Home আঞ্চলিক মোংলা-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা নিহত

মোংলা-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা নিহত

32

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাক চাপায় নিহত হয়েছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা নাজমুল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্র থেকে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কের ভাগা এলাকায় যাওয়ার পথিমধ্যে ট্রাকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত নাজমুল হাসান জামালপুর জেলার ইসলামপুর থানার কুঠাইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি’র) পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান, বাগেরহাটের রামপাল উপজেলার ‘রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইনস্টিটিউ অফ মেরিন টেকনোলজির সেফটি অফিসার’ নাজমুল হাসান (২৭) বৃহস্পতিবার বিকেলে অফিস থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে রামপালের ভাগা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মোংলা-খুলনা মহাসড়কের টেংরামারীর আরজ আলী গ্যাস ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জেলা পুলিশ, রামপাল ও মোংলা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন। আর ঘটনাস্থল থেকে পুলিশ ওই ড্রাম ট্রাকটি জব্দ করেছেন। তবে ট্রাক চালক পলাতক রয়েছেন। পুলিশ কর্মকর্তা সৈয়দ বাবুল আকতার বলেন, নিহতের লাশ মোংলা-খুলনা মহাসড়কের কাটাখালী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ তার পরিবার কিংবা কর্মরত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।