
খুলনায় বিশ্ব মানবাধিকার দিবসের মানববন্ধনে বক্তারা
সরকার দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্য ও বর্বর রাষ্ট্রে পরিণত করেছে
খবর বিজ্ঞপ্তি।।
সরকারের লাগামহীন ক্ষমতালিপ্সা দেশ-জাতিসত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। ফ্যাসীবাদী সরকার দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্য ও বর্বর রাষ্ট্রে পরিণত করে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মন্তব্য করে খুলনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী আমাদের দেশ গণপ্রজাতন্ত্র হলেও ফ্যাসীবাদীরা দেশকে আওয়ামীতন্ত্রে পরিণত করেছে। রাজপথে কর্মসূচি পালন, বিক্ষোভ প্রদর্শন ও সমবেত হওয়া প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হলেও সরকার জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। এমনকি তারা রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মম ও নিষ্ঠুরভাবে নির্মূল করার জন্য হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ ও গুপ্তহত্যার মতো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে বিএনপির মানববন্ধন কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, গত ২৮ অক্টোবরের পর বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মিথ্যা গায়েবী মামলা দিয়ে কোটির উপরে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছে। ছেলেকে না পেলে মাকে, ভাইকে, বোন কিংবা বাবাকে নিয়ে যাচ্ছে। অনেককে ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। কারাগারে বিএনপির নেতাকর্মীদের ন্যায্য অধিকার দেয়া হচ্ছে না। আজকে দেশের বিচার বিভাগ চলছে একজনের নির্দেশে। বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন নেই। সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেকগুলো কার্যালয় বন্ধ করে রেখেছে। বর্তমান লোভী ও ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখে তিলে তিলে মারতে চাচ্ছে। দেশ ও জাতিকে এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বাঁচাতে অবৈধ সরকারের পতনের কোনো বিকল্প নেই। সরকার পতনের লক্ষ্যে সকলকে দলমত নির্বিশেষ রাজপথে নেমে আসার আহ্বান জানান। খুলনা মহানগর ও জেলার বিএনপির মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. মাসুদ হোসেন রনি। বিএনপি নেতা এড, নুরুল হাসান রুবা ও এড. তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সিনিয়র আইনজীবী এড. গাজী আব্দুল বারী, মহানগর ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, বেগম রেহানা ঈসা, আশরাফুল হক নান্নু, এনামুল হক সজল, মুর্শিদ কামাল, মোল্লা সাইফুর রহমান, এড. মোল্লা বজলার রহমান, ড্যাব নেতা ডাঃ রফিকুল ইসলাম বাবলু, ডাঃ আকরাম হোসেন, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসীন, এড. ড. জাকির হোসেন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, শেখ ইমাম হোসেন, ডা. আব্দুল মজিদ, অসিত কুমার সাহা, ইঞ্জি, মাহমুদ, খায়রুল ইসলাম খান জনি, খন্দকার ফারুক হোসেন, মোজাফ্ফার হোসেন শেখ, আতাউর রহমান রুনু, আল আমিন সানা, এড. এ টি এম মনিরুজ্জামান মুরাদ, এড. শফিকুল ইসলাম জোয়ার্দ্দার খোকন, এড. কানিজ ফাতেমা আমিন, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. এ. কে. এম, শহিদুল আলম শহীদ, এড, মাহফুজুর রহমান মফিজ, এড. মশিউর রহমান নানু, এড, শেখ আলফাজ হোসেন, এড. মোহাম্মদ আলী বাবু, এড. এস, এম, ইমদাদুল হক হাসিব, এড. কাজী খালিদ হাসান জনি, এড. মুনজিল আলী, এড. এহতেশামুল হক জুয়েল, এড. আবু হুরায়রা সোহেল, এড. জাহিদুজ্জামান, এড, জয়দেব সরকার, এড. শফিউল আলম তুতি, এড. তৌহিদুজ্জামান, শরিফুল ইসলাম টিপু, এড. সাইফুর রহমান সুমন, সেতারা সুলতানা, নিঘাত সীমা, মুন্নি জামান, রেশমী সুলতানা, ইয়সমীন আরা পুতুল, শারমিন আক্তার, কানিজ ফাতেমা নুপুর, শেখ আসাদ প্রমুখ। এছাড়া মানববন্ধনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও খুন-গুম ও অবৈধ সরকারের হয়রানির শিকার শত শত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রামপালে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তি আহত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় জামাল মোল্লা (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগ করেছেন আহতের শ্যালক মো. ইমরান হোসেন।
অভিযোগে জানা যায়, উপজেলার দাকোপা গ্রামের জামাল মোল্লা গত শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় পাশের সোলাইমানের দোকানে প্রবেশ করে পান কিনতে যান। এমন সময় একই গ্রামের মৃত আ. সোবহানের ছেলে মো. আক্তার মলঙ্গী গালাগালি করে হাতে থাকা কাঁচের চায়ের কাপ দিয়ে সজোরে মাথায় আঘাত করেন। এতে সে মাটিতে পড়ে গেলে হাতে থাকা ভাঙ্গা কাপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুত্বর আহত করেন। খবর পেয়ে আহত জামালের স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আক্তার মলঙ্গীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়টি রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম নিশ্চিত করে বলেন দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
রামপাল থানার ওসি আশরাফুলের প্রচেষ্টায় নিখোঁজ আরাফাতকে ফিরে পেল পরিবার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিক আরাফাত কে মোংলা উপজেলা থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম শ্রীফলতলা গ্রামের শ্রমিক আরাফাত কে তার মাতা নুর নাহারের কাছে হস্তান্তর করেছেন।
জানা গেছে, গত ইংরেজি ৯ জুলাই সকাল ৮ টায় আরাফাত কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। কয়েকদিন পরে তার পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পেয়ে তাকে খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে গত ইংরেজি ১৬ নভেম্বর শ্রমিক আরাফাতের মাতা নূর নাহার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্র আমলে নিয়ে ওসি আশরাফুল আলমের দিক নির্দেশনায় এএসআই ফজলুর রহমান অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে শ্রমিক আরাফাতের সন্ধানে নেমে তাঁকে খুঁজে পান। পরে শনিবার রাতে তাঁকে মোংলা উপজেলা সদর থেকে উদ্ধার করে টানা নিয়ে আসেন। রবিবার আনুষ্ঠানিকভাবে আরাফাত কে তার মাতার কাছে হস্তান্তর করেছেন। শ্রমিক আরাফাত সমুদ্রগামী একাধিক জেলে মহাজনদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছিল। পরে পাওনাদারদের ভয়ে সে গাঢাকা দেয়।
রামপাল থানার সদ্য বিদায়ী ওসি এস, এম আশরাফুল আলম আরাফাত কে উদ্ধার ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আদর্শ : ট্রেজারার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের জ্যেষ্ঠ শিক্ষক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের প্রাক্তন সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা ১০ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়। দুপুর ২.৩০ মিনিটে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সংশ্লিষ্ট ডিসিপ্লিন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।
প্রধান অতিথি বলেন, যে শিক্ষা মানুষকে বিনয়ী করে, যে শিক্ষা মানুষকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে সেটাই প্রকৃত শিক্ষা। যে জীবনবোধ একটি মানুষকে ক্ষুদ্র থেকে বৃহৎ করে, যে জীবনবোধ সম্পূর্ণ করে, সেটিই তো শিক্ষা, সেটিই তো শিক্ষকের কাজ। সেই শিক্ষক তিনিই, যিনি সব শিক্ষার্থীর সমস্ত হৃদয়ে পৌঁছে যান, তাঁকে অধিকার করেন। প্রত্যেককে শাসনে নয়, স্নিগ্ধ কর্তৃত্ব যেখানে ভালবাসার বন্ধনে আবদ্ধ করে। প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী তেমনই একটি ধারণা ও আদর্শের প্রতীক। তিনি শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, গোটা বাংলাদেশের সম্পদ। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও উচিত তাঁকে অনুসরণ করা। তাঁর আদর্শ ধারণ করেই খুলনা বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
বিদায়ী শিক্ষক প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী তাঁর বক্তব্যে বলেন, এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমার অনেক ঋণ। আমি যতক্ষণ জীবিত আছি, এই দেশের মানুষের কাছে যতঋণ আছে সব শোধ করে যাওয়ার চেষ্টা করবো। কাজ থেকে অফিসিয়ালি অবসর নিলেও একাডেমিক জগতে যাতে বিচরণ করতে পারলে নিজেদের অনেক বিষয় শেয়ার করতে পারবো। তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমাদের দেশকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেখার সুযোগ হয়েছিলো। সেখান থেকে আমার নতুন করে জন্ম হয়েছে। আমাদের সকলের একই শেকড় রয়েছে, তাহলো বাঙালি সংস্কৃতি। এই সংস্কৃতি ধারণ করে একটি অসাম্প্রদায়িক জাতি গঠনে সকলকে ভূমিকা রাখতে হবে।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মো. ইয়াছিন আলী। এসময় শিক্ষকদের মধ্য থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম, প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর, প্রফেসর ড. বিধান চন্দ্র সরকার, প্রফেসর ড. দেবেশ দাস। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহতালাত আহমেদ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো. আসাদুর রহমান ও মেঘনা খাতুন, কর্মচারীদের পক্ষে নিবারণ কুমার রায়। অনুষ্ঠানে ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন সাধারণ সম্পাদক প্রফেসর ড. বিধান চন্দ্র সরকার। শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন আমানী রশীদ ইরাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষার্থী লাবনী আক্তার ও শ্যামলী নন্দী।
এর আগে বিদায়ী শিক্ষককে ডিসিপ্লিনের পক্ষ থেকে ক্রেস্ট, ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়া ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য জীবনের দিক তুলে ধরে একটি বায়োগ্রাফি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় বিএনপি ও আইনজীবী ফোরামের মানববন্ধন
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও আইনজীবী ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপির নেতাকর্মী ও তাদের স্বজনরা মানববন্ধনে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা আইনজীবি ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক (২) এডভোকেট মানি খন্দকার প্রমুখ। এছাড়া চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ কর্মসূচীতে ফোরাম সভাপতি এস.এম.শামীম রেজা ডালিম, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (১) বদিউজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক (২) মানি খন্দকার, সাংগঠনিক সম্পাদক মঈনুল হক, সদস্য আহসান হোসেন, হেলাল উদ্দিন ও মাসুদ পারভেজ বক্তব্য রাখেন।
পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৩ পালিত
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি শফিকুল ইসলাম কচি।
ইউনিটি ফর ইউনিভার্স ইিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান ৷ বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী পরিচালক নিজাম উদ্দীন, অবঃ অধ্যাপক জি,এম,এম আজাহারুল ইসলাম, অবঃ প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, অবঃ উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার,অবঃ প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, এ্যাডঃ মোজাফফর হাসান,ইদ্রিস আলী মোল্যা,সুভাষ চন্দ্র রায়, খানজাহান আলী, আব্দুল গফুর প্রমুখ।
অপরদিকে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ( ঝঊওঐজ) পাইকগাছা শাখার উদ্যোগে সকাল ১১ টায় এক র্যালি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। সভাপতিত্ব করেন এ্যাডঃ শিবু প্রসাদ সরকার। এসময়ে উক্ত সংগঠন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে রশীদুজ্জামানের মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় আগামী দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল।
রবিবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। অনুষ্ঠেয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, আমিনুল ইসলাম, জামির হোসেন, সবুর হোসেন, আব্দুল মাজেদ।
আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল গফুর, আব্দুর রহমান মিস্ত্রী, আওয়ামী লীগনেতা বিভূতি ভূষণ সানা, কৃষ্ণপদ মন্ডল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর, শিক্ষক আল-ইদ্রিস, ইমরুল ইসলাম, এসএম আমিনুর রহমান লিটু, যুবলীগনেতা সুকুমার বিশ্বাস,পরেশ মন্ডল ও জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড় প্রমুখ।
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ হয়েছে।রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিথি হিসেব উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ এবং বিভিন্ন দপ্তরের অফিস প্রধান। “সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবসের দিনটি র্যালি ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভার আগে সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
ডুমুরিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া শাখার আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বর্ণাঢ্য র্যালী প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আব্দুল কাদের খান। এ সময়ে বক্তব্যদেন খুলনা জেলা মানবাধিকার নেতা তোয়েবুর রহমান, অধ্যাপক আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার, এ্যাডভোকেট রুমানা খানম, সিরাজুল ইসলাম, খান মহিদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, জাহানারা বেগম প্রমুখ।
নড়াইলে পল্লী জননী মহিলা উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পল্লী জননী মহিলা উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল। সমিতির সহ-সভাপতি নাসরিন সুলতানার সভাপতিত্বে নির্বাহী পরিচালক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান লিটন, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সহ-সভাপতি মো: রকিব উদ্দিন নয়ন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, আলিকো কনজুমার ফুড প্রোডাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন মৃধা বক্তৃতা করেন। পল্লী জননী মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ইসমত আরা বলেন, এই সমিতির ৩ হাজারের বেশী সদস্য বাজার মূল্য থেকে কমদামে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা পেয়ে নিন্ম ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা অনেকখানি সুবিধা পাবেন।
রামপালের গৃহবধূ জান্নাতুল সন্তানসহ মানিকগঞ্জের ঘিওর থেকে নিখোঁজ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের গৃহবধূ জান্নাতুল ফেরদৌস (২১) এক বছরের শিশুসহ মানিকগঞ্জের ঘিওর থেকে নিখোঁজ হয়েছেন। গত ইংরেজি ১ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টার সময় তিনি একটি চিরকুট লিখে রেখে ঘিওরের বাসা ছেড়ে বাচ্চাসহ নিখোঁজ হন। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী শেখ রবিউল ইসলাম ঘিওর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
ভুক্তভোগী স্বামী শেখ রবিউল ইসলাম জানান, চার বছর পূর্বে পার্শ্ববর্তী মোংলা উপজেলার বকুলতলা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে বিয়ে করেন। সেই সংসারে রেদোয়ান হাসনাত সাবাব নামের একটি ছেলে সন্তান জন্ম নেয়। সেই সন্তানকে নিয়ে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস নিখোঁজ হয়। সন্তানসহ গৃহবধূ নিখোঁজ হওয়ায় দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। তারা তার সন্ধান চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। তার কোন সন্ধান পাওয়া গেলে রামপাল থানায় অথবা ঘিওর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবারের সদস্যরা।
মোংলায় ১৪হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ১৪হাজার ১৫২জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডে ৬থেকে ১১মাসের ২০২৭জন শিশুকে খাওয়ানো হবে নীল রংয়ের ও ১২থেকে ৫৯মাসের ১২১২৫জন শিশুকে খাওয়ানো হবে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ১২ডিসেম্বর (মঙ্গলবার) থেকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার (১০ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এই তথ্য তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন এই তথ্য দিয়ে বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নে প্রথম শ্রেণীর ১৮জন সুপারভাইজার, ৫৪জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও ২৯০জন স্বেচ্ছাসেবক ১৪৫টি কেন্দ্রে এবং পৌরসভার ৫৭টি কেন্দ্রে তিনজন প্রথম শ্রেণীর সুপারভাইজার, ১০জন ভ্যাকসিনেটর ও ১১৪জন স্বেচ্ছাসেবক শিশুদের এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।
ডাঃ মোঃ শাহীন বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এছাড়া ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুলের অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ এবং রক্তশূন্যতা হতে পারে। তাই প্রত্যেক শিশুদের এই ক্যাপসুল খাওয়া জরুরি বলে জানান তিনি।
এদিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, মেডিকেল অফিসার মোঃ মোহাইমেন ইবনে মোস্তাফিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীনুর মোড়লসহ পরিবার কল্যাণ সহকারী, স্বাস্থ্য সহকারী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
জলবায়ুর নায্যতা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন খুলনায় অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
অ্যাওসেড, পানি অধিকার কমিটি ও কোষ্টাল ভয়েস অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ সকার ১১টায় খুলনার প্রাণ কেন্দ্র ময়লাপোতা মোড়ে সোনাপোতা মাধ্যমিক বিদ্যলয়ের সামনে জলবায়ুর নায্যতা প্রতিষ্ঠার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুবাইয়ে অনুষ্ঠিত ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ ২৮)’ কে সামনে রেখে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, ছাত্র, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক উপ¯ি’ত ছিলেন। শুরুতে পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি শুভে”ছা বক্তব্য দেন। মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু । অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন ২৫ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর মাহমুদা বেগম, অ্যাওসেড‘র, নির্বাহী সদস্য অধ্যাপক রেজিনা আখতার, পানি অধিকার কমিিিটর সদস্য এ্যাভোকেট কামরাজ্জামান জোয়াদ্দার, আর আর ও এর নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন বাবলু, কোস্টাল ভয়েসের সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, আবু হেনা মোস্তফা জামান পপলু, কালের কণ্ঠ খুলনার ্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, ডেইলী স্টারের খুলনা প্রতিনিধি দীপঙ্কর রায়, দৈনিক ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন, নাগরিক নেতা সরদার করিম হালিম,অ্যাওসেড‘র সমন্বয়কারী মাহাবুবুর রহমান, সহকারী সমন্বয়কারী হেলেনা খাতুন প্রমুখ। মানবন্ধন সঞ্চলনা করেন পানি অধিকার কমিটি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি।
মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ও দেশের উপকূলীয় এলাকায় পানির উ”চতা বৃদ্ধি, বন্যা, লবণাক্ততা, মিষ্টি পানির ঘাটতি, ঘন ঘন ঝড় ও দুর্যোগ ও তার জন্য যে বা¯‘চ্যুতি ঘটছে তা তুলে ধরেন। বক্তাগণ বলেন, দেশের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি ঘটলেও উপকূলীয় বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে জনসংখ্যা কমে যা”েছ, যার প্রধান কারন জলবায়ূ পরিবর্তনজনিত বা¯‘চ্যুতি। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও বাংলাদেশসহ বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হ”েছ। বিশেষ করে উপকূলীয় এলাকায় মানুষের জীবন-জীবিকা ব্যাহত হ”েছ। উদ্বাস্তু, গৃহহীন, বেকার মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।
দুবাইয়ে চলমান কপ ২৮ জলবায়ু সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধি জড়ো হয়েছেন। এতে বৈশি^ক উষ্ণতা রোধে জীবাশ্ম জ¦ালানীর ব্যাবহার পর্যায়ক্রমে কমিয়ে আনার বিষয়ে প্রস্তাব এসেছে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় বৈশি^ক ও ¯’ানীয় তহবিল গঠনের নায্য দাবী, কোন খয়রাতি সাহায্য নয়, এটি আমাদের নায্য অধিকার। তাই কোন প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্র¯’ নিরাপরাধ মানুষের দায়িত্ব দায়ী দেশগুলিকে নিতে হবে।
মানববন্ধনে বিশ্ব নেতৃবৃন্দকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণে ন্যায্যতা এবং কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ব্যব¯’া গ্রহণের আহ্বান জানানো হয়।
“খুলনায় বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ পালিত”
খবর বিজ্ঞপ্তি
খুলনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতিসংঘ নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এ র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় শহীদ হাদিস পার্কে এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। পথ সভায় সভাপতিত্ব করেন আসক খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ কারুজ্জামান জুয়েল।
সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন শাওন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন গ্লোবাল খুলনার সভাপতি শাহ্ মামুনুর রহমান তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা টিভি’র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, খুলনা টাইমস’র বার্তা সম্পাদক মোঃ নূর হোসেন জনি, এশিয়ান টিভি’র ফকিরহাট প্রাতিনিধি মোঃ নাসির উদ্দিন, দৈনিক খুলনা অঞ্চলের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল রহমান। এ সময় উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন খান, মোঃ সাইফুল ইসলাম বাবু, মোঃ রাজু আহমেদ, মোঃ রবিউল মুন্সি, অমিত কুমার দাস, মাহমুদুল হাসান শামিম, ইঞ্জিঃ মাসুম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম মিনার, মোঃ নাজিম সরদার, মোঃ মাসুম সরদার, পিয়া জামান, খুকু মনি, রানী সিকদার, সুমি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘণের চরম প্রতিযোগিতা চলছে। তাছাড়া গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে দল—মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আসক ফাউন্ডেশন যাতে মানবাধিকার রক্ষায় কাজ করতে পারে তার সহায়ক পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নগর যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশকে আহবায়ক ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনকে যুগ্ম আহবায়ক করে খুলনা মহানগর যুবলীগের খুলনা-০২ ও খুলনা –০৩ আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়ও খুলনা-০২ আসনের পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হয়েছে সাবেক যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ ও যুগ্ম আহবায়ক হয়েছেন কাজী কামাল হোসেন। এছাড়াও খুলনা-০৩ আসনে নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনকে আহবায়ক করে পৃথক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা –৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী এস এম কামাল হোসেন এর নির্বাচনি প্রচারনা, ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার রক্ষায় উদ্বুদ্ধ করতে, নির্বাচনকে বানচালের লক্ষে গঠিত সকল ষড়যন্ত্র প্রতিহত করতে কাজ করবে যুবলীগের এই নির্বাচন পরিচালনা কমিটি। প্রত্যেকটি ওয়ার্ড ও থানা যুবলীগের
ডাবল সেঞ্চুরি অতিক্রম করার পর বাজারে মিলছে না পেঁয়াজ
বাগেরহাট প্রতিনিধি
ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর দেশের বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। এছাড়া বাজারে মিলছে না পেঁয়াজ।
শুক্রবার দেশি পেঁয়াজের দাম ছিল ১২০ টাকা, যা একদিন যেতে না যেতেই রোববার বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকা বেড়েছে।
বাগেরহাটের ডাবল সেঞ্চুরি অতিক্রম করার পরও খুচরা বাজারে দেশি পেঁয়াজ পাওয়াই যাচ্ছে না। আড়তেও পাওয়া যাচ্ছে না দেশি পেঁয়াজ। ফলে নিম্ন ও মধ্যবিত্তের পাশাপাশি বিপাকে পড়েছেন উচ্চবিত্ত ক্রেতারা।
বাগেরহাট শহরের কাঁচাবাজারের খুচরা বিক্রেতা ছত্তার শেখ বলেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে শনিবার রাত থেকে পেঁয়াজের দাম আড়তদাররা কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দিয়েছে।
বাজারে পেঁয়াজ কিনতে আশা আমির হোসেন রনি বলেন, শনিবারও যে পেঁয়াজ ১০০ টাকা দিয়ে কিনেছি, সেই পেঁয়াজ ২০০ টাকা দাম। সব সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে আমরা ক্রেতারা কোথায় যাব। আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
শহরের রিকশাচালক সরোয়ার শেখ বলেন, সারা দিন রিকশা চালিয়ে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করি। সেখানে ২০০ টাকা যদি পেঁয়াজের পিছনে ব্যয় করতে হয়, তাহলে অন্যান্য বাজার সদাই কিনব কী করে। আমরা বাঁচব কী করে। ছেলে-মেয়েদের মুখে খাবার তো তুলে দিতে হবে। আমাদের তো বাঁচতে হবে।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন জানান, ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর হঠাৎ করে সারা দেশের সঙ্গে বাগেরহাটেও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বাজার মনিটরিং করছি। বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।
পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ কলা চাষে সফলতা
খুলনাঞ্চল রিপোর্ট
বগুড়ার শিবগঞ্জ এবং জয়পুরহাটের জামালগঞ্জে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহযোগিতায় ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’ প্রকল্পের আওতায় টিএমএসএস ‘পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ কলা চাষ’ শীর্ষক একটি উপ-প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এর আওতায় উদ্যোক্তাদের দক্ষতা, পরিবেশ ও ব্যবসায়িক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, মাটি পরীক্ষা করে সার প্রয়োগের মাধ্যমে কলার প্রদর্শনী প্লট স্থাপন এবং ব্যাগিং পদ্ধতিতে নতুন জাতের টিস্যু কালচার চারা (জি-৯) চাষ করানো হচ্ছে- যা অধিক ফলনশীল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ।
মাটি, পানি ও বায়ু দূষণ রোধে কলার বর্জ্য ব্যবস্থাপনার জন্য কমিউনিটি ও মার্কেট পর্যায়ে ওয়েস্ট কালেকশন পয়েন্ট স্থাপন করা হয়েছে- যাতে করে পরিত্যক্ত কলাগাছ যত্রতত্র না ফেলে কলাচাষীরা এসব পয়েন্টে জমা রাখতে পারেন। পরে বর্জ্য পঁচে জৈব সারে রুপান্তরিত হলে চাষীরা সেগুলো জমিতে ব্যবহার করেন।
শিবগঞ্জ অঞ্চলে পরিত্যক্ত কলার গাছ এখন আর ফেলনা নয়, যা থেকে ফাইবার (আঁশ) তৈরি করে বিভিন্ন হস্তশিল্পে (টেবিল ম্যাট, কলমদানি, গ্যাস ঢাকনা) কাজে লাগিয়ে স্থানীয় বাজারে বিক্রিসহ দেশের বাইরে রপ্তানি করার পরিকল্পনা করা হচ্ছে।
উপ-প্রকল্পটির ফলে প্রান্তিক পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এসইপি (কলাচাষ) উপ-প্রকল্পটি জিরো ওয়েস্ট প্রজেক্ট হিসেবে পরিচিতি পেয়েছে।
প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. ইসতিয়াক ইসলাম বলেন, ‘এরই মধ্যে প্রকল্প এলাকায় ৪৫ জন চাষী জি-৯ কলা চাষের আওতায় এসেছেন। প্রকল্পের কর্মকর্তাদের সহযোগিতায় কম খরচে বাল্ক পরিমাণ নিরাপদ কলা উৎপাদন করে উচ্চতর বাজারে প্রবেশের মাধ্যমে কৃষকেরা অধিক লাভবান হতে পারবে বলে আমাদের বিশ্বাস।’
হানাদার বাহিনীকে সম্মুখযুদ্ধে পরাজিত করে মুক্ত হয় নড়াইল
নড়াইল প্রতিনিধি
রবিবার ছিলো নড়াইল মুক্ত দিবস। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখযুদ্ধে পরাজিত করে তাদের হাত থেকে নড়াইলকে মুক্ত করে।
এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বধ্যভূমি, গণকবর, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা। এছাড়া বিকেলে নড়াইল মুক্ত দিবস উপলক্ষে চিত্রা থিয়েটারের আয়োজনে নাটক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এসএ মতিন বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে স্বাধীনতার যে আহ্বান ছিল নড়াইলের মুক্তিপাগল জনতা তা থেকে পিছপা হয়নি। ওই সময় নড়াইলের এসডিও’র বাসভবনকে স্থানীয় মুক্তিযুদ্ধের হাই কমান্ডের সদর দপ্তর করা হয়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তৎকালীন নড়াইলের এসডিও কামাল উদ্দিন সিদ্দিকী, এমএনএ খন্দকার আব্দুল হাফিজ, এমপিএ শহীদ আলী খান, আওয়ামী লীগ নেতা এখলাছ উদ্দিন, বিএম মতিয়ার রহমান লোহাগড়া হাইস্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও নড়াইলের সংগঠিত মুক্তিযোদ্ধাদের এক করে বিশাল বাহিনী যশোর অভিমুখে পাঠিয়ে দেন।
৬ এপ্রিল সকালে পাক হানাদার বাহিনী দুটি জেট বিমান হতে নড়াইল শহরের ওপর ব্যাপকভাবে গুলি ও বোমা নিক্ষেপ করে প্রচুর ক্ষতি সাধন করলে নড়াইল শহর জনশূন্য হয়ে পড়ে। ১৩ এপ্রিল হানাদার বাহিনীর একটি দল নড়াইল শহরের চৌরাস্তায় রেস্টুরেন্ট মালিক মন্টুকে গুলি করে আহত করে এবং হরিপদ সরদার, ভাটিয়া গ্রামের কালু বোস, সরসপুর গ্রামের প্রফুল্য মিত্রকে ধরে নিয়ে দাইতলা পুলের নিকট গুলি করে ফেলে রেখে চলে যায়। ক্যাপ্টেন দোহার উদ্যোগে লোহাগড়ার ইতনা ও আড়িযারায় প্রশিক্ষণ শিবির খোলার কারণে মধুমতি-নবগঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলের ভাটিয়াপাড়াস্থ হানাদার বাহিনীর ক্যাম্প থেকে গানবোটযোগে এসে ইতনা গ্রামে ৩৯ জনকে হত্যা করে।
মুক্তি বাহিনীর কমান্ডারগণ লোহাগড়া থানা পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটিকে ৬ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। তারা আত্মসমর্পণ না করায় ৮ ডিসেম্বর শরীফ খসরুজ্জামান, দবির উদ্দিন, ইউনুস আহমেদ, লুৎফর মাস্টার, আলী মিয়া, লুৎফর বিশ্বাসসহ অনেক গ্রুপ একত্রিত হয়ে সম্মিলিতভাবে তিন দিক থেকে লোহাগড়া থানা আক্রমণ করে। প্রচণ্ড যুদ্ধের পর হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। মুক্তিযোদ্ধারা নড়াইলে হানাদার বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হতে থাকে।
৮ ডিসেম্বর মুক্তিবাহিনী এস এম ফজলুর রহমান জিন্নাহ’র নেতৃত্বে নড়াইল কলেজের দক্ষিণে মাছিমদিয়া গ্রামে সমবেত হয়ে পুলিশ-রাজাকারদের ওপর অতর্কিত হামলা চালালে এই যুদ্ধে তরুণ মুক্তিযোদ্ধা জয়পুরের মিজানুর রহমান হানাদার বাহিনীর হাতে শহিদ হন। মিজানুর রহমানের মৃতদেহ হানাদার বাহিনীর দোসররা হাত-পা বেঁধে বাঁশে ঝুলিয়ে নড়াইল শহর প্রদক্ষিণ করে।
এ ঘটনার পর ৯ ডিসেম্বর রাতে কমান্ডার ফজলুর রহমান জিন্নাহ, আমির হোসেন, উজির আলী, শরীফ হুমায়ুন কবীর, আ. হাই বিশ্বাসের নেতৃত্বে বর্তমান নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের দক্ষিণ দিক থেকে আক্রমণ চালালে পাল্টা আক্রমণে বাগডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান শহীদ হন। শহরের পানি উন্নয়ন বোর্ডের বাংলোতে অবস্থানরত ৪০ জন পাকিস্তানি মিলিটারিকে আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা তা অস্বীকার করেন। এসময় মুক্তি বাহিনীর সদস্যরা চারদিক থেকে প্রচণ্ড গোলাবর্ষণ শুরু করলে পাক মিলিটারিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এখানে কয়েকজন পাকিস্তানী মিলিটারি নিহত হয় এবং অন্যদের জেল হাজতে পাঠানো হয়। শীতের রাতে প্রবল শীতকে উপেক্ষা করে মুক্তিযোদ্ধারা সারারাত শহরে বিজয় উল্লাস করতে থাকে ও জয় বাংলা স্লোগানে শহর প্রকম্পিত করে তোলে এবং ১০ ডিসেম্বর বেলা ১১টার দিকে নড়াইলকে পাক হানাদার মুক্ত ঘোষণা করা হয়। পরে মুক্তিপাগল হাজারো জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়
টুঙ্গিপাড়ায় নতুন রাস্তা হওয়ায় চাষাবাদের আওতায় ১২শ’ বিঘা জমি
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়ন বর্ণি ও গোপালপুর। এ দু’ ইউনিয়নের মাঝখানে পাঁচশ’ কৃষকের ১২শ’ বিঘা জমি নিচু ও জলাভূমি বেষ্টিত। ফলে বছরের অধিকাংশ সময় এসব জমি জলাবদ্ধ থাকতো।
প্রায় ২৫ বছর যাবৎ এখানে চাষাবাদ হয় না। এ বিলের পানি একটু শুকাতেই প্রাকৃতিকভাবে জন্মায় হোগলা। তাই বিস্তীর্ণ এই জায়গাটি হোগলার বিল নামে পরিচিত। এ বিলের দু’পারে মাছের ঘেরে নৌকায় চলাচল করতে হতো। এসব আগাছা ও কচুরিপানা ঠেলে ঘেরে নৌকায় যাওয়া আসা করতে কয়েক ঘন্টা সময় লাগতো। তাই বিলের মাঝে একটি রাস্তা নির্মাণের বহু বছরের দাবি ছিল দু’ ইউনিয়নের অন্তত ৫ হাজার বাসিন্দার। অবশেষে তাদের সেই দাবি পুরণ হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো নির্মাণ (কাবিখা) প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ৭৬ লাখ টাকা ব্যায়ে ওই বিলের মাঝখানে ১২ শ’ ৬৮ মিটার ইটের রাস্তা নির্মাণ করা হয়েছে। এতেই বদলে গেছে অকেজো এলাকার চিত্র। বর্তমানে ওই রাস্তার পাশে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। বোরো মৌসুমে জমিতে আবাদ শুরু করেছে কৃষক । আশপাশে গড়ে উঠেছে বসতবাড়ি। ওই জমি থেকে ৩ হাজার ৬শ’ মেট্রিক টন ফসল ফলানো হচ্ছে। যার বাজার দও আনুমানিক ১০ কোটি ৮০ লাখ টাকা। রাস্তার কারণে বিলের জায়গার দাম বেড়েছে প্রায় ৪ গুন। এছাড়া এখানে আরো ১০ কোটি টাকা মূল্যের মাছ, মুরগি, সবজি, ফল, দুধ ও গরুর মাংস উৎপাদিত হচ্ছে।
বর্নি ইউনিয়নের কৃষক ফরহাদ হোসেন বলেন, আগে আমাদের এই বিলে অনেক ধান হত। কিন্তু গত ২৫ বছর ধরে এই জমি পতিত হয়ে পড়েছিল। তাই এখানে কোন মানুষ আসত না। এখন রাস্তা হওয়াতে আমরা দু’ ইউনিয়নেই সহজে যাওয়া আসা করতে পারি । এখানে অনেক ঘরবাড়ি ও মাছের ঘের তৈরি হয়েছে। আর কৃষকেরা জমিতে ফের আবাদ শুরু করেছেন। এ রাস্তা নির্মিত হওয়ায় আমরা খুবই খুশি।
দক্ষিণ বর্নি গ্রামের মাছ চাষী মান্নান শেখ বলেন, বিলের ওপারে মিত্রডাঙ্গা গ্রামে আমার একটি মাছের ঘের রয়েছে। কচুরি ঠেলে সেই ঘেরে নৌকা নিয়ে আসা যাওয়া করতে হতো। এতে কয়েক ঘন্টা সময় লাগতো ও খুবই পরিশ্রম হতো। উৎপাদিত মাছ সঠিক সময়ে বাজারজাত করতে পারতাম না। এখন ঘেরে মোটর সাইকেল, বাই সাইকেল ও ভ্যানে করে যেতে পারি। মাছ ও কৃষি পণ্য সহজে বাজারজাত করতে পারছি। এ রাস্তার জন্য আমাদের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে।
গোপালপুরের মিত্রডাঙ্গা গ্রামের গৌতম মন্ডল বলেন, এই একটি রাস্তাই আমাদের কপাল খুলে দিয়েছে । এখন আমরা জমিতে ও রাস্তার পাশ দিয়ে শাক-সবজি আবাদ করতে পারছি। ঘেরে মাছ চাষ করতে পারছি। ঘেরপাড়ে সবজি চাষ, মুরগি ও গরু, ছাগল পালন করছি। আর রাস্তা দিয়ে সহজেই ফসল বিক্রি করে টাকা উপার্জন করছি। একটি রাস্তা আমাদের কয়েকটি গ্রামের মানুষের দুঃখ কষ্ট দূর করে দিয়েছে। সৃষ্টি করে দিয়েছে আয়ের সুযোগ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, গোপালপুর ও বর্নি ইউনিয়নের ১২শ’ বিঘা জমি জলাবদ্ধতার কারণে অনাবাদী হিসেবে পড়েছিল। ৫ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল নৌকা। তাই তাদের দুঃখ লাঘবে কাবিখা প্রকল্পের মাধ্যমে প্রথমে মাটির রাস্তা করা হয়। পরে এইচবিবি প্রকল্পের মাধ্যমে মাটির রাস্তা টেকসই করা হয়েছে। এতে মাত্র ৭৬ লাখ টাকা ব্যয় হয়েছে। এ রাস্তা নির্মিত হওয়ায় দুই ইউনিয়নের বিল বেষ্টিত এলাকার ১০ হাজার মানুষ উপকৃত হচ্ছেন। তাদের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন ঘটছে।
ব্যাংকের গাড়ি ব্যবহার করে রেখাকে অপহরণ ও হত্যা দুলাভাইয়ের
কুষ্টিয়া প্রতিনধি
যৌন লিপ্সা চরিতার্থ করতে নিজের শ্যালিকা কলেজ ছাত্রী রেখা খাতুনকে (১৮) অপহরণ ও হত্যাকাণ্ডে রূপালী ব্যাংকের গাড়ি চালক খুনি আওলাদ হোসেন (৪৫) ব্যবহার করে ব্যাংকের অফিসিয়াল কাজে ব্যবহৃত সিলভার কালারের মিতসুবিসি মাইক্রো। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার নিহতের বড় দুলাভাই রূপালী ব্যাংক কুষ্টিয়া জোনাল অফিসের গাড়ি চালক আওলাদ হোসেন (৪৫) হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে দেয়া বক্তব্যে উল্লেখ করেছে।
কুষ্টিয়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ‘কলেজ ছাত্রী রেখা খাতুন হত্যার দায়ে কুষ্টিয়া মডেল থানায় নিহতের পিতা আব্দুর রহিম ব্যাপারী বাদি হয়ে করা মামলায় গ্রেফতার হওয়া আওলাদ হোসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট-১ মোস্তাফিজুর রহমানের খাস কামরায় ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন এবং বিস্তারিত বিবরণসহ হত্যাকাণ্ডের মোটিভ বেড়িয়ে এসেছে’।
স্বীকারোক্তিতে আওলাদ হোসেন বলেন, ‘বুধবার (৬ডিসেম্বর) আনুমানিক সাড়ে ১২টার দিকে ফোন করে ডেকে রেখাকে বিয়ে উপলক্ষে কিছু কেনাকাটা করে দেয়ার কথা বলে কুমারখালী মহিলা কলেজ থেকে নিজের ব্যবহৃত মাইক্রোতে তুলে নিয়ে আসেন। কুষ্টিয়া হাইস্কুল চত্বরে রূপালী ব্যাংকের ভাড়া করা গাড়ি গ্যারেজে রেখাকেসহ মাইক্রো ঢুকিয়ে দেয়। দুপুর ২টায় গাড়ি মেরামত বাবদ একটি বিল ভাওচার তৈরি করে ব্যাংকে ফিরে যায় টাকা নেয়ার জন্য। অফিসে বিল ভাউচার জমা দিয়ে আবার গ্যারেজে ফিরে আসে। এসময় গাড়ির মধ্যেই রেখাকে কু-প্রস্তাব দিলে রাজি না হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়’। পরে বেলা সাড়ে ৩টার দিকে রেখার মরদেহ কম্বলে পেচিয়ে মাইক্রোসহ গ্যারেজ থেকে বের হয়ে যায়। কুষ্টিয়া চৌড়হাস মোড় হয়ে কুষ্টিয়া-রাজবাড়ি সড়ক দিয়ে মন্ডল ফিলিং ষ্টেশনের নিকটস্থ কালভার্ট সংলগ্ন ঢালুদিয়ে নেমে হাউজিং ই-ব্লকের পৌর ডাষ্টবিন বা ভাগাড়ের সামনে ছিপছিপে বৃষ্টির মধ্য আনুমানিক বিকাল সাড়ে ৪ টার দিকে জনশুন্য দেখে রেখার মহদেহ ফেলে দেয়া হয়’। সেখান থেকে ফেরার পথে রেখার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগটি কুষ্টিয়া-ঝিনাইদাহ সড়কে মজমপুর এলাকায় ফেলে দেয়া হয়।
আওলাদ হোসেনের চাকুরিস্থল রূপালী ব্যাংক কুষ্টিয়া জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সেলিম উদ্দিন জানান, ‘বুধবার বেলা ১২টার সময় আওলাদ হোসেন গাড়ি সার্ভিসিংয়ের কথা বলে অফিস থেকে বেড়িয়ে যায়। এরপর মাঝে দুপুর ২টার দিকে এসে গাড়ি সার্ভিসিংয়ের বিল ভাউচার জমা দেয়। এরপর সন্ধ্যায় মাগরিরেব আজানের পূর্ব পর্যন্ত আওলাদ হোসেন কোথায় ছিলেন সে বিষয়ে আমার কাছে সঠিক কোনো তথ্য নেই। সন্ধ্যা সাড়ে ৫টায় সে অন্যান্য দিনের মতো অফিস ছুটি করে বেড়িয়ে যায়’।
ঘটনার শুরু থেকেই নিহতের পরিবারের অভিযোগ ছিলো, দশম শ্রেণিতে পড়াকালীন সময় থেকেই আওলাদ কলেজ ছাত্রী রেখাকে যৌন হয়রানি করে আসছিলো। বিষয়টির সুরাহার জন্য পারিবারিকভাবে একাধিকবার কথাও হয়েছে। কিন্তু তাতে খ্যান্ত দেয়নি আওলাদ। এমনকি আওলাদের অত্যাচার থেকে বাঁচতে রেখা ফোন কলের মাধ্যমে যোগাযোগ হওয়া হাফিজুর নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির সাথে সম্পর্ক গড়ে তোলে এবং এই সম্পর্কের বিষয়টি পারিবারিক সিদ্ধান্তে বিয়ের মাধ্যমে শেষ করা হয়। কিন্তু এই রেখার এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেনি আওলাদ। এতে আরও ক্ষুব্ধ হয়ে এবং রেখাকে প্রাণ নাশের হুমকি দেয়। উপায়ান্তর না পেয়ে রেখা বিষয়টি পরিবার ও স্বামী হাফিজুরকে জানায় যেনো দ্রুত সময়ের মধ্যে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় না হলে তার দুলাভাই প্রতিদিনই রেখাকে উত্ত্যেক্ত করছে। এর সমাধানে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয় রেখাকে এক সপ্তাহের মধ্যে শ্বশুড় বাড়ি পাঠিয়ে দেয়ার।
মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন জানান, ‘কলেজ ছাত্রী রেখা খাতুন হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোসহ আনুষঙ্গিক আলামত জব্দ করা হয়েছে। তবে রেখা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার ছাড়াও আরও কোনো নির্যাতন চালানো হয়েছিলো কি না সে বিষয়ে ডাক্তারি রিপোর্ট হাতে পেলে বলতে পারবো’। তাছাড়া এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য গত বুধবার কুষ্টিয়ার হাউজিং এলাকার ভাগার থেকে কলেজ ছাত্রী রেখা খাতুনের কম্বলে মোড়ানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় হত্যার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় নিহতের পিতা কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দড়ি বাখই গ্রামের আব্দুর রহিম ব্যাপারী বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় জড়িত সন্দেহে নিহতের বড় দুলা ভাই রূপালী ব্যাংকে গাড়ি চালক আওলাদ হোসেনকে গ্রেফতার করে আদালতে সৌপর্দ করে পুলিশ।
আপিলে মনোনয়ন ফিরে পেলেন মধু
স্টাফ রিপোর্টার
আপিল করে মনোনয়ন ফিরে পেলেন খুলনা-৬ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির জেলার সভাপতি সফিকুল ইসলাম মধু। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিলে তার মনোনয়ন বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী নিজেই।
জানা গেছে, কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসেনে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ১২ প্রার্থী। এর মধ্যে যাচাই বাছাইয়ে বাদ পড়েন ৬ জন। যার মধ্যে ছিলেন জাতীয় পার্টির ওই প্রার্থীও।
জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, বিদ্যুৎ বিল বকেয়া থাকার বিষয়টি গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছিলো। তবে আপিলে তিনি জানিয়েছেন, একটি স্কুলের বিদ্যুতের মিটার তার নামে করা, যেটি তিনি ব্যবহার করেন না। বিষয়টি প্রমাণ সাপেক্ষে তার মনোনয়ন পত্রটি বৈধ হয়েছে।
সফিকুল ইসলাম মধু বলেন, পাইকগাছা উপজেলার গদাইপুরের একটি স্কুলের বিদ্যুতের মিটার আমার নামে নেয়া। যেহেতু স্কুলটি সরকারি নয়, শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি মিটারটি কিনে দেই। ফলে ওই মিটারের বিলও আমার নামে আসে। আমি মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করে দিয়েছি।
নির্বাচনে জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করে মধু বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয়, জনগণ যদি ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন, তাহলে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. রশিদুজ্জামান মোড়ল। তিনি প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করছেন। এ ছাড়া এই আসনে প্রার্থী আছেন ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু সুফিয়ান, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, বিএনএম’র এসএম নেওয়াজা মোর্শেদ ও তৃণমূল বিএনপির গাজী নাদির উদ্দিন খান।
আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন যশোরের ৬ প্রার্থী
শহিদুল ইসলাম দইচ যশোর।।
আপিল করে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীতা ফিরে পেয়েছেন যশোরের ৬ প্রার্থী। এছাড়া বাতিল হয়েছে দুই প্রার্থীর মনোনয়ন। রোববার নির্বাচন কমিশনে প্রথম দিনের শুনানী শেষে এ তথ্য জানা গেছে। প্রার্থীরাও বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রার্থীতা ফিরে পাওয়া চার প্রার্থী হলেন, যশোর-১ (শার্শা) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমান, যশোর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ, জাকের পার্টির মো. মহিদুল ইসলাম, বিএনএমের প্রার্থী শেখ নুরুজ্জামান ও যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম।
গত ৩ ডিসেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। এদিন ঋণখেলাপীর জামিনদার হওয়ায় অবৈধ ঘোষিত হয় যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামানের প্রার্থীতা। স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় সমস্যার কারণে যশোর-২ আসনের প্রার্থী এসএম হাবিবুর রহমান, যশোর-৩ আসনের প্রার্থী মোহিত কুমার নাথের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। যশোর-৩ আসনে জাকের পার্টির প্রার্থী মো. মহিদুল ইসলামকে হলফনামা ও আয়করের তথ্যে গরমিল থাকায় এবং যশোর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামকে আয়করের ফরম-১০বি জমা না দেয়ায় অবৈধ ঘোষণা করে জেলা রিটানিং অফিসার। এছাড়া বিদ্যুত বিল খেলাপীর কারণে যশোর-৩ আসনে বিএনএমের প্রার্থী শেখ নুরুজ্জামানের প্রার্থীতা অবৈধ ঘোষনা করা হয়। যে কারণে তারা প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানী শেষে এ ৬ প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান।
এদিকে অন্য নির্বাচনী আসনের ভোটারকে দিয়ে সমর্থনকারীর স্বাক্ষর করায় অবৈধ ঘোষিত হওয়ায়
যশোর-৫ আসনের জাকের পার্টির প্রার্থী মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় সমস্যার কারণে বাতিল হওয়া যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলামের আবেদন বাতিল হয়েছে ইসির শুনানিতে।
যশোরের কেশবপুরে ৭শত হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরী শুরু
আলমগীর হোসেন, কেশবপুব (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে ইরিবোরো মৌসুমে বীজ তলা তৈরীতে ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষকরা। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন অঞ্চলে কিছু কিছু কৃষক আগাম বীজ তলা তৈরীর পর পরিচর্যার কাজ শুরু করেছে। অনেকেই সরিষার জমিতে আবাদ করবে বলে নাবিতে বীজতলা তৈরীর কাজ শুরু করেছে। কেশবপুর উপজেলা কৃষি অফিসের দেওয়া ৭শত হেক্টর জমিতে বীজতলা তৈরী লক্ষ্যমাত্রার মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩ হেক্টর জমিতে বীজতলার কাজ শেষ করেছে কৃষকরা। রবিবার দুপুরে সরেজমিনে উপজেলার ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, মজিদপুর, বিদ্যানন্দকাটি, মঙ্গলকোট, সদর,পাঁজিয়া, সুফলাকাটি, গৌরঘোনা, সাতবাড়িয়া, হাসানপুর ইউনিয়নসহ কেশবপুর পৌরসভা ঘুরে দেখা গেছে অনেক কৃষকরা বীজতলা তৈরীর পর রোপণের জন্য জমি তৈরীর কাজ শুরু করেছে। ত্রমিােহনিী গ্রামরে রফিকুল,আব্দুল জব্বার, আব্দুল মোমনি, শুকুর আলী, সাতবাড়য়িা গ্রামরে জিএম হোসনে, ঝকিরা গ্রামরে বাবু শখে, হাসানপুর গ্রামরে আল,ি ফজলু মড়েল, মজদিপুর গ্রামরে টুটুল শখে,আলি হসেনে,বাগদা গ্রামরে জাকরি হোসনে, হোসনে গাজীসহ অনেক কৃষকরা জানান, বিদিজমিতে আগাম ইরিবোরো আবাদের জন্য ইরি মৌসুমের শুরুইতে অল্প সংখ্যক কৃষক তাদের বীজ তলা তৈরী করেছে এবং সেই সাথে তৈরী হওয়া বীজতলায় পরিচর্যা শুরু করেছে। যারা সরিষা চাষের পর বোরো আবাদ করবে তারা আগামী কয়েকদিনের মধ্যে পুরাদমে বীজতলার কাজ শুরু করবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার বলেন, অধিক হারে বোরো আবাদের জন্য এবার কেশবপুর উপজেলায় ৭শত হেক্টর জমিতে বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৩ হেক্টর জমিতে বীজতলার কাজ শেষ হয়েছে। শীতের প্রকোপ বাড়ার আগেই বীজতলা তৈরী করলে চারা ভালো হয়। বর্তমান শীত কম থাকায় এখনই বীজতলা তৈরীর উপযুক্ত সময়।
কয়লা উঠলেও পশুর নদীতে এখনও ডুবে আছে জাহাজ!
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা উত্তোলন শেষ হলেও এখন পর্যন্ত উঠানো সম্ভব হয়নি জাহাজটি। ডুবে যাওয়ার পর ওই জাহাজ থেকে ৫শ মেট্টিক টন কয়লা ৬ডিসেম্বর উঠানো সম্ভব হয়েছে। কিন্তু জাহাজটিতে কয়লা ছিল ৮শ মেট্টিক টন। বাকী ৩শ মেট্টিক টন কয়লা নদীতে পড়ে ও পানির সাথে মিশে গেছে। এখন ডুবে যাওয়া কার্গোটি জাহাজটি উঠানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন মালিকপক্ষ। তবে ডুবন্ত জাহাজটি উঠানোর প্রচেষ্টায় ঘটনাস্থলে রবিবার (১০ডিসেম্বর) বিকেলে দুইটি বাল্কহেট পাঠানো হয়েছে। ওই বাল্কহেট দিয়ে তিন থেকে চার দিনের মধ্যে জাহাজটি পশুর নদী থেকে টেনে উঠানো হবে।
গত ১৭নভেম্বর পশুর নদীর চরকানা এলাকায় ৮শ মেট্টিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথিমধ্যে ডুবো চরে আটকে তলা ফেটে ডুবে যায় এম,ভি প্রিন্স অব ঘষিয়াখালী নামের এ কার্গো জাহাজটি।
ডুবে যাওয়া কার্গো জাহাজের মালিক মোঃ বশির হোসেন বলেন, গত ১৭নভেম্বর ৮শ মেট্টিক টন কয়লা নিয়ে ডুবে যায় তার জাহাজটি। এরপর ১৯নভেম্বর থেকে প্রথমে কয়লা উত্তোলনের কাজ শুরু করা হয়। টানা ১৭দিন পর ৫শ মেট্টিক টন কয়লা উঠানো গেছে।বাকী ৩শ মেট্টিক টন কয়লা নদীতে পড়ে ও পানির সাথে মিশে গেছে। ৫শ মেট্টিক টন কয়লা উঠাতে তাদের ১৬লাখ টাকা ব্যয় হয়েছে। এখন ডুবে যাওয়া জাহাজটি উঠাতে যশোরের নওয়াপাড়া থেকে দুইটি বাল্কহেট আনা হয়েছে। এই বোট দুইটি দিয়ে সোমবার (১১ডিসেম্বর) সকাল থেকে ডুবে যাওয়া জাহাজ উঠানোর কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
পশুর নদীতে কয়লা নিয়ে জাহাজ ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাষ্টার মোঃ বেলাল উদ্দিন বলেন, এই দূর্ঘটনা মোংলা বন্দরের পশুর চ্যানেলের বাহিরে। তাই জাহাজ চলাচলে ঝুঁকি নেই। তবে কয়লা নিয়ে ডুবে যাওয়ার সাথে সাথেই মালিকপক্ষকে ১৫দিনের মধ্যে কয়লা ও জাহাজ উঠাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল। যেহেতু ১৫দিনে তা সম্ভব হয়নি। তাই তারা সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। সময় বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিন থেকে চার দিনের মধ্যে মালিকপক্ষ ডুবে যাওয়া কার্গো জাহাজ উঠিয়ে ফেলবেন।
এদিকে ৩শ মেট্টিক টন কয়লা নদীতে পড়ে ও পানির সাথে মিশে যাওয়ায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ন সম্পাদক মোঃ নুর আলম শেখ বলেন, কয়লা একটি বিষাক্ত ময়লা। এটি পানির সাথে মিশে যাওয়ায় জলজ প্রাণী ও উদ্ভিদের ক্ষতি হবে। এটা দায়িত্বের চরম অবহেলা হয়েছে। এটা দেখার কেউ না থাকার ফলে বারবার এই সমস্যাগুলো হচ্ছে। তিনি আরও বলেন, পশুর নদী সুন্দরবনের প্রাণ। এ ধরনের ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্যের এক ধরণের আঘাত আসে।
কয়রায় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ
কয়রা(খুলনা) প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে কয়রার স্বনামধন্য শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সভাপতি প্রভাষক শাহাবাজ আলীর সভাপতিত্বে সহকারি শিক্ষক রোকসানা খানমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোছাঃ মনিরুন্নেছা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রত্যাশিত কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, সাংবাদিক শাহজাহান সিরাজ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র ও স্কুলের প্রাত্তন ছাত্র মোঃ সাইফুল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম, বিদ্যালয়ে প্রাত্তন ছাত্র মেহেদি হাসান মিলন, সাকসেস কোচিং সেন্টারের শিক্ষক বিএম জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, পারভেজ শিপন, আঃ আলিম সহ বিদ্যালয়ের সকল শ্রেনির ছাত্র ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য ও শতাধিক অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন যা চোখের পড়ার মত।
এসময় বিদ্যালয়ের সভাপতি প্রভাষক শাহাবাজ আলী তার বক্তৃতায় বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। অভিভাবকের উদ্যেশ্যে তিনি আরও বলেন, আপনার সন্তানকে ঠিক মতো লেখাপড়ার আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতামাতাদের সন্তানের দিকে খেয়াল নিতে হবে। সাথে সাথে আগামী পাঠ্য পরিকল্পনা কেমন হবে সে সস্পার্কে অভিভাবকের অবহিত করেন।
প্রধান শিক্ষক মোছাঃ মনিরুন্নেছা বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান বর্তমানে ভাল অবস্থানে রয়েছে। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে গড়ে তোলার এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামী প্রজন্ম করার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যহত রাখছি।
ফলাফল ঘোষণা শেষে সাকসেস কোচিং সেন্টারের সৌজন্যে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের এবং মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খুলনা ওব্যাট হেলপারস এর বার্ষিক রিফ্রেশার সফর অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা ওব্যাট হেলপারস এর এর উদ্যোগে গতকাল ওব্যাট পরিবার এর সকল সদস্যদের নিয়ে বার্ষিক রিফ্রেশার সফর ওব্যাট টিউটোরিং সেন্টার , গিলাতলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওব্যাট টিউটোরিং সেন্টার, ওব্যাট থিংক ট্যাংক, এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে বিনোদন মূলক খেলাধুলার আয়োজন করা হয়। খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এম. হুমায়ূন কবির ।
ফকিরহাটে পৃথক দুটি স্থানে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২০২৪অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী পতিত-রোপা আমন প্যার্টানভিত্তিক বাস্তবায়িত রোপা আমন (ব্রি-ধান-৮৭) প্রদশর্নীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা পূর্ব বেতাগা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সভাপতিতত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন, প্রকল্পের আঞ্চলিক মনিটরিং অফিসার কৃষিবিদ এ এইচ এম জাহাংগীর আলম, উপপরিচালক (উদ্যান) এমএ সামাদ, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। উপসহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন, ইউপি সদস্য অসিত কুমার দাশ, উপসহকারী কৃষি অফিসার মোঃ সোলায়মান মন্ডল, বিপুল কুমার পাল, নবনিতা জোয়াদ্দার, কৃষক মনি মোহন দাস ও ওহিদুজ্জামান প্রমুখ। অপরদিকে একই দিন দুপুরে আট্টাকী ব্লকে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যশোরের ঝিকরগাছায় রাতের আধারে দুই বিঘা পেঁপে বাগান কেটেছে দুর্বৃত্তরা
বেনাপোল প্রতিনিধি
ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছেন, লাউজানী গ্রামের মৃত মোমিনুল হকের ছেলে মোহাইমেনুল হক মিন্টু (৫২)। তিনি এলাকার একজন চাষী ও উদ্যোক্তা। ব্যাংক থেকে লোন নিয়ে সে এলাকায় চাষাবাদ করে। তার দ্বারাই এলাকার অনেক অসহায় পরিবারের সংসার চলে। ভুক্তভোগীর দাবী এলাকার অসাধু ব্যক্তিরা তাকে সর্বস্বান্ত করার জন্য এমন অপকর্ম পরিচালনা করছে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, থানাধীন লাউজানী গ্রামের মোহাইমেনুল হক মিন্টু নওদাপাড়া গ্রামে ৫ বিঘা জমি লিজ নিয়ে পেঁপের চাষ করেছে। এমতবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তার জমির মধ্যে থেকে ২ বিঘা জমির অনুমান ৮০০ ফলন্ত পেঁপে গাছ কেটে অনুমান পাঁচলক্ষ টাকার ক্ষতি সাধন করেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। ইতি পূর্বেও অজ্ঞাতনামা ব্যাক্তিরা তার অন্য ক্ষেত থেকে কলার কাধি সহ ২০০ কলা গাছ কেটে ফেলে ও অনুমান ৩ মাস পূর্বে লাউজানী রেল ক্রসিংয়ের পাশের কলার দোকান পুড়িয়ে দেয়, দোকানের পাশে থাকা কলাগাছ কেটে ফেলে। এছাড়াও গত শনিবার ২ ডিসেম্বর রাত্রে তার বসত বাড়ীর আঙ্গীনার দেওয়াল ভেঙ্গে বসত বাড়ীর মধ্যে থাকা পানির ৩ হর্স পাওয়ারের সেচ মোটর ও অন্যান্য জিনিস পত্র চুরি করে নেয়। এই বিষয়ে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, মিন্টু নামের একব্যক্তির পেঁপে বাগান কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্ত করে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমদানিকৃত ৯০ মেট্রিক টন পেঁয়াজ পাঁচদিনেও খালাস হয়নি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়ে আসা ৯০ মেট্রিক টন পেঁয়াজ পাঁচদিনেও খালাস হয়নি। ফলে অধিকাংশ পিয়াজে পচন ধরতে শুরু করেছে।
গত ৫ ডিসেম্বর সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বেনাপোল বন্দর দিয়ে ৩ টি ট্রাকে করে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন। কিন্ত গত পাঁচদিনেও খালাস হয়নি পেয়াজের চালানটি। ফলে পেঁয়াজগুলো নষ্ট হওয়ার আশংকা করছেন বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোলের কোয়ারেন্টাইন উদ্ভিদ নিরীক্ষক কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, ভারত থেকে টিসিবির আমদানি করা পেঁয়াজের ট্রাক গুলো বেনাপোল স্থলবন্দরে চারদিন আগে আসে। গাড়িতে ৯০ মেট্রিক টন পেঁয়াজ রয়েছে।
পেঁয়াজ নিয়ে আসা ভারতীয় ট্রাক ড্রাইভার সন্তোস মন্ডল বলেন, পিয়াজের ট্রাক নিয়ে গত পাঁচদিন ধরে বেনাপোল বন্দরে এসে বসে আছি। পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ আনলোড করতে আসছেন্। কবে নাগাদ খালাস হবে সেটাও জানতে পারছি না, খালাসের জন্য কোনো আমদানিকারকের সঙ্গে যোগাযোগ করতে পারছি নাপডন্য চালানটি খালোশের দায়িত্বে আছেন কনফিডেন্স এন্টারপ্রাইজ নামে একজন সিএন্ডএফ এজেন্ট।
বেনাপোল বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম জানান, গত পাঁচ দিন আগে থেকে বন্দরে টিসিবির ৯০ টন পেয়াজ আমদানি হয়ে বন্দরে পড়ে আছে। পেয়াজের চালান খালাশ না নেয়ায় তা নস্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।
ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণার পরপরই দাম বেড়েছে প্রতি কেজি ৫০ টাকা
নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেওয়ায় যশোরাঞ্চলে বিভিণ্ন বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। বর্তমানে দেশি পেঁয়াজ ১৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সাধারন মানুষ পড়েছে বিপাকে। গত দুইদিন আগেও প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৮০-৯০ টাকায়, দেশি পেয়াজ বিক্রি হচ্ছিল প্রতিকেজি ১০০-১১০ টাকা দরে।
বেনাপোল কাস্টমস হাউস সুত্রে জানা গেছে, গত সপ্তাহেও প্রতি মেট্রিক টন পেয়াজের এলসি মুল্য ছিল ৮০০ মার্কিন ডলার। গত মাসে ভারত থেকে প্রতি মে: টন ৫ শ’ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হয়েছিল ভারত থেকে । যার সর্বশেষ গত ৫ ডিসেম্বর ৫৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। যার আমদানিকারক ছিলেন রূপালী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। ভারতে পেয়াজ সংকট দেখা দেওয়ায় গত আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বাংলাদেশে পেয়াজ রফতানী বন্ধের ঘোষনা দিয়েছেন।
শনিবার (০৯ ডিসেম্বর) সকালে বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ অফিস সূত্রে জানা গেছে, গত এক মাসে ভারত থেকে সাড়ে ৫ শ’ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। যার মধ্যে সর্বশেষ ৫ ডিসেম্বর ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে রূপালী এন্টারপ্রাইজ নামে একজন আমদানিকারক।
কিন্তু গত দুই দিনের ব্যবধানে ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি ও দেশি পেঁয়াজের মজুদ কম থাকার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
বেনাপোল বাজারে গিয়ে দেখা যায়, গত বৃহস্পতিবার পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩২০০ টাকায়। গত দুই দিন ধরে পাইকারি বাজারের দাম গিয়ে ঠেকেছে ২৫০০ টাকা থেকে ৫৬০০ টাকায়। পেঁয়াজের বাজার লাগামহীন বেড়ে যাওয়ায় হতাশ ব্যবসায়ী ও ক্রেতারা।
বাজারে হঠাৎ কেজিতে ৫০-৬০ টাকা দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। দাম বৃদ্ধির ফলে বাজারে পেঁয়াজ বিক্রি কমে গেছে।
বেনাপোল বাজারে পেঁয়াজ কিনতে আসা বাবলুর রহমান জানান, পেঁয়াজের বাজার এভাবে বাড়তে থাকলে আমাদের নিম্ন আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। কয়েক দিন পরপরই এভাবে বাড়ছে পেঁয়াজের বাজারমূল্য। দুই দিন আগেও ৮৫-৯০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। বাজারে এসে দেখি দেশি পেঁয়াজ ১৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকা কেজি। এভাবে হলে আমরা অল্প আয় দিয়ে বাঁচব কী করে?’
তিনি আরও জানান, বাজার নিয়ন্ত্রণে কোনো তদারকি না থাকায় সমস্যায় পড়ছেন ক্রেতারা। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন তিনি।
বেনাপোল বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মো: আপেল মাহমুদ জানান, ২/৩ দিন ধরে প্রতি মণ পেয়াজ ৩ হাজার ৩০০ টাকা মূল্যে বিক্রি হচ্ছিল। সেই পেঁয়াজের মূল্য বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ৫ হাজার ৬০০ টাকায়। অর্থাৎ কেজিতে বেড়েছে ৪৫-৫৫ টাকা। তবে পাইকারি বাজারে আমদানি কম ও ভারতীয় পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে পেঁয়াজের বাজার পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে বলে মনে করেন তিনি। এতে তাদের বিক্রিও নেমেছে অর্ধেকে।
বেনাপোল বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় পঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। গত এক মাসে ভারত থেকে সাড়ে ৫ শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসতে কমপক্ষে আরো দুই মাস সময় লাগবে। নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম নিয়ন্ত্রণে আসবে।
রূপসায় স্মাট বাংলাদেশ স্মাট ক্রীড়াঙ্গণ গড়ার লক্ষে ফুটবল প্রতিযোগিতা আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিয়া সংগঠক পরিষদ এবং জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন অয়োজনে স্মাট বাংলাদেশ স্মাট ক্রীড়াঙ্গণ গড়ার লক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সোমবার।
খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের পরিচালনায় সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় রূপসা নৈহাটী স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খুলনাসহ ঢাকা লিগের নামিদামি খেলোয়াড়রা এ খেলায় অংশগ্রহণ করবে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে সকল ক্রীড়ামোদীদের খেলা উপভোগ করার জন্য আহবান জানানো হয়েছে।
কয়লা উঠলেও পশুর নদীতে এখনও ডুবে আছে জাহাজ!
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা উত্তোলন শেষ হলেও এখন পর্যন্ত উঠানো সম্ভব হয়নি জাহাজটি। ডুবে যাওয়ার পর ওই জাহাজ থেকে ৫শ মেট্টিক টন কয়লা ৬ডিসেম্বর উঠানো সম্ভব হয়েছে। কিন্তু জাহাজটিতে কয়লা ছিল ৮শ মেট্টিক টন। বাকী ৩শ মেট্টিক টন কয়লা নদীতে পড়ে ও পানির সাথে মিশে গেছে। এখন ডুবে যাওয়া কার্গোটি জাহাজটি উঠানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন মালিকপক্ষ। তবে ডুবন্ত জাহাজটি উঠানোর প্রচেষ্টায় ঘটনাস্থলে রবিবার (১০ডিসেম্বর) বিকেলে দুইটি বাল্কহেট পাঠানো হয়েছে। ওই বাল্কহেট দিয়ে তিন থেকে চার দিনের মধ্যে জাহাজটি পশুর নদী থেকে টেনে উঠানো হবে।
গত ১৭নভেম্বর পশুর নদীর চরকানা এলাকায় ৮শ মেট্টিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথিমধ্যে ডুবো চরে আটকে তলা ফেটে ডুবে যায় এম,ভি প্রিন্স অব ঘষিয়াখালী নামের এ কার্গো জাহাজটি।
ডুবে যাওয়া কার্গো জাহাজের মালিক মোঃ বশির হোসেন বলেন, গত ১৭নভেম্বর ৮শ মেট্টিক টন কয়লা নিয়ে ডুবে যায় তার জাহাজটি। এরপর ১৯নভেম্বর থেকে প্রথমে কয়লা উত্তোলনের কাজ শুরু করা হয়। টানা ১৭দিন পর ৫শ মেট্টিক টন কয়লা উঠানো গেছে।বাকী ৩শ মেট্টিক টন কয়লা নদীতে পড়ে ও পানির সাথে মিশে গেছে। ৫শ মেট্টিক টন কয়লা উঠাতে তাদের ১৬লাখ টাকা ব্যয় হয়েছে। এখন ডুবে যাওয়া জাহাজটি উঠাতে যশোরের নওয়াপাড়া থেকে দুইটি বাল্কহেট আনা হয়েছে। এই বোট দুইটি দিয়ে সোমবার (১১ডিসেম্বর) সকাল থেকে ডুবে যাওয়া জাহাজ উঠানোর কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
পশুর নদীতে কয়লা নিয়ে জাহাজ ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাষ্টার মোঃ বেলাল উদ্দিন বলেন, এই দূর্ঘটনা মোংলা বন্দরের পশুর চ্যানেলের বাহিরে। তাই জাহাজ চলাচলে ঝুঁকি নেই। তবে কয়লা নিয়ে ডুবে যাওয়ার সাথে সাথেই মালিকপক্ষকে ১৫দিনের মধ্যে কয়লা ও জাহাজ উঠাতে সময় বেঁধে দেওয়া হয়েছিল। যেহেতু ১৫দিনে তা সম্ভব হয়নি। তাই তারা সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। সময় বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তিন থেকে চার দিনের মধ্যে মালিকপক্ষ ডুবে যাওয়া কার্গো জাহাজ উঠিয়ে ফেলবেন।
এদিকে ৩শ মেট্টিক টন কয়লা নদীতে পড়ে ও পানির সাথে মিশে যাওয়ায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ন সম্পাদক মোঃ নুর আলম শেখ বলেন, কয়লা একটি বিষাক্ত ময়লা। এটি পানির সাথে মিশে যাওয়ায় জলজ প্রাণী ও উদ্ভিদের ক্ষতি হবে। এটা দায়িত্বের চরম অবহেলা হয়েছে। এটা দেখার কেউ না থাকার ফলে বারবার এই সমস্যাগুলো হচ্ছে। তিনি আরও বলেন, পশুর নদী সুন্দরবনের প্রাণ। এ ধরনের ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্যের এক ধরণের আঘাত আসে।
কপিলমুনির পল্লী দলিত সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনির পার্শ্ববর্তী দঃ সলুয়া পল্লী দলিত সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার সকাল ৯ টায় পল্লী দলিত সংস্থার মাঠ হতে র্যালী বের হয়ে প্রধান সড়ক দিয়ে মাহমুদকাটি বাজারে প্রদক্ষিণ করে। র্যালী শেষে সংস্থার অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্থার সাঃ সম্পাদক শিবপদ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক রেজাউল করিম, পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক স্বপন কান্তি ঘোষ, সুখদেব কুন্ডু, অমল কুমার দাশ, মোঃ মতিয়ার রহমান প্রমূখ।
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-২
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকলেছুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে অপর মোটরসাইকেল থাকা আরো দুই আরোহী। গতকাল বোরবার(১০ ডিসেম্বর) দুপুরের দিকে শহরের উপজেলার ইন্দারাপাড় নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত মকলেছুর রহমান মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের আনছার আলী ছেলে। এঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী গোপালপুর গ্রামের ইদবার আলীর ছেলে রিফাত ও শ্রীরামপুর গ্রামের হৃদয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে বাড়ি ফিরার পথে ঘটনাস্থলে পৌছালে বেপরোয়া গতির মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা দিলে গুরুত্বর আহত হন মকলেছুর রহমান। তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের নৌকার প্রার্থী সালাউদ্দিন মিয়াজির হলফনামায় সম্পদের পরিমান
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল অবঃ সালাউদ্দিন মিয়াজির কত টাকার মালিক হলফনামায় যা জানা গেলো। হলফনামা সূত্রে জানা যায়,নগদ টাকা ৫ লক্ষ ,ব্যাংকে জমা ১৭ লক্ষ ৭৫ হাজার । স্ত্রীর নামে ২ লক্ষ ১৫ হাজার ৫শত ৩৬ টাকা। কোম্পানি শেয়ার ৩৯ লক্ষ ৯৯ হাজার ৭০০ টাকা। স্ত্রীর নামে ৫১ লক্ষ ৯৯ হাজার ৬০০শত টাকা। স্বর্ণ ৩৫ ভরি যার মূল্য ৩ লক্ষ ৫০ হাজার, স্ত্রীর আছে ১০ ভরি যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার ,ইলেকট্রনিক সামগ্রিক ৩ লক্ষ ৫০ হাজার,আসবাবপত্র ৩ লক্ষ ৫০ হাজার। কৃষি জমির পরিমান , ১হাজার ৯০শতক যার মূল্য ৪২ লক্ষ ২৩ হাজার ৯০০ টাকা। অকৃষি জমি ১৩ শতক যার মূল্য ১১ লক্ষ ৪৫ হাজার। মৎস খামার বা অন্যান্য জমি ৩২৫০ শতক যার মূল্য ১ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকা। স্ত্রীর নামে কৃষি জমি ১১৬৫ শতক যার মূল্য ১৩ লক্ষ ৪৫ হাজার,৩টি ফ্লাট যার মূল্য ১ কোটি ৪৮ লক্ষ ৯৫ হাজার। মোট নিজ নামে ২কোটি ৯৩ লক্ষ ৬৫ হাজার ২০০টাকা,স্ত্রীর নামে ২ কোটি ১৯ লক্ষ ৫হাজার ১শত ৩৬ টাকা। উভয় মিলে মোট সম্পদের মালিক ৪৬ কোটি ৮ লক্ষ ২০ হাজার ৫শত ৩৬ টাকা। মোট জমি পরিমান ৫৫.১৮একর যা, ১৬৫.৫৪ বিঘা।










































