Home আঞ্চলিক থানার ওসি-ইউএনও বদল নয় সরকার বদল চায় গণতন্ত্র মঞ্চ

থানার ওসি-ইউএনও বদল নয় সরকার বদল চায় গণতন্ত্র মঞ্চ

39

খবর বিজ্ঞপ্তি
দেশের বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন নিরপেক্ষ করতে শুধুমাত্র ওসি ও ইউএনও বদল নয় সরকার বদল চায় গণতন্ত্র মঞ্চ। দলীয় সরকারের অধীনে কখনও অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষে নির্বাচন সম্ভব নয়। শুধুমাত্র অবৈধ ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যেই তামাশার নির্বাচনের আয়োজন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিরসনের লক্ষে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠণের দাবি তোলা হয়। মানবিক মূল্যবোধ ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে মানবাধিকার দিবসে বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, লাঠিপেটা, নিপীড়ন, রিমান্ড, আয়না ঘর ও গায়েবী মামলা বন্ধের দাবি জানানো হয়। একই সাথে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও গুমের শিকার মানুষদের বিষয়ে তদন্তের দাবি জানানো হয়। বিজয়ের মাসে মানবাধিকার সমুন্নত রাখতে সকল নাগরিককে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার বিকের ৪টায় স্থানীয় একটি হোটেলে মানবাধিকার ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি তোলেন। গণতন্ত্র মঞ্চ, খুলনা এ সভার আয়োজক।
আলোচনা সভায় বক্তারা বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীদের মুক্তি, বিচারের নামের প্রহসন, নির্বাচনের নামে পাতানো খেলা বন্ধের দাবিও তোলা হয়। সভায় দূর্ভিক্ষ নামক অশনি সংকেত দেওয়ায় জাতি হতাশার মধ্যে হাবুডুবু খাচ্ছে। এর মধ্য দিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার অনিশ্চিত হয়ে পড়ছে। সভায় পেঁয়াজ, আলু ও চিনির মূল্য স্থিতিশীল রাখতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। বক্তারা তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক ব্যরিস্টার মইনুল হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন, গণতন্ত্র মঞ্চ, খুলনার আহবায়ক ও নগর জেএসডির সভাপতি মোঃ লোকমান হাকিম। আলোচনায় অংশ নেন নগর নাগরিক ঐক্য’র আহবায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন, গণসংহতি আন্দোলেন নগর সম্পাদক মুনির চৌধুরী সোহেল, জেলা জেএসডির সাধারণ সম্পাদক স.ম. রেজাউল করিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কেএম আলী দাদ, শেখ খায়রুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সহসভাপতি মুহাম্মাদ আবু তৈয়ব। প্রবন্ধকার নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু ও প্রবন্ধ পাঠ করেন নাগরিক নারী ঐক্য’র নগর আহবায়ক এ্যাড. সাকিনা ইয়াসমিন।