Home খেলাধুলা অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ জানালেন হাথুরু

অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ জানালেন হাথুরু

45
Bangladesh's Najmul Hossain Shanto plays a shot during the second Twenty20 international cricket match between Bangladesh and England at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on March 12, 2023. (Photo by Munir uz ZAMAN / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে বিশ্বকাপের পর চলতি বছরের শেষটা খুব একটা মন্দ কাটেনি টাইগারদের। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত’র দল নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে ম্যাচ জিতেছে।

এর আগে থেকে অধিনায়ক হিসেবে শান্তকে ভবিষ্যতে দেখা যাবে কি না, তা নিয়ে জোর আলোচনা চলছে। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও কাছ থেকে শান্ত’র নেতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

হাথুরুসিংহে বলেন, ‘এই সিরিজে তারা (বাংলাদেশ) দেখিয়েছে যে তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর নেতৃত্ব, যা অসাধারণ ছিল। টেকটিক্যালি স্পট অন ছিল সে। ক্রিকেটারদের সঙ্গে বার্তায়ও তাকে খুব পরিষ্কার দেখা গেছে। সতীর্থদের স্পষ্ট করে বলেছে কার কাছে কী চায়।’

অধিনায়ক শান্ত’র ভবিষ্যৎ প্রসঙ্গে হাথুরুসিংহের ভাষ্য, ‘আমার মনে হয় তারা (বিসিবি) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে, তাকে সিরিয়াসলি নেয়ার।’

টাইগার কোচ আরো বলেন, ‘যদি আমি কিছু বলি, সত্যি বলতে তাহলে নানা জল্পনা তৈরি হবে। এর সঙ্গে সিনিয়রদের এখানে না থাকা কিংবা তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তরুণরা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে।’

হাথুরু এরপর বলেন, ‘আমার মনে হয় ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা যথেষ্ট ভালো প্লেয়ার।’

তিনি যোগ করেন, ‘আমার মনে হয় সিরিজে তাদের মনে কোনো ভয় ছিল না। সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে কী করেছি, আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর।’