Home আঞ্চলিক শামীমকে অব্যাহতি: মেশকাত ২৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক

শামীমকে অব্যাহতি: মেশকাত ২৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক

175

খবর বিজ্ঞপ্তি।।
নগরীর ২৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মাহাবুব উল্লাহ শামিমকে অব্যাহতি দিয়ে মোঃ মেশকাত আলীকে ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে থানা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মাসুদ খান স্বাক্ষরিত পত্রে এমনটি জানা গেছে।

পত্রে উল্লেক করা হয়, গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় কর্মসূচীর সকল পর্যায়ে মাহাবুব উল্লাহ শামিম’র অনুপস্থিতি এবং মহানগর বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দের নাম ব্যাবহার করে ওয়ার্ড নেতৃবৃন্দের সংগে অসাদাচরন, শারীরিকভাবে লাঞ্ছিতও দূর্ব্যাবহারসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ২৭ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক এর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং পরবর্তী যুগ্ম আহ্বায়ক মোঃ মেশকাত আলীকে ২৭ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর এবং সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর অনুমোদন ক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বিষয়টি মহানগর বিএনপির আহবায়ক ও সদস্যসচিবকে অবহিত করা হয়েছে।