Home আঞ্চলিক জামায়াত-বিএনপি ৭১’র কায়দায় অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে: মেয়র

জামায়াত-বিএনপি ৭১’র কায়দায় অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে: মেয়র

30

খবর বিজ্ঞপ্তি।।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্বির্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। দিবসের প্রথম প্রহরে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, স্বাধীনতা বিরোধী শত্রুদের ষড়যন্ত্র এখন চরমে। তারা রাজনীতিতে ব্যর্থ হয়ে এখন বিএনপির নেতৃত্বে নাশকতার পথ বেছে নিয়েছে। জামায়াত-বিএনপি ৭১’র কায়দায় অগ্নিসন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে। ধ্বংস করছে জাতীয় সম্পদ, নিঃস্ব করছে মধ্যম আয়ের পরিবারকে। আজ সম্পদ ও স্বজন হারিয়ে পথে পথে ঘুরছে তারা। তিনি আরো বলেন, এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের কাছে বিএনপি-জামায়াতকে জবাবদিহি করতে হবে। তাদেরকে জনতার আদালতে দাড়িয়ে এর জবাবদিহি করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নাশকতাকারীকে আর ছাড় দেয়া যাবে না । ওদেরকে তাদেরকে দাঁত ভাংগা জবাব দিতে হবে।
এসময় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, মো. মফিদুল ইসলাম টুটুল, তসলিম আহমেদ আশা, তকদির-ই-এলাহী, মুুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, দেবাশীস মন্ডল, এ্যাড. শামীম আহম্মেদ পলাশ, নাছরিন আক্তার, কাউন্সিলর রোজী ইসলাম নদী, বলাকা রায়, শেখ শামসুদ্দোহা বাঙালী, কবির পাঠান, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, মো. রাজিব হোসাইন, মো. জিলহাজ্ব হাওলাদার, মো. রুম্মান আহম্মেদ’সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহীম।

বিজয় দিবসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচিতে রয়েছে- ১৬ ডিসেম্বর সকাল ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০টায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও র‌্যালি শেষে আলোচনা সভা। উল্লেখিত কর্মসূচিতে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় কাউন্সিলরদেরকে মিছিল সহকারে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।##

শহীদ বুদ্ধিজীবী দিবসে নগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে ডিসেম্বরে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ন্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী এদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাঁদের নির্মমভাবে হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয়। বুধবার দিবাগত রাত ১২:০১ মিনিটে নগরীর গল্লামারী বদ্ধভূমিতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে খুলনা মহানগর স্বে”ছাসেবক লীগ। নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন, নগর স্বেচ্ছাসবেক লীগ নেতা মোঃ মাসুম বিল্লাহ, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ রাজীব হোসাইন, বিজয় কুমার দে মিঠু, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসনে, মোঃ ইমরান হাওলাদার, গোলাম রাব্বানী মামুন, শেখ মোস্তাফজিুর রহমান বাদল, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোঃ রফকিুল ইসলাম কাজল, মোঃ ইমরান হোসনে সাগর, মোঃ জাকির হোসনে খোকন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আরিফুল ইসলাম অনকি, কাউন্সলির শরফিুল ইসলাম প্রিন্স, রেয়াজাদ হোসনে জন, আলী আজগর আকন, মোঃ নাসরি উদ্দনি, মোঃ আকরাম হোসনে, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, গোলাম মাওলা টিংকু, শেখ রায়হান উদ্দনি, জাহদিুল ইসলাম জাহদি, মোঃ শফিকুল ইসলাম অভি, মোঃ ইব্রাহমি মোড়ল, আতকিুর রহমান সোহাগ, নজরুল ইসলাম নবী, ফাহিদ হোসনে ঐশ^র্য, এ.কে.এম জান্নাতুল ফেরদৌস রুপম, শামীম হাওলাদার, এস.এম দিদার, মোঃ জাহাঙ্গীর হোসনে, দেবদাশ বিশ্বাস ও মোঃ আল মামুন বাদল প্রমুখ।