এস এম আলমগীর হোসেন||
১লা জানুয়ারী ২০২৪; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার ৪৫ বছর, গণতন্ত্রের আলোক বিচ্ছুরণ অভিযাত্রার এক মহাকাব্য। ১৯৭৯ সালে শিক্ষা-ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায় ও ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বের উদ্দেশ্যে ‘বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল’ নামে বিএনপি’র ভ্যানগার্ড সংগঠন সৃষ্টি করেন তৎকালীন প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান (বীরউত্তম)।
বিচক্ষণ ও দূরদর্শী সম্পূর্ণ ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করেছিলেন তারুণ্যের বলিয়ানে সম্মৃদ্ধশালী হবে ভবিষ্যৎ বাংলাদেশ,এবং আগামীর বাংলাদেশ কে রিপ্রেজেনটেশন করবে আজকের তরুণ প্রজন্ম। শহীদ জিয়ার এই চিন্তাধারা থেকেই ছাত্রদলের জন্ম।
শহীদ জিয়ার কর্মযজ্ঞ ও চিন্তাভাবনা দেশী ও আন্তর্জাতিক মহলে একজন মহানায়ক ও আইডল হিসেবে পরিচিত লাভ করেছেন বলে আজকের তৃতীয় জেনারেশন হিসেবে আমি বার বার উপলব্ধি করেছি/করছি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশ মোতাবেক সংগঠনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে উপমহাদেশে একটি স্বনামধন্য ছাত্র সংগঠন নামে তৎকালীন সময় থেকেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সাধারণ ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করেন, ৮০ দশক থেকেই দেশের প্রতিটা কলেজ-ক্যাম্পাসের ছাত্র সংসদে ছাত্রদলের অবস্থান প্রশংসনীয়,৯০ এ স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২০০৭’র ছাত্রজনতার উত্তাল রাজপথে ছাত্রদল সম্মুখ সারী থেকে নেতৃত্ব প্রদান ইতিহাসের পাতায় চূড়ান্ত বিজয়ের মাইলফলক হিসেবে লিপিবদ্ধ থাকবে।
পর্যায়ক্রমে, বিএনপির ভ্যানগার্ড খ্যাত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’ এর সাংগঠনিক অভিভাবক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে আজ অগ্রযাত্রার ৪৫ তম বছরে জিয়া পরিবারের সূর্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান।
ছাত্রদলের গৌরবময়ী ঐতিহ্য অক্ষুন্ন রেখে ইস্পাত দূঢ় মনোবল নিয়ে স্বৈরশাসকের নাগপাশ রুখে দিয়ে আজও এগিয়ে যাচ্ছে শহীদ জিয়ার রেখে যাওয়া সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে,আর ইনশাআল্লাহ এ যুদ্ধে আমরা সফল হবো।
দেশের বিদ্যমান সংকটময় পরিস্থিতি পরিবর্তন ও জনগণের ফান্ডামেন্টল রাইটস- কনস্টিটিউশনাল রাইটস কে পুনঃপ্রতিষ্ঠা করতে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী বিশ্বাস করে ঘাম দিয়ে যারা শরীর ভেজাই তারা ভাগ্য পরিবর্তন করে আর যারা রক্ত দিয়ে শরীর ভেজাই তারা ইতিহাস পরিবর্তন করে, ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা আজ ইতিহাস পরিবর্তন করার চ্যালেঞ্জ নিয়ে রাজপথে নেমেছে, ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হবো। সর্বপরি দেশ ও দশের সাফল্য কামনা করি।
লেখক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখার নেতা।










































