Home খেলাধুলা মেসিকে ছাপিয়ে এমএলএসের সবচেয়ে দামি ফুটবলার যে আর্জেন্টাইন

মেসিকে ছাপিয়ে এমএলএসের সবচেয়ে দামি ফুটবলার যে আর্জেন্টাইন

54

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএসে) যোগ দেয়ার পর থেকেই বদলে গেছে দেশটির ফুটবলের চিত্র। ফুটবলপ্রেমীরা এখন নিয়মিতই এমএলএসের খোঁজ রাখেন। একই সঙ্গে ব্যাপক সমর্থক বেড়েছে ইন্টার মায়ামিরও।
এরই মধ্যে এমএলএসের সবচেয়ে দামি ফুটবলারের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের সবচেয়ে দামি ফুটবলার নির্বাচিত হয়েছেন এক আর্জেন্টাইন। তবে সেটা লিওনেল মেসি নয়।

এফসি সিনসিনাটির মিডফিল্ডার লুসিয়ানো অ্যাকোস্তা ২০২৩ সালের সবচেয়ে দামি ফুটবলার নির্বাচিত হয়েছেন। ৬০.৩৭ শতাংশ ভোট পেয়ে এই পুরস্কার অর্জন করেছেন অ্যাকোস্তা। ডেনিস বোয়াঙ্গাকে হারিয়ে সিনসিনাটির এই মিডফিল্ডার সবচেয়ে দামি ফুটবলার নির্বাচিত হন।

এক ভিডিও বার্তায় অ্যাকোস্তা বলেন, আমি এই দলের অংশ হতে পেরে গর্বিত। আমি মনে করি এই বছর অনেকেই অনেক কিছু পাওয়ার দাবি রাখে। আমরা আরো ভালো কিছুর প্রত্যাশা করি।