Home খেলাধুলা একনজরে দেখে নিন বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি

একনজরে দেখে নিন বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি

77

ক্রীড়া প্রতিবেদক।।

আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। আর আসরের ফাইনাল মাঠে গড়াবে আগামী ১ মার্চ।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, ৭ দলের আসরটিতে অনুষ্ঠিত হবে ৪৬ ম্যাচ।

মোট তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসরের সবগুলো ম্যাচ। এই তালিকায় আছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

জানা গেছে, বরাবরের মতো এবারও দিনে থাকছে দুটো করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। তবে শুক্রবার খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা পর।

আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব। ২৬ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিলেট পর্ব। এরপর দলগুলো ফের ঢাকায় ফিরবে।

ঢাকার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি। আর ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে খেলার পর বাকি অংশের জন্য আবার ঢাকায় ফিরবে দলগুলো।

এদিকে বিপিএলের আগের ৯ আসরের মধ্যে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। তিনবার ঢাকা এবং একবার করে জিতেছে রংপুর ও রাজশাহী।

২০২৪ বিপিএলের পূর্ণাঙ্গ সূচি-

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৯ জানুয়ারি, ২০২৪ কুমিল্লা-ঢাকা ঢাকা দুপুর ২টা
১৯ জানুয়ারি, ২০২৪ সিলেট-চট্টগ্রাম ঢাকা সন্ধ্যা ৭টা
২০ জানুয়ারি, ২০২৪ রংপুর-বরিশাল ঢাকা দুপুর ১টা ৩০ মিনিট
২০ জানুয়ারি, ২০২৪ খুলনা-চট্টগ্রাম ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
২২ জানুয়ারি, ২০২৪ চট্টগ্রাম-ঢাকা ঢাকা দুপুর ১টা ৩০ মিনিট
২২ জানুয়ারি, ২০২৪ বরিশাল-খুলনা ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
২৩ জানুয়ারি, ২০২৪ সিলেট-রংপুর ঢাকা দুপুর ১টা ৩০ মিনিট
২৩ জানুয়ারি, ২০২৪ কুমিল্লা-বরিশাল ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
২৬ জানুয়ারি, ২০২৪ রংপুর-খুলনা সিলেট দুপুর ২টা
২৬ জানুয়ারি, ২০২৪ কুমিল্লা-সিলেট সিলেট সন্ধ্যা ৭টা
২৭ জানুয়ারি, ২০২৪ বরিশাল-চট্টগ্রাম সিলেট দুপুর ১টা ৩০ মিনিট
২৭ জানুয়ারি, ২০২৪ রংপুর-ঢাকা সিলেট সন্ধ্যা সাড়ে ৬টা
২৯ জানুয়ারি, ২০২৪ সিলেট-চট্টগ্রাম সিলেট দুপুর ১টা ৩০ মিনিট
২৯ জানুয়ারি, ২০২৪ খুলনা-ঢাকা সিলেট সন্ধ্যা সাড়ে ৬টা
৩০ জানুয়ারি, ২০২৪ কুমিল্লা-রংপুর সিলেট দুপুর ১টা ৩০ মিনিট
৩০ জানুয়ারি, ২০২৪ সিলেট-বরিশাল সিলেট সন্ধ্যা সাড়ে ৬টা
০২ ফেব্রুয়ারি, ২০২৪ সিলেট-ঢাকা সিলেট দুপুর ২টা
০২ ফেব্রুয়ারি, ২০২৪ কুমিল্লা-চট্টগ্রাম সিলেট সন্ধ্যা ৭টা
০৩ ফেব্রুয়ারি, ২০২৪ বরিশাল-খুলনা সিলেট দুপুর ১টা ৩০ মিনিট
০৩ ফেব্রুয়ারি, ২০২৪ সিলেট-রংপুর সিলেট সন্ধ্যা সাড়ে ৬টা
০৬ ফেব্রুয়ারি, ২০২৪ রংপুর-ঢাকা ঢাকা দুপুর ১টা ৩০ মিনিট
০৬ ফেব্রুয়ারি, ২০২৪ বরিশাল-চট্টগ্রাম ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
০৭ ফেব্রুয়ারি, ২০২৪ কুমিল্লা-খুলনা ঢাকা দুপুর ১টা ৩০ মিনিট
০৭ ফেব্রুয়ারি, ২০২৪ সিলেট-ঢাকা ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
০৯ ফেব্রুয়ারি, ২০২৪ সিলেট-খুলনা ঢাকা দুপুর ২টা
০৯ ফেব্রুয়ারি, ২০২৪ কুমিল্লা-ঢাকা ঢাকা সন্ধ্যা ৭টা
১০ ফেব্রুয়ারি, ২০২৪ রংপুর-চট্টগ্রাম ঢাকা দুপুর ১টা ৩০ মিনিট
১০ ফেব্রুয়ারি, ২০২৪ বরিশাল-ঢাকা ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
১৩ ফেব্রুয়ারি, ২০২৪ কুমিল্লা-চট্টগ্রাম চট্টগ্রাম দুপুর ১টা ৩০ মিনিট
১৩ ফেব্রুয়ারি, ২০২৪ রংপুর-খুলনা চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ৬টা
১৪ ফেব্রুয়ারি, ২০২৪ বরিশাল-ঢাকা চট্টগ্রাম দুপুর ১টা ৩০ মিনিট
১৪ ফেব্রুয়ারি, ২০২৪ কুমিল্লা-খুলনা চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ৬টা
১৬ ফেব্রুয়ারি, ২০২৪ খুলনা-ঢাকা চট্টগ্রাম দুপুর ২টা
১৬ ফেব্রুয়ারি, ২০২৪ রংপুর-চট্টগ্রাম চট্টগ্রাম সন্ধ্যা ৭টা
১৭ ফেব্রুয়ারি, ২০২৪ সিলেট-বরিশাল চট্টগ্রাম দুপুর ১টা ৩০ মিনিট
১৭ ফেব্রুয়ারি, ২০২৪ চট্টগ্রাম-ঢাকা চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ৬টা
১৯ ফেব্রুয়ারি, ২০২৪ কুমিল্লা-সিলেট চট্টগ্রাম দুপুর ১টা ৩০ মিনিট
১৯ ফেব্রুয়ারি, ২০২৪ রংপুর-বরিশাল চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ৬টা
২০ ফেব্রুয়ারি, ২০২৪ খুলনা-চট্টগ্রাম চট্টগ্রাম দুপুর ১টা ৩০ মিনিট
২০ ফেব্রুয়ারি, ২০২৪ কুমিল্লা-রংপুর চট্টগ্রাম সন্ধ্যা সাড়ে ৬টা
২৩ ফেব্রুয়ারি, ২০২৪ কুমিল্লা-বরিশাল ঢাকা দুপুর ২টা
২৩ ফেব্রুয়ারি, ২০২৪ সিলেট-খুলনা ঢাকা সন্ধ্যা ৭টা

২৫ ফেব্রুয়ারি, ২০২৪ এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) ঢাকা দুপুর ১টা ৩০ মিনিট
২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১ম কোয়ালিফায়ার (১ম দল বনাম দ্বিতীয় দল) ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা
২৭ ফেব্রুয়ারি, ২০২৪ দ্বিতীয় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী বনাম ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা

০১ মার্চ, ২০২৪ ফাইনাল ঢাকা সন্ধ্যা সাড়ে ৬টা