Home খেলাধুলা শোয়েবকে নিয়ে ফিক্সিং গুঞ্জন, খোলাসা করলেন বরিশালের মালিক

শোয়েবকে নিয়ে ফিক্সিং গুঞ্জন, খোলাসা করলেন বরিশালের মালিক

36

স্পোর্টস ডেস্ক।।

চলমান বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে ৩টি নো বল দিয়েছিলেন শোয়েব মালিক। তার ওপর বিপিএলের ঢাকা পর্ব শেষে দলের সঙ্গে সিলেট না গিয়ে দুবাই যান এই অলরাউন্ডার। এরপর জানা যায়, এবারের বিপিএলে আর খেলবেনই না তিনি।

এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব হয়ে যায়, খুলনার বিপক্ষে ওই ম্যাচে শোয়েব ফিক্সিং করায় তার সঙ্গে চুক্তি বাতিল করেছে বরিশাল। বিষয়টি নিয়ে আজ মুখ খুলেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি ও শোয়েব মালিক স্বয়ং।

বরিশালের ফেসবুক পেজে এক ভিডিওতে দলের মালিক মো. মিজানুর রহমান বলেছেন, ‘গত কয়েকদিন ধরে শোয়েব মালিককে নিয়ে নানা কথা-বার্তাই (ফিক্সিং গুঞ্জন) শুনতেছি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো খেলোয়াড়। তিনি তার সর্বোচ্চ খেলাটাই আমাদের দিয়েছেন। এটি নিয়ে আমাদের আর আলোচনা না করাই উচিত।’

অন্যদিকে ক্রিকেট পাকিস্তানের সঙ্গে এক আলাপচারিতায় এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শোয়েব। তিনি জানান, আগেই ঠিক করা একটি প্রতিশ্রুতি পূরণ করতে দুবাই গিয়েছেন তিনি। তবে আবারও ফিরে বিপিএল খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু লিগ কর্তৃপক্ষ রাজি হয়নি। এর বাইরে অন্যকিছু ভিত্তিহীন।

খুলনার বিপক্ষে গুঞ্জন ওঠা সেই ওভারে ১৮ রান দিয়েছিলেন শোয়েব। দুইটি চার ও একটি ছক্কা হজম করতে হয়েছে তাকে। সেই ম্যাচে বরিশাল হার দেখে ৮ রানের। দুবাই গেলেও ৬ ফেব্রুয়ারি ফিরে তিনি ম্যাচ খেলতে চেয়েছিলেন। তবে তাতে রাজি হয়নি বরিশাল। এরপর পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল করা হয়।