মানুষের কল্যানে কাজ করতে সব সময় রাজপথে যুবলীগ: শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ বলেছেন, দেশের যে কোন সংকটে সংগ্রামে যুবলীগ সব সময় অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। হাড়ভাঙ্গা প্রচন্ড শীতে দেশের মানুষ যখন দিশেহারা ঠিক তখনই দরিদ্র অসহায় শীতার্থ মানুষের পাশে এসে দাড়িয়েছে মানবিক সংগঠন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। তিনি যুবলীগের এমন সব মানবিক কর্মকান্ড ভবিৎষ্যতে ও অব্যাহত রাখার আহবান জানান । গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ বলেন, শীতের প্রকোপ আর শীতের নির্মমতা রাস্তাঘাটে অসহায় মানুষের দিকে চোখ বুলালেই বুঝবেন। ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম ঠাণ্ডা বাতাস আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্থ অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা ও দেশ প্রেম থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা যুবলীগ নেতৃবৃন্দ। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, আপনাদের পরিবারের পাশে দাঁড়াতে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কষ্ট একটু হলেও লাঘব হবে আশাকরি।
সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন। যুবলীগ নেতা মো. হারুন আর রশিদ, হাবিবুল্লা বাহার হাবিব, খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, শেখ হাবিবুর রহমান হাবিব, শেখ ইকবাল হোসেনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এতিমখানায় এ্যাড. সাইফুল ইসলামের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। গতকাল নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া বায়তুল মোজ্জাম জামে মসজিদ প্রাঙ্গনে মাদ্রাসার এতিম শিক্ষার্থী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন। স্টার বয়েজ ক্লাব এর আয়োজনে আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম মুন্নার সভাপতিতে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল আলম, মোহাম্মদ আইয়ুব আলী, মোঃ মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, মোহাম্মদ ফেরদৌস, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার, মোঃ রমজান শেখ, শফিকুল ইসলাম টিটু, আব্দুল্লাহ আল মামুন, মোঃ সোহাগ, শেখ উজ্জ্বল হাওলাদার, মোঃ ইমন হোসেন, আলেয়া তালিমুল ইসলাম মাদরাসার সুপার মোহাম্মদ আব্দুল আলিম, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
অভয়নগরে বে-সরকারি হাসপাতালে অভিযান জরিমান সহ দু’টি প্রতিষ্ঠানে সীলগালা
স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অবস্থিত তিনটি বেসরকারি হাসপাতালে মঙ্গবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায় র্যাব ও উপজেলা প্রশাসন।অভিযানে নানা অনিয়ম ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠান তিনটিতে মোট আড়াই লাখ টাকা জরিমানা, একটি প্রতিষ্ঠান সীলগালা ও অপরটির অপরেশন থিয়েটার সীলগালা করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
জরিমমানা প্রাপ্ত ওইসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আব্দুল মুকিত বিশ্বাস প্রাইভেট ক্লিনিক, নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিক ও এ হামিদ মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে মঙ্গলবার দুপুর ১২ টায় র্যাব –৬ যশোর এর স্কোয়ার্ড কমান্ডর এ এসপি ফয়সাল তানভীর এর নের্তৃত্বে একটি অভিযানিক দল মঙ্গলবার অভয়নগরে আসে। এ সময় উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) থান্দার কামরুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামানকে নিয়ে অভিযানে নামে। অভিযানে আব্দুল মকিত বিশ্বাস প্রাইভেট ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার না থাকা, লাইন্সেস নবায়ন না থাকা, মেডিকেল সহকারিকে ডাক্তার পরিচয়ে তত্বাবধায়নের দায়িত্ব দেওয়া ও বজ্য ব্যবস্থা না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৩৭ ধারায় এক লাখ টাকা জরিমান করে তা আদায় করে। এবং প্রতিষ্ঠানটিকে সীলগালা করে কার্যক্রম বন্ধ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার নাই, অতিরিক্ত শয্যা রাখা, বিশ্বজিত নামে এইচ এসসি পাশ মানবিক বিভাগের একজন ব্যক্তি দিয়ে অপরাশেন সহযোগি করা, অজ্ঞান করা ডাক্তার নেই, রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ক্যামিক্যাল মান সম্মত না থাকার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্কবার্তা জারি করা হয়।
এ হামিদ মেরোরিয়াল প্রাইভেট হাসপাতালে (যার পূর্বে নাম ছিলো ডক্টরস ক্লিনিক) অতিরিক্ত শয্যা থাকা, অপারেশন থিয়েটারে অসংগতি, লাইসেন্স নবায়ন না থাকায় এক লাখ টাকা জরিমানা আদায় ও অপরেশন থিয়েটারে সীলগালা করে অপরেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারি নির্বাহী ম্যজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক অভিযান চালানো হচ্ছে। উপজেলার সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
দামুড়হুদায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মতবিনিময়
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা উদ্যোগে তাদের ২০২৩ সালের কর্মকান্ডের সফলতা – ব্যর্থতা নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় দামুড়হুদা শাখার আয়োজনে অফিস কার্যালয়ে সাংবাদিকদের সাথে বাৎসরিক এ সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প সমন্বয়কারি উম্মে ছালমা।বিশেষ অতিথি ছিলেন, সমন্বয়কারি ফরহাদ আলী খাঁন ও দামুড়হুদা অফিস প্রধান দিল তৈহিদা পারভীন।
সভায় প্রধান অতিথি জানান, গত এক বছরে (২০২৩) মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা ২৫ টা অভিযোগ পেয়ে মিমাংসা করেছেন ১০, মিমাংসা না হওয়ায় কোর্টে মামলা করেছেন ৪ টি, খারিজ করেছে ১২ টি ও১টি চলমান রয়েছে। একজনকে ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর খোরপোষ আদায় করে দিয়েছেন। এছাড়া গত এক বছরে (২০২৩) মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা গত এক বছরে বাল্য বিবাহ বন্ধ করেছেন ৪ টি, দাম্পত্য কলহ নিরসন ১৪ টি, জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা ২ টি, সামাজিক কলহ নিরসন ৫ টি ও যৌতুক বিহীন সম্পন্ন ২ টি।
প্রবাসীদের পাঠানো কম্বল পেল অভয়নগরের দুস্থরা
স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরের গরীব, অসহায়, দুস্থরা পেল প্রবাসীদের পাঠানো কম্বল। গতকাল মঙ্গলবার বিকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে অভয়নগর প্রবাসী কল্যাণট্রাস্ট ও নিকোস ডিজিটাল কালার ল্যাবের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, সম্প্রতি যশোরের অভয়নগরে প্রবাসীদের উদ্যোগে গরীব, মেধাবী ছাত্রদের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি আর্ত মানবতার সেবার লক্ষ্য নিয়ে অভয়নগর প্রবাসী কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল চারটার সময় অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ট্রাস্টের অস্থায়ী কার্যালয় নিকোস ডিজিটাল কালার ল্যাবে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে খুশি উপজেলার বাগদহ গ্রামের বৃদ্ধ আব্দুল গাজী(৭৯)। তিনি বলেন,‘ এবারে খুব জাড়(শীত)। আমারে কেউ সায়ায্য করিনি। কম্বলটি খুব উপকার আসবেনে।’ উপজেলার নওয়াপাড়া নর্থ বেঙ্গল এলাকা থেকে কম্বল নিতে এসেছিলেন বৃদ্ধা জামেলা(৭৬) বেগম । তিনি বলেন,‘ প্রচন্ড শীতি অনেকে কম্বল পায়। আমারে কেও কিছু দেয় না। আমি খুব খুশি।’
ট্রাস্টের অন্যতম সদস্য নিকোস ডিজিটাল কালার ল্যাবের সত্তাধীকারী আমেরিকা প্রবাসী শেখ কবিরুল হাসান মুঠোফোনে বলেন,‘ অভয়নগরের গরীব ও মেধাবী ছাত্রদের বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি আর্ত মানবতার সেবার লক্ষ্য নিয়ে আমরা যারা বিদেশে থাকি তাদের উদ্যোগে অভয়নগর প্রবাসী কল্যাণ ট্রাস্ট গঠন করেছি। শুরুতেই প্রবাসীদের পাঠানো টাকায় দরিদ্রদের মাঝে একশত কম্বল দিয়ে কার্যক্রম শুরু করেছি। প্রত্যাশা, ধীরে ধীরে গরীবদের জন্য আমরা সাধ্যঅনুযায়ী করব।’ এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রথম আলোর যশোর প্রতিনিধি মাসুদ আলম, অধ্যাপক এম এম ছমির উদ্দিন, অভয়নগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ চৈতন্য কুমার পাল, কামরুল ইসলাম, আতিয়ার রহমান,সৈয়দ রিপানুর ইসলাম, মিজানুর রহমান, আমিরুল ইসলাম প্রমুখ।
ভূমিমন্ত্রীর খুলনা সফরসূচি
তথ্য বিবরনী
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ তিন দিনের সফরে ২৫ জানুয়ারি খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২৫ জানুয়ারি সকাল ১১টায় খুলনার ফুলতলা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মাচারীদের সাথে মতবিনিময় এবং বিকাল সোয়া তিনটায় ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী অডিটোরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মাচারীদের সাথে মতবিনিময় করবেন।
তিনি ২৬ জানুয়ারি বিকাল চারটায় আঠারোমাইল বাজারে স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রী সন্ধ্যা সোয়া সাতটায় ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় হাইকমিশনার, খুলনা অনুষ্ঠানে যোগদান করবেন।
মন্ত্রী ২৭ জানুয়ারি দুপুর ১২টায় ডুমুরিয়া শোভনা ইউনিয়নের মাদারতলা মন্দির প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় করবেন। সন্ধ্যায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে পাইকগাছা আলিম মাদ্রাসায় ৩ কর্মচারী নিয়োগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে পাইকগাছা আলিম মাদ্রাসায় ৩ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত। উল্লেখ্য, গত১৯ জানুয়ারি সকাল ১১টায় পাইকগাছা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে একজন অফিস সহকারি কাম কম্পিউটার,একজন ল্যাব সহকারি ও একজন আয়া পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্টিত এ পরীক্ষায় তিনটি পদে ১৬ জন অংশগ্রহণ করেন।আর স্বচ্ছতা নিশ্চিত করতে তাৎক্ষনিক প্রশ্ন তৈরী করে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। আর এসব পরীক্ষায় তিন পদে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিন জনকে নিয়োগ দেয়া হয়েছে।নিয়োগ পরীক্ষায় ডিজি প্রতিনিধি হিসেবে ছিলেন অধ্যক্ষ আজহার আলী,উপজেলা নিবাহী অফিসার প্রতিনিধি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সোহরাব আলী,অবিভাবক সদস্য জহুরুল হক উপস্হিত ছিলেন। এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত
বলেন,শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং পরীক্ষায় তিন পদে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিন জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
পাইকগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান, থানার সেকেন্ড অফিসার মোঃ মোশারফ হোসেন। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহাজাদা আবু ইলিয়াস ও আব্দুস সালাম কেরু, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিসুর রহমান মুক্ত,অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ। সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিবসা নদীর চরভরাটিয়া জায়গা দখল মুক্ত করা, মাদককে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, বাস টার্মিনালের জায়গা নির্ধারণসহ আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে একই স্থানে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক জোতির্ময় মল্লিকের মৃত্যুতে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার, খুুলনার প্রবীণ সাংবাদিক জোতির্ময় মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
দামুড়হুদায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্ধোধন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উদ্ধোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় পরিষদ চত্বর মুক্তমঞ্চে আয়োজিত ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ এর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী,কেরু কোম্পানীর সাবেক মহাব্যবস্থাপক মোঃ শাহাবুদ্দিন মিয়া, দামুড়হুদা সদর ইউনিয়ন আ লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রিংকু প্রমুখ।
ইজিপি’র মেয়াদ শেষ।মাগুরাতে মজুরি না পেয়ে শ্রমিকদের মানবেতর জীবন যাপন।
নওয়াব আলী মাগুরা
অতি দরিদ্রের কর্ম সংস্থান কর্মসূচি(ইজিপি) বা ৪০ দিনের কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পরও শ্রমিকের মজুরি দেওয়া হয়নি।দির্ঘদিন মজুরি না পেয়ে তােেদর মধ্যে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
গত বছর ১১ নভেম্বর এ কর্মসূচি মাগুরা জেলার ৪ উপজেলার ৩৬টি ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে একযোগে শুরু হয়।শেষ হয় চলতি মাসের ৩ তারিখে।নিয়ম অনুযায়ী একজন শ্রমীক প্রতিদিন ৪০০/=টাকা ও সুপার ভাইজার প্রতিদিন ৪৫০/=টাকা পাবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার শ্রমিকদের মজুরি পরিশোধ করার কথা।কিন্তু কাজের মেয়াদ শেষ হওয়ার পরও তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।এ কারনে সবচেয়ে বেশি চাপে ছেন।প্রকল্পের পিআইসি ইউপি সদস্য বৃন্দ।কারন শ্রমিকরা তাদের প্রতিবেশী।
এ ব্যাপার শালিখা উপজেলা ত্রাণ কর্মকর্তা রাজিবুল ইসলাম বলেন সরকারের নির্দেশ অনুসরে সময়মতো প্রকল্পের কাজ শেষ করেছি।সরকার মজুরির টাকা দিলেই আমরা দিয়ে দেবো। যে হেতু অনলাইনে পেমেন্ট তাই শ্রমিকের পারিশ্রমিক দিতে কোন অনিয়ম হবে না।
জেলা ত্রান কর্মকর্তা মোহম্মদ নুরুজ্জামানকে কয়েকবার ফোন কলেও তিনি ধরেন নাই।
অতিদরিদ্রের এ পারিশ্রমিক দ্রুত পরিশোধের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্শন করছেন সচেতন মহল।
নিখোঁজের ৪ দিন পর সন্ধান মিলল পল্লী চিকিৎসক নাজিম দেওয়ানের
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক নাজিম দেওয়ান (৭০) এর সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশ থেকে বস্তুাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজ হওয়া ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান মুঠোফোনে তার পিতার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ নাজিম দেওয়ান লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মশাঘুনি গ্রামের সাইদ দেওয়ানের ছেলে। পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান বলেন, মঙ্গলবার সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় স্থানীয় লোকজন বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে হাসপাতালে এসেছি। তার বাবা তাদেরকে জানিয়েছেন যে, তার কাছে ৪ হাজার টাকা ছিল। সেটা ছিনিয়ে নিয়ে কে বা কাহারা তাকে বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের নিজ বাড়ি থেকে মোটরবাইক নিয়ে লোহাগড়া বাজারের উদ্দেশ্য রওনা হয়ে নিখোঁজ হন নাজিম দেওয়ান। পরে শনিবার (২০ জানুয়ারি) সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান।
খুলনা আইনজীবী থানা জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সারাদেশে তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে অথচ সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। ক্ষমতাসীন আওয়ামী সরকার জণগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। অসহায় মানুষের দুর্দশা লাঘবের দায়িত্ব ছিল রাষ্ট্রের; অথচ আজ রাষ্ট্রের ক্ষমতাসীন দল এতটাই দলীয় অন্ধ যে, অসহায় মানুষের পরিবর্তে নিজেদের দলীয় ও পছন্দের লোক নির্ধারণ করে সরকারি সাহায্য ও সহযোগিতা দেয়। যে কারণে আজ জাতি হিসেবে আমাদের পিছিয়ে পড়তে হচ্ছে। একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনে এখনই মানুষকে সজাগ হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ বাংলাদেশে জামায়াতে ইসলামী পরকালীন জবাবদিহিতার চিন্তা নিয়ে সব মানুষের জন্য একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। আমাদের দিকনির্দেশনার জন্য রয়েছে মহাগ্রন্থ আল কুরআন। যেখানে মানবজাতির কল্যাণ ও মুক্তির সব দিক নির্দেশিত রয়েছে। তিনি বলেন, সারাদেশে তাপমাত্রা অনেকটা কমে গেছে। ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। এ থেকে খুলনাও আলাদা নয়। তাই আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছি। তিনি শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আশার জন্য সরকার, সব রাজনৈতিক দল, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নগরীর এক মিলনায়তনে আইনজীবী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় খুলনা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, এডভোকেট মনিরুল ইসলাম পান্না, এডভোকেট আওসাফুর রহমান প্রমূখ।
তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ এক মহাসংকট অতিক্রম করেছে। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। জনগণের ভোট ও ভাতের অধিকার হরণ করা হয়েছে। দেশের মানুষের মৌলিক মানবাধিকার ভুলুন্ঠিত। দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। দেশে আজ ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কথা বলার অধিকার নাই, মত প্রকাশের অধিকার নাই, রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার নাই।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।
সাতক্ষীরায় তাপমাত্রা ৯.৫ ডিগ্রি, বন্ধ হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় হঠাৎ বেড়েছে শীতের তীব্রতা। মঙ্গলবার সাতক্ষীরায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত দুই দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কর্মব্যস্ত মানুষ। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম হলেও বন্ধ হয়নি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘর থেকে বের হতে না পারায় বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। কেউ কেউ আবার কনকনে শীত উপেক্ষা করে আয়-রোজগারের জন্য মাঠে কৃষি কাজে ব্যস্ত সময় পার করছেন।
তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। গরম কাপড় ছাড়া সাধারণত কেউ ঘরের বাইরে বের হতে পরছেন না। দুপুরের দিকে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও বিকালে দেখা মেলেনি।
শহরের রসুলপুর এলাকার গৃহবধূ শাহনাজ পারভিন বলেন, চলতি শীত মৌসুমে আজ বুধবার শীতের তীব্রতা সব চেয়ে বেশি মনে হচ্ছে। শীতের ভয়ে বড়রা অনেকেই ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না। এ অবস্থায়ও বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে। শীতের কারণে দেশের অনেক জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তীব্র শীতেও সাতক্ষীরায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়নি। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দুই দিনের ব্যবধানে তাপমাত্রা আরও কমেছে। মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।
ঘর পুড়ে যাওয়া হলো ব্যবসায়ীর কাল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর দোকানঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বাবুখালী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. আলী আহম্মেদ মৃধা মিঞ্জুর বিরুদ্ধে।
উপজেলার বাবুখালী ইউনিয়নের বাজার সংলগ্ন সুলতানসী গ্রামে এ ঘটনা ঘটে। এমন ঘটনায় ওই এলাকার সাধারণ লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. মিজানুর রহমান জানান, গত ১৪ই এপ্রিল ২০২৩ তারিখে অগ্নিকাণ্ডে দোকানটি পুড়ে যায়। ঘরটি পোড়ায় আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। পরেই আবার ওই জায়গায় ঘর তুলতে গেলে বাবুখালী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. আলী আহম্মেদ মৃধা মিঞ্জু ও তার লোকজন বাধা দেয় এবং আমাকে বেধড়ক মারধর করে।
তিনি বলেন, এই জমিটি আমরা দীর্ঘ ৮০ বছর ধরে ভোগ দখল করে আসছি। যদিও সম্পত্তিটি এখন সরকারের হয়ে গেছে তবে আমাকে উৎখাত করতে হলে সরকার করতে পারে। অথচ কলেজের সভাপতি জোর করে কাগজপত্র ছাড়াই কলেজের সম্পত্তি বলে দাবী করে এবং আমার দোকান ঘরে হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এছাড়া আমাকে ব্যাপক মারধর করে আহত করেছে। আমি আমার দোকানপাট নিয়মিত না করতে পারায় আমার পরিবার পরিজন নিয়ে অনাহার-অর্ধাহারে জীবনযাপন করতে হচ্ছে। পুনরায় ব্যবসা বানিজ্য পরিচালনার করতে পারি সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে পরিবারের মুখে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারতাম। এ বিষয়টি নিয়ে মাগুরার জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি লিখিত আবেদন করেছি।
সরেজমিনে গেলে একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুখালী বাজারে কলেজ সংলগ্ন মার্কেটে হতদরিদ্র মিজানুর রহমান নামে এক ব্যাক্তির ব্যবসা প্রতিষ্ঠানে আলী আহম্মেদ মৃধা মিঞ্জুর নেতৃত্বে হামলা হয়। এ সময় তার প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট ও মিজানুর রহমানকে মারধর করা হয়। এটা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে কলেজ সভাপতি ।
বাবুখালী কলেজের সভাপতি আলী আহম্মেদ মিঞ্জু ঘর ভাংচুরের বিষয়টি স্বীকার করে বলেন, কলেজের সম্পত্তিতে মিজানুর রহমান জোরপূর্বক ঘর তুলছেন বিষয়টি জানতে পেরে তাকে নিষেধ করি। তারপরও সে কোন বাঁধা না মানায় তিনি কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে তার ঘর ফেলে দিয়েছি। তবে জায়গাটি কলেজের না সরকারি সম্পত্তি বলে তিনি সেটাও জানান।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দীলিপ কুমার সরকার বলেন, জায়গাটি কলেজেরই ছিল তবে নিজেদের ভুলের কারণে সম্পত্তিটি এখন সরকারী সম্পত্তি হয়ে গেছে। আমরা সেটিকে রিকোভার করার চেষ্টা চালাচ্ছি। তবে ভাংচুরের বিষয়টি তিনি জানেন বলে জানান।
মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উল ইসলাম বলেন, ঘর ভাংচুর-লুটপাটের বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহম্মদপুর উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা বাসুদেব কুমার মালো বলেন, জমিটি একটি সরকারী প্রতিষ্ঠানের। এখানে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান ভোগ দখল করতে পারবে না। কেউ যদি জোরপূর্বক দখল করতে চাই তাহলে সেটা অবৈধ।
যশোরে প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
যশোর অফিস
তীব্র শীতের কারণে মঙ্গলবার যশোরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ অবস্থায় জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।
সোমবার জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান সাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন বলেন, ‘বিরুপ আবহাওয়ার কারণে মঙ্গলবার জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।’
জেলা শিক্ষা কর্মকর্তার অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ‘যশোর জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে প্রাপ্ত তথ্য মতে- চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যশোর জেলার তিনের তাপমাত্রা সোমবার ৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার দিনের তাপমাত্র্ াএকই রকম থাকতে পারে। এ পেক্ষিতে ২৩ জানুয়ারি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনি কার্যক্রম বন্ধ রাখার তথ্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ।
চালের জন্য জীবন দিতে হলো কলেজছাত্রকে
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে তিন কেজি চালের ব্যাগ রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ইশরাক নাঈম মুন্না (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলা সদর স্টেডিয়াম পাড়ার আব্দুল মমিনের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র। সোমবার বিকাল ৩টার দিকে দামুড়হুদার পূর্বাশা কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির জানান, সোমবার বিকাল ৩টার দিকে দামুড়হুদা বাজার থেকে ইসরাক নাঈম মুন্না ৩ কেজি চাল নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি দামুড়হুদা-কার্পাসডাঙ্গা পূর্বাশা কাউন্টারের সামনে একটি পাখি ভ্যানকে সাইড দিতে যান। এসময় তার চালের ব্যাগ পড়ে যাচ্ছিল; তা রক্ষা করতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। তাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৫টার দিকে ঈশ্বরদী নামক স্থানে মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ফলে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা। হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতের দাপটে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে শৈত্যপ্রবাহের কারণে জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে মাধ্যমিক বিদ্যালয় খোলা ছিল।
আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে পাওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। খুলনা বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এদিকে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান জানান, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসয়ের নিচে নেমে যাওয়ায় জেলায় সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে ।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, আগামীকাল তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলেও মাধ্যমিক বিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।
বাগেরহাট সরকারি পিসি কলেজের ছাত্র সংসদ বাতিল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের ছাত্র সংসদের কার্যকারিতা বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম স্বাক্ষরিত আদেশে ছাত্র সংসদ বাতিল করা হয়।
ওই আদেশে বলা হয়, একাডেমিক কাউন্সিলের ৬৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১২-১৩ বর্ষে গঠিত ছাত্র সংসদ গঠনতন্ত্রের ধারা-১৩ অনুযায়ী বাতিল করা হয়েছে।
২০১২-১৩ সালে সর্বশেষ সরকারি পিসি কলেজের ছাত্র সংসদ গঠিত হয়। ওই সংসদে সরদার ইয়াছির আরাফাত নোমান ভিপি নির্বাচিত হন। সেই থেকে দীর্ঘদিন ধরে তিনি ভিপি হিসেবে রয়েছেন। মূলত ভিপির অনিয়ম ও স্বেচ্ছাচারিতার ফলে এই সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।
অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র সংসদ বাতিল করা হয়েছে।
সাতক্ষীরায় মৃদু শৈত্যপ্রবাহ
পাঠদান বন্ধের ব্যাপারে দুই শিক্ষা অফিসারের দুই মত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা ঝরছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। জানিয়েছেন, সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন।
এদিকে সাতক্ষীরা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা অফিস।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা শিক্ষা অফিসার জানান, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ থাকবে, তবে অফিস খোলা থাকবে। প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। আবহাওয়া অফিসের সর্বনিম্ন তাপমাত্রা দেখে চিঠি দিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিই) হোসনে ইয়াসমিন করিমি জানান, সকালে আবহাওয়া অফিসে কথা হয়েছে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালকের নির্দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি।
এদিকে সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, মঙ্গলবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।
এ দিকে কনকনে ঠান্ডায় বিশেষ করে ছিন্নমূল মানুষ চরম বিপাকে পড়েছেন। সাতক্ষীরায় ২২ লাখ মানুষের মধ্যে ছিন্নমূলসহ নিম্নআয়ের মানুষের সংখ্যা প্রায় ৫ লাখের উপরে।
সম্পদ নিয়ে ছেলেদের বিরোধ, কবর থেকে তোলা হলো বাবার লাশ
যশোর অফিস
সম্পদ নিয়ে ছেলেদের মধ্যে বিরোধে হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নির্ণয়ে হায়দার আলী (৭০) নামে এক বৃদ্ধের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে ওই লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে তদন্ত সংস্থা সিআইডি।
লাশ উত্তোলনের সময় ঘটনাস্থলে ওই বৃদ্ধের স্বজনসহ স্থানীয়রা ভিড় জমান। তাদের দাবি, সম্পদ নিয়ে বিরোধের কারণে লন্ডনপ্রবাসী ব্যারিস্টার ভাইকে হত্যা মামলায় জড়াতে বাবার লাশ উত্তোলন করিয়েছেন অন্য সন্তানরা ও তাদের মা।
গত বছরের ৯ অক্টোবর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলী। স্ত্রী, সন্তান আত্মীয়-স্বজনদের উপস্থিতিতেই পরদিন তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার সন্তানরা মাকে দিয়ে বাবাকে হত্যার অভিযোগে আপন ছোট ভাই ব্যারিস্টার এম মর্তুজার বিরুদ্ধে মামলা করান। ওই মামলায় আদালত হায়দার আলীর মৃত্যুর কারণ উদঘাটনে সিআইডিকে দায়িত্ব দেন। এরপর সিআইডি হায়দার আলীর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়। আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাকাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে হায়দার আলীর লাশ উত্তোলন করে ময়নাতদন্তে পাঠানো হয়।
নিহতের প্রতিবেশী মিজানুর রহমান বলেন, সম্পদের কারণে নিহতের স্ত্রী ও তার সন্তানরা আরেক সন্তান যিনি প্রবাসে থাকেন তাকে ফাঁসাতে মিথ্যা মামলা করে এ ঘটনা ঘটিয়েছেন। হায়দার আলী জীবিত থাকতেও তারা নির্যাতন করেছেন, মৃত্যুর পরও একই কাজ করছেন। যে ছেলেটা বাবার জন্য অনেক কিছু করেছেন, তারা তাকেই মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে।
নিহতের স্বজন শহিদুল ইসলাম বলেন, হায়দার আলী স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। অথচ সম্পদের কারণে সন্তানরা তাদের প্রবাসী ভাইকে ফাঁসাতে মাকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন। আমরা এমন ঘটনা কখনোই দেখিনি বা শুনিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমি এসেছি। সিআইডির উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ ফের দাফন করা হবে।
তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি মামলার বাদী হায়দার আলীর স্ত্রী ও তার সন্তানরা।
পরিবেশের ভারসাম্য হুমকির মুখে: কয়রায় গাছ কেটে বাঁধ সংস্কার
স্টাফ রিপোর্টার
খুলনার কয়রায় চর বনায়নের গাছ কেটে বাঁধ সংস্কারের কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর গ্রাম এলাকায় গাছগুলো কাটা হচ্ছে। এখন পর্যন্ত বাঁধ সংস্কারের কাজ করতে গিয়ে হাজার খানেক গাছ কাটা হয়েছে। এ পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গাছ কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধ রক্ষায় ঢাল হিসেবে কাজ করে চর বনায়নের গাছ। এ ছাড়াও পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে এ বন। প্রথমে বাঁধ নির্মাণের জন্য চরের মাটি ব্যবহার করতে শত শত গাছ কাটা শুরু করেন শ্রমিকেরা। পরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৫ ডিসেম্বর সামাজিক বন বিভাগ ও স্থানীয় প্রশাসন গাছের ক্ষতি হয়, এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেয়। এ সময় সেখান থেকে কেটে ফেলা গাছের গুঁড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এরপরও ঠিকাদারের লোকজন গাছ কাটা বন্ধ করেননি। গত শনিবার হরিহরপুর এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধের পাশ থেকে কয়েকটি এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। কপোতাক্ষ নদের চর থেকে মাটি কাটার সময় এসব যন্ত্র দিয়ে উপড়ে ফেলা হচ্ছে গাছ। এ ছাড়া নদের চর দিয়ে এক্সকাভেটর নিয়ে যাওয়ার জন্য বালু ভরাট করে পথ তৈরি করা হচ্ছে। এতে অসংখ্য গাছের শাঁসমূল চাপা পড়েছে। হরিহরপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণা মন্ডল বলেন, ‘নদের ঢেউ থেকে রক্ষায় ঘূর্ণিঝড় আইলার পর সামাজিক বন বিভাগ থেকে গাছগুলো লাগানো হয়েছে। অনেক বছর ধরে স্থানীয় বাসিন্দারা গাছগুলো দেখাশোনা করছেন। একেকটি গাছ এখন অনেক বড় হয়েছে। সেখানে পাখিরা এসে আশ্রয় নেয়। হঠাৎ গাছগুলো কাটতে দেখে অবাক হয়েছি।’
একই এলাকার কবিতা রানী মন্ডল বলেন, ‘ঝড়ের সময় চরের বড় বড় গাছ অনেকটা ঢাল হিসেবে আমাগে রক্ষা করে। গাছগুলো এভাবে কাটা ঠিক হলো না। এ ছাড়া বাঁধ টিকিয়ে রাখতে গাছের প্রয়োজন। খুব কষ্ট করে গাছগুলো লাগানো হয়েছিল। গাছ কাটা দেখে খুব খারাপ লাগছে।’ ফকিরচাঁদ নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘আমরা আগে দেখেছি, বাঁধ সংস্কার করতে কোদাল দিয়ে কাজ করতে। এতে গাছের কোনো ক্ষতি হতো না। কিন্তু এখন দেখছি, মেশিন দিয়ে বাঁধ সংস্কার করার জন্য গাছগুলো কেটে ফেলা হচ্ছে। যন্ত্রের সাহায্যে বাঁধের ঢাল থেকে মাটি কাটছে।’ এতে বাঁধের স্থায়িত্ব থাকে না বলে মন্তব্য করেন তিনি।
পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা-২ বিভাগের অধীনে কয়রার ১৪/১ নম্বর পোল্ডারে দুটি গুচ্ছে প্রায় ৮ কিলোমিটার বাঁধ সংস্কারের কাজ চলছে। পাউবো সূত্র জানায়, প্রায় ২৬ কোটি টাকা চুক্তিমূল্যে এটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমিন অ্যান্ড কোং। ১৫ ডিসেম্বরে তারা কাজ শুরু করে। ওই প্রতিষ্ঠানের পক্ষে হরিহরপুরের কাজ তত্ত্বাবধানকারী রাসেল হোসেনও গাছ কাটার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে তাঁর ভাষ্য, কাজের স্বার্থে কিছু গাছ কাটতে হচ্ছে।
গাছ কেটে বাঁধ সংস্কারের বিষয়ে জানতে চাইলে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘বাঁধের প্রশস্ততা বেশি হওয়ায় এক্সকাভেটর চালানোর জন্য বালু ভরাট করে জায়গা তৈরি করতে হচ্ছে। যে কারণে গাছগুলো কাটা পড়েছে। এ ব্যাপারে আমরা বন বিভাগের সঙ্গেও কথা বলেছি। বাঁধ নির্মাণ শেষে আবারও চরে গাছ লাগানো হবে।’
সামাজিক বন বিভাগের কয়রা উপজেলার দায়িত্বরত কর্মকর্তা শফিউর রহমান বলেন, ‘বাঁধ নির্মাণে চরের গাছ কাটার জন্য পাউবো কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়নি। ফের চর বনায়ন করা হবে, এটা তাদের ব্যাপার। আমরা তাদের গাছ কাটা বন্ধ করতে বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।’
পাইকগাছায় কৃষকদের মাঝে সার বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর বাস্তবায়নে এবং দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে অল্টার প্রকল্প ফেজ-২ এর আওতায় মঙ্গলবার সকালে উপজেলার প্রকল্পের আওতাধীন এলাকার ১শ জন বাজারমুখী কৃষি পন্য উৎপাদনকারী কৃষকদের মাঝে এ সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার সরাজ উদ্দীন, আফজাল হোসেন, প্রধান শিক্ষক ফজর আলী খান, প্রকল্পের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিলন মিয়া, ফিল্ড অফিসার মানিক লাল বসু, কমিউনিটি মবিলাইজার (কৃষি) শাকিব শেখ, কমিউনিটি মবিলাইজার নাসরিন নাহার ও সুপ্রিয়া মন্ডল।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির শিকার কৃষকদের সক্ষমতা অর্জনের লক্ষ্যে এবং ফসল উৎপাদন বৃদ্ধির জন্য অল্টার প্রকল্প দীর্ঘদিন অত্র উপজেলায় কাজ করছে। প্রতি মৌসুমে অ্যাওসেড প্রকল্প সংশ্লিষ্ট গ্রাম সমূহের কৃষকদের মাঝে উন্নত বীজ, সার, প্রকল্পের কৃষকদের মাধ্যমে উন্নত কেচোঁ সার বা ভার্মি কম্পোস্ট প্লান্ট স্থাপন করে থাকে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বাড়ানোর জন্য অল্টার প্রকল্পের সহায়তা প্রতিবছর বৃদ্ধি হচ্ছে। অ্যাওসেডের অল্টার প্রকল্প থেকে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সামগ্রী, জেলে সম্প্রদায়ের নারীদের জাল বুননের অর্থ, বাঁশ বেতের পন্য তৈরীকারী প্রান্তিক ঋষি সমাজের মানুষদের বীজ অর্থ এবং নারীদের জন্য সবজি বীজ, সার বিতরণ করে।
হরিজন নেতা মহারাজ দাসের মৃত্যুতে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হরিজন পল্লী নিবাসী ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি কর্মচারীদের নেতা মহারাজ দাস (৫৫) গত ২০ জানুয়ারি রাত ১১:৩০টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি কমিউনিস্ট পার্টির একজন শুভানুধ্যায়ী কর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মহারাজ দাসের অকাল মৃত্যুতে সিপিবি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সিপিবি খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাস, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড সাইদুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি কমরেড হরমুজ আলী, সাধারণ সম্পাদক কমরেড সোহরাব হোসেন, খানজাহান আলী থানা সভাপতি কমরেড আব্দুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক কমরেড এমদাদ আলী প্রমুখ।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন টিইউসি খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা, মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু প্রমুখ।
দাকোপে ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উদ্যাপন উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠ চত্ত্বরে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা -১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিত কুমার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমান্ত পোদ্দার, উপজেলা আইসিটি অফিসার সমীর বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী, পিপি এডভোকেট জি এম কামরুজ্জামন,দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলের বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক ১৩টি স্টোল অংশগ্রহন করেন।
বেতাগায় ফার্স্টএইড জেনারেল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটর বেতাগায় বেসরকারী সমাজিক উন্নয়ন সংস্থা ফার্স্টএইড জেনারেল ফাউন্ডেশন এর আয়োজনে শতাধিক নারী পুরুষ ও এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকেলে মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এই কম্বল বিতরন করা হয়েছে। সংস্থার চেয়ারম্যান মাওলানা বেলাল হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেতাগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা আব্দুল হাই, মাওলানা বেলায়েত হোসেন, ক্বারি কামরুল ইসলাম ও হাফেজ তৈয়েবুর রহমান। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা করেন, সংস্থার পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মামুন। বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, শিক্ষিকা নিলুফার ইয়াসমীন, ইউপি সদস্য আসাদুজ্জামান তুহিন ও আ’লীগ নেতা নিজাম উদ্দিন। অনুষ্ঠানে ১০১জন শীতার্থ নারী পুরুষ ও এমিত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ##
ফকিরহাটে অনুর্ধ্ব ১৬ খেলোয়ার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে অনুর্ধ্ব ১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষন কর্মসূচির খেলোয়ার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্খার উদ্যোগে সোমবার বিকেলে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ এম ইবনে মাসুম আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, মো. ইউনুস আলী শেখ, মো. ফারুকুল ইসলাম ওমর, সরদার আমিনুর রশিদ মুক্তি, মো. জাহিদুল ইসলাম মোড়ল প্রমূখ। #
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর সোনাডাংঙ্গা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অফিস কক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মো. আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, এম এ জলিল, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজাসহ সংগঠণের অন্যান্য নেতৃবৃন্দ ।
সিনিয়র সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক এর মৃত্যুতে কেআরইউ’র শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিনিয়ন সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক (৭২) রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। গত সোমবার দপুরে ঢাকার পোস্তগোলা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক জ্যোতির্ময় মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে খুলনা রিপোটার্স ইউনিটির উপদেষ্টা সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, আহবায়ক গৌরাঙ্গ নন্দী, সাবেক সভাপতি এনামুল হক, বর্তমান সদস্য সচিব মোস্তফা জামাল পপলু, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামানসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।











































