সাতক্ষীরায় সাংবাদিক মামুনের পিতার মৃত্যুতে শোক
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও দৈনিক গনজাগরণের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল আজম খান মামুনের পিতা সুলতানপুর চাউল বাজারের বিশিষ্ট চাউল ব্যাবসায়ী মেসার্স হাজী ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আরশাদ আলী খান বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) সকাল আনুমানিক ১০:৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যু কালে তিনি তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর সাতক্ষীরা শহরস্থ পিটিআই মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক সাইফুল আজম খান মামুনের পিতার মৃত্যুতে জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এস,এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে,এম আনিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক শেখ হাসান গফুর, সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, দৈনিক যশোর বার্তার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদ, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দর্শনায় চুরির দায়ে দু’চোরসহ চোরাই মালামাল উদ্ধার
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দর্শনায় পুলিশ চুরির দায়ে দু’চোরসহ চোরাই মালামাল উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে দর্শনা থানার বুইচিতলা গ্রামের মোঃ খাদেম আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মোড়ে তার দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের কারখানা বন্ধ করে নিজ বাড়ী চলে যায়। বুধবার সকালে কারখানা খোলার জন্য এসে দেখে যে, কারখানার পিছন সাইডের উত্তর পার্শ্বের দেওয়ালের উপরে টিন কেটে কারখানার ভিতরে প্রবেশ করে কারখানায় রক্ষিত কৃষি যন্ত্রাংশ তৈরি লোহার মালামল চুরি হয়। থানায় অভিযোগের পর বুধবার দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সুজন আলী সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সর মাধ্যমে সংবাদ প্রাপ্তি হয়ে এক অভিযান পরিচালনা করে কেরুজ আমতলার চোরাই মাল কেনার হোতা জয়নাল আবেদীন বাবু (৫০)র ভাংড়ী দোকানের মধ্যে হতে ধান মাড়াই, ভুট্টা মাড়াই ও ঘাস কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করে। এসময় দুচোরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো শ্যামপুর গ্রামের ঘরজামাই আলী কদরের ছেলে মোঃ সিজান আলী (১২) ও দর্শনা পুরাতন বাজারের আলা উদ্দিনের ছেলে মোঃ জামাল (৬০)।পুলিশ জানায় অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে। এদিকে সূত্র জানায় দর্শনার বাবু ও মিন্টু নামে দু’ভাঙ্গরি ব্যবসায়ী প্রায় চোরাই মাল ক্রয় করে।পুলিশের হাতে ধরা পড়লেও আইনের ফাকফোকরে বের হয়ে আসে।সম্প্রতি দর্শনা সরকারী কলেজের ২৫ টি চোরাই ফ্যান ক্রয় করে পুলিশের হাতে ধরা পড়ে।
মোংলায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আ.লীগের কর্মী সভায় সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতার্ন্তিক নির্বাচন, আপনী ভোটার, আমাদের কাছে একজন সন্মানিত ব্যাক্তি। আপনি আপনার নাগরিক অধিকার খর্ব করে ভোট কেন্দ্রে যাবেনা না আমরা এটা প্রত্যাশা করিনা। সংবিধান অনুযায়ী এবার জাতীয় সংসদ নির্বাচন হবে, তাতে কোন দল অংশ গ্রহন করলো বা না করলো তাতে আওয়ামীলীগের কিছু যায় আসে না। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দ্বিগরাজ বাজার সংলগ্ন এলাকায় নির্বাচনী কর্মী সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক এ কথা বলেন।
বুধবারের কর্মী সভায় সুন্দরবন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা শেখ কবির উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাবেক মেয়র শেখ আঃ সালাম, উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, চাদঁপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, পৌর আ.লীগের শেখ কামরুজ্জামান জসিম সহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র যুবকদের উদ্দোশ্যে আরো বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনে ভোট প্রদান সহ উপস্থিতি বাড়াতে হবে। প্রধানমন্ত্রী সারা দেশকে বলেছেন, বাংরাদেশে এবারের জাতীয় সংসদ নির্বাচন আবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ হবে, তাই দলের সিদ্ধান্ত ও নেত্রীর কথা রক্ষার্থে সবাই মিলে আমাদের এবারের জাতীয় নির্বাচনী ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। যদি নেত্রীর কথা অনুযায়ী কাজ করতে না পারি, তা হলে নেত্রী ও দলের সিদ্ধান্তকে অবহেলা করা হবে। তাই সব দিকে নজর রেখে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর হয়ে আমাদের একযোগে কাজ করতে হবে বলেও জানায় সিটি মেয়র।
অপরদিকে, সুন্দরবন ইউনিয়নের পরে মিঠাখালীর ঠোটারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী কর্মী সভা করেছেন সিটি মেয়র তালুকদার আঃ খালেক। এসময়ও সুন্দরবন ও মিঠাখালী আ’মীলীগ এর অংঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। #
খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে গল্ল¬ামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে গল্ল¬ামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১ টায় ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খুলনা প্রেসক্লাবের সকল স্থায়ী সদস্য ও অস্থায়ী সদস্যদের এসকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
জীবননগরে নাশকতা মামলায় উথলী যুবদলের ১ কর্মী গ্রেফতার
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের নাশকতা মামলায় পুলিশ উথলী যুবদলের এক কর্মীকে গ্রেফতার করেছে।
বুধবার সকালে জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নির্দেশে এসআই(নি:) সিরাজুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।এসময় উপজেলার উথলী গ্রামের মাঝের পাড়ার নিজাম উদ্দীনের ছেলে নাশকতা মামলায় এজাহারে সন্দিগ্ধ আসামী মোঃ ইমরান হোসেন (২৭)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
তামিম আহমেদ মনির।।
যশোরের অভয়নগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সিদ্ধিপাশা ভৈরব আদর্শ মহাবিদ্যালের সামনে আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রায় দুই শতাধিক দরিদ্র সাধারণ রোগী ফ্রি চিকিৎসা গ্রহণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশা নওয়াপাড়া অঞ্চলের আরএম প্রশান্ত চাকি, আশা আমতলা স্বাস্থ্যসেবার ইনচার্জ কাঞ্চন বিশ্বাস, ভৈরব আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পিজুষ কান্তি হীরা, ইউপি সদস্য মো. বাবুল সরদার, আশা আমতলা ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম, স্বাস্থ্য সেবিকা শারমিন সুলতানা, সুমি খাতুন, নূরজাহান খাতুন প্রমূখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের, ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়।
অভয়নগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন নওয়াপাড়া মিডল্যান্ড ব্যাংক
নিজস্ব প্রতিনিধি
যশোরের অভয়নগরে শীতার্তদের মাঝে নওয়াপাড়া মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে সরদারপাড়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু মহিলা মাদরাসা ও এতিমখানা সহ উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত অসহায় দুস্থ মানুষ ও শিক্ষার্থীদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল নওয়াপাড়া মিডল্যান্ড ব্যাংক।
এ সময় উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক সিদ্ধার্থ ঘোষ, অত্র মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সরদার, মিডল্যান্ড ব্যাংক নওয়াপাড়া শাখার রিলেশনশিপ কর্মকর্তা শরিফুল ইসলাম টুটুল, গ্রাহক সেবা কর্মকর্তা অপরূপা ভট্টাচার্য, ক্যাশ ইনচার্জ শেখ সৈকত টিপু, ক্যাশ অফিসার ওবায়েদ ইসলাম বাবু, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নিলয় সরকার, ইমরান হোসাইন প্রমূখ।
দামুড়হুদায় পুলিশ সুপারের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
আসছে জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চুয়াডাঙ্গা পুলিশ সুপার দামুড়হুদা মডেল থানা এলাকার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনসহ সকল ভোটারদের র্নিভয়ে পছন্দের ভোটারদের ভোট দেওয়ার আহব্বান জানালেন। বুধবার বেলা ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দামুড়হুদা মডেল থানা এলাকার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন এবং জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এসময় তার সঙ্গে আরও উপস্থিত মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); ডিবি; ডিএসবি; ট্রাফিক বিভাগ ও দামুড়হুদা মডেল থানা পুলিশের সমন্বয় গাড়ীবহর নিয়ে ডমিনেন্স পেট্রোলিং করেন।এছাড়া দামুড়হুদা মডেল থানা এলাকায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন এর পাশাপাশি দামুড়হুদা মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন।এছাড়া নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহব্বান জানান। তিনি সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার আপামর জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।
নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে র্যালী ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে “স্মার্ট বাংলাদেশ স্মার্ট ক্রীড়াঙ্গন” বিষয়ক ক্রীড়া র্যালী ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়াম থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু ও অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালীকে অংশগ্রহন করেন।
অপরদিকে, লোহাগড়া উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়েজনে নড়াইলের লোহাগড়ার মোল্লার মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নড়াইল জেলা একাদশ ও লোহাগড়া উপজেলা একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা ১-১ গোলে ড্র হয়। বুধবার সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। এসময় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
নড়াইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলা জাতীয় পার্টির বর্ধিতসভা
তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল পাঁচটায় নড়াইল চৌরাস্তা জেলা জাতীয় পার্টির কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি আবু সাঈদ মেম্বারের সভাপতিত্বে সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শিকদার হাদিউজ্জামান হাদি। এছাড়া আরও বক্তব্য রাখেন, কৃষক পার্টির সভাপতি মিলন মল্লিক, জেলা যুব সংহতির সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, সদস্য সচিব সাহারিয়ার পারভেজ ইমন, শ্রমিক পার্টির সভাপতি তাহাজ্জত হোসেন, তরুন পার্টির সাধারন সম্পদক ওহিদুজ্জামান সহ দলীয় নেতা-কর্মীরা।
ডুমুরিয়া ধামালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জহুরুল হককে বহিস্কার
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও থানা শাখার আহবায়ক কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চলমান কর্মসূচিতে অংশগ্রহন না করায় সকল পদ-পদবী থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাফিয়া সরকার পতনের চুড়ান্ত পর্যায়ে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের পদ-পদবীধারী কেউ নিষ্ক্রীয় থাকবেন না, এব্যাপারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরোটলারেন্স। তিনি নিজেই বিষয়টি মনিটরিং করছেন। তাই কেন্দ্রের নির্দেশে তাকে বহিস্কার করা হয়েছে।
শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় আজ ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, সকাল ৯টা ১০ মিনিটে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, পরে উপাচার্যের নেতৃত্বে অদম্য বাংলায় শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০.৩০ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৫.৩০ মিনিটে শহিদ মিনার ও অদম্য বাংলায় প্রদীপ প্রজ্বালন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৫০ মিনিটে উপাচার্যের নেতৃত্ব অদম্য বাংলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া দিবসটি উপলক্ষ্যে প্রশাসন ভবন, মেইন গেট, হাদি চত্বর পর্যন্ত রাস্তা ও গাছপালা, অদম্য বাংলা ও তৎসংলগ্ন গাছপালা, ক্যাফেটেরিয়া ইত্যাদি আলোকসজ্জা করা হবে।
খুবির শিক্ষা ডিসিপ্লিনে মাস্টার্স প্রোগ্রামের ওবিই কারিকুলা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৩ ডিসেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনের মাস্টার্স অব এডুকেশন (এমএড) প্রোগ্রামের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়ন শীর্ষক এক কর্মশালা ডিসিপ্লিনের মাইক্রো টিচিং এন্ড সিমুলেশন ল্যাবে অনুষ্ঠিত হয়। শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা: তাছলিমা খাতুনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
অনলাইনে সংযুক্ত ছিলেন ডিসিপ্লিনের কারিকুলা কমিটির বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইইআর) এর প্রফেসর ড. এস এম হাফিজুর রহমান ও প্রফেসর ড. মো: খাইরুল ইসলাম। অনুষ্ঠানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদারসহ ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাইবৃন্দ ও বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। পরে প্রণীত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
কুয়েটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
“শহীদ বুদ্ধিজীবী দিবস” ও “মহান বিজয় দিবস” ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচীর মধ্যে ১৪ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০ঃ৩০ টায় শোক-র্যালি, ১১ঃ০০ টায় অডিটরিয়ামে আলোচনা সভা, বাদ আসর (০৪ঃ২০ টায়) কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান, সন্ধ্যা ৬ঃ০০ টায় আলোর মিছিল এবং ৬ঃ৩০ টায় অডিটরিয়ামে ভিডিও প্রদর্শিত হবে।
মহান বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসনমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ০৯ঃ৩০ টায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও গণসংগীত, ১০ টায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ১০ঃ৪০ টায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ১০ঃ৪০ টায় অডিটরিয়ামে আলোচনা সভা, বেলা ০৩:৩০ টায় প্রীতি ফুটবল ম্যাচ, বাদ আসর (০৪ঃ২০ টায়) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ঃ০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ডুমুরিয়ায় ব্র্যাক’র ফিডব্যাক ও শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে যৌন প্রজনন স্বা¯’্য বিষয়ক প্রোগ্রাম লার্ণিং এন্ড ফিডব্যাক ও শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল, মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক মাহবুবুল আলম, আব্দুল লতিফ মোড়ল,পরিবার পরিকল্পনা কর্মী খুররুম রহমান, ইমাম সাইদুল আলম, প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর জিল্লুর রহমান, শিখা বসাক, এনজিও প্রতিনিধি শিল্পী গাইন, ইয়ুথ সদস্য ফয়সাল আহমেদ, ইসতিয়াক মাহমুদ, মিম খাতুন, ইমরান হোসেন, সুমিত্রা মন্ডল,চরিতা রানী,নাঈম আহমেদ, নাজমুল হাসান, মোঃ আলামিন,শুভদেব প্রমূখ। সভায় ইয়ুথ গ্রুপের সদস্য, শিক্ষক, সাংবাদিক, ইমাম, রাজনৈতিক নেতা, সমাজসেবক সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে স্মারকলিপি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার না করার দাবিতে নির্বাচন কমিশনার (ইসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানো, মিছিলে, স্লোগানে, রাজনৈতিক সহিংসতায়, প্রচারণায়, ঝুঁকিপূর্ণ আচরণে শিশুদের ব্যবহার না করার দাবি জানানো হয়। এ ছাড়া স্মারকলিপিতে আরও ৪ দফা দাবি উল্লেখ করা হয়েছে।দাবির মধ্যে রয়েছে, নির্বাচন প্রাক্কালে, নির্বাচনকালীন এবং নির্বাচনোত্তর সময়ে নির্বাচন কমিশনকে শিশুদের সুরক্ষায় একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। যাতে কোনো শিশুর শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি না হয়। বাংলাদেশে বসবাসরত সকল সম্প্রদায়ের শিশুদের অধিকার, মানবাধিকার, নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্ব নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচনের সময় শিশুদের লেখাপড়া, খেলাধুলা এবং তাদের মনোসামজিক সহায়তায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে কমিশনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল প্রধানদের প্রতি জোর নির্দেশনা দিতে হবে।যদি কোনো প্রার্থী শিশুদের নির্বাচনের কাজে ব্যবহার করে তাহলে সেই প্রার্থীর বিরুদ্ধে তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এমনকি প্রার্থীর ভোটে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার মতো যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে কার্যকর উদ্যোগ নির্বাচন কমিশনকে নিতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেনের কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার সভাপতি শিক্ষার্থী প্রসেনজিৎ দাস, সহসভাপতি আশা দাস, শিশু গবেষক জীবন দাস, শিশু সাংবাদিক শুভ দাস, সদস্য সখি দাস, শ্রাবন্তি দাস প্রমুখ।এ ব্যাপারে ইউএনও তুহিন হোসেন বলেন, এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি নির্বাচন কমিশনার বরাবর পাঠিয়ে দেওয়া হবে।
কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলরের সাথে খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য স্বাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্র জিৎ সাগর। ১৩ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় কুয়েট প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। সৈজন্য স্বাক্ষাত শেষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্র জিৎ সাগর কুয়েট ক্যাম্পাসে অবস্থিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে ভারত সরকার কর্তৃক স্থাপিত ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। এসময় কুয়েট ও খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সুখবর: হস্তশিল্পে স্বাবলম্বী ৪৫ নারী
নিজস্ব প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার আগেই বিয়ে হয়ে যায় রুম্পা মাখালের। ২০১৬ সালে বিয়ের কয়েক দিন পরই পরীক্ষায় অংশ নিয়ে এইচএসসি পাস করেন। স্বামী যা আয় করতেন, তা দিয়ে সংসার চালাতে ভীষণ কষ্ট হতো। তাই সংসার চালাতে স্বামীকে সহায়তা করতে চাকরির জন্য গেছেন নানা জায়গায়।
তবে বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠানে ঘুরেও কাজ মেলেনি। তখন বসে না থেকে নিজের স্কুলজীবনে শেখা হাতের কাজ করবেন বলে মনস্থির করলেন রুম্পা। এরপর চেষ্টা করতে করতে ২০১৯ সালে মিলে যায় কিছু কাজ।
কাশফুলের শুকনা খড়ি ও খেজুরগাছের পাতা দিয়ে রুম্পা শুরু করেন হস্তশিল্পের কাজ। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আরও অনেকে। স্থানীয় ৪৫ নারীকে নিয়ে রুম্পার দল এখন তৈরি করছে ডালা-ঝুড়িসহ নান ধরনের বাহারি পরিবেশবান্ধব পণ্য। দলের প্রত্যেকেই কাজ করেন নিজ নিজ বাড়িতে।
রুম্পা মাখাল বাগেরহাট শহরতলির মারিয়াপল্লিতে (খ্রিষ্টানপাড়া) থাকেন। স্বামী-সন্তান নিয়ে তাঁদের তিন সদস্যের ছোট্ট পরিবার। রুম্পা জানান, খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামে তাঁর বাবার বাড়ি। খালিশপুরের একটি পাটকলে চাকরি করতেন তাঁর বাবা স্বপন মাখাল। তবে হঠাৎ পাটকল বন্ধ হয়ে গেলে পুরো পরিবার অভাবে পড়ে। দুই ভাইকে আর বেশি পড়াশোনা করাতে পারেননি বাবা। তবে খুব বেশি ইচ্ছা থাকায় তাঁকে পড়ান। স্থানীয় অ্যাপেক্স গার্লস হাইস্কুল থেকে এসএসসি এবং খুলনার সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে এইচএসসি পাস করেন। বিয়ের পর স্বামী রিচার্ড ব্যানার্জির সঙ্গে আসেন বাগেরহাটে।
রুম্পা বলেন, ‘বিয়ের পর দুই-তিন বছর চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। ভেবেছিলাম, এইচএসসি পাস করেছি, ছোটখাটো একটা চাকরি হয়তো পেয়ে যাব। সংসারে একটু সাহায্য করতে পারব, কিন্তু তা তো মেলেইনি, অনেক এনজিও-সমিতি উল্টো জামানত হিসেবে টাকা চায়। সেই টাকা কোথায় পাব। তখন হস্তশিল্পের কাজ করার চিন্তা মাথায় আসে। আমি খুলনায় যাই। সেখানে হস্তশিল্প বাজারজাত করার কাজে যুক্ত একটি প্রতিষ্ঠানের সঙ্গে আগেই পরিচয় ছিল, সেভাবে কথা বলি। নিজে করব বলে কিছু কাজ আনি। এর মধ্যে আশপাশের অন্য অনেক নারী তখন বলেন, তাঁরাও কাজ করতে চান। আমি তাঁদের কাজ শেখাই। একসঙ্গে কাজ করি। এখন আমি অর্ডার আনি, সবাই মিলে কাজ করে জমা দিই।’
রুম্পা বলেন, ‘আমাদের এই পণ্য তৈরির সব কাঁচামালই স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়। ছন ও খেজুরপাতা তো এখানেই পাওয়া যায়। এগুলো সংগ্রহ করে রোদে শুকানো, পানিতে ভেজানো, রং করতে হলে সেগুলো চুলায় জ্বালানো—এমন কিছু প্রক্রিয়া আছে, যা আমরাই করি। এরপর ফরমাশ অনুযায়ী পণ্য তৈরি করে দিই।’
বৃহস্পতিবার বিকেলে মারিয়াপল্লিতে রুম্পাদের ঘরের বারান্দায় তাঁর পাশে বসে কাজ করছিলেন আরও দুই নারী। তাঁদের একজন সালমা আক্তার বলেন, ‘ফলের ঝুড়ি, ফ্লোর কাভারিং ম্যাট, টেবিল ম্যাটসহ বিভিন্ন ধরনের ঝুড়ি-ডালাসহ ঘর সাজানোর নানা কাজ শিখেছি। যে যতগুলো তৈরি করতে পারে, সেভাবে আয়।’
নারীদের সঙ্গে কথা বলে জানা যায়, আকারভেদে একেকটি পণ্য তৈরিতে তাঁদের ২০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত ছন ও খেজুরপাতার প্রয়োজন হয়। পণ্য ও মানভেদে দাম পান ৫০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত রুম্পার এই নারী দল এ ধরনের পণ্য বিক্রি করে ৩০ লাখ টাকার বেশি আয় করেছে। গত বছর তাঁদের বিক্রি ছিল ২৫ লাখ টাকার ওপর।
খুলনা জেলা বিএনপির ৮ নেতাকে শোকজ
স্টাফ রিপোর্টার
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উপস্থিত না থাকায় খুলনার বিভিন্ন উপজেলার আট নেতাকে শোকজ করা হয়েছে। আজ ১৪ ডিসেম্বরের মধ্যে তাদের নিকট থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু এবং সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী এই কারণ দর্শানোর নোটিশ দেন।
শোকজপ্রাপ্তরা হলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রূপসা উপজেলা আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, তেরখাদা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কাওসার আলী, কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক মোমরেজুল ইসলাম, দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা, ফুলতলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সেলিম সরদার, তেরখাদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন এবং ফুলতলা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মনির হাসান টিটো।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, আন্দোলনে উপস্থিত না থাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে ৮ জনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। কালকের মধ্যে সন্তুষ্টজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় কুকুরের মাংসের বিরিয়ানি: চক্রের ৫ সদস্যকে আটক
স্টাফ রিপোর্টার
খুলনায় কুকুরের মাংস গরু বা খাসি বলে চালিয়ে অর্থ উপার্জন করে আসছিল একটি চক্র। কুকুরের সেই মাংস দিয়ে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় তৈরি হচ্ছিল বিরিয়ানি, বার্গার ও গ্রিলসহ বিভিন্ন মুখরোচক খাবার। এমনই একটি চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল খুলনা নগরীর খালিশপুরস্থ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে জবাই করা কুকুরের মাংসসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চক্রের মূলহোতা খালিশপুরস্থ ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অস্টম শ্রেণির ছাত্র তাজ (১৬), খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন -২৩ এর হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭), ২ নম্বর নেভিগেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম (১৬), চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬) এবং কুকুরের মাংসের ক্রেতা ও ভ্রাম্যমাণ বিরিয়ানি বিক্রেতা আবু সাঈদ। ঘটনার সঙ্গে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক রয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সম্প্রতি নগরীতে ইজিবাইকে করে খালিশপুর এলাকার জনৈক আবু সাঈদ ৩০ টাকা প্যাকেট মূল্যে নগরীতে ভ্রাম্যমাণ বিরিয়ানি বিক্রি করছিলেন। মূলত: তার সূত্র ধরেই কুকুরের মাংস বিক্রি চক্রকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিরিয়ানি বিক্রেতা আবু সাঈদকেও আটক করা হয়েছে।
খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তরের একটি পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে কুকুর জবাই করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে খালিশপুর থানা পুলিশ জবাই করা কুকুরসহ হাতেনাতে ৫ জনকে আটক করে।
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে আসামিদের খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
কুষ্টিয়ায় মাদকসহ যুবলীগ নেতা আটক
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া সবজি ফার্মপাড়া থেকে ফেন্সিডিলসহ এক যুবলীগ নেতা ও তার দুই সহযোগিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটক যুবলীগ নেতার নাম হাফিজুর রহমান হাফিজ (৪০)। তিনি একই এলাকার মৃত আসমত আলী বিশুর ছেলে ও পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। অন্য দুইজন হলেন- শহরের পূর্বমজমপুর এলাকার মৃত অলিউল্লাহর ছেলে সাদিকুর রহমান জিল্লু (৩৫) ও একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে রাজু আহম্মেদ (৩৫)।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুগিয়া ফার্মপাড়া এলাকায় হাফিজের ব্যক্তিগত অফিসে গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালায়। তল্লাশি করে তার কাছ থেকে ১৬ বোতল ও তার সহযোগী জিল্লু ও রাজুর কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে হাফিজের গুদামঘর থেকে হাসুয়া, কাঠের লাঠি ও হাতুড়ি জব্দ হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন বলেন, জুগিয়া ওই এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এখন দেখতে হবে তাকে ফাঁসানো হচ্ছে কিনা। যদি সে সত্যিকারের অপরাধী হয়ে থাকে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
হাত বদলেই সবজির দাম দ্বিগুণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম খলিসাকুন্ডি। গ্রামের শুরুতেই রয়েছে একটি কাঁচা সবজির হাট। প্রতিদিন কাকডাকা ভোরে এই হাটে শুরু হয় সবজি কেনাবেচা। গ্রামের চাষিদের পাশাপাশি আশপাশের এলাকা থেকে লোকজন প্রতিদিন তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এই হাটে। গ্রামীণ হাট হলেও বেশ জমজমাট এই হাট। প্রচুর লোকসমাগম হওয়ায় হাটকে কেন্দ্র করে অনেকের কর্মসংস্থান হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে খলিসাকুন্ডি বাজারে গিয়ে দেখা যায়, ভ্যানসহ স্থানীয় বিভিন্ন বাহনে নিয়ে আসা সবজি নামাচ্ছেন কৃষকরা। এখান থেকে কিনে নেয়া সবজি কয়েক কিলোমিটার দূরের শহরে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। রাজধানী বা অন্য বড় শহরে গিয়ে বাড়ছে আরও বেশি।
মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফসল উৎপাদন করলেও মধ্যস্বত্বভোগীরা লাভের টাকা নিয়ে যাচ্ছে। কয়েক হাত ঘুরে ভোক্তার জন্যও বেড়ে যাচ্ছে দাম। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃষি বিভাগ বায়ার চ্যানেল ও কৃষি বিপণন বিভাগ বিপণন দল গঠন করার কথা বলছে।
কৃষকরা জানান, বর্তমানে সাধারণ মানের বেগুন তারা বিক্রি করতে পারছেন ১৮ থেকে ২০ টাকা কেজি দরে। আর ভালো মানের কাটা বেগুনের দাম উঠছে সর্বোচ্চ ২৮ টাকা। লাউ প্রতি পিস ১৫ টাকা, সিম ২২ থেকে ২৫ টাকা, মুলা ৮ টাকা, মরিচ ২৫ আর ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে।
হাত বদলে কুষ্টিয়া শহরের ১৪ ও ৩০ কিলোমিটার দূরের শহরেই এই সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। খোঁজ নিয়ে জানা যায়, বেগুন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, লাউ ৪০ টাকা পিস, সিম ৬০ টাকা, মুলা ৩০ টাকা, মরিচ ৬০ টাকা আর ফুলকপি ৬০ টাকা কেজি দরে।
খলিসাকুন্ডি বাজারে বেগুন নিয়ে আসা কৃষক আমিরুল ইসলাম বলেন, বীজ, সার ও কীটনাশকের যে দাম, তার ওপর ফসল ফলাতে যে পরিমাণ খাটুনি হয় তাতে এই দামে পোষায় না। কিছুদিন আগেও ভালো দাম ছিল। সবজি বেশি উঠায় দাম কমে গেছে।
সবজি ব্যাপারী আসলাম মন্ডল বলেন, আমদানির ওপর কাঁচামালের দাম নির্ভর করে। কৃষক যেদিন বেশি মাল নিয়ে আসেন সেদিন দাম কমে যায়। আমরা চেষ্টা করি যতোটা কমে কেনা যায়। কারণ আমাদের লেবার ও ক্যারিং খরচ আছে। সব দিন যে লাভ করা যায় তা কিন্তু না।
কুষ্টিয়ার মিরপুর পৌর বাজারের খুচরা সবজি বিক্রেতা খোকন বলেন, ফড়িয়া, আড়ত আর খুচরা প্রতি ধাপে কেজিতে কমপক্ষে ৫ টাকা লাভ রাখা হয়, তারপরও খরচ আছেই। হাত বদলে দাম দ্বিগুণ হওয়া অস্বাভাবিক নয়।
সবজি বাজার করতে আসা আমিরুল ইসলাম বলেন, মধ্যস্বত্বভোগীদের সংখ্যা ও তাদের লাভ কমানো গেলে ভোক্তা ও উৎপাদক উভয়পক্ষ লাভবান হতে পারতো।
কুষ্টিয়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন এলাকায় কৃষি বিপণন হাট করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। আর কৃষক পর্যায় থেকে সরাসরি বিপণনের জন্য গঠন করা হচ্ছে কৃষক দল। এভাবে কৃষকের সঙ্গে ভোক্তার সরাসরি সংযোগ ঘটানো গেলে কৃষক যেমন ভালো দাম পাবেন, তেমনি তুলনামূলক কম দামে কিনতে পারবেন ভোক্তারা।
যশোরে চলতি মওসুমে লক্ষ্যমাত্রার বেশি জমিতে পেঁয়াজের আবাদ
যশোর অফিস
চাহিদার যোগান দিতে গতবারের তুলনায় চলতি মওসুমে জেলায় বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে ও লাভের আশায় চাষিরা এ ফসল আবাদে আগ্রহী হয়ে উঠেছেন বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত মওসুমে (২০২২) জেলার ৮ উপজেলায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজের আবাদ হয়েছিল। চলতি মওসুমে এ জেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছড়িয়ে বেশি জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার আশা করছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।
পেঁয়াজের চাহিদা মেটাতে জেলায় ৩০০ হেক্টর জমিতে এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। ‘অসময়ে এ জাতের পেঁয়াজ উৎপাদনে ২ হাজার ৫০০ কৃষককে সার, বীজসহ কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। আবাদ হওয়া গ্রীষস্মকালীন লাল জাতের পেঁয়াজ কাটা শুরু হয়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমা শুরু হয়েছে।
জেলার ৮উপজেলার মধ্যে চৌগাছা, ঝিকরগাছা ও সদর উপজেলায় অসময়ের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। এছাড়া চৌগাছা, মণিরামপুর ও সদর উপজেলায় অন্য উপজেলার তুলনায় শীতকালীন পেঁয়াজের আবাদ বেশি হয়।
চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের পেঁয়াজ চাষি গোলাম মোস্তফা বাসসকে জানান, এ বছর তিনি ৬৬শতক জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। নতুন পেঁয়াজ কাটা শুরু করেছেন। মোট ১২০ মণ পেঁয়াজ ফলন হবে বলে আশা করছেন। পেঁয়াজ আবাদে তার মোট খরচ হবে ৬০ থেকে ৭০হাজার টাকা।
যশোর শহর কালিবাড়ি এলাকার পেঁয়াজ আড়তদার মেসার্স জননী ভান্ডারের স্বত্বাাজধিকারী কামাল হোসেন জানান, বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু করেছে। পাইকারীভাবে নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতিকেজি ৭০-৮০ টাকা দরে এবং পুরাতন পেঁয়াজ ১৩০-১৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বাসসকে জানান, কৃষকদের পেঁয়াজ চাষে আগ্রহী করতে সার, বীজসহ কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহের লক্ষ্যে প্রণোদনা চালু করা হয়েছে।চাহিদার তুলনায় ঘাটতি পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ২ হাজার ৫০০ কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে।এ জেলায় কৃষকরা পেঁয়াজ চাষে সাড়া দেয়ায় আগামি বছর প্রণোদনা পাওয়া কৃষকের সংখ্যা আরও বাড়তে পারে।এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্য বাড়িয়েছে।প্রশাসন বাজার মনিটরিং করায় এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসা শুরু করায় হঠাৎ বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দাম অনেকখানি কমে গেছে। কৃষকদের উদ্বুদ্ধ করায় তারা এখন বানিজ্যিকভাবে পেঁয়াজ চাষ শুরু করেছেন।এ বছর পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান।
নগরীতে শহীদ মোক্তার হোসেন দাড়িয়া পরিবারের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধে গনহত্যার শিকার শহীদ মোক্তার হোসেন দাড়িয়ার ৫২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার পরিবার বর্গের পক্ষ থেকে গল্লামারি বদ্ধভূমির স্মৃতি বেদীতে শ্রদ্ধা নিবেদন ও শহীদ মোক্তার হোসেন দাড়িয়ার র”হের মাগফিরাত কামনায় দোয়া ও মানববন্ধন পালিত হয়। মানবন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি ও খুলনার গল্লামারি সহ সকল বদ্ধভূমিকে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ স্মৃতি কমপ্লেক্স করার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন শহীদ সন্তান মোঃ মফিদুল ইসলাম টুটুল, শহীদদের ভাই আব্দুর রহিম রতন, আবিদা আফরিন, মোঃ বুলবুল আলম, মোঃ নাসির উদ্দিন বাদশা রাসু, মোঃ মিজানুর রহমান, সুমন দাড়িয়া , মোঃ মহিবুল্লাহ । দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মোস্তফা । এছাড়া উপস্থিত ছিলেন শহীদ মোক্তার হোসেন দাড়িয়া পরিবারের সদস্য বৃন্দ।
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় শাহআউলিয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য বিপ্লব কুমার দও এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ওর্য়াড সভার প্রবক্তা স্বপন দাশ। উদ্বোধন ছিলেন পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)। সঞ্জয় ধর সুমন এর সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ শাহাজান আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, প্রবীন আ’লীগ নেতা মল্লিক হাবিবুর রহমান ও শিক্ষক সৈয়দ শাহ এলান। সভায় উপদেষ্টা ছিলেন সংরক্ষিত (৭,৮, ৯) ওর্য়াডের মহিলা সদস্যা স্বপ্না বেগম। সভায় দু’শতাধিক উপকারভোগী তাদেও চাহিদা দাবী করেন, যা উদ্যোগক্তা মৌসুমী আক্তার খসড়া আকারে রেজুলেমন করেন।
৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খান হাফিজুর রহমানের ভারতে অস্ত্রপাচার সফল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমান হার্টজনিত সমস্যার কারনে উন্নত চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোর নারায়োনি হসপিতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রেসমেকার ইনফেকশন জনিত সমস্যার কারনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ি ২ টি অপারেশনের মধ্যে ১ম অপারেশন গতকাল সফলভাবে সম্পন্ন হয়েছে। কয়েকদিনের ভিতরে তার ২য় অপারেশন সম্পন্ন হবে। এদিকে খান হাফিজুর রহমানের সুস্থ্যতা কামনা করেছেন দলিয় নেতাকর্মি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংস্কৃতি সমাবেশ মঞ্চের: মহান বিজয় দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সংস্কৃতিকর্মী সমাবেশ মঞ্চ, খুলনার উদ্যোগে ১৩ ডিসেম্বর’২৩ বেলা ৩:৩০টায় খুলনা শহীদ হাদিস পার্কে সংগঠনের উপদেষ্টা প্রফেসর সাধন ঘোষের পরিচালনায় ৫২ জন শিল্পীর অংশগ্রহণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় মহান বিজয় দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান। পরিষদের অন্যতম সদস্য হুসাইন বিল্লাহ’র সঞ্চালনায় “মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশ”Ñশীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর সাধন ঘোষ, মোকলেসুর রহমান বাবলু,স্বপন কুমার গুহ, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, অধ্যাপক জাহাঙ্গীর আলম ও শাহীন জামাল পণ। বক্তারা বলেন, দেশের সময়ের প্রয়োজনে, দুর্বিপাকে, দুঃসময়ে, সাংস্কৃতিক অঙ্গণের যোদ্ধারা ঘর থেকে বেরিয়ে এসেছে রাজপথে। দেশের একটি টানাপোড়েন সময়ে মুক্তিযুদ্ধ বিজয়ের ৫২ বছর পরও সংকটময় মুহূর্তে আমরা সাংস্কৃতিক অঙ্গণের দেশপ্রেমিক দায়িত্বশীল মানুষেরা বলতে চাই, আমরা জানি, আমাদের ভাষা, সংস্কৃতি, সংগ্রাম, বিভিন্ন সময়ের অর্জন, যা আমাদের ঐতিহ্য বহন করে তাকে বিভিন্ন সময়ে সাম্রাজ্যবাদীগোষ্ঠী ও সাম্প্রদায়িক হিংস্র অপশক্তি বিভ্রান্ত ও ধ্বংসের ছোবল প্রতিনিয়ত হানছে। এমনকি মুক্তিযুদ্ধের বাঙালির আত্মদান ও অর্জনকে বিনষ্ট ও বিকৃত করার হীন প্রচেষ্টায় লিপ্ত। বক্তারা আহ্বান জানান, আসুন আমরা মিলিত হই, আমাদের ভাষা, সংস্কৃতি, শিক্ষাসহ জনগণের অধিকার সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনা আদর্শে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হই। বিজয় দিবসের এই অনুষ্ঠানমালায় পরিবেশিত হয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, দেশাত্ববোধক গান, গণসঙ্গীত, কবিতা পাঠের আসর, আবৃত্তি অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন শেখ আব্দুস সালাম, কামরুল ইসলাম বাবলু, জাহিরুল ইসলাম জাকি, জাহানারা আকতারি, অধ্যাপিকা রমা রহমান, সমরেশ রায়, হিমাংশু বিশ্বাস, চিত্রা বিশ্বাস, এম এম জাফর ইকবাল, এনামুল হক বাচ্চু, দীপক দত্ত, নাছিমা খান, মোহিত কুমার মন্ডল, শের আলি শের বাগ, জাহাঙ্গীর আলম, নাজমুল তারে তুষার, রেবেকা সুলতানা, অজিত কুমার রায়, মুন্নি ইসলাম, নাছিমা খান, তৈফুন নাহার, শহীদুল ইসলাম রাজু, বাপ্পী সরকার, নিমাই চন্দ্র দাস এবং শেষ পর্বে মঞ্চায়ন হয় মোকলেছুর রহমান বাবলুর তত্ত্বাবধানে, শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘আগুনের ফুল’।
মহান বিজয় দিবসের এই কর্মসূচিতে ছিল মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অরবিন্দ মৃধা, কবি ওলিয়ার রহমান, সুবির বসু, জাহিদ হোসেন, নারায়ণ চন্দ্র রায়, জেসমিন জামান, এল কে টপি, পরিমল মল্লিক, প্রশান্ত হালদার ও অধ্যাপক গৌতম কুন্ডু।
বঙ্গবন্ধু পরিষদ, ১৬নং ওয়ার্ড-এর আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস পালন উপলক্ষে ১৩ ডিসেম্বর ’২৩ মঙ্গলবার বিকেল ৪টায় ১৬নং ওয়ার্ড-এর মেলার মাঠে সামনে সিফাত হোটেলে বঙ্গবন্ধু পরিষদ, ১৬নং ওয়ার্ড শাখা’র এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মল্লিক আজিজুর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ধরেন। সভায় সভাপতি তাঁর বক্তেব্যে বলেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময় ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সভায় আগামী ১৬ ডিসেম্বর গল্লামারী শহীদ মিনারে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান রাহাদুল্লাহ, উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মল্লিক মামুন, প্রচার সম্পাদক শেখ রেজাউল করিম, নির্বাহী সদস্য মোহাম্মদ আসলাম, শেখ মাহবুদ প্রমুখ নেতৃবৃন্দ।
দাকোপে কারিতাসের দুর্যোগের উপর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও স্থানীয় নেতাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের ডিআইডিআরএম ও ডিসিএফ প্রকল্পের আয়োজনে ও সিবিএম গ্লোবাল এর আর্থিক সহযোগীতায় সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বাংলাদেশে ডিআইডিআরএম প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জলন্ত ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ^াস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াহেদ আলী গাজী, দাকোপ প্রেসক্লাবের সাংবাদিক মো মামুনুর রশিদ, প্রাণী সম্পাদ অধিদপ্তরের সহকারি কর্মকর্তা শাপলা অধিকারী, পরিমল কান্তি কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উত্তম কুমার রায়, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসাইন, উপজেলা পরিষদের অফিস সহকারি মোঃ জিয়াউর শেখ, সিপিপির টিম লিডার দেবাশিষ ঢালী, কারিতাস বাংলাদেশের কমিউনিটি ফ্যাসিলিলেটর সুদীপ সরকার, প্রীতিলতা সরকার, প্রভাতী রায়, সোহাগ শেখ, সোয়াইব উদ্দিন, অনুপ কুমার সরকার, মনোহর চন্দ্র সরকার প্রমুখ।
দাকোপে উপজেলা ওয়াটশান কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা ওয়াটশান কমিটির সাথে নিরাপদ সুপেয় পানির অভিগম্যতা ও পরিচ্ছন্নতনা সম্পর্কিত স্বাস্থ্য বিধি অনুশীলন উন্নত করণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা ২ প্রকল্পের সহযোগীতায় বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীমুর রহমান, উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, নবযাত্রা প্রকল্পের স্টিফেন হেমব্রম, নবলোক ইকবাল হোসাইন, এ্যাডরা বাংলাদেশ পল বাড়ৈ, রূপান্তরের কল্যাণী রানী প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর ফ্রি চিকিৎসা সেবা আজ
খবর বিজপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে এবং ইসলামি হাসপাতাল এন্ড ডায়ানগষ্টিক লিঃ এর সৌজন্য অভিজ্ঞ মেডিসিন ডাক্তার ও অভিজ্ঞ গাইনি ডাক্তার দ্বারা গরীব অসহায় রোগিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)।
বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত নগরীর শেরে বাংলা রোডস্থ আমতলা মোড়ের ইসলামি হাসপাতাল চত্বরে এ সেবা প্রদান করা হবে। সকলের স্বাস্থ্য সেবার ও রক্তের গুরুপিং করা হবে। সেবা নিতে আগ্রহীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন ও সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির কর্মসূচি
।। খবর বিজ্ঞপ্তি।।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহন করেছে জাতীয়তবাদী দল বিএনপি খুলনা মহানগর ও জেলা শাখা। কর্মসুচি হলো আজ (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দলের মহানগর ও জেলা কার্যালয়সহ থানা, উপজেলা ওয়ার্ড কার্যালয়সমূহে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধঃনমিতকরণ করা হবে। সকাল ৭টায় গল্লামারীস্থ স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ ও বেলা ১১টায় দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ন্যাপ নেতা আবু মোহাম্মদ ফেরদৌসের ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রতিষ্ঠাকালীন খুলনা জেলা সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক সর্বজন শ্রদ্ধেয় জননেতা আবু মোহাম্মদ ফেরদৌসের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাপ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে ময়লাপোতাস্থ অস্থায়ী কার্যালয়ে ১৩ ডিসেম্বর ’২৩ বিকেল ৪টায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত আবু মোহাম্মদ ফেরদৌস-সহ দলের যে সকল নেতাকর্মী আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। ন্যাপ খুলনা মহানগর সভাপতি নাসির উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক খান জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় আবু মোহাম্মদ ফেরদৌসের স্মৃতিচারণ করেন জেলা ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক টুটুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ তারক চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ সুভদ্রা বালা ঢালী, মহানগর সাধারণ সম্পাদক এড. মিলন মোহন মণ্ডল। আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ডাঃ নিরঞ্জন বিশ্বাস, কোষাধ্যক্ষ রাহা গোবিন্দ লাল, প্রচার সম্পাদক রাজু আহমেদ, মহানগর মহিলা বিষয়ক সম্পাদক মেরীনা পারভীন যুঁথি, ন্যাপ নেতা নীহার রঞ্জন বর্মণ, শাওন চন্দ্র বাছাড়, অন্তরা সরকার, মোঃ মিজানুর রহমান, ডাঃ শরীফুল আলম, জাবেদ খালিদ পাশা, ইন্দ্রানি সানা, মোঃ সাইফুল গাজী, ফাহমিদা তাবাসুম, কনক রায়, বাবু মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মালিক ছরোয়ার উদ্দিনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মরহুম মালিক ছরোয়ার উদ্দিনের ৩য় মৃত্যুবার্ষিকী ও সাবেক যুগ্ম-আহবায়ক মরহুম শেখ মোঃ আব্দুল্লাহ এবং মরহুম শেখ মোঃ ফেরদাউসের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান করেছে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার (১৩ ডিসেম্বর) আসর বাদ খুলনা দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক সুরজিৎ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রুবেল, এস এম আঃ রব, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, মোঃ উজ্জ্বল হাওলাদার, মোঃ হুমায়ুন কবির, আনিচুল হক, মিজানুর রহমান মিজান, রাজিব দাশ টাল্টু, ইদ্রিস আলী, খান ফরাদুজ্জামান সুমন, এম এম ইমরান হোসেন, মোঃ হুসাইন কবির সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম তানভীর রহমান অপু, আলমগীর হোসেন, রাজু, সাগর, হান্নান, রাশেদ, জাহিদ, রবিউল ইসলাম শাওন, সুমন শেখ প্রমুখ। স্মরণ সভা শেষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মরহুম মালিক ছরোয়ার উদ্দিন ও সাবেক যুগ্ম-আহবায়ক মরহুম শেখ মোঃ আব্দুল্লাহ এবং মরহুম শেখ মোঃ ফেরদাউসের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ রফিকুল ইসলাম।#
কুল্যায় নদী খননের মাটি অবাধে বিক্রির সংবাদ প্রকাশিত হওয়ায় দৌড়ঝাঁপ
নিজস্ব প্রতিনিধি
আশাশুনি উপজেলা কুল্যায় গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে বেতনা নদী খননের মাটি। প্রশাসন নীরব দেখার যেন কেউ নেই। এমন নিউজ প্রকাশিত হওয়ার পরপরই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে মুনছুর। ভূমিদস্যু ও মাটিদস্যু মুনছুর স্থানীয় কালো তালিকাভূক্ত সাংবাদিকের সাথে যুক্ত হয়ে কালো কাজ সাদা করার পায়তারায় নেমেছে। স্থানীয়সূত্রে জানাযায় এই কালো সাংবাদিক মুনছুরের সাথে ভাগিতে যুক্ত হয়ে সরকারি মাটি বিক্রির পায়তারায় নেমেছে। এলাকার সন্ত্র্রাসীদের সাথে যুক্ত হয়ে তাদের কাজ দেদারছে চালিয়ে যাচ্ছে। প্রায় ১ মাস ধরে১০/১৫ টা ডাম্পার গাড়ি নিয়মিত তাদের মাটি বহন করে যাচ্ছে। ৪০/৫০ লক্ষ ফুট মাটি হরিলুটে মগ্ন আছে। এই কালো সাংবাদিক এলাকায় টু পাস সাংবাদিক নামে পরিচিত। তার কাজ তিনটি এক কালো কাজ বিভিন্ন সেক্টরে গিয়ে সাদা করা, দুই চাঁদাবাজি এবং তিন বাটপারি। তথ্য অনুসন্ধানে জানা যায় প্রভাবশালীরা দিনে ও রাতে মাটি বিক্রি অব্যহত রেখেছে। কেউ আবার পানি উন্নয়ন বোর্ড থেকে ৪০ হাজার ফুটের অর্ডার নিয়ে লক্ষ লক্ষ ফুট মাটি বিক্রি করছে। কিন্তু তাদের তদারকি করবে কে এমন প্রশ্ন স্থানীয় সচেতন মহলের। কেউ ভাটায় মাটি বিক্রি করছে। জানাযায় বিভিন্ন মহলে মোটা অংকের টাকা দিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে কুল্যা গুনাকরকাটি ব্রীজ সংলগ্ন স্থানে গেলে দেখা যায় ব্রীজের পাশে স্কেবেটর মেশিন দিয়ে দেদারছে মাটি কেটে ডাম্পার গাড়িতে ভরে বিভিন্ন জায়গায় বিক্রি করে যাচ্ছে। কয়েকটি ডাম্পার গাড়ি লাইন দিয়ে মাটি নিচ্ছে। এসব ডাম্পার গাড়িতে মাটি বহনের ফলে রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয়রা জানায় কিছুদিন আগে বৃষ্টির ফলে রাস্তায় কাদা থাকায় সড়কে দুর্ঘটনা ঘটেছে। জানাযায় এ মাটি বিক্রি করছে মুনছুর। তথ্যঅনুসন্ধানে জানা যায় মাটির অর্ডার নিয়েছে ৪০ হাজার ফুট। কিন্তু বিক্রি হয়েগেছে লক্ষাধিক ফুট মাটি। এখনও মাটি বিক্রি অব্যহত আছে। প্রতি ডাম্পার মাটি বিক্রি হচ্ছে ৮০০/১০০০ টাকায়। দুরে গেলে দাম বেশি। লক্ষ লক্ষ টাকা টাকা হাতিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে মুনছুর ও তার পার্টনার কালো সাংবাদিক।তাদের আতংকে এলাকাবাসি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এমতাবস্থায় এলাকাবাসি আইনপ্রয়োগকারি সংস্থাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান।
খুলনা জেলা নির্বাচন পর্যবেক্ষক কমিটির অনুমোদন
খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ জেলা ভিত্তিক নির্বাচন পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে। খুলনা বিভাগীয় পর্যবেক্ষণ পর্যবেক্ষক কমিটির প্রধান সমন্বায়ক পারভীন জামান কল্পনা খুলনা জেলা নির্বাচন পর্যবেক্ষক কমিটি অনুমোদন করেন ।আজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্যাডে সেই কমিটি প্রকাশ করা হয়েছে।
খুলনা জেলা নির্বাচন পর্যবেক্ষক কমিটির সদস্যরা হচ্ছেন- এ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, এম. এ রিয়াজ কচি, কাজী শামীম আহসান, অধ্যক্ষ ডা: শেখ মোঃ শহিদুল্লাহ, মোঃ খায়রুর আলম, মানিকুজ্জামান অশোক, হোসনে আরা চম্পা, চৈতালী হালদার, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা শিউলি, অজিত বিশ্বাস, চিশতী নাজমুল বাশার সম্রাট, পারভেজ আলম হাওলাদার, আজবার রাজ, এম এম আজিজুর রহমান রাসেল।
রূপসায় দুই শহীদ বীরের স্মরণে ৮দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ
রূপসা প্রতিনিধি
৮ দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের মধ্য দিয়ে রূপসা নদীর পূর্ব পাড়ে শায়ীত শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহর স্মরণে দুই দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। রূপসা প্রেসক্লাবের আয়োজনে ১২ ডিসেম্বর রাত ১২টায় ক্লাবের সামনে টুর্নামেন্টের পুরস্কর বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে গোপালগঞ্জের ইমন-ইমন জুটিকে হারিয়ে সাতক্ষীরার অপু-রিয়াদ জুটি চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ হয়েছে রিয়াদ।
বিজয়ীদের মাঝে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীয় ক্রীড়া ধারা ভাষ্যকার মোঃ রবিউল ইসলাম পলাশ, সারাহ সুপার স্টোরের নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম সুমন, রূপসা থানার এসআই মোঃ ইমরান, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, মেসার্স সুলতান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আবু হুরাইরা, উপজেলা আওয়ামীলীগ নেতা এমডি রকিব উদ্দীন, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী ও সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণুর যৌথ পরিচালনায় বক্তৃতা করেন সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, তরিকুল ইসলাম ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সদস্য হোসাইন আহমেদ, আল মাহমুদ প্রিন্স, হামিদুল হক, আখতার খান, আবু হারুন আর রশিদ, বেনজীর হোসেন, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, মুহাঃ নাঈমুজ্জামান শরীফ, রেজাঊল ইসলাম তুরান।
উল্লেখ, দেশ স্বাধীনের মাত্র ৬ দিন আগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর খুলনাকে শত্রুমুক্ত করার অঙ্গিকার নিয়ে রণতরী পলাশ, পদ্মা ও গানবোট পানভেল নিয়ে যাত্রাকালে শিপইয়ার্ডের অদুরে বিমানের নিক্ষিপ্ত গোলাবর্ষনে ‘পলাশে’ থাকা স্বাধীন বাংলার এ দুই সূর্যসন্তানসহ অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ রূপসা নদীর পূর্ব পাড়ে সমাহিত করে।
১৯৯৭ সালে রূপসার সাংবাদিক সমাজ এ দুই শহীদ বীরের সমাধী মাজারে রূপান্তরিত করার লক্ষ্যে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে তা বাস্তবায়ন করে। এরপর থেকে ধারাবাহিকভাবে রূপসা প্রেসক্লাব ওই দুই বীরের স্মরণে অনুণ্ঠান করে আসছে। প্রতি বছরের ন্যায় রূপসা প্রেসক্লাব এবছরও এ দুই বীরের স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিলো ৯ ডিসেম্বর বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ৮দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন, ১০ ডিসেম্বর সকাল ৯টায় পূর্ব রূপসাস্থ মাজার প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বেলা ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা, দোয়া অনুষ্ঠান ও সন্ধ্যায় ৮দলীয় ব্যাডমিন্টন টুর্ণামেন্ট। অন্যান্য সকল অনুষ্ঠান নির্ধারিত দিনে অনুষ্ঠিত হলেও বৃষ্টিতে মাঠ কর্দমাক্ত হওয়ার কারণে ১০ডিসেম্বরের টুর্ণামেন্ট ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
খুলনার আবাসন প্রকল্প-পরিবেশ শীর্ষক গণশুনানীতে বক্তারা: কেডিএ’র মাস্টার প্লানে নগরায়ন এখন সময়ের ব্যাপার
স্টাফ রিপোর্টার
খুলনার আবাসন প্রকল্প এবং পরিবেশ শীর্ষক গণশুনানী বুধবার সকালে স্থানীয় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। এই গণশুনানীর আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা)। গণশুনানীতে সঞ্চালক বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, কেডিএ’র মাস্টার প্লান অনুযায়ী নগরায়ন এখন সময়ের ব্যাপার। বড় লোকদের জন্য আবাসন প্রকল্প করছে কেডিএ। এ কালচার থেকে বের হতে হবে। দরিদ্র ও মধ্যবিত্ত লোকদের জন্য আবাসন প্রকল্প করতে হবে। এবং তা বন্টন বা বিক্রি প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে করতে হবে। কেডিএ’র আইন পাশ কাটিয়ে উপজেলা পরিষদ কর্তৃক ভবন নির্মাণসহ বিভিন্ন আইন কখন শুভকর নয়। অসাধু চক্র কেডিএ-কে পাশ কাটিয়ে উপজেলা পরিষদের নিকট গিয়ে ভবন নির্মাণসহ নানা বিষয় অনুমোদন নিয়ে আসছে। যা উপজেলা পরিষদ দিতে পারে না। ময়ুর নদ সিএস খতিয়ান অনুযায়ী সিমানা নির্ধারণ করা উচিত। সে মতে, নদের পাশে ওয়াকওয়ে ও সবুজ বনায়ন করতে হবে। তবেই ময়ুর নদ দখলসহ দুষণ রোধ করা সম্ভব। তিনি আরো বলেন, নদীর সঙ্গে মানুষের আত্মার সম্পর্কে আছে। নদীর পানির স্রোত আমাদের বাঁচিয়ে রেখেছে। নদীকে আমরা মেরে ফেলতে পারি কিন্তু সৃষ্টি করতে পারি না। ময়ুর নদীকে বাঁচাতে না পারলে খুলনাবাসীও বাঁচাতে পারবে না। আমাদের আগামী প্রজন্মকে সুন্দরভাবে বাঁচানোর জন্য নদীকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
অতিথির বক্তব্য রাখেন কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম। তিনি বলেন, বেসরকারি আবাসন ব্যবসায়ীরা অন্যের জমি আমমোক্তা নিয়ে তা ক্রেতাদের নিকট বিক্রি করে থাকে। গ্রাহক তা কেনার পর বিপদে পড়ে। এ ব্যাপারে তাদের সর্তক করা হচ্ছে। কেডিএ এ ব্যাপারে গ্রহক ও আবাসন মালিকদের সাথে একাধিকবার বৈঠক করেছে। না শুনার পর সম্প্রতি এসব আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। কেডিএ এসব আবাসন ব্যবসা সঠিকভাবে করার জন্য আরো কঠোর হচ্ছে। বর্তমান চেয়ারম্যান অত্যন্ত আন্তরিকতার সাথে নগরবাসীর সেবা দিয়ে চলেছে। ভবন নকশা খুবই অল্প সময়ের মধ্যে দিয়ে কেডিএ সুনাম অর্জন করেছে। এছাড়া কেডিএ নগরীর বড় বড় মোড়ে বিল বোর্ড দিয়ে খুলনাবাসীকে সর্তক করার উদ্যোগ গ্রহণ করেছে। এ ধারা অব্যাহত থাকবে। গণশুনানীতে কী নোট পেপার উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের প্রফেসর আহসানুল হক। আরো অতিথি ছিলেন কেডিএ’র প্রকল্প কর্মকর্তা তানভীর আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর বিভাগীয় উপ পরিচালক আরেফিন বাদল। বক্তারা বলেন, কৃষি জমি এভাবে অকৃষি কাজে ব্যবহার অব্যাহত থাকলে আগামী ২০৫০ থেকে ২০৭০ সালের মধ্যে দেশে কোন কৃষি জমি থাকবে না। দেশে ১২ ভাগ জলাশয় থাকা দরকার। কিন্তু বালু আর ভূমি সন্ত্রাসের কারণে তা এখন নেই। বিকেলে বেলার টিম শোলমারি, ভন্দ্র নদীতে সরেজমিন পরিদর্শনে যান। নদী ভরাট ও দখলের ভয়াবহ অবস্থা দেখে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান ক্ষোভ প্রকাশ করেন। নদী বাঁচাতে আন্দোলন সংগ্রাম ও এলাকাবাসীকে সচেতন করার কর্মসূচী গ্রহণের কথা বলেন। বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের সার্বিক পরিচালনায় শুনানীতে বক্তৃতা করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের আহবায়ক এড. কুদরত ই খুদা, সদস্য সচিব সুতপা বেদজ্ঞ, এড. বাবুল হাওলাদার, কুয়েটের শিক্ষক তুষার কান্তি রায়, সাংবাদিক এইচএম আলাউদ্দীন, খলিলুর রহমান সুমন, আবুল হাসান হিমালয়, আইআরভি’র মেরিনা যুথি, ক্লিনের হাসান মেহেদীসহ নাগরিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।











































