স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক ও সাবেক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি’র বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে ১০/১২টি মোটরবাইক যোগে সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির জানালার গ্লাস ভাঙচুর সহ বিভিন্ন ধরণের ক্ষতি সাধন করে।

হাফিজুর রহমান মনি ‘র ছেলে ইজবুর রহমান ইমুল খুলনাঞ্চলকে জানান, স্থানীয় পুলিশ ফাঁড়ি ইনচার্জের উপস্থিতিতে সন্ত্রাসীরা বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ৪/৫টি জানালার গ্লাস ভাঙচুর করেছে। এ ব্যাপারে ফাঁড়ি ইনচার্জের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
ভিডিও:









































