স্পোর্টস রিপোর্টার।।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে এবারের বিপিএলে শুভ সূচনা করেছে দুর্দান্ত ঢাকা।
ইনিংসের শেষ ৩ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস থামলো ১৪৩ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন ইমরুল কায়েস।
উইকেট ছুড়ে দিলেন লিটন
শুরুতে অসস্তিতে থাকলেও ঢাকার লঙ্কান স্পিনার চতুরঙ্গা ডি সিলভাকে দারুণ এক চার মারেন লিটন। তবে সেই ওভারেই বাজে বলে নিজের উইকেট ছুড়ে দিলেন কুমিল্লা অধিনায়ক। ৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ২৩ রান।
টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা
পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দশম আসরের। এবারের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে দুর্দান্ত ঢাকা। এই ম্যাচে টস জিতে নবাগত দুর্দান্ত ঢাকা আগে ফিল্ডিং করবে।
এই ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে কুমিল্লার লিটন কুমার দাসের। ম্যাচে ৪ জন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ থাকলেও তিনজন নিয়ে নেমেছে কুমিল্লা। দলটির একাদশে পাকিস্তানের খুশদিল শাহর সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডির ম্যাথু ফোর্ড এবং রস্টন চেজ।
ঢাকা অবশ্য চারজন বিদেশি ক্রিকেটার নিয়েই খেলছে। পাকিস্তানের উসমান কাদিরের সঙ্গে শ্রীলঙ্কার দানুষ্কা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা এবং লাসিথ ক্রুসপুল্লে খেলছেন দলটির হয়ে।
দুর্দান্ত ঢাকা
নাইম শেখ, দানুষ্কা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রুসপুল্লে, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন, সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম এবং উসমান কাদির।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
লিটন দাস, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম, খুশদিল শাহ, রস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফোর্ড, মুশফিক হাসান।











































