মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ হয়েছে।রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিথি হিসেব উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ এবং বিভিন্ন দপ্তরের অফিস প্রধান। “সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবসের দিনটি র্যালি ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভার আগে সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।











































