Home খেলাধুলা রাহুল-জাদেজার ব্যাটে ইংলিশদের বিপক্ষে ভারতের বড় লিড

রাহুল-জাদেজার ব্যাটে ইংলিশদের বিপক্ষে ভারতের বড় লিড

33

স্পোর্টস ডেস্ক।।

ব্যাট হাতে সফরকারী ইংলিশ বোলারদের যে ভারতীয়রা শাসন করবে সেটি বোঝা গিয়েছিল হায়দরাবাদ টেস্টের প্রথম দিন শেষেই। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ১ উইকেটে ১১৯ রান তুলে দিন শেষ করেছিল ভারত। ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে সেই রান নিয়ে গেছে ৪২১-এ। এরই মধ্যে লিড ১৭৫ রানের।

দ্বিতীয় দিনের শুরুতেই এদিন ফেরেন আগের দিন ব্যাট হাতে দুরন্ত যশস্বী জয়সওয়াল। ১২৩ রানের মাথায় ৮০ রান করে আউট হন এই ওপেনার। বেশিক্ষণ টিকতে পারেননি আগের দিন অপরাজিত থাকা শুভমান গিলও। ১৫৯ রানের মাথায় ২৩ রান করে টম হার্টলির বলে আউট হন তিনি।

তবে চতুর্থ উইকেটে ইংলিশ বোলারদের ওপর আধিপত্য দেখান লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। গড়েন ৬৪ রানের জুটি। ২২৩ রানে ৩৫ রানের মাথায় ৩৫ রান করে আউট হন আইয়ার। এরপর মাঠে নামেন বল হাতে সফল রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতেও নান্দনিক সব শট খেলতে থাকেন এই অলরাউন্ডার। সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে ২৮৮ রানের মাথায় ফেরেন রাহুল। ১২৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলেন তিনি।

 

ষষ্ঠ উইকেটে শ্রীকর ভরতকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন জাদেজা। ৩৫৬ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরেন ভরত। দলের সঙ্গে আর ২ রান যোগ হতেই ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। তবে অবিচল থাকেন জাদেজা। দিনের বাকি সময়টুকু অক্ষর প্যাটেলকে নিয়ে পার করে দেন নির্বিঘ্নেই। ৮১ রান নিয়ে অপরাজিত জাদেজা, আরেক পাশে অক্ষর দিন শেষ করেছেন ৩৫ রান তুলে।