Home খেলাধুলা নিরালা ব্যাডমিন্টন ক্লাবকে হারিয়ে বয়রা ক্লাবের জয়লাভ

নিরালা ব্যাডমিন্টন ক্লাবকে হারিয়ে বয়রা ক্লাবের জয়লাভ

64

স্পোর্টস রিপোর্টার||
নিরালা ব্যাডমিন্টন ক্লাব ও বয়রা ব্যাডমিন্টন ক্লাব এর মধ্যে প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বয়রা ব্যাডমিন্টন ক্লাব জয়লাভ করেছে। ৩০ ডিসেম্বর বয়রাস্থ মৎস্য ভবন ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি খুলনা বিভাগীয় মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনলজি বিভাগের অধ্যাপক ডাঃ এনামুল হক। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন গাজী মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মজিরুল ইসলাম মিঠু। বয়রা ব্যাডমিন্টন ক্লাবের হয়ে অংশগ্রহন করেন রুবেল (বড়দা), মামুন (মেজদা), মিঠু (ম্যানেজার), জিল্লু, মমিন, কাফি, ইমরান, মোস্তাইন, তানভীর,সাগর, শাওন, নুর ও সজল। এছাড়া রানার্সআপ দল নিরালা ব্যাডমিন্টন ক্লাবে নজরুল (ম্যানেজার), রিপন, পলাশ, তুহিন, ইকবাল, রঞ্জু, পরাগসহ অনেকে উপস্থিত ছিলেন।