Home আঞ্চলিক দশ বছর আগে ধর্ষণ: মোড়েলগঞ্জে সন্তানের পিতৃপরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট দাবি

দশ বছর আগে ধর্ষণ: মোড়েলগঞ্জে সন্তানের পিতৃপরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট দাবি

8
বাগেরহাট জেলা-যুগান্তর

বাগেরহাট প্রতিনিধি
মোড়েলগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ১০ বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে বাকপ্রতিবন্ধী শিশুর পিতৃপরিচয় শনাক্তের দাবি করেছেন ভুক্তভোগী নারী। সোমবার বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই নারীর পক্ষে এমন দাবি করেন ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ বাগেরহাট জেলা শাখার উপদেষ্টা সিকদার ইমরান হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ওই নারীকে ধর্ষণ করেন উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের খালকুলা গ্রামের মৃত গফুর শেখের ছেলে সরোয়ার শেখ। পরে ওই নারী গর্ভবতী হলে ভয়-ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখা হয়। ২০১৪ সালে সন্তান জšে§র পর পিতৃপরিচয় দিতে অস্বীকৃতি জানায় সরোয়ার। পরে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সন্তানের পরিচয় ও ভরণপোষণ দেবে মর্মে মীমাংসা হয়। তবে এরপর থেকে পলাতক রয়েছেন সরোয়ার শেখ। এ দিকে বাকপ্রতিবন্ধী সন্তানের বয়স ৯ বছর হলেও পিতৃপরিচয় না থাকায় বিভিন্ন সুযোগ-সুবিধাসহ জন্ম নিবন্ধন করতে পারছেন না ওই নারী। তাই স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে দ্রুত ডিএনএ টেস্টের মাধ্যমে সন্তানের পিতৃপরিচয় শনাক্তের দাবি জানান তিনি।