Home Uncategorized আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

49

ঢাকা অফিস।।

সরকার পতনের এক দফা আদায়ে এবং তফসিল বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার হরতাল পালন করবে বিএনপি। ১২ ঘণ্টার এ হরতাল শুরু হবে ভোর ৬টায়; শেষ হবে সন্ধ্যা ৬টায়।

এদিকে একই দাবিতে আজ হরতাল পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম, পিপলস পার্র্টি ও বাংলাদেশ লেবার পার্টিও।

তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ। এ দিনে হরতাল কর্মসূচি পালন করছেন সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাকর্মীরা। ‘জীবন বাজি রেখে’ নেতাকর্মীদের হরতাল পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপিসহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবন বাজি রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবারও নেতাকর্মীরা জীবন বাজি রেখে, সর্বান্তকরণে সার্বিকভাবে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি পালন করবে।’