।। খবর বিজ্ঞপ্তি।।
ফ্যাসিস্ট সরকার পতনের দাবিতে চলমান একদফা আন্দোলনের কর্মসুচিতে খালিশপুর থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম ও সদস্য সচিব হাবিবুর রহমান বিশ^াস দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন। কোন কারণ ছাড়াই কর্মসুচিতে অনুপস্থিত থাকার অপরাধে অভিযুক্ত করে কেন দায়িত্ব থেকে অব্যাহতি ও থানায় সমন্বয়কারী নিয়োগ করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন খুলনা মহানগর বিএনপি আহবায়ক ও সদস্য সচিব। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক কারণ দর্শানো নোটিশে ৩দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের অনুরোধ করা হয়েছে। অন্যথায় একতরফা সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।











































