Home আঞ্চলিক ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় চিরস্থায়ী থাকার চেষ্টা করলে চরম ভয়াবহ পরিণতি হবে: খুলনা...

ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় চিরস্থায়ী থাকার চেষ্টা করলে চরম ভয়াবহ পরিণতি হবে: খুলনা বিএনপি

40

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি।।
আসুন, মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি উল্লেখ করে খুলনা বিএনপি নেতারা বলেছেন, সরকার পুলিশ দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে আটক রেখে, ভয়ভীতি দেখিয়ে চিরস্থায়ী ক্ষমতায় থাকার চেষ্টা করলে চরম ভয়াবহ পরিণতি হবে। ফ্যাসিস্ট সরকার মনে করছে যে তারা উন্নয়নের গল্প শুনিয়ে টিকে থাকবে। কিন্তু সেটি আর না। বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে গণতন্ত্র মৃত। আজকে আমরা কোন বাংলাদেশে আছি! এখানে ভিন্নমতের কথা বলার সুযোগ নেই। বর্তমান সরকার দেশে বাকশাল কায়েম করতে মিথ্যা ও গায়েবি মামলা দিচ্ছে। গুম-খুন করছে। বাংলাদেশের মানুষ চায় পাঁচ বছরে একবার ভোট দিতে। তারা নিজেরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। কিন্তু ওই ভোটাধিকার গেল কোথায়?


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরো বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছে। ইতোমধ্যে জনগণ এই সরকারকে প্রত্যাখান করেছে। ৭ জানুয়ারি নির্বাচন হবে না।

ভোট হয়ে গেছে। ৭ জানুয়ারি শুধু ফলাফল ঘোষণা করবে। আমরা সত্যের পথে আছি। জনগণের সাথে আছি। আমাদের বিজয় হবেই, ইনশাআল্লাহ। সভায় বক্তারা আরো বলেন, বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে রাজপথে আন্দোলন করছে। এটাকে বিজয় পর্যন্ত চালিয়ে যেতে হবে। যেমনটা আমরা করেছিলাম ১৯৭১ সালে। বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে। ৭১ সালে যে চেতনা ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল ওই গণতন্ত্র আজ নেই। আমরা আজও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছি। এই আন্দোলনে জয়ী না হলে দেশের সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না।


পুলিশের অব্যাহত গ্রেফতার অভিযান, বিএনপি কার্যালয়ের আশপাশের সাদা পোষাকের পুলিশের নজরদারী উপেক্ষা করে দলীয় কার্যালয়ের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপি নেতারা অংশ গ্রহন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাসির খান, মিজানুর রহমান মিলটন, আক্কাস আলী, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. শহীদ, জাহিদুর রহমান, জাহাঙ্গীর হোসেন, নিঘাত সীমা, ফানিজ ফাতেমা নুপুর, লুবনা আক্তার বিউটি, সুজনা জলি প্রমূখ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সুর্য্যদ্বয়ের সাথে সাথে মহানগর ও জেলা বিএনপি কার্যালয়সহ থানা, উপজেলা ওয়ার্ড কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধঃনমিতকরণ করা হয়। এছাড়া সকাল ৭টায় গল্লামারীস্থ স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুস্পার্ঘ অর্পণ করা হয়। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।