পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পাইকগাছা থানা, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান কপিলমুনি বধ্যভূমি স্মৃতিসৌধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।
পরবর্তীতে সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান, ওসি মোঃ ওবায়দুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরন মন্ডল। এসময়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।











































