খুলনায় বিশ্ব মানবাধিকার দিবসের মানববন্ধনে বক্তারা
খবর বিজ্ঞপ্তি।।
সরকারের লাগামহীন ক্ষমতালিপ্সা দেশ-জাতিসত্তা, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। ফ্যাসীবাদী সরকার দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্য ও বর্বর রাষ্ট্রে পরিণত করে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মন্তব্য করে খুলনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী আমাদের দেশ গণপ্রজাতন্ত্র হলেও ফ্যাসীবাদীরা দেশকে আওয়ামীতন্ত্রে পরিণত করেছে। রাজপথে কর্মসূচি পালন, বিক্ষোভ প্রদর্শন ও সমবেত হওয়া প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হলেও সরকার জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। এমনকি তারা রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মম ও নিষ্ঠুরভাবে নির্মূল করার জন্য হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ ও গুপ্তহত্যার মতো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে বিএনপির মানববন্ধন কর্মসুচিতে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, গত ২৮ অক্টোবরের পর বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মিথ্যা গায়েবী মামলা দিয়ে কোটির উপরে বিএনপির নেতাকর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছে। ছেলেকে না পেলে মাকে, ভাইকে, বোন কিংবা বাবাকে নিয়ে যাচ্ছে। অনেককে ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। কারাগারে বিএনপির নেতাকর্মীদের ন্যায্য অধিকার দেয়া হচ্ছে না।
আজকে দেশের বিচার বিভাগ চলছে একজনের নির্দেশে। বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন নেই। সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেকগুলো কার্যালয় বন্ধ করে রেখেছে। বর্তমান লোভী ও ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রেখে তিলে তিলে মারতে চাচ্ছে। দেশ ও জাতিকে এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বাঁচাতে অবৈধ সরকারের পতনের কোনো বিকল্প নেই। সরকার পতনের লক্ষ্যে সকলকে দলমত নির্বিশেষ রাজপথে নেমে আসার আহ্বান জানান। খুলনা মহানগর ও জেলার বিএনপির মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. মাসুদ হোসেন রনি। বিএনপি নেতা এড, নুরুল হাসান রুবা ও এড. তৌহিদুর রহমান তুষারের পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সিনিয়র আইনজীবী এড. গাজী আব্দুল বারী, মহানগর ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, বেগম রেহানা ঈসা, আশরাফুল হক নান্নু, এনামুল হক সজল, মুর্শিদ কামাল,

মোল্লা সাইফুর রহমান, এড. মোল্লা বজলার রহমান, ড্যাব নেতা ডাঃ রফিকুল ইসলাম বাবলু, ডাঃ আকরাম হোসেন, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এড. আ. ফ. ম. মহসীন, এড. ড. জাকির হোসেন, এড. লতিফুর রহমান লাবু, এড. বেগম আক্তার জাহান রুকু, শেখ ইমাম হোসেন, ডা. আব্দুল মজিদ, অসিত কুমার সাহা, ইঞ্জি, মাহমুদ, খায়রুল ইসলাম খান জনি, খন্দকার ফারুক হোসেন, মোজাফ্ফার হোসেন শেখ, আতাউর রহমান রুনু, আল আমিন সানা, এড. এ টি এম মনিরুজ্জামান মুরাদ, এড. শফিকুল ইসলাম জোয়ার্দ্দার খোকন, এড. কানিজ ফাতেমা আমিন, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. এ. কে. এম, শহিদুল আলম শহীদ, এড, মাহফুজুর রহমান মফিজ, এড. মশিউর রহমান নানু, এড, শেখ আলফাজ হোসেন, এড. মোহাম্মদ আলী বাবু, এড. এস, এম, ইমদাদুল হক হাসিব, এড. কাজী খালিদ হাসান জনি, এড. মুনজিল আলী, এড. এহতেশামুল হক জুয়েল, এড. আবু হুরায়রা সোহেল, এড. জাহিদুজ্জামান, এড, জয়দেব সরকার, এড. শফিউল আলম তুতি, এড. তৌহিদুজ্জামান, শরিফুল ইসলাম টিপু, এড. সাইফুর রহমান সুমন, সেতারা সুলতানা, নিঘাত সীমা, মুন্নি জামান, রেশমী সুলতানা, ইয়সমীন আরা পুতুল, শারমিন আক্তার, কানিজ ফাতেমা নুপুর, শেখ আসাদ প্রমুখ।
এছাড়া মানববন্ধনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও খুন-গুম ও অবৈধ সরকারের হয়রানির শিকার শত শত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।











































