অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইনসের বোয়িং–৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি উড়োজাহাজের জানালা মাঝ আকাশে খুলে গেছে। এমন পরিস্থিতিতে উড়োজাহাজটি জরুরি অবতরণ করা হয়। এতে প্রাণে বেঁচে যান যাত্রীরা।
শুক্রবার পোর্টল্যান্ড বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়নের পর এ ঘটনা ঘটে। পরে আবারও পোর্টল্যান্ডে ফিরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। এটি ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছিল। খবর বিবিসির
আলাস্কা এয়ারলাইনস জানায়, উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ১৭৭ আরোহী ছিলেন। সবাই নিরাপদে নিমেছেন। ঘটনার সময় উড়োজাহাজটি ১৬ হাজার ফুটের বেশি ওপরে উড়ছিল।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। আমাদের প্রশিক্ষিত ক্রুরা জরুরি পরিস্থিতি যথাযথ উপায়ে সামলে নিতে পেরেছেন।
এয়ারলাইনসটি জানিয়েছে, সব উড়োজাহাজের উড্ডয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে। আলাস্কা এয়ারলাইনসের বহরে বোয়িং–৭৩৭ ম্যাক্স ৯ মডেলের যাত্রীবাহী উড়োজাহাজ রয়েছে ৬৫টি।
এদিকে, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, ঘটনাটি তাদের নজরে এসেছে। তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এ সংক্রান্ত তদন্তে সহায়তা করবে বোয়িংয়ের কারিগরি দল।











































