Home Uncategorized দেড় মাসে ৩৭৯ যানবাহনে আগুন

দেড় মাসে ৩৭৯ যানবাহনে আগুন

41

ঢাকা অফিস।।

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে হরতাল-অবরোধের মধ্যে সারাদেশে বিভিন্ন যানবাহনে অগ্নিকা- ও ভাঙচুরের ঘটনা ঘটছে। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, গত দেড় মাসে (২৮ অক্টোবর-১২ ডিসেম্বর) সারাদেশে ৩৭৬টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ভাঙচুর চালানো হয়েছে ২৪১টি গাড়িতে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত দেড় মাসে ২৭৪টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, শুধু রাজধানীতেই আগুন দেওয়া হয়েছে ১২৩টি গাড়িতে। এ ছাড়া তিনটি ট্রেনে আগুন দেওয়া ছাড়াও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়। এই সময়ের মধ্যে কেটে রাখা হয় একাধিক রেললাইন। বুধ ও বৃহস্পতিবার রাত পর্যন্ত সারাদেশে ৩টি গাড়িতে আগুন দেওয়া ছাড়াও ৮টি গাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

ঢাকায় গত ২৮ অক্টোবর সমাবেশের ডাক দেয় বিএনপি ও জামায়াতে ইসলামী। নয়াপল্টন এলাকায় বিএনপির সমাবেশ চলার সময় কাকরাইল ও আশপাশের এলাকায় সংঘর্ষ হলে সেই সমাবেশ প- হয়। এর পর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। সেই থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি। এসব কর্মসূচি ঘিরে এখন উত্তাপ বিরাজ করছে রাজপথে। বাস-ট্রাকসহ ট্রেনেও আগুন দেওয়ার ঘটনা ঘটছে সময়ে সময়ে। সর্বশেষ গত মঙ্গলবার গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে রাখে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সাতটি বগি লাইনচ্যুত হয়, মারা যান একজন। গত বুধবার রাতেও বোড়াগাড়ী ইউনিয়নের হীরালাল ঘুণ্টি থেকে ১০০ মিটার উত্তরে নীলফামারীর ডোমারে রেলের ফিশপ্লেট ক্লিপ খুলে রাখে দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের প্রচেষ্টায় অল্পের জন্য রক্ষা পায় খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি।