স্টাফ রিপোর্টার।।
খুলনা সদর থানা পুলিশ নগরীর সদর হাসপাতাল ঘাট এলাকা থেকে একটি পিস্তল ও ২৫০ পিস ইয়াবাসহ অমিত হাসান অভি নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত অভি তেরখাদা কাটিঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের পুত্র।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে খুলনা সদর থানার সদর হাসপাতাল ঘাট সংলগ্ন মোল্লা মেডিকেল হল ঔষধের দোকানের পূর্ব শাশে নদীর পাশ হতে খুলনা সদর ফাড়ির এস আই আব্দুল হাই, খুলনা সদর থানার এসআই আঃ হান্নান, খুলনা সদর ফাড়ির এএসআই সরোয়ার, খুলনা সদর থানার এএসআই মাহবুবগণ তেরখাদার কাটেঙ্গা গ্রামের আবুল কালামের পুত্র অমিত হাসান (২৪) কে একটি অনস্যুটার গান, দুই রাউন্ড গুলি ও পাঁচ প্যাকেট (ছোট প্যাকেট) ইয়াবাসহ গ্রেফতার করে।











































