয় সংসদ সদস্য।

সাবেক এমপি’র পক্ষে দরিদ্র যুবককে ভ্যান প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
দরিদ্র যুবককে ভ্যান দিয়েছেন খুলনা-৬ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। জীবিকা নির্বাহের জন্য সাবেক এ এমপি’র পক্ষে কয়রার মহারাজপুর ইউনিয়নের শিমলারাইট গ্রামের শুকুর আলী মোড়লের ছেলে আব্দুস সামাদ মোড়লকে একটি ভ্যান প্রদান করা হয়। রোববার বিকালে পাইকগাছা পৌর সদরস্থ বাসভবনে দরিদ্র যুবকের হাতে সাবেক এ এমপি’র পক্ষে ভ্যান তুলে দেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, বিএম কোরবান আলী, গৌতম রায়, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল ও মাজহারুল ইসলাম মিথুন। ভ্যান পেয়ে সাবেক এমপি বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দরিদ্র যুবক সামাদ।

বাইনবাড়িয়া সার্বজনীন হরিসভা মন্দিরের ছাদ ঢালাই কাজ সম্পন্ন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার বাইনবাড়িয়া সার্বজনীন হরিসভা মন্দিরের ছাদ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলার সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়িয়ায় অত্র মন্দিরে ৪৬ বছর যজ্ঞ পূজা অর্চনা হয়ে আসছে। স্থানীয় প্রকৌশলী সুশান্ত সরদার ও দীনেশ চন্দ্র মিস্ত্রী সহ এলাকাবাসীর সহযোগিতায় ৬৩ স্কয়ার ফুট আয়তনের মন্দির নির্মাণ করা হচ্ছে। রোববার মন্দিরের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এ সময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি ইঞ্জিঃ সুশান্ত সরদার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক বিভাস চন্দ্র বাছাড়, সাবেক প্রধান শিক্ষক বিনোদ বিহারী সানা ও প্রাক্তন কলেজ শিক্ষক প্রদীপ কুমার সানা।

 

মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল কর্তৃক প্রদত্ত এবং মহানগর পূজা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের উদ্যোগে ২৮ জানুয়ারি’২৪ রবিবার বিকেল ৪টায় শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির, দোলখোলা প্রাঙ্গণে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার অসহায় শীতার্তদের মাঝে খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু’র সভাপতিত্বে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগরের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, শীতলবাড়ী কার্যকরী সংসদের সভাপতি শ্যামাপ্রসাদ কর্মকার, ধর্মানুরাগী ও ব্যাংক কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র মণ্ডল, মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, সাংবাদিক বিমল সাহা, বাবলা সাহা, পঙ্কজ সাহা, সুজিত মজুমদার, পঙ্কজ দত্ত, ভবেশ সাহা, রণজিৎ মুখোপাধ্যায়, সুব্রত হালদার তপা, সুশান্ত ব্যানার্জী, নীলকান্ত দত্ত, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, অলোক দে, রবীন দাস, নারায়ণ দাস, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, স্বপন চক্রবর্ত্তী, শুভ দে, পরিমল দাস প্রমুখ।

 

ভারতে আড়াই বছর কারাভোগের পর ২ বাংলাদেশি কিশোরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ

বেনাপোল প্রতিনিধি
ভারতে আড়াই বছর কারাভোগের পর ২ বাংলাদেশী কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে রবিবার সন্ধ্যায় দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রহন করেছে।
ফেরত আসারা কিশোররা হচ্ছে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কামাল হোসেন (১৬) এবং ঢাকার শ্যামপুর পশ্চিম জুরাইন এলাকার হামিদ ফরাজির ছেলে সুলতান ফরাজি (১৭)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস জানান, দেশে ফেরত আসা এই ২ বাংলাদেশী কিশোর আড়াই বছর আগে চোরাইপথে সীমান্ত দিয়ে ভারতে যায়। কলকাতা রেলস্টেশন এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে। পরে পুলিশ তাদের কোলকাতা আদালতে পাঠালে আড়াই বছরের সাজা হয় তাদের।
সাজা শেষে কলকাতার লিলুয়া নামের একটি এনজিও সংস্থা তাদের শেল্টার হোমে আশ্রয় দেয় তাদের। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে রবিবার সন্ধ্যায় তাদের দেশে ফেরত পাঠানো হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘রিপেট্রিয়েশন’ পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।
তিনি আরও জানান, ২ কিশোরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেবেন পুলিশ।

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার পাচভুলোট এলাকায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টার সময় পাচভূলোট গ্রামের আব্দুল হামিদের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান শার্শা উপজেলার পাচভুলোট গ্রামের আবু বাক্কার এর ছেলে।

এলাকাবাসীরা জানান,নিহত হাবিবুর রহমান বাড়ি করার জন্য সকালে ট্রাকে করে ইট নিয়ে বাড়ি ফিরছিলেন। হাবিব ছিলো একটি ইজিবাইকে। ওই বাইকের পিছন পিছন আসছিল তার নিজের ইট বহনকারী ট্রাক। প্রতিমধ্যে ওই ইট বহনকারী ট্রাক হাবিব বসা থাকা ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় হাবিব পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

শার্শা থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান,এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিন্ডিকেট ও কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
চাল, ডাল, মাছ-তরকারি, পিয়াজ রসুনসহ শীতকালিন, সকল সবজির ভরা মৌসুম বাজারে পর্যাপ্ত পরিমান সমস্ত পন্য সরবারহ থাকা সত্যও কতিপয় অসাধু, অধিক মুনাফাখোর মজুতদার, ভেজালকারি যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে সিন্ডিকেট ও কারসাজির মাধ্যমে সাধারন ভোক্তাগনের পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াওর তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
রবিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় বাজার সিন্ডিকেট ও কারসাজিদের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন। বক্তারা আরও বলেন, হটাৎ করে কোনো কারন ছাড়াই চালের মুল্য কেজি প্রতি ৫/৭ বৃদ্ধি পাওয়ায়, নিন্মবিত্ত, নিন্ম মধ্যবিত্ত পরিবারের নাভির্ষাস উঠছে। যারা সাধারন ভোক্তাগনের কথা চিন্তা করে না, আইনকে তোয়াক্কা করে না, তারাই সিন্ডিকেট কারসাজির মাধ্যমে ভোক্তাগের সাথে প্রতারনা করছে। তাদেরকে চিহিৃত করে শাস্তির আওতায় আনতে হবে। চালের মিলগুলো ও পাইকারি চালের আড়ৎ গুলিতে নজর দারি জোরদার করতে হবে। পবিত্র রমজান উপলক্ষে চাল ডাল ভোজ্য তেলসহ সকল ধরনের নিত্য পন্যের মুল্য কমানোর জন্য ভ্রাম্যমান আদালতের কার্যক্রম আরো বেগবান করার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানান বক্তরা। এছাড়া যোগসাজসের মাধ্যমে ডিমের বাজারে মুল্য বৃদ্ধি প্রমানিত হওয়ায় তাদেরকে জরিমানা করায় প্রশাসনকে এবং খুবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীসহ নির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় সভায়।
সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, শেখ মোহাম্মাদ আলী, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, মো. জয়নাল আবেদিন, আ. মান্নান মুন্নাফ, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

ইন্দুরকানীতে টগড়া ফেরিঘাটে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতা ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে খাস জমিতে অবৈধ স্থাপনা করায় উচ্ছেদ অভিযান করেন উপজেলা প্রশাসন। দুইদিন ব্যাপি এ অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ব্ক্কর সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম । রবিবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার টগড়া ফেরিঘাট এলাকায় টগড়া মৌজার ১নং খাস খতিয়ানে রাস্তা শ্রেণির দাগের উপর দুই পাশে থাকা ৩৩টি দোকান উচ্ছেদ ও ৩টি দোকান সম্পূর্ন ভেঙ্গে দেওয়া হয় । এই মহাসড়ক দিয়ে পিরোজপুর পাথরঘাটা হয়ে কুয়াকাটা পর্যন্ত শত শত যানবাহন ও পন্যবাহী যান চলাচল করে । প্রতিনিয়ত ফেরিঘাটের দুই পাশের দোকানগুলোর কারনে ফেরিতে উঠানামায় চরম ভোগান্তির স্বীকার হতে হয় । এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, রাস্তা শ্রেনির দাগের নদী শ্রেণি দাগের উপর মোট ০.৬৫০ একর জমি উদ্ধার করা হয়েছে । তারা দীর্গদিন ধরে অবৈধভাবে স্থাপনা করে জনগনের ভোগান্তি সৃষ্টি করেছে । জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মাসিক সভা
খবর বিজ্ঞপ্তি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর মাসিক সভা নগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর আল রাব্বি এর সঞ্চালনায় নগর কার্যালয় রাত ৮ টায় অনুষ্ঠিত হয়। মাসিক সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, দফতর সম্পাদক ডাঃ শামিম হায়দার, অর্থ সম্পাদক মোঃ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, মহিলা ও পরিবার সম্পাদকমোঃ ডালিম হাওলাদার, আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি নূরে আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার হায়দার আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, উপ সম্পাদক মোঃ ইয়াসিন, উপ সম্পাদক মোঃ হাসান, উপ সম্পাদক মোঃ আসাদ্জ্জুামান আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ ।
সভায় মহানগরীর আওতাধীন সকল থানা মূল্যায়ন নিরীক্ষণ, আগামী দিনের পরিকল্পনা এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য উন্নত যুব কর্মী প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী সিদ্ধান্ত গৃহিত হয় ।

 

নগরীতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আলামিন জেলহাজতে
স্টাফ রিপোর্টার
নগরীর পুর্ব বানিয়াখামার লোহার গেট ৯ম গলির মাথায় হত্যা, অস্ত্র, বিষ্ফোরক, মাদকসহ একাধিক মামলার আসামি এগারোটি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার মো. আলামিন শেখ (৪০) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অলিয়ার রহমান
আলামিনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম আলামিনকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। আলামিন ৫০, পুর্ব বানিয়াখামার লোহার গেট ৯ম গলির মাথার মো. জাহাঙ্গীর শেখের ছেলে। এ মামলার অপর আসামি আলামিনের ভাই মো. তৌহিদ শেখ (৩৫) পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ৫০, পূর্ব বানিয়াখামার ৯ম গলির মাথায় মিস্ত্রীপাড়া বাজারের পিছনে তৌহিদ-আলামিনের বসত ঘরের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করেন নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রেকাবুল হক ও এসআই আব্দুল হান্নান। পুলিশের অভিযান টের পেয়ে তৌহিদ-আলামিন পালিয়ে যায়। এসময় তাদের ঘর তল্লাশি করে ১১টি রামদা, একটি চাপাতি, একটি ছোরা, দুইটি লোহার ধারালো বল্লম উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা অস্ত্র আইনে দায়ের করা হয়। পরে ২৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা অভিযান চালিয়ে আলামিনকে গ্রেপ্তার করে।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ইউনাইটেড গার্মেন্টস অব ওয়ার্কার্স ফেডারেশন (২০১১) কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আহমেদ পলাশের খুলনা আগমন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ ২৮ জানুয়ারি’২৪ সন্ধ্যা ৭টায় ওয়েস্টার্ন ইন হোটেলে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, মহানগর সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, মল্লিক নওশের আলী, এড. এনামুল হক, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, ফারুখ হাসান, শেখ মঈনুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন, এমডি আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, কামাল হোসেন, মোঃ নূর ইসলাম, প্রশান্ত ঘোষ, মোঃ শফিকুল ইসলাম লিটু, এস এম নূরমোহাম্মদ টুলু, মোঃ বকতিয়ার হোসেন শেখ, হারুনুর রশীদ, মোঃ আলী গিয়াস, মোঃ জামাল হাওলাদার, মোঃ জাকির সিকদার, মোঃ নজরুল সিকদার, ফারুখ হাওলাদার, কামরুল গাজী, সঞ্জয় ঘোষ, অজিত বিশ্বাস, ওদুদ, সোহাগ, ফয়সাল প্রমুখ। এ সময়ে সাংগঠনিক সম্পাদক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মহানগর ও জেলা শ্রমিক লীগকে সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে রিকসা-ভ্যান শ্রমিক লীগের প্রয়াত সদস্য মোঃ করিমের আত্মার মাগফেরাত কামনা করে শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার দেবহাটার নওয়াপাড়ায় গণ-সংবর্ধনায় অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
আপনারা আমাকে নির্বাচিত করে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেছেন, সাতক্ষীরার মানুষ আমাদের ভালবাসে বলে আমি আবারও আপনাদের অভিভাবক হতে পেরেছি। আমাদের সাথে থেকে আপনারা ভোটে অংশ নিয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। দ্বাদশ জাতীয় নির্বাচন একটি চ্যালেঞ্জ ছিল। সেটি আমরা অতিক্রম করেছি। তিনি বলেন, বিএনপি ঘরে বসে নানা অপপ্রচার এবং অগ্নিকান্ড করেও সফল হতে পারেনি। তাদের এই কাজে আমরা নিন্দা জানাচ্ছি। আগামীতে তাদের এই অপকর্ম করার সুযোগ দেওয়া হবে না। আজকে বিশ্বের দরবারে শেখ হাসিনার উন্নয়ন এখন দৃশ্যমান হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেকার যুবকদের জনশক্তিতে রূপান্তরিত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। চলমান উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমাদের জেলায় মেডিকেল কলেজ হয়েছে। সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ চার লেনের রাস্তার পাশ হয়েছে। দ্রুত সময়ে রেললাইনের কাজ শুরু হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয়েছে। সাতক্ষীরায় অর্থনৈতিক জোন করা হবে। উন্নত ধরনের ফ্যাক্টরি করা হবে। এলাকার যুবক-যুবতীরা বেকার থাকবে না। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ডাঃ রুহুল হক এমপি। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি) ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন (রতন)। অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এদিকে, শুরুতে সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া অনুশীলনে উৎসাহীত করতে হবে: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, একাডেমিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া অনুশীলনে উৎসাহীত করতে হবে। একইসাথে ধর্মীয় শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষায়ও তাদের সমান পারদর্শী করে গড়ে তুলতে হবে। সিটি মেয়র এ কাজে শিক্ষকদের পাশাপাশি অবিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

সিটি মেয়র রবিবার সকালে নগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দুইদিনব্যাপী ওয়াজ মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। আমিন-মরিয়ম স্মৃতি পরিষদ-এর সহযোগিতায় টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিটি মেয়র আজকের শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এ জন্য বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা শুরু করেছেন। সে কারণে আজকের প্রজন্মকে বিজ্ঞানমুখী ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে হবে।

আয়োজক কমিটির সভাপতি ও আমিন-মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান, প্রাথমিক শিক্ষা-খুলনা বিভাগীয় সহকারী পরিচালক ফজলে রহমান ও কেসিসি’র কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম। ওয়াজ মাহফিল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাদিরুজ্জামান, সদস্য মোঃ আমিরুল ইসলাম বাবু, সিনিয়র বেতার শিল্পী কামরুল ইসলাম ও মাজেদ জাহাঙ্গীরসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ আবু সাইদ মো: মেসবাউল হক-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র স্থানীয় কাউন্সিলর মো: নাইমুল ইসলাম খালেদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর খাদিজা সুলতানা ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য কেসিসি’র সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর পারভীন আক্তার। নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামানসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র বিদায়ী অধ্যক্ষের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিকেলে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আলী ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এ্যাড. আক্তার জাহান রুকু। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাটির তৈজসপত্রসহ নানা ধরনের খেলনা ও বিভিন্ন পণ্য বিক্রি করে সারা বছরে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকেরা। বিক্রির জন্য মাটির ব্যাংক তৈরি করছেন ফরিদপুরের ভাজনডাঙ্গা পালপাড়া এলাকার নির্মল পাল-সংগৃহীত