ঢাকা অফিস
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউকে শিফট করা হয়েছে বলে দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) তার শারীরীক অবস্থা খারাপ হলে তাকে আবারও এইচডিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
ড. খন্দকার মোশাররফ হোসেনের পরিবার এবং দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, শারীরীক অবস্থা খারাপ হওয়ায় ড. খন্দকার মোশাররফ হোসেনকে গত ৫ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।











































