Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

88
ভ্রমণপিপাসুদের কাছে এখন শাপলার রাজ্য নামে পরিচিত ডিবির হাওর। সবুজ পাহাড়ের কোলে ফুটে থাকা অজস্র লাল শাপলার সৌন্দর্যের টানে শীতে এখানে পর্যটকেরা ছুটে আসেন। নৌকায় ঘুরে বেড়ান তাঁরা। ছবিটি সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তোলা--সংগৃহীত

 

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে: সেখ জুয়েল এমপি

খবর বিজ্ঞপ্তি

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি-জামায়াত সরকার খুনিদের মদদ দিয়েছে। দেশের মানুষকে শোষণ করেছে। তাদের এই রাজনীতি বন্ধ করেছেন শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন। উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশে মাত্র ২০ হাজার লোক করোনা মহামারিতে মারা যায়। যেটা  ছিল বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় খুবই কম।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও  এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।

সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু হলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ্যাড. মো. এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. তারিক মাহমুদ তারার পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যড. এম এম মুজিবুর রহমান, এ্যাড. পারভেজ আলম খান, এ্যাড. আহমেদ উল্লাহ সিলু, এ্যাড. আইয়ুব আলী শেখ, রজব আলী, এ্যাড. নিমাই রায়, এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. অলোকা নন্দা দাস, এ্যাড. আনিছুর রহমান পপলু। এসময়ে উপস্থিত ছিলেন এ্যাড. নব কুমার চক্রবর্তী, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. কে এম মিজানুর রহমান, এ্যাড. পিযুস দত্ত, এ্যাড. শফিউল আলম সুজন, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, এ্যাড. আনোয়ার রহমান আন্না, এ্যাড. রেহানা চৌধুরী, এ্যাড. রোজিনা আক্তার, এ্যাড. পপি, এ্যাড. সঞ্জিব রায়, এ্যাড. দিপঙ্কর, এ্যাড. সমির ঘোষ, এ্যাড. হিমাংশু, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আসাদুজ্জামান মিল্টন, এ্যাড. সাইফুল ইমরান, এ্যাড. ফাল্গুনী আহমেদ মিতা, এ্যাড.  পলাশী মজুমদার, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. তামিমা স্নিগ্ধা, এ্যাড. নাজিয়া রহমান বন্যা, এ্যাড. শফিক মোল্লা  জনি, এ্যাড. কাজী আব্দুল আহাদ, এ্যাড.  মো. আহাদুজ্জামান, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. আরজিনা সাথি, এ্যাড. শামীম আহমেদ পলাশ, ফারজানাসেতু, হাসিনা বেগম, এ্যাড. রিমা খাতুন, এ্যাড. পামোলী, এ্যাড. খাদিজা টুলু, এ্যাড. সানজিদা এ্যাড. সুলতান হ্যাপী, এ্যাড. আইয়ুব হোসেন, এ্যাড. সোহলে রানাসহ জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকালে নগরীর ২৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় নগরীর ২১নং ওয়ার্ডে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। রাতে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসকল অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজি আমিনুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সেখ জুয়েল এমপির কনিষ্ট পুত্র শেখ ফারজান নাসের, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, কাউন্সিলর আলী আকবর টিপু, মফিদুল ইসলাম টুটুল,  এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, জামিরুল হুদা জহর, মুন্সি সেলিম হোসেন, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর কনিকা সাহা, প্রশান্ত কুমার কুন্ড, এ্যাড. তারিক মাহমুদ তারা,  বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন  সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বই বিতরণ উৎসব’ অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বছরের ১ম দিন  একযোগে নতুন বই বিতরণ বা  বই বিতরণ উৎসব-২০২৪ উৎযাপন  করা হয়।  সকল স্কুলের ন্যায় রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গোলাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন বুলবুল, ইউপি সদস্য মাসুুম সরদার, কৃষকলীগ নেতা জিয়া উদ্দিন  সেখ,যুবলীগ নেতা মহিদুল ইসলাম, যুবলীগ নেতা সুরুজ সেখ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আজাদ রহমান,সালমা বেগম,পপি আক্তার প্রমুখ।

এছাড়া আর উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, মো: আনিসুর রহমান, লোপা বিশ্বাস ও  অভিভাবক এবং ছাত্রছাত্রী বৃন্দ।

 

মুদ্রণ শিল্প মালিক সমিতির সহ-সভাপতির মায়ের মৃত্যু নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সহ-সভাপতি ও আজিজ প্রেসের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান বিশ^াসের মা মোসা. আঞ্জুমন আরা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। স্ট্রোকে আক্রান্ত হলে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক তাকে দেখে মৃতু বলে ঘোষণা দেন। মরহুমার মৃতদেহ মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসভবনে আনা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে নাতী নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আঞ্জুমন আরার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি এস এম জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ শোকহতদের বাড়িতে যান। সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন। এ সময়ে উপস্থিত ছিলেন, সভাপতি সমিতির জাকির হোসেন, সমিতির সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মো. নাসির উদ্দিন, মো. সজিব, মো. রাসেল শেখ, মাসুদ পারভেজ খান হিরণ, এস এম সাহিদ হোসেন, শংকর ঘোষ, মো. লিয়াকত আলী, মো. মিজানুর রহমান, মো. রেজাউল করিম, জয়দেব সাধু, মো. কামাল হোসেন, মো. শামীমুর আলম মান্দার, মাঈনুল ইসলাম, নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমার নামাজে জানাযা বাদ জোহর টাউন জামে মসজিদের অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। পরে নেতৃবৃন্দ জানাযা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এদিকে মো. মিজানুর রহমান বিশ^াসের মায়ের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. জাহিদ হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ জি এম হোসেন মাহমুদ বাচ্চু, সাংগনিক সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক এস খালিদুল ইসলাম, শিল্প ও ফ্যাক্টরী বিষয়ক সম্পাদক মো. সজীব, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদ পারভেজ খান, নির্বাহী সদস্য যথাক্রমে এস এম সাহিদ হোসেন, মো. সাঈদুর রহমান, শংকর ঘোষ।

 

পাইকগাছায় বই উৎসব পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছার বিভিন্ন স্কুলে বই উৎসব পালিত হয়েছে। বছরের প্রথম দিনই নতুন উপহার হিসেবে হাতে পাচ্ছে নতুন বই। বছরের প্রথম দিন নতুন বই উপহার হিসেবে পেয়ে শিক্ষার্থীরা খুশি হয়েছে। সোমবার সকালে পাইকগাছা শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। এরপর টাউন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, ইউআরসি ইন্সট্রাকটর মোঃ ঈমান উদ্দীন, একাডেমি সুপারভাইজার মীর নুরে আলম, প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দে, প্রধান শিক্ষক মোহাঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী ও সেলিনা পারভিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষকবৃন্দ। এ বছর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার ৮ শত ৪৬ জন এবং প্রাথমিক পর্যায়ে ২২ হাজার শিক্ষার্থী নতুন বই পাচ্ছে।

 

খুলনা-২ আসনে ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডেধ সেখ জুয়েলের পক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগে

খবর বিজ্ঞপ্তি

আওয়ামী লীগ মনোনীত খুলনা-২ আসনে নৌকার প্রতিকের প্রার্থী সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে গণসংযোগ করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল সোমবার বেলা ১১টা থেকে নগরীর সোনাডাঙ্গার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সংগঠনের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়। নগরীর ময়লাপোতার বকশিপাড়া মোড় থেকে শুরু করে শশীভূষন মুচিপাড়া, বানরগাতি বাজার, আরামবাগ, পশ্চিম বানিয়া খামার, কোবা মসজিদ রোড, আলকাতরার মিল ক্লাবের মোড়, নাজির ঘাট বিহারী কলোনী এলাকা হয়ে আমতলার মোড়ে পথসভার মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচি শেষ হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নৌকা প্রতিকের প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে পথচারীদের মাঝে, রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোট প্রার্থনা করেন। এতে অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, ও সদস্য সচিব কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, মোঃ জিলহজ্জ হাওলাদার, মোঃ খান আজিম হিজল, মোহাম্মদ পিয়াল, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, এ. কে. এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. নূর আলম সজিব, আফরোজ আহসান, মোঃ মোঃ হানিফ শেখ, শেখ ইকবাল হোসেন, মিলু, ওয়াসিফ, জিল্লুর রহমান সৈকত,মোঃ শফিকুল, মোঃ শুকুর, মোঃ শাওন, মোঃ আল আমিন, সাকিব আল হাসান প্রমুখ;

 

কেশবপুরের মির্জাপুর মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই বিতরণ

কেশবপুর, (যশোর)প্রতিনিধি

কেশবপুরের মির্জাপুর মহিলা দাখিল মাদ্রাসার ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার

বিতরণ অনুষ্ঠান রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারী) উৎসবমূখর পরিবেশে বিনামূল্যে বই বিতরণ করা হয়। মাদ্রাসার সভাপতি মোঃ আবুল কাসেম সরদার-এর সভাপতিত্বে এবং মাষ্টার আব্দুস সালামের পরিচালনায়

মাদ্রাসার হল রুমে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান, সহ-সুপার হাফেজ মাওলানা ফারুক হুসাইন, সাংবাদিক আলমগীর হোসেন, মাওলানা আসাদুজ্জামান, মাষ্টার শাহিন রেজা, মোঃ নুরুন্নবী, শরিফুল বারী, মাওলানা মাহবুর রহমান, মাওলানা আবুল কাসেম, নিশিৎ মন্ডল, আফসার হোসেন, ফারজানা ইয়াসমিন, রিজিযা খাতুন, রেজাউল

ইসলাম, রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল হাই ছিদ্দিকী

প্রমুখ। এ সময় প্রথম শ্রেনী থেকে ১০ শ্রেনী পর্যন্ত প্রতি ক্লাসের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরুষ্কৃত করা হয়। তা ছাড়াও সকল ছাত্র-ছাত্রীদেরকে সান্তনা পুরুষ্কার দেওয়া হয়েছে। একই সাথে উৎসবমূখর পরিবেশ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষনা করা হয়েছে।  শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উৎসবে মেতে ওঠে।

 

 

সুন্দরবনে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা শুরু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রজনন মৌসুম শুরু হওয়াতে সুন্দরবনে কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সোমবার (১জানুয়ারী) থেকে সুন্দরবনে কাঁকড়া ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলেদের কাঁকড়া ধরার পাস (অনুমতিপত্র) বন্ধ রাখা হয়েছে। আগামী ২৯ফেব্রুয়ারী পর্যন্ত সুন্দরবনের পশ্চিম ও পূর্ব এই দুই বিভাগে এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোঃ নুরুল করিম জানান, প্রজনন মৌসুমে কাঁকড়া রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতি বছর জানুয়ারী ও ফেব্রুয়ারী এই দুই মাস কাঁকড়া সুন্দরবনের নদী-খালে ডিম পাড়ে। সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এই সময়কালে কাঁকড়ার প্রজনন নির্বিঘ্ন রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

এছাড়া কাঁকড়ার যখন ডিম হয়, তখন কাঁকড়া ধরা খুবই সহজ হয়ে থাকে। কারণ এ সময়ে কাঁকড়া খুব ক্ষুধার্ত থাকে। এদের সামনে যে খাবার দেওয়া হয়, তাই খাওয়ার জন্য দ্রুত এগিয়ে আসে। যদি এ সময় কাঁকড়া শিকার না করা হয়, তাহলে পরের বছর বেশি কাঁকড়া উৎপাদন সম্ভব। কাঁকড়ার প্রজনন মৌসুমকে ঘিরে সুন্দরবনে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে।

 

নিষেধাজ্ঞা সামনে রেখে কয়েক দিন ধরে গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরেছেন উপকূলীয় অঞ্চলের কাঁকড়া ধরার জেলেরা। তবে এই দুই মাস সংসার কিভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা কাঁকড়া ধরার জেলে মহিদুল খাঁন। তিনি বলেন, বন্ধের দিনগুলোয় তাঁদের জন্য সরকারী কোনো ভাতার ব্যবস্থা না থাকায় মানবেতর জীবন যাপন করতে হবে। বন্ধের এই সময়ে সরকারী সহায়তার দাবী তার।

 

সোনাইলতলা ইউনিয়নের মোঃ লিটন গাজী বলেন, তার কাঁকড়া ধরার সকল নৌকা সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে এসেছে। আর্থিকভাবে স্বচ্ছল কোনো লোক সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যান না। যাঁরা যান, তাঁরা প্রায় সবাই দরিদ্র। দুই মাস নিষেধাজ্ঞা চলাকালে এই পরিবারগুলোর চলতে কষ্ট হবে।

 

বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের ৬হাজার ১৭বর্গকিলোমিটার বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ ১হাজার ৮৭৪ দশমিক ১বর্গকিলোমিটার, যা পুরো সুন্দরবনের আয়তনের ৩১দশমিক ১৫শতাংশ। সুন্দরবনের জলভাগে ২১০প্রজাতির সাদা মাছ, ২৪প্রজাতির চিংড়ি ও ১৪প্রজাতির কাঁকড়া রয়েছে। জানুয়ারী ও ফেব্রুয়ারী এ দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় ৫৯দিনের জন্য জেলেদের সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া ধরার অনুমতি বন্ধ রাখে বন বিভাগ।

 

কুয়েটে “বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা” শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা” শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ০১ জানুয়ারি সোমবার বেলা আড়াইটায় অডিটরিয়ামে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।

এস এম কামাল হোসেন বলেন, “আমি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়তে চাই। সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সততার সাথে কাজ করতে চাই। ”

প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “আমরা এমন সংসদ সদস্য চাই যার হাত ধরে খুলনা-৩ আসনের চেহারা পাল্টে যাবে, এই অঞ্চল হবে বাংলাদেশের মডেল”।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিই বিভাগের প্রফেসর ড. সজল কুমার অধিকারী, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিই বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন। সুধী সমাবেশে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ কুয়েট সংলগ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

 

কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত করবে:পুলিশ সুপার

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে  পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম।  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার  আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।প্রধান অতিথি আর এম ফয়জুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি  অবিভাবক ও শিক্ষকদের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি আরও বলেন, আগামীর ভবিষ্যত এই কোমলমতি শিক্ষার্থীরা যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজ ও রাষ্ট্র কে সেবা করতে পারে। তিনি সকল শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল মঙ্গল কামনা করে তাদের হাতে নতুন বই তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ রিয়াজুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী প্রমুখ।

 

 

৬দলের ৭জনের মধ্যে মাঠ গরম করে রেখেছেন শুধু নৌকা-ঈগলের প্রার্থী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

নিজেদের প্রচার-প্রচারণা নিজে নিজেই করছেন। বাগেরহাট-০৩আসনের মোংলা-রামপালের এই চার প্রার্থী হলেন তৃনমুল বিএনপির ম্যানুয়েল সরকার, জাসদ’র শেখ নুরুজ্জামান মাসুম, বিএনএম’র সুব্রত মন্ডল ও জাতীয় পার্টির মনিরুজ্জামান মনির।

 

সোমবার দুপুরে তৃনমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থীকে দেখা গেছে মোংলা পৌর শহরের সিঙ্গাপুর মার্কেটে একা একা নিজেই নিজের নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করছেন এবং ভোট চাইছেন। এর আগে সকালে তিনি একাই প্রচারণা চালান রামপালের পেড়িখালী এলাকায়। তিনি বলেন, আমার তৃনমুল বিএনপি সাথে স্থানীয় বিএনপিসহ আমার সম্প্রদায়ের (খ্রিস্টান) লোকজনের ব্যাপক সাড়া পাচ্ছি।

 

অপরদিকে দুপুরের পর থেকে মোংলার চাঁদপাই ও চাপড়া এলাকায় নিজেই তার নির্বাচনের মাইকিং প্রচারণা চালাচ্ছেন জাসদের মশাল প্রতীকের প্রার্থী শেখ নুরুজ্জামান মাসুম। তিনি বলেন, নিজের কাজ নিজে করছি, এতে ভাল লাগছে। অন্যকে দিয়ে কাজ করালে ঠিকমতো করেনা, শুধু টাকা-টাকা করে। বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছি তাতে সাড়াও পাচ্ছি বলে জানান তিনি।

 

এছাড়াও একা একা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনএম’র নোঙ্গর প্রতীকের প্রার্থী সুব্রত মন্ডল। তাকেও দেখা গেছে মোংলার বটতলাসহ বিভিন্ন এলাকায় একাই লিফলেট বিতরণ করতে। তিনি বলেন, আমি স্থানীয় হওয়াতে আমার সম্প্রদায়সহ এখানকার লোকজনের সাড়া পাচ্ছি ভালই।

 

আর বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী মফিজুল ইসলাম গাজীকে প্রচারণা মাঠে যেমনি এখনও পর্যন্ত দেখা যায়নি, তেমনি কোথাও নেই তার কোন পোস্টার-ব্যানার এবং প্রচারণাও।

 

তবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান মনিরের কিছু পোস্টার ও মাইকিং চোখে পড়লে নির্বাচনী জনসংযোগের প্রচারণায় মাঠে দেখা মিলেনি তার।

 

এখানে ৫দলের প্রার্থীরাই ভোটারদের কাছে একেবারেই অচেনা। তৃনমুল বিএনপির ম্যানুয়েল সরকারের বাড়ী মোংলার চিলায় হলেও তিনি মুলত ঢাকারই স্থায়ী বাসিন্দা। জাসদ’র শেখ নুরুজ্জামান মাসুমের বাড়ী খুলনার দাকোপে। বিএনএম’র সুব্রত মন্ডলের বাড়ী মোংলার নিতাখালী-খোনকারের বেড়। বাংলাদেশ কংগ্রেস’র মফিজুল ইসলাম গাজীর বাড়ী খুলনার দাকোপে। আর জাতীয় পার্টির মনিরুজ্জামান মনিরের বাড়ী মোংলা পৌর শহরে। এই ৫জনের দুইজন খুলনার ও তিনজন মোংলার হলেও তারা অচেনা এখানকার ভোটারদের মাঝে। ভোটারদের কেউ কেউ চারজনের (তৃনমুল বিএনপি, জাতীয় পার্টি, বিএনএম ও জাসদ) ছবি পোস্টারে দেখলেও এখনও যার দেখা মেলেনি তিনি বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী।

 

তবে বাগেরহাট-০৩ আসনে (মোংলা-রামপাল) নির্বাচনী মাঠ গরম করে রেখেছেন নৌকা প্রতীকের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার।

 

 

মাগুরার মহম্মাদপুর নহাটাতপ ড. শ্রী বীরেন শিকদারের নির্বাচনী জন সভা

নওয়াব আলী মাগুরা

মহম্মাদপুরের নহাটাতে মগুরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন  প্রাপ্ত ড. শ্রী বীরেন শিকদারের নির্বাচনী জন সভা ৩১ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় নহাটা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার।তিনি আওয়ামী লীগ আমলে করা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগনের কাছে তুলেধরেন।এই সাথে তিনি ৭ জানুয়ারী নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী মিয়া। অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।

বিেেশষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মনোনয়ের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা পারভীন জাহান কল্পনা,মহম্মাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান,জেলা পরিষদের সদস্য নাজনিন রব্বানি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন,এ্যাড.মনিরুজ্জামান,জেলা শ্রমিক লীগের নেতা মমোঃ রেজাউল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

খুলনায় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত

তথ্য বিবরণী

খুলনা জেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব সোমবার সকালে জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

 

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়। বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। এবছরও এর কোন ব্যত্যয় হয়নি। এ কার্যক্রম সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটছে। এই বই কিন্তু বিনামূল্যে নয়। এটা সরকার কর্তৃক রাষ্টীয় উপহার। এই উপহার গ্রহণ করে রাষ্ট্র গঠনের কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষাব্যবস্থার পরিবর্তন হয়েছে। এর ফলে শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন ঘটবে বলে আশা করা যায়। যার সুফল আগামী প্রজন্মের শিক্ষার্থীরা ভোগ করবে।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোঃ রুহুল আমিন। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।

 

 

 

 

নতুন বছরে প্রথমদিনেই শিক্ষার্থীদের হাতে পৌছে গেল বই

শহিদুল ইসলাম দইচ যশোর।।

নতুন বছর। নতুন ক্লাস।  সেইসাথে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। সোমবার সকালে বই উৎসবের মাধ্যমে জেলার ৫০ লাখ ২০ হাজার ৭৯১জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক। বই পেয়ে তারা বেজায় খুশি। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

যশোরে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৩ লাখ ৩৯ হাজার ৫৫১ পিস বইয়ের চাহিদা ছিল। তার শতভাগ হাতে পেয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর মাধ্যমিক পর্যায়ে ৩৬ লাখ ৮১ হাজার ২৪০ পিস বইয়ের চাহিদা ছিল। যার মধ্যে অষ্ট নবম শ্রেণীর ইংরেজি বই বাদে সকল বই এসে পৌঁছেছে। বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে সেই বইয়ের সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া হয়েছে।

সোমবার সকাল ৯টায় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। বউ উৎসবের অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক যশোর জিলা স্কুলে শিক্ষার্থীদের হাতে বই দিয়ে উৎসবের সূচনা করেন।

বছরের প্রথম দিনে বই পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা।

শারমিন আক্তার নামে এক শিক্ষার্থী বলে, বছরের প্রথম দিন বই পেয়ে আমি খুব খুশি। নতুন বইয়ের গান নেব এবং নতুন নতুন গল্প গুলো বাসায় যেয়ে পড়বো। বছরের প্রথম দিন বই দেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

জিয়াউল আহসান নামে এক শিক্ষার্থী বলে, বই নেয়ার জন্য সকাল সকাল স্কুলে এসেছি। বই হাতে পেয়ে খুব ভালো লাগছে। বাসায় যে নতুন বই গুলো খুলে দেখবো। নতুন বইয়ের গল্পগুলো পড়বো।

এদিকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, সরকার বিনামূল্য প্রতিবছর শিক্ষার্থীদের বই পৌঁছে দেয়। এ বছরও সারাদেশে ৩০ কোটি বই বিতরণ করা হচ্ছে। যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় শতভাগ বই চলে এসেছে। আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে সন্তুষ্ট। তবে অল্প সংখ্যক যে বই আসেনি তা দ্রুতই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে।

 

 

৭ জানুয়ারী ডামী নির্বাচন বর্জনে দাবিতে আদালত চত্ত্বরে লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি।।

৭ জানুয়ারী ডামী নির্বাচন বর্জন এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পূনঃপ্রতিষ্ঠার জন্য ১লা জানুয়ারী থেকে ০৭ই জানুয়ারী পর্যন্ত আদালত বর্জন করে খুলনার আদালত পাড়ায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট খুলনার নেতৃবৃন্দ। সোমবার (০১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত লিফলেট বিতরণ ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ ও আলোচনা সভায় বিজ্ঞআইনজীবী নেতারা বলেন, দেশের ৯৫ শতাংশ মানুষ বিগত ২টি প্রহসনমূলক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। ৩য় বারের মত একটি ডামী, একদলীয়, তামাশা, ভাগ বাটোয়ারা ও প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে।

ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতার জন্য রাজপথে জনগনের পক্ষে আন্দোলনরত সকল রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের অসহযোগ আন্দোলনের সঙ্গে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (টখঋ) ও আইনজীবী ফোরাম একাত্মতা প্রকাশ করছে। নেতৃবৃন্দ ৭ জানুয়ারী ডামী ভোটের খেলা বর্জন করতে, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকতে, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখতে, ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায়, ব্যাংক লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলতে এবং রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহবান জানান।

সিনিয়র এড. গাজী আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুক, এড. মনিরুল ইসলাম পান্না, এড. আসাফুর রহমান, এড. শেখ মাসুদ হোসেন রনি, এড. নুরুল হাসান রুবা, এড. সত্য গোপাল ঘোষ, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার. মাহফুজুর রহমান মফিজ, এড. কানিজ ফাতেমা আমিন, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কামরুন নাহার হেনা, এড. কাজী খালিদ হাসান জনি, এড. এ টি এম মনিরুজ্জামান মুরাদ, এড. মঞ্জুর কাদের মিঠু, এড. জয়দেব সরদার, এড. শফিউল আলম তুতি, এড. চৌধুরী আব্দুস সবুর, এড. মুজাহিদুল ইসলাম শামীম, এড. আছাদুল আলম, এড. আবু হুরাইরা সোহেল, এড. সাইফুল আলম সুজন, এড. বজলার রহমান রাজা, এড. মশিউর রহমান নান্নু, এড. নুরুন্নাহার নাজমুন নেছা জেবা, এড. ফারজানা এলিজা, এড. সাইফুর রহমান সুমন, এড. জাহিদুজ্জামান প্রমূখ।

 

 

মহানগর বিএনপির আইন সহায়তা কমিটি গঠন: এড. তুষার আহবায়ক, এড. বাবু সদস্য সচিব

খবর বিজ্ঞপ্তি।।

চলমান ফ্যাসিস্ট সরকারের নিপিড়নের শিকার দলীয় নেতাকর্মীদের আইনী সহায়তা প্রদানের জন্য এড, চৌধুরী তৌহিদুর রহমান তুষারকে আহবায়ক ও এড. মোহাম্মদ আলী বাবুকে সদস্য সচিব করে খুলনা মহানগর বিএনপি ১৫ সদস্যের আইন সহায়তা কমিটি ঘোষনা করেছে।

সোমবার (০১ জানুয়ারি) মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ কমিটি অনুমোদন করেছেন। বিএনপি মিডিয়া সেল প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক এ্যাড. ফরহাদ আব্বাস, যুগ্ম আহবায়ক এ্যাড, কামরুজ্জামান টুকু, সদস্য এ্যাড. মোল্লা মশিউর রহমান নান্নু, এ্যাড. আছাদুল আলম, এ্যাড. শফিউল আলম তুতি, এ্যাড, খালিদ হাসান জনি, এ্যাড, আবু হুরায়রা সোহেল, এ্যাড. মুজাহিদুল ইসলাম শামীম, এ্যাড, কামরুন নাহার হেনা, এ্যাড. হুমায়ুন কবির উজ্জ্বল, এ্যাড, বজলুর রহমান রাজা, এ্যাড. সাইফুর রহমান সুমন, এ্যাড, আশিকুজ্জামান আশিক। এছাড়া  উপদেষ্টা হিসেবে এ্যাড, গাজী আব্দুল বারী, এ্যাড, শেখ মাসুদ হোসেন রনি, এ্যাড, মোমরেজুল ইসলাম, এ্যাড. নুরুল হাসান রুবা, এ্যাড, কানিজ ফাতেমা আমিনকে রাখা হয়েছে।

 

 

জেলা যুবলীগের নৌকা প্রতীকের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী  লীগ মনোনীত  নৌকা প্রতীকের প্রাথী নারায়ন চন্দ্র চন্দের পক্ষে গণসংযোগ করেন খুলনা জেলা যুবলীগ নেতৃবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, যুবলীগ নেতা জলিল তালুকদার, শহীদুল্লাহ প্রিন্স, মাসুদ পারভেজ, মিজান শেখ, আশরাফুল আলম কচি, খায়রুজ্জামান সবুজ, তুষার সরদার, জাসেম আল জাভেদ,  কবির  আহমেদ মনা, মইনুল ইসলাম নয়ন, সৈকত আহমেদ জন, আমিনুল ইসলাম মনির, ফরহাদ বাবু প্রমূখ।

খুলনা জেলা যুবলীগের সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আজ মঙ্গলবার বেলা ৩টায় নগরীর রয়েল মোড়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ।

 

প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে খুলনা জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও র‌্যালি

খবর বিজ্ঞপ্তি

দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের হামলা-মামলা, খুন-গুম, গণগ্রেফতার-পুলিশ হেফাজতে নির্যাতন, শারিরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ী ভাঙচুর, আত্মীয়-স্বজনদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল ও র‌্যালি করেছে খুলনা জেলা ছাত্রদল। ছাত্রদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশী বাঁধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি গতকাল সোমবার (০১ জানুয়ারি) দুপুরে পালন করেছে নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক জিএম শহিদুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ মিছিলের পর সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বক্তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচন নামক বানর খেলার নির্বাচনকে দেশবাসীসহ সকল ছাত্রসমাজকে প্রত্যাখান করার আহবান জানান।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মশিউর রহমান সফিক, আনিসুর রহমান, হেলাল উদ্দিন, ফিরোজ আহম্মেদ আদল, মিল্টন রায়, খান ইমরান হোসেন, কাজী জাকারিয়া, মনিরুজ্জামান সোহাগ, আবু জাফর, আলামীন শেখ, ইসমাইল হোসেন খান, ইসরাইল বাবু, জাহিদুল ইসলাম, শেখ আতিকুজ্জামান অপু, আসাদুজ্জামান আসাদ, মেহেদী হাসান, শেখ তামীম, ইভান গাজী, তাসকিন আহম্মেদ শান্ত, সাব্বির হোসেন বাবু, সাইদ রানা, ইয়াসিন আরাফাত, আরিফিন আরিফ, নাহিদ, সফিকুর রহমান, নাইমুল ইসলাম নাইম, সাদ্দাম হোসেন, রাজা আহম্মেদ বুলবুল ও সাকিব হাসান প্রমুখ।।

 

 

 

 

 

 

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

পাইকগাছায় (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় প্রতিপক্ষের নামে থানায় মামলা দিয়ে ঘরবাড়ী ভাংচুর করে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার চাঁদখালীর বিষ্ণুপুরে এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, জমি নিয়ে চাঁদখালী’র চক বিষ্ণুপুরের  আঃ গফুর শেখ ও প্রতিপক্ষ রহমত সরদার-সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় ভাবে ও থানা পুলিশ পর্যন্ত বসাবসিতে কোন সমাধান মেলেনি।

 

ইতোমধ্যে আঃ গফুর শেখ পাইকগাছার নির্বাহী আদালতে মামলা করলে আদালত দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

 

কিন্তু  মনছুর আলী গাজীর অভিযোগ গফুর শেখ আদালতে ১৪৪ ধারার মামলা করে নিজেই আইন ভঙ্গ করে আমার রেকর্ডীয জমিতে পাঁকা স্থাপনা তৈরীর কাজ শুরু করলে আমার  জমিতে টিনের ঘরবাড়ী বেঁধে ইটের পাচালী দিয়ে ঘিরে ফেলি। তিনি আরোও অভিযোগ করেন ১ জানুয়ারী সকাল ৯ টার দিকে কুয়াশা অবস্থায় মৃতঃ নুরুল মোড়লের ছেলে সাবুদ আলী,গফুর শেখ তার লোকজন নিয়ে আমার ঘরবাড়ীসহ খাট ভাংচুর করে ১টি টেলিভিশন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মিরাজ সরদারের ছেলে রেজাউল সরদার ও ডলি বেগম, জানান, সাবুদ মোড়ল,গফুর শেখের পরিবার লোকজন নিয়ে মনছুর গাজীর ঘরবাড়ি ভাংচুর করে জিনিসপত্র সরিয়ে ফেলে। এ বিষয় গফুর শেখ জানান ভাংচুর হয়েছে তার প্রমান বা কি? সে আরোও বলেন,আমরা নিজেদের জমিতে বসবাস করছি এবং রহমত-মনছুর গাজীরা উচ্ছেদ চেষ্টা করছেন।

 

এদিকে ২৯ ডিসেম্বর রহমত- মনছুর আলী গাজীর লোকজন  এ জমিতে ঘরবাড়ি বেঁধে দখল নিলে গফুর শেখর মেয়ে সুবর্না বেগম বাদী হয়ে প্রতিপক্ষদের নামে থানায় মামলা করে। এ বিষয়ে ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, জমির বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। ইতোমধ্যে এক পক্ষ থানায় মামলা করেছেন। সর্বশেষ ঘরবাড়ী ভাংচুরের বিষয়ে বিট পুলিশ অফিসারকে দেখার নির্দেশ দেওয়ার কথা বলেন তিনি।

 

খুলনায় আবারও আলোচনায় ‘কুকুর’

স্টাফ রিপোর্টার

বিদায় নেয়া বছরের শেষ দিকে কুকুর জবাই করে মাংস বিক্রির ঘটনায় দেশব্যাপি সমালোচিত হয় খুলনার নাম। তবে এবার মাংস বিক্রি নয়, দিবালোকে পিটিয়ে কুকুর হত্যার অভিযোগ উঠেছে। যদিও সাধারণের কাছে কুকুর হত্যা মামুলি হলেও এবারের ঘটনা থানা-পুলিশ পর্যন্ত গড়ানোয় আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে। ফলে নতুন বছরের প্রথম দিনই আলোচনার প্রসঙ্গ সেই ‘কুকুর’।

খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় বেওয়ারিশ কুকুর পিটিয়ে হত্যার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সানজিদা আক্তার নামে এক স্বেচ্ছাসেবী নারী। সোনাডাঙ্গা মডেল থানায় রোববার (৩১ ডিসেম্বর) এই অভিযোগ করেন তিনি।

 

স্বেচ্ছাসেবী সানজিদা আক্তার জানান, রোববার সকালে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় একটি বেওয়ারিশ কুকুরকে পিটিয়ে মারার খবর পান তিনি। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, স্থানীয় কল্যাণ সমিতির সভাপতির অভিযোগে সিটি করপোরেশনের লোক কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।

সানজিদা আক্তার বলেন, ‘এটি আইনত অপরাধ। এ কারণেই থানায় অভিযোগ দিয়েছি।’

 

 

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার বাহাজ্জেল হোসেন বলেন, বেওয়ারিশ কুকুর হত্যার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন এক নারী। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে বিদায়ী বছরের ১২ ডিসেম্বর কুকুর জবাই করে মাংস বিক্রির ঘটনায় নগরীর খালিশপুর পলিটেকনিক কলেজের পরিত্যক্ত ভবন থেকে চার জনকে আটক করা হয়। তাদের মধ্যে আবু সাইদ (৩৭) বঙ্গবাসী মোড় এলাকার বাসিন্দা। বাকি তিনজন কিশোর।

 

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, এক মাসের বেশি সময় ধরে তারা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে কুকুর ধরে নিয়ে যেতেন। এ নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি খালিশপুর থানায় জানায়। পরে পুলিশ এসে একটি জবাই দেওয়া কুকুরসহ তিনজনকে আটক করে। সেখানে বেশ কিছু কুকুরের হাড়গোড়ও উদ্ধার হয়।

 

পুলিশ জানায়, কুকুরের মাংস এক ব্যক্তির কাছে বিক্রি করতেন বলে স্বীকার করেন তারা। কুকুরের মাংসের তৈরি বিরিয়ানি গরু-খাসি বলে অল্প মূল্যে বিক্রি করা হতো।

 

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, আটক হওয়া ব্যক্তিরা এক মাসের বেশি সময় ধরে কুকুরের মাংস বিক্রি করতেন। তাদের দাবি, এই মাংসের বিরিয়ানি রান্না করে একটি চক্র নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইনে মামলা করা হয়।

 

বাংলাদেশে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি অকারণে শুধু সহিংসতা প্রদর্শনে কোনো প্রাণীকে হত্যা করে, তাহলে তিনি অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন।

 

কুষ্টিয়ায় ১০ দিন ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিখোঁজের ১০ দিনেও ব্যাংক কর্মকর্তা রাজিব আহমেদের খোঁজ মেলেনি। তিনি গত ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

রাজিব আহমেদ (৪০) পূবালী ব্যাংকের কুমারখালী শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি জেলার ভেড়ামরা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। এ ঘটনায় ২২ ডিসেম্বর রাতে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেন ওই কর্মকর্তার স্ত্রী রায়হানা পারভীন। জিডি নম্বর ৯৫১।

ব্যাংক কর্মকর্তার স্ত্রী রায়হানা বেগম জানান, দুই সন্তান নিয়ে তিনি মাসখানেক ধরে তাঁর বাবার বাড়ি খোকসাতে আছেন। তাঁর স্বামী কুমারখালী শেরকান্দি এলাকায় ভাড়া বাসা থেকে নিয়মিত ব্যাংকে যাওয়া-আসা করেন। গত ২১ ডিসেম্বর রাতে তাঁর স্বামী মুঠোফোনে তাকে জানিয়েছিলেন— শুক্রবার (২২ ডিসেম্বর) তিনি গ্রামের বাড়ি ভেড়ামারা যাবেন। এরপর ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে তাঁর সঙ্গে কথা বলে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। কিন্তু বের হওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর থেকে স্বামীর ফোন বন্ধ পান তিনি।

 

 

তিনি আরও জানান, ওই দিন বিকেল থেকে তিনি তাঁর স্বামীকে স্বজন, বন্ধুসহ সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে থানায় জিডি করেছেন। তার স্বামীর কোনো শত্রু ছিল না। তবে তাঁদের সংসার জীবনে কিছুটা পারিবারিক কলহ ছিল।

 

ব্যাংক কর্মকর্তার বড় ভাই সাইদুল ইসলাম সান্টু জানান, নিখোঁজের খবর পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করছেন তাঁরা। থানাতেও গিয়েছেন। তবুও ভাইকে পাননি তিনি। স্ত্রীর সঙ্গে তাঁর ভাইয়ের পারিবারিক কলহ ছিল।

 

 

পূবালী ব্যাংক কুমারখালী শাখার ব্যবস্থাপক আব্দুল হামিদ জানান, রাজিব খুব ভদ্র, নম্র ভালো মানুষ। অফিসে কারো সঙ্গে মনোমালিন্য ছিল না। কথা কম বলতেন। গত ২০ ডিসেম্বর শেষ অফিসে এসেছিলেন রাজিব।

 

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

 

শিল্পীর কাজে প্রকৃতির ছন্দ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের উপকণ্ঠে রহিমপুরের স্মরণ মৎস্যবীজ খামারে শেষ হলো ১৭তম ক্র্যাক আন্তর্জাতিক আর্ট ক্যাম্প। এবারের আসরে যোগ দিয়েছিলেন বাংলাদেশ, ভারত, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ব্রাজিলের প্রায় ৪০ জন শিল্পী।

 

স্থানীয় উপকরণ ব্যবহার করে শিল্পীরা তৈরি করেছিলেন ইনস্টলেশন আর্ট। সঙ্গে ছিল বিভিন্ন থিমের একক ও যৌথ পরিবেশনা। এবারের থিম ছিল ‘সিম্ফনি’।

 

 

 

 

২০০৭ সাল থেকে শুরু হয় এই আর্ট ক্যাম্পের যাত্রা। ২০০৯ সাল থেকে এটি দেশের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে আন্তর্জাতিক। এ পর্যন্ত আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারতসহ প্রায় ২০টি দেশের আনুমানিক ২০০ শিল্পী অংশ নিয়েছেন এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্পটিতে। প্রতি বছর একজন কিউরেটরের নেতৃত্বে পরিচালিত হয় ক্র্যাক আন্তর্জাতিক আর্ট ক্যাম্প। এবারের কিউরেটর ছিলেন জাপানের শিল্পী রেইকো সিমিজিউ।

 

রেইকো বলেন, আন্তর্জাতিক ক্যাম্প বলে পৃথিবীর বিভিন্ন দেশের শিল্পী ও চিন্তকেরা আসেন এ ক্যাম্পে। তাদের চিন্তা প্রক্রিয়া এবং শিল্প সৃজনকে আমরা এক সুরে বাঁধতে চেয়েছিলাম। আমরা দেখেছি, প্রকৃতির যে ছন্দের মতো শিল্পীরাও তাদের চিন্তা ও কাজ দিয়ে মানুষ ও সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানেও শিল্পীরা সে কাজটিই করেছেন। প্রকৃতির ছন্দকে প্রকাশ করেছেন তাদের কাজের মাধ্যমে।

 

 

 

 

এবার ক্যাম্পে এসেছিলেন ভারতের শিল্পী শুভজিৎ সামন্ত। একটি ইনস্টলেশন ও একটি পারফরমেন্স করেছিলেন তিনি। শুভজিৎ বলেন, এরকম উদ্যোগ খুব দরকার। এতে বিভিন্ন দেশের মানুষের মেলামেশার সুযোগ হয়। বিশ্বের শিল্পকলা ও রাজনীতির খোঁজ পাওয়া যায়, যা শিল্পী হিসেবে, মানুষ হিসেবে একজনকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে।

 

ক্যাম্পে এসেছিলেন মালয়েশিয়ান তরুণ শিল্পী আমার ইদ্রিস। কুয়ালালামপুরের যে বাসায় তিনি থাকেন তার পাশেই আছে বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকেরা। তিনি তাদের দেখছেন দীর্ঘদিন থেকে। তাদের সঙ্গে কথাও বলেছেন। তখন থেকে বাংলাদেশে আসার ইচ্ছা তৈরি হয় আমারের।

 

 

 

ক্র্যাক ট্রাস্টের অন্যতম সদস্য কনক আদিত্য। পুরো ক্যাম্প তিনি ছিলেন এখানে। কনক বলেন, যে সময় যাচ্ছে সেটা বিষণ্নতায় ভরা। একদিকে যুদ্ধ, আমাদের ভেতর দেশভাগের ক্ষত সেগুলোর অভিঘাত সমাজের সদস্য হিসেবে শিল্পীরা সহ্য করতে পারছেন বলে মনে হয় না। সেজন্য তারা শান্তি ও স্মৃতির মধ্যে আশ্রয় নিচ্ছেন। এবারের কাজগুলো দেখে তাই মনে হলো।

 

২০০৭ সালে শিল্পী ও গবেষক শাওন আকন্দ কুষ্টিয়ার শিল্পী দেলোয়ার হেসেনের সহায়তায় এ আর্ট ক্যাম্পটি শুরু করেছিলেন। প্রতি বছর ডিসেম্বর মাসের ২৫ তারিখ থেকে ৩০ তারিখ কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয় শিল্পের এই আন্তর্জাতিক আসর।

 

 

 

 

ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু, আহত-১

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বুড়ির বটতলা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর হামিদ শেখ (৬৫) নামের ষাটোর্ধ্ব একবৃদ্ধ মারা গেছেন। পুুলিশ সোমবার (১লা জানুয়ারি) বিকেল ৫টায় মরদেহ উদ্ধার করেছে। একই সময় ওই এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র শামিউল ইসলাম (১৭) আহত হয়েছেন। নিহত আ. হামিদ শেখ রূপাসার কিসমত খুলনা এলাকার মৃত আছর আলী শেখের ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে বুড়ির বটতলা গ্রামের আবুল হোসেনের বাড়িতে ভাড়া বসবাস করতেন। পুলিশ জানায়, সোমবার দুপুর ২টার দিকে হামিদ শেখ ওয়াইফাই লাইন খোলার সময় অসতর্কতা ভাবে বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। অপরদিকে, একই এলাকায় একই সময়ে লাইট জালানোর জন্য বিদ্যুতের বোর্ডে স্লুইচ দেওয়ার সময় আকস্মিক ভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলেজ ছাত্র শেখ শামিউল ইসলাম আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শামিউল ইসলাম বুড়ির বটতলা গ্রামের শেখ আশরাফুল ইসলামের ছেলে। এ তথ্য নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। #

 

 

 

 

 

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত

ফুলবাড়ীগেট  প্রতিনিধি

প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর  ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। প্রতি বছরের ন্যাায় এ বছরও কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে আয়োজনের কমতি ছিলনা। ‘‘নতুন বছর নুতন দিন নতুন বইয়ে হোক রঙিন’’ এই প্রতিপাদ্যে গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের উন্মুক্ত উদ্যানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের (মিজান) সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক মোঃ শফিক সরদার, খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক একরামুল হোসেন লিপু। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু রামচন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক সারমিন স্মৃতি, মোঃ মেহেদী হাসান, মোঃ আনিছুর রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ হাবিবুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, এশা আক্তার, সামিহা খান, হাজেরা খাতুন সুমি, আফরিন যুথি, তাহমিনা খাতুন, আছমা আক্তার, কবীর হোসেন, তুষার হালদার, সুভাষ চন্দ্র মন্ডল, টুটুল দত্ত, ময়না খাতুন, ফারজানা আক্তারসহ  বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত(রেজিঃ ০১/০৪-২৩/২০২৩) প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণী শেকে ৫ম শ্রেনীর প্রায় ৬শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন বছরের বই বিরতণ করেন।

অপরদিকে খুলনা গভ.ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, খানাবাড়ী গালর্স হাই স্কুলসহ খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন স্কুলে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়।

 

শিরোমনি মহসেন সরকারী  প্রাথমিক বিদ্যালয় এর বই উৎসব

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানার শিরোমনি মহসেন সরকারী  প্রাথমিক বিদ্যালয় এর বই উৎসব গতকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ইফতে খায়রুল আলম বাপ্পি। স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন, মোল্লা লাভলু রহমান, শিক্ষক শিউলি খাতুন, জামিলা আক্তার, কিসমত আরা সাথী, রোজিনা ইয়াসমিন, কাকলি খাতুন, সহ সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। শেষে সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই তুলে দেন এবং কমিটির সভাপতি বাপ্পি সকল শিক্ষার্থীদের মাঝে কলম উপহার দেন।

 

সুষ্ঠ পরিবেশ না হলে ভোট বর্জনের হুমকি  খুলনা ৪ আসনের ইসলামি  ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজউদ্দীনের

ফুলবাড়ীগেট প্রতিনিধি

মিনার প্রতিকের পক্ষে খুলনা ৪ আসনে ইসলামি  ঐক্যজোটের মনোনিত  প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন ১ জানুয়ারী সোমবার তার নির্বাচনি এলাকার তেরখাদা সাচিদাহ ইউনিয়ন , ছাগলদাহ ইউনিয়ন , তেরখাদা সদর ইউনিয়ন  সহ বিভিন্ন এলাকায় গতকাল ব্যাপক গনংযোগ করেছেন। এছাড়া দিঘলিয়া পথের বাজারে  মিনার প্রতিকের অফিসে নির্বাচনি মিটিং অনুষ্ঠিত হয়।  গনসংযোগ কালে তিনি আগামি ৭ জানুয়ারি ভোটকেন্দে গিয়ে তার প্রতিক মিনার মার্কায় ভোট দেওয়ার আহবান জানান এবং তিনি বলেন নির্বাচনে আসার আগে আমাদেরকে প্রতিশ্রতী দেওয়া হয়েছিলো যে সুষ্ঠ নির্বাচন হবে । সকল প্রার্থীর সমান সুযোগ দেওয়া হবে কিন্তু বাস্তবে তা হচ্ছেনা আমাদের বিভিন্ন ভয়ভিতী ও হুমকি ধামকি দেওয়া হচ্ছে সুষ্ঠ পরিবেশ না হলে ইসলামি ঐক্যজোট নির্বাচন বর্জন করতে পারে বলেও তিনি তার বক্তৃতায় এ কথা বলেন।   ইসলামি  ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও  ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শিরোমণিতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ফুুলবাড়ীগেট প্রতিনিধি

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী নারায়ন চন্দ্র চন্দ এর পক্ষে নৌকা প্রতীকের  লিফলেট বিতরণ ও গণসংযোগ গতকাল সোমবার বিকাল ৩টায় শিরোমনি ৭ নং ওয়ার্ডের কাজীপাড়া, শেখপাড়া, কাগজীপাড়া, সুন্নতীপাড়া, মোল্যাপাড়া , শিরোমণি বাজার সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়।  আটরা গিলাতলা ইউনিয়নের নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে ছিলেন, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ. ম লিয়াকত আলী, শেখ আব্দুল গফফার, শেখ ফজলুল হক, ৭ নং ওয়ার্ড নির্বাচন কমিটির আহবায়ক ও সাবেক সিবিএ নেতা শেখ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেলা তাঁতী লীগ সদস্য কাজী আজাদুর রহমান হিরোক, থানা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মনিলাল মন্ডল, থানা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আব্বাস উদ্দীন, শেখ বাশির হোসেন, শেখ মেহেদী হাসান,কাজী মেহেদী হাসান, ৯ নং ওয়ার্ড সদস্য নবীরুল ইসলাম রাজা, শেখ তরিকুল ইসলাম, মীর সিরাজ উদ্দীন, শেখ হায়দার আলী, শেখ শামিম হোসেন, খান মোস্তাক আহমেদ, ৩৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ আকবার আলী, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা কাজী মিনহাজুর রহমান রিপ্ত, মোল্যা বনি, মোঃ শামীম হোসেন, আশিক রেজা, মোঃ ফারুক হোসেন, ইমাদুল ইসলাম, কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, কাজী এনামুল কবীর, বরকত আলী, মোঃ লাভলু , জিসান, মেহেদী হাসান, আজিম, আশিক, শেখ রুপম, তুষার, মফিজুর রহমান, শেখ রয়েল, শেখ রুম্মান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন পর্যায়ের নেতা-কর্মী, বাজারের দোকানদার বৃন্দ ও ৭ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ কালে নেতৃবৃন্দ বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রতীক, তাই আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট প্রদান করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

 

 

ফকিরহাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় পূর্ব বেতাগা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি চম্পা রানী দাশের সভাপতিত্বে এক আলোচনা সভা ও বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার দাশ’র সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, সহকারী শিক্ষক লিপি রানী দাশ, দিপ্তী দাশ ও সামছুন্নাহার বেগম। বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। এতে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ ও অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল চন্দ্র দাশ, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ বটু গোপাল দাস। বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ধনপোতা-মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, গাবখালী মাধ্যমিক বিদ্যালয়, গাবখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়, টাউন নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানে অনুরুপ বই বিতরণ উৎসব পালিত হয়েছে। ##

 

 

খুলনায় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত

তথ্য বিবরণী

খুলনা জেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব সোমবার সকালে জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

 

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়। বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। এবছরও এর কোন ব্যত্যয় হয়নি। এ কার্যক্রম সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটছে। এই বই কিন্তু বিনামূল্যে নয়। এটা সরকার কর্তৃক রাষ্টীয় উপহার। এই উপহার গ্রহণ করে রাষ্ট্র গঠনের কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষাব্যবস্থার পরিবর্তন হয়েছে। এর ফলে শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন ঘটবে বলে আশা করা যায়। যার সুফল আগামী প্রজন্মের শিক্ষার্থীরা ভোগ করবে।

 

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোঃ রুহুল আমিন। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।

 

 

 

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে উনয়নে দেশ এগিয়ে যাবে: শ ম রেজাউল করিম

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ

শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশের ব্যাপক উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে। কলম সৈনিকদের মাধ্যমে দিন-রাত ২৪ ঘন্টা দেশের সকল কার্যক্রম ও ভালো মন্দ সম্পর্কে মানুষ জানতে পারে। সংবাদকর্মীরা জীবনের ঝুকি নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। দেশের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকাও অপরিশীম। আমি নিজেও একজন সংবাদকর্মী এবং সাংবাদিক বান্ধব মানুষ। সোমবার উপজেলার ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পাদ মন্ত্রী এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শ ম রেজাউল করিম।

এছাড়া উপজেলার পাড়েরহাট আবাসন, ইন্দুরকানী গুচ্ছগ্রাম, ইন্দুরকানী বাজার, কালাইয়া রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করলে প্রধানমন্ত্রীর হাত আরও শক্তিশালী হবে এবং পূনরায় সরকার গঠনে এগিয়ে যাবে। এ অঞ্চলের মানুষ শান্তিতে থাকতে চায়, সন্ত্রাসমুক্ত জীবন গড়তে চায়। তার ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদের পাশে নির্বাচিত এমপি হিসেবে থাকতে চাই।

 

ইন্দুরকানীতে প্রহসনের নির্বাচনে ভোট বর্জনের জন্য জেলা মহিলা দলের লিফলেট বিতরণ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ

ইন্দুরকানীতে প্রহসনের নির্বাচনের ভোট বর্জনের লক্ষে পিরোজপুর জেলা মহিলা দলের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের নেতৃত্বে উপজেলার চৌরাস্তা এলাকা সহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিমা বেগম হাসি, উপজেলা মহিলা দলের আহ্বায়ক শিরিন আক্তার, সদস্য সচিব সুমিনাজ পারভিন সহ জেলা ও উপজেলা মহিলা দলের নেতাকর্মীবৃন্দ।

 

মহেশপুরে  দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,নিহত ২

শামীম খান জনী,মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আরও দুই জন আহত হয়েছে। সোমবার (১জানুয়ারি)দুপুরে উপজেলার শ্যামকুড় ইউপির গুরদাহ দক্ষিনপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)।

স্থানীয় বাসিন্দা খালিদ বিন আসাদ জানান, মোটরসাইকেলযোগে লিয়াকত হোসেন গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেটকারকে ওভারটেক করতে গেলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হয় আরও দুইজন। এঘটনায় আহতরা পদ্মপুকুর পশ্চিমপাড়ার আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭) ও একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮)। আহতদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহাবুবুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

নাগরিক যুব ঐক্য’র খুলনা জেলা কমিটি আত্মপ্রকাশ

খবর বিজ্ঞপ্তি

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে সোমবার খুলনায় নাগরিক যুব ঐক্য’র জেলা কমিটি আত্মপ্রকাশ করেছে। নয়া কমিটি ঘোষনার প্রাক্কালে বক্তারা নির্বাচন বর্জন ও অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবি করেছেন। বক্তারা বলেছেন, মূলতঃ এটি ইলেকশনের নামে সিলেকশন।

স্থানীয় একটি হোটেলে নাগরিক ঐক্য’র খুলনা মহানগর ও সদর থানার যৌথ সভায় এ কমিটির আত্মপ্রকাশের ঘোষনা দেয়া হয়। সভাপতিত্ব করেন নগর শাখার সিনিয়র মেম্বর আব্দুর রহমান মোল্লা। প্রধান অতিথি ছিলেন নগর শাখার সিনিয়র সদস্য শেখ জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা শাখার সদস্য সচিব মাহামুদ হাসান। আলোচনায় অংশ নেন আলী মুসা মিয়া, সেলিম রেজা বকুল, আব্দুস সালাম, কাজি আমিনুর রহমান, সাইফুল ইসলাম মিঠু প্রমূখ। উপস্থাপনায় ছিলেন নগর শাখার সদস্য মোর্শেদ নেওয়াজ শিপলু। সভায় আসাদুজ্জামান মোড়লকে আহবায়ক, ফজলুল হক রাজুকে সদস্য সচিব করে খুলনা জেলা যুব ঐক্য’র কমিটি গঠন করা হয়। এছাড়া খালিশপুর থানা নাগরিক ঐক্য’র আহবায়ক হিসেবে চুমকি রানীকে দায়িত্ব দেয়া হয়। সভায় মরহুম শেখ আলী আসগার ও সিরাজ মিস্ত্রির আত্মার মাগফেরত কামনা, রেজাউল করিম ও সামলা খাতুনের রোগমুক্তি কামনা করা হয়।

 

 

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারী) শীতের কুয়াশামাখা সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেল। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মুখরিত হয়ে ওঠ বিদ্যালয় প্রাঙ্গনে। আগামী নতুন স্বপ্ন আর শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে এগিয়ে যাবে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ বই উৎসব হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু’র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ সরোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান কবীর প্রমুখ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান, শেখ মোস্তাফিজুর রহমান, গাজী মোমিনউদ্দিন, আব্দুর রউফ প্রমুখ। অভিভাবক ডাঃ শহিদুর রহমান, শামীমা আক্তার, শিক্ষক প্রতিনিধ এম আবু নাহিদ সাদী সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০০০ জন শিক্ষার্থীদের হাতে ১৮ হাজার নতুন বই তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র  শিক্ষক মোঃ ইয়াহিয়া ইকবাল।

 

 

সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলে বই উৎসবে বই তুলে দিলেন: এসপি মতিউর রহমান সিদ্দিকী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন এসপি মতিউর রহমান সিদ্দিকী। সোমবার ১ই জানুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বই উৎসব দিবস ও বিদ্যালয়টির প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, “ছাত্ররা আগামী দিনের ভবিষ্যত। সর্বদা তাদের উজ্জ্বল ভবিষ্যত ও মঙ্গল কামনা করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান।

এ সময় প্রধান অতিথি পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিরতণ করেন। পরে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ওয়াটার পয়েন্ট এর শুভ উদ্বোধন করা হয়।

আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

নগরীতে এস এন প্যালেসের কাজের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি:

খুলনা মহানগরের মুজগুন্নী আবাসিকে কেডিএ প্লটে এস এন ডেভেলপারস কোম্পানি লিমিটেডের চলমান আবাসন প্রকল্পের আওতায় ৯ম প্রকল্প ‘এস এন প্যালেস ৮’ এর নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আসর নগরের মুজগুন্নী আবাসিক ২২ নম্বর রোডে এ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। নির্মাণ কাজের উদ্বোধন করেন এসএন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মো. জুয়েল ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন, ডাইরেক্টর মো. মাসুম বিল্লাহ, ডাইরেক্টর মো. মোহাইমিন, মো. এরশাদ হোসেন, প্রজেক্ট ডাইরেক্টর দিপু, ম্যানেজার নিউটন শেখ এবং ফ্লাট ক্রেতারা।

 

 

দলিতদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ স্বতন্ত্র প্রার্থী দারা’র

খবর বিজ্ঞপ্তি

দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং সাংবিধানিক অধিকারসহ ৮ দফা দাবী আদায়ে খুলনা-৪ আসনের স্বতস্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারার কাছে  স্মরকলিপি প্রদান করা হযেছে। সোমবার বেলা ১১:০০ টার সময় রুপসা ট্রাফিক মোড় সংলগ্ন নিজস্ব কার্যালয়ে দলিত ওয়ার্কিং গ্রুপের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।

 

এসময় এস এম মোর্ত্তজা রশিদী দারা বলেন, আমি দরিদ্র অসহায়দের জীবনমান উন্ন্য়নের জন্য কাজ করি। দলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর এই দাবীর প্রতি আমি একাত্বতা প্রকাশ করছি। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে সংসদের অধিবেশনে দলিতদের দাবী তুলে ধরবো এবং দাবী  আদায়ে সোচ্চার পদক্ষেপ নিবেন বলে আশ^াস প্রদান করেন।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দলিত ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভী হারুন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, সদস্য মিনা আজিজুর রহমান, অ্যাড. মোঃ মোজাহিদুল ইসলাম শামীম, আলমগীর হান্নান, সাইফুর ইসলাম, প্রিয়া রহমান মানবাধিকার কর্মী ইসরাত নূয়েরী হোসেন,  অরুন দাশ প্রমুখ।

 

দাবী সমূহের মধ্যে রয়েছে-  দলিত জনগোস্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে দাবীগুলোর মধ্যে বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা। আসন্ন দ্বাদশ সংসদে প্রতিশ্রুত সংখ্যালঘু কমিশন গঠন করা। জাতীয় সংসদে ও স্থানীয় সরকার এ আসন সংরক্ষণের পাশাপাশি স্টান্ডিং কমিটিতে দলিতদরে প্রতিনিধিত্ব নিশ্চিত করা ও সংসদীয় ককাস গঠন করা। সমাজকল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে পিছিয়ে পড়া/ অনগ্রসর জনগোষ্ঠী কারা তা সুনির্দিষ্ট করা এবং পিছিয়ে পড়া/ অনগ্রসর জনগোষ্ঠীর তালিকায় দলিত উল্লেখ করা।দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝরে পরা রোধে, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষা ঋণ চালু করা। ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ তহবিল (সহজ শর্তে ঋণ) গঠন করা। মেডিকেল ও প্রকৌশল বিশ^বিদ্যালয় গুলিতে দলিত দের জন্য কোটা বরাদ্দ করা। সিটি কর্পোরেশন ও পৌরসভায় হরিজন জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা, চাকরি নীতি যুগোপযোগী করা সহ সকল  প্রতিষ্ঠানে চাকুরি স্থায়ী করা এবং ঘোষিত প্রঙ্গাপন অনুসারে ঝাড়ুদার/ক্লিনার/সুইপার পদে মোট নিয়োগের ৮০% হরিজন জনগোষ্ঠীর কোটার সঠিক বাস্তবায়ন করা এবং আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা।

 

 

 

মাগুরায় দুই ভাইকে গলা কেটে হত্যা, মূল হোতা আটক

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্লার ছেলে সবুজ মোল্লা ও হৃদয় মোল্লা  নামে আপন দুই ভাইয়ের হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারী আশিকুর রহমানকে আটক করেছে পুলিশ। আটক আশিকুর রহমান মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে।

 

সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক ডাব খাওয়ার কথা বলে ডেকে নিয়ে আসামি আশিক ও তার অন্যান্য সহযোগীরা ভিকটিমদেরকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। আটককৃত আশিক পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এর আগে গতকাল বিপ্লব শিকদার ও আসিফ শিকদার নামে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।

 

 

সংবাদ সম্মেলনে পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সাইকেলের সিটের নিচে লুকানো ছিল ৮৬ লাখ টাকার সোনা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ভারতে পাচারের সময় সীমান্ত থেকে ৮টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধকারকৃত সোনার দাম ৮৬ লাখ টাকার বেশি।

 

 

রোববার রাত পৌনে ১২টার দিকে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপি’র আওতাধীন বৈকারী এলাকায় বিজিবির একটি দল অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি বাইসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে বাইসাইকেল রেখে পালিয়ে যায়। পরে টহল দল ওই বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচে পাইপের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৮টি সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার ওজন ৯৩৩ গ্রাম ১২০ মিলিগ্রাম, যার মূল্য ৮৬ লাখ ৫০ হাজার ২২ টাকা।

 

 

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।