ঝিনাইদহ প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে (শৈলকুপা) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার স্ত্রী মুনিয়া আফরিন।
সোমবার ঝিনাইদহের চারটি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম তালিকা প্রকাশ করেছেন। সেখান থেকে এ তথ্য জানা যায়। এতে আরো জানা যায়, ৩৪ জনের মধ্যে সাতজনের মনোনয়ন বাতিল হয়েছে।
এদিন যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল এবং তার স্ত্রী মুনিয়া আফরিন। তারা ঝিনাইদহ-১ আসনে (শৈলকুপা) লড়বেন।
জানা যায়, ঝিনাইদহ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল। এ আসনে তার স্ত্রী মুনিয়া আফরিনও স্বতন্ত্র প্রার্থী হয়েছে।
এ বিষয়ে নজরুল ইসলাম দুলাল জানান, তার এবং তার স্ত্রীর মনোনয়ন বৈধ হয়েছে। দু’জনই ভোটে লড়বেন। তবে তারা কেউ কারো প্রতিযোগী মনে করছেন না। তারা ছাড়াও অনেকে প্রার্থী আছেন। জনগণ যাকে ভোট দেবেন তিনিই বিজয়ী হবেন।









































