Home খেলাধুলা ব্রাজিলের ২০২৪ সালের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি

ব্রাজিলের ২০২৪ সালের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি

56

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের পর থেকে ফুটবলের মাঠে নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। গত বছরটা মোটেও ভালো কাটেনি সেলেসাওদের। দুর্ভাগ্য আর আক্ষেপ নিয়ে ২০২৩ সাল শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে ইতিহাসের প্রথম হার, টানা জয়শূন্য থাকা, কোচ নিয়ে অস্থিরতা সবমিলিয়ে সর্বশেষ বছরটা খুব বেশি ভালো যায়নি ব্রাজিলের। এরসঙ্গে যুক্ত হয়েছে দলের মূল তারকা নেইমারের লম্বা ইনজুরি। তবে সবকিছু ছাপিয়ে এবার সেলেসাওদের নজর নতুন বছরের দিকে।

নতুন বছরে ব্রাজিলের ব্যস্ততার সূচিতে আছে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। হতাশা কাটিয়ে নয়বারের চ্যাম্পিয়নরা নিশ্চিতভাবেই শিরোপা ফিরিয়ে আনতে চাইবে। চলতি বছর বেশকিছু প্রীতি ম্যাচেও অংশ নেবে সেলেসাওরা।

ব্রাজিলের ২০২৪ সালের সূচি

প্রীতি ম্যাচ

২৩ মার্চ, ২০২৪ ইংল্যান্ড বনাম ব্রাজিল
৮ জুন, ২০২৪ মেক্সিকো বনাম ব্রাজিল

কোপা আমেরিকা

২৪ জুন, ২০২৪ ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী
২৮ জুন, ২০২৪ প্যারাগুয়ে বনাম ব্রাজিল
২ জুলাই, ২০২৪ ব্রাজিল বনাম কলম্বিয়া
৬ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল
১০ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা সেমিফাইনাল
১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪* তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল

(নক-আউটে ওঠা সাপেক্ষে)

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ

৫ সেপ্টেম্বর, ২০২৪ ব্রাজিল বনাম ইকুয়েডর
১০ সেপ্টেম্বর, ২০২৪ প্যারাগুয়ে বনাম ব্রাজিল
১০ অক্টোবর, ২০২৪ চিলি বনাম ব্রাজিল
১৫ অক্টোবর, ২০২৪ ব্রাজিল বনাম পেরু
১৪ নভেম্বর, ২০২৪ ভেনিজুয়েলা বনাম ব্রাজিল
১৯ নভেম্বর, ২০২৪ ব্রাজিল বনাম উরুগুয়ে