Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় হঠাৎ শীত, বিপদে নিন্ম আয়ের দিন মজুরিরা

চুয়াডাঙ্গায় হঠাৎ শীত, বিপদে নিন্ম আয়ের দিন মজুরিরা

44

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় হঠাৎ করে কনকনে ঠান্ডাসহ তীব্র শীতে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠছে ছোট ছোট বাচ্চারাসহ দিন মজুরিরা।আরোও শীতের তীব্রতা বাড়বে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।ফলে সপ্তাহজুড়ে এ জেলায় ক্রমাগত তাপমাত্রা কমতে শুরু করেছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যেক্ষনাগার থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টাঢ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫%।পরে সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৯%।
আস্তে আস্তে আগামীতে এ জেলার তাপমাত্রা আরো কমতে পারে।

বাড়তে পারে শীতের তীব্রতা। সেইসাথে শৈত্য প্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষনাগারের পর্যবেক্ষকগণ।